সংঘ শক্তি
ভগবান ব্রজানন্দের মুখ নিসৃত বাণী
সংগ্রাহক শ্রী নিবারণ চন্দ্র সাহা
কলিযুগে সংঘশক্তি অতিপ্রবল। সাধনের এক লক্ষ্যে পৌঁছিতে হইলে সর্বাবস্থায় সংঘবদ্ধ ভাবে কাজ করিলে তাহা সহজে সম্পাদন হয়। একের চেষ্টায় বা উদ্যোগে তাহা কখনও সম্ভব হয় না। সকলের প্রাণে আগ্রহ ও ব্যাকুলতা সমভাবে জাগ্রত হইলে সংঘ প্রতিষ্ঠা লাভ করে। সংঘ শক্তি ব্যতীত জগতে কিছুই গঠিত হইতে পারে না। সংঘের শক্তি অপরিসীম। সেই জন্য আমাদের পরমারাধ্য শ্রীগুরুদেব স্বামী ব্রজানন্দ পরমহংস মহাপ্রভু জীউ ধর্ম ও আত্মিক উন্নতি, বিশ্বকল্যাণে – বিশ্বলোক হিতার্থে, বিশ্বজাগরণে সংঘ শক্তির বিশেষ প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। সেইজন্য তিনি তাঁহার পদাশ্রিত ও শরণাগত সন্তান সন্ততিগণকে উপদেশ প্রদান করিয়া সংঘের শক্তি ও তাহার প্রয়োজনীয়তা প্রসঙ্গে বলেন –
তোমাদের জীবনের লক্ষ্য এক। তোমরা সর্বদা মনে রাখিও সমস্ত গুরু ভ্রাতা-ভগ্নিকে এক পরিবার ভুক্ত, সকলে একই পিতার সন্তান, এই অনুভূতি তোমাদের প্রাণে উদয় হইলে তোমাদের যাবতীয় হিংসা দ্বেষ, ক্ষুদ্র অশান্তি বিদুরিত হইবে।
বিশ্ববাসী জাতি ধর্ম নির্বিশেষে যখন “তত্ত্বমসি” মহাকাব্যের সুমহান নীতি গ্রহণ করিবে তখন জগতে সচ্চিদানন্দের পূর্ণ আসন প্রতিষ্ঠিত হইবে, মনের কপটতা, হিংসা দ্বেষ পলায়ন করিবে, বিশ্ব আনন্দের-মঙ্গল জয় শংখ পুনরায় বাজিয়া উঠিবে, নিখিল বিশ্বে শাশ্বত অনাবিল শান্তি প্রতিষ্ঠা লাভ করিবে। প্রাণে প্রকৃত মধুর ভাব উদিত হইলে কিছুই অসাধ্য থাকে না।
তোমরা গুরুধামের বিশেষ বিশেষ উৎসবে এবং সপ্তাহে একটি নির্দিষ্ট দিবসে একত্রিত হইয়া আসনে প্রণাম, পূজার্চ্চনা, আরতি, ভজন কীর্তন করিবে। সদ্গুরু ভগবানের মহাভাব ও মহাপ্রেমের বিষয় চিন্তা, ধর্মালোচনা, সাধন মার্গে ও আধ্যাত্মিক পথে উন্নতিবিধান, নিঃস্বার্থ সেবাধর্ম উদযাপন করাই এই গুরুধাম মহামিলন মঠের প্রধান উদ্দেশ্য তাহা বিশেষভাবে পর্যালোচনা ক্রমে কর্ম পন্থা নির্দ্ধারণ করিবে, গুরুধামের সুশৃঙ্খলা, রক্ষণাবেক্ষণের সুষ্ঠ উপায় উদ্ভাবন করিবে।
এই গুরুধাম প্রতিষ্ঠার মূলে কি সত্য, আদর্শ ও উদ্দেশ্য নিহিত আছে তাহা বিশেষ ভাবে পরিস্ফুট করিয়া বিশ্ব কল্যাণে ও লোকহিত কর্মে বিশ্ববাসীর সম্মুখে উত্থাপিত করিয়া আদর্শ নিষ্কাম সেবা ধর্ম্মের কথা ধরিয়া তুলিও। সংঘে একত্রিত হইয়া ভাব বিনিময় ও আলোচনা করিও। আমি স্থুল দেহে ধামে উপস্থিত থাকিলে তোমরা যেরূপ – সংযম, শ্রদ্ধা ভক্তির সহিত উপবেশন কর সংঘে উপস্থিত হইয়াও তোমরা শ্রদ্ধা ভক্তির সহিত উপবেশন করিবে।
সর্বদা আসনে আমি প্রত্যক্ষ আছি এবং তোমাদের কার্যকলাপ সমস্তই লক্ষ্য করিতেছি। আমি ও আমার আসন এক। এই সিদ্ধ আসনই গুরুশক্তি। তাহা কদাচ কেহ গ্রহণ বা ব্যবহার করিবে না।
তোমরা ভক্তি নিষ্ঠার সহিত গুরুপীঠ বা গুরুর আসনের সর্বোতভাবে সর্বদা পবিত্রতা রক্ষা করিবে। আমার আসন কথা বলিবে। যাহার যাহা অভিলাষ আসনে জানাইবে। আমি কোথায় নাই? গুরু কোথায় নাই? তিনি আছেন আকাশে-বাতাসে প্রতি জীবের অন্তরে। তিনি ভক্তি লভ্য, ভাবগম্য। আসনেই তাঁহাকে খুঁজিয়া পাইবে। কাজেই গুরুর আসনের পবিত্রতা রক্ষা করা প্রত্যেক ভক্ত শিষ্যের কর্তব্য। গুরুধাম কৈলাস ধাম স্বরুপ, গুরুগৃহ চিন্তামণি স্বরূপ, গুরু গৃহস্থিত তরু সমূহ কল্পবৃক্ষ স্বরূপ, জলাশয় অমৃত শাখার স্বরূপ, পুষ্প সকল মণি স্বরূপ। সুবুদ্ধি ব্যক্তির কর্তব্য গুরুস্থান দর্শন মাত্র সিদ্ধজ্ঞান করিয়া দণ্ডব্য নমস্কার করা। গুরুর সিদ্ধ আসন এবং গুরু অভিন্ন। আসনে সরল প্রাণে ভক্তি বিশ্বাসে যে যাহা প্রার্থনা করিবে আমি তাহা পূর্ণ করিয়া থাকি।
সংঘে যখন গুরু ভাই-বোনগণ সমবেত হইবে তখন পরস্পরের মধ্যে ভাব বিনিময় করিও। এইরূপ আলাপ আলোচনার মাধ্যমে সাধন মার্গের দোষ ক্রটি ধরা পড়িবে এবং অন্যের সাহায্যে সাধনমার্গে পথ সুগম হইবে। সদ্ভক্তের সঙ্গলাভ এবং নিঃস্বার্থ নিষ্কাম কর্ম উদযাপন করিয়া সাধনপথে অগ্রসর হইবে। তাহাতে মনের মলিনতা, আবিলতা দূর হইবে। প্রাণে বিমল আনন্দ উপভোগ করিবে। চিত্তশুদ্ধিই একমাত্র ভগবানকে লাভ করিবার প্রকৃষ্ঠ পন্থা। কাজেই নিষ্কপটে সুষ্ঠভাবে সংঘ পরিচালনা করিতে পারিলে তোমরা অচিরে শ্রীগুরু ভগবানের কৃপা লাভে সমর্থ হইতে পারিবে। এই জগতে এমন কোন শক্তি নাই তোমাদের অনিষ্ঠ সাধন করিতে পারে। তোমরা সংঘকে দৃঢ়ভাবে ধরিয়া রাখিতে পারিলে – সমগ্র বিশ্ব একত্রিত হইয়াও তোমাদিগকে বিব্রত ও বিপন্ন করিতে পারিবে না। গুরু ও সংঘের সহিত তোমরা ঠিক ঠিক সম্বন্ধ রাখ। সাধু সঙ্কল্পে অবিচলিত থাক। সেই শিষ্য গুরুশক্তি দ্বারা সর্বোতভাবে সুরক্ষিত। চতুর্দ্দশ ভুবনে এমন কোন শক্তি নাই তাহার কেশাগ্র স্পর্শ করিতে পারে।
এক লক্ষ্য বা ইষ্ট সিদ্ধিলাভের জন্য সকলের প্রাণে আকুলতা জন্মিলে সংঘের সৃষ্টি হয়। এই সংঘ অতুলনীয়। তোমাদের অনৈক্য, মতবৈষম্য, ক্ষুদ্র অশান্তি সমস্ত ভুলিয়া গিয়া প্রাণের নিবিড় বন্ধনে আবদ্ধ হইতে পারিলে তোমরা জগতে অসাধ্য সাধন করিতে পারিবে, মায়াবদ্ধ সংসারে থাকিয়াও অমৃতরস আস্বাদন করিতে পারিবে।
শ্রীভগবান গীতায় বলিয়াছেনঃ-
যজ্ঞে দান তপঃ কর্ম ন ত্যাজ্যং কার্য্যমেবত্য।
যজ্ঞেদানং তপশ্চৈব পাবনাণি মণীষিনাম্।।
গীতা-১৮/৫ শ্লোক
যজ্ঞ, দান, তপস্যা, কর্ম ত্যাজ্য নহে। এই সকল কর্মফল বিদ্বানগণের চিত্তশুদ্ধিকর। সত্য যুগে তপস্যা, দ্বাপরে যজ্ঞ এবং কলিতে একমাত্র দানই শ্রেষ্ঠ ধর্ম। গৃহীদের ধনসম্পত্তি উপার্জনে বহুবিধ পাপ সঞ্চয় হয়। দান ধর্ম দ্বারা এই সকল পাপের প্রতিকার ও পরিশোধন হইতে পারে। গৃহীদের সাংসারিক উপার্জনের কিয়দংশ ব্যয় করিতে হয়।
সকল ধর্মেই দানের কথা বলা হইয়াছে। নচেৎ বিত্তশাঠ্য-দোষ ঘটে। অত্যধিক মণি কাঞ্চনের আসক্তি মানুষকে ঘৃণিত পশু পর্য্যায়ে অবতরণ করায়। অত্যাধিক মণি কাঞ্চনের আসক্তি ধর্মপথের প্রধান অন্তরায়। আবার অত্যাধিক দান করিয়াও ভিখারী হইতে শাস্ত্র কাহাকেও উপদেশ প্রদান করে নাই। পরিমিত ব্যয় এবং অর্থের সদ্ব্যবহারের উপদেশ শাস্ত্রে প্রদত্ত হইয়াছে। অর্থ সদ্ভাবে ব্যায়িত হইলে মনেও সত্যিকারের আনন্দ লাভ হয়।
অনেক ক্ষেত্রে অতুল ঐশ্বর্য্যের অধিকারী হিন্দু দান-ধর্মে সম্পূর্ণ বিতশ্রদ্ধ। গুরু, দেবদ্বিজে, মঠ মন্দিরে তাহাদের শ্রদ্ধা ভক্তি বিশ্বাস একটুকুও নাই। অথচ নিজেদের অপরিমিত খরচের জন্য পরোপকার ব্যয়ে তাহাদের কুন্ঠাবোধ হয়। শাস্ত্রে আছে যে নিজ প্রয়োজন ভিন্ন অতিরিক্ত সঞ্চয় রাখে বা নিয়ে আত্মসাৎ করে সে চোর। অপর দিকে দৃষ্টিপাত করিলে দেখা যায় কুটীর নিবাসী অর্থ সামর্থহীন মুসলমান এক পয়সা, দুই পয়সা ভিক্ষা করিয়া খোদার পাকা মন্দির (মস্জিদ) নির্মাণ করেন। এইরূপ ভগদ্ভক্তি, ধর্মানুষ্ঠানে মহৎ প্রেরণা বাস্তবিক প্রসংশনীয় এবং অনুকরণ যোগ্য। অর্থ ভিন্ন সংসার জীবন নির্বাহ হইতে পারে না। সংসারী জীবের অর্থের প্রয়োজন আছে। কিন্তু নিজসুখ স্বাচ্ছন্দের জন্য অযথা অপরিমিত ব্যয় শাস্ত্রবিরুদ্ধ। ধর্মজ্ঞ সৎকর্মে গৃহীর আয়ের কিয়দংশ ব্যয়িত হওয়া শাস্ত্রানুমোদিত। সুতরাং যথার্থ অর্থ সদ্ব্যবহারের জন্য মুষ্টি ভিক্ষা সংরক্ষণ, মঠাশ্রমের জন্য মাসিক চাঁদা মঠাশ্রমের ধর্ম বিষয়ে এবং আধ্যাত্মিক উন্নতিকল্পে প্রকাশিত পত্রিকা গ্রহণ, মঠাশ্রমে বিশেষ বিশেষ অনুষ্ঠিত উৎসবে যথাশক্তি সাহায্য দান এবং নিয়মিত ভাবে যোগদান করা প্রয়োজন। শাস্ত্রমতে মঠাশ্রমের জন্য সর্বাগ্রে মুষ্টি ভিক্ষা রাখিয়া সেই সকল গৃহী অন্নভোজন করেন তাঁহারা যজ্ঞবিশেষের অমৃত ভোজনের ফল লাভ করিয়াছেন। বৌদ্ধগণ সর্বদা তাঁহাদের খাদ্যের অগ্রভাগ বৌদ্ধ ভিক্ষুককে দান করিয়া পরে তাঁহারা নিজে ভোজন করেন। যে গৃহী গুরু ভগবানকে অন্নদান না করিয়া এবং সৎকর্মে দান না করিয়া নিজের উদর পরিপূর্ণ করে শাস্ত্রের বিচারে তাহারা রাক্ষস। ধর্ম্ম সেখানে প্রবেশের পথ পায় না। মঠাশ্রমের ত্যাগী সন্ন্যাসী ও ব্রহ্মচারীগণ গুরু ভাই ভগ্নীগণের বাড়ীতে বাড়ীতে এবং বিভিন্নস্থান ঘুরিয়া ফিরিয়া সেই সকল মুষ্টি ভিক্ষা উপকরণ ও অর্থ সংগ্রহ করে তাহাও তোমাদের গুরু সেবায় ব্যয়িত হয়। মুষ্টি ভিক্ষা এবং আর্থিক সাহায্যে ধামবাসী তোমাদের ত্যাগী সন্ন্যাসী ব্রহ্মচারীভাইগণ এবং অতিথিগণ প্রসাদ ভক্ষণে প্রতিপালিত এবং সেবিত হইতেছে। তোমাদের এইরূপ ক্ষুদ্রদানেও এইরূপ মহৎকার্য সম্পাদিত হইতেছে। ইহা সহজ কথা নহে। গৃহীদের পক্ষে মুষ্টিভিক্ষা সংরক্ষণ সহজসাধ্য ত্যাগ অথচ এই মুষ্টি ভিক্ষায় মহৎ কার্য্য অনুষ্ঠিত হইতেছে। গৃহীগণ অনায়াসে সাধ্যানুসারে ক্রমশঃ,ত্যাগধর্মে অগ্রসর হইতে পারে।
আমি চাই তোমরা আদর্শ গৃহী হও। তোমরা মনে প্রাণে দৃঢ় হও। গরিষ্ঠ হও, সত্যাশ্রয় হও। সংসারে তোমাদের দ্বারা – পুত্র-পরিজন বিষয়-সম্পত্তি যশখ্যাতি সমস্তই থাকিবে। তোমরা অনাসক্ত ভাবে নিষ্কাম কর্ম করিয়া যাইবে। ভগবানের উদ্দেশ্যে কোন ফলাকাঙ্ক্ষা না করিয়া কার্য্য করার নামই নিষ্কাম নিঃস্বার্থ কর্ম। এই কর্মে তোমাদের বন্ধন নাই। তোমরা ভগবানের সংসারে নিযুক্ত কর্মচারী। তাঁহার রচিত বিশ্বশালায় কর্ম করিয়া যাও। জ্ঞানী সংসার করে অনাসক্তভাবে আর অজ্ঞানী সংসার করে বিষয়-বিষে-আসক্ত হইয়া। তাহাতেই কর্ম্ম বন্ধন ঘটে।
বাসনাই বারংবার জন্মিবার কারণ। এই সংসারে যাহার যতটুকু পাওনা ততটুকু তাহাকে কড়ায় গন্ডায় পরিশোধ করিয়া দিতে হইবে। অথচ নিজ লক্ষ্যে সর্বদা সজাগ ও ধীর স্থির থাকিতে হইবে। প্রত্যেকের সমান অধিকার আছে। কাহাকেও দাবাইয়া কাহারও অধিকার ক্ষুণ্ণ করা যায় না। যেইখানে ন্যায্য অধিকার ক্ষুণ্ণ হয় সেইখানে প্রেম আসিতে পারে না এবং মনুষ্যপ্রীতি, প্রেম-ভালবাসা বিশ্বমানবতা বিশ্বধর্মের বিলুপ্তি ঘটে। অনাসক্ত আদর্শগৃহী সংসারে হাসিয়া খেলিয়া ভগবানের কার্য্য করিয়া যাইতেছে। মুক্তি তাহাদের করতলগত। আর বিষয় মদিরায় মত্ত হইয়া অজ্ঞান-সংসারী সংসার মরু ভূখন্ডে তৃষিত হরিণের মত ধাবিত হইতেছে। তাঁহাদের মুক্তি কোথায়? যেই তিমিরে সেই তিমিরেই পড়িয়া থাকিবে।
অগ্রে তোমরা নিজে আদর্শ হও। তোমাদের নিজ পরিবারস্থ-পরিজনকে আদর্শে গড়িয়া তোল। তোমাদের আদর্শ অবলোকন করিয়া গ্রামবাসী মহৎ আদর্শে অনুপ্রাণিত হইবে। এইভাবে দেশ-বিদেশে আদর্শের উজ্জ্বল প্রতিচ্ছবি ফুটিয়া উঠিবে। তোমাদের আত্মত্যাগে ও নিষ্কাম মহৎকার্য্যে অনুপ্রাণিত হইয়া শত শত সহস্র সহস্র ব্যক্তি ত্যাগের মহামন্ত্রে দীক্ষিত হইয়া দেশ-দেশান্তরে বিজয় অভিযানে বাহির হইবে। আদর্শকে রূপদান করাই তোমাদের কর্ম ও সাধনা। তোমরা বিশ্বজাগরণে ত্যাগের নিঃস্বার্থ মহান কর্মে এগিয়ে চল। মাভৈঃ তোমাদের সকল ভার, সকল বোঝা আমি বহন করিব।
গুরুর উপর নির্ভর করিয়া তাঁহার নিকট শক্তি সামর্থ প্রার্থনা কর। তিনি তোমাদিগকে শক্তি সামর্থ, প্রেরণা যোগাইবেন। আমার ভক্তের ধ্বংস নাই। আমার ভক্ত যেইখানে যায় আমি তাহার পশ্চাতে গমন করি। আমার ভক্তের পশ্চাতে মুক্তি স্তুতি করিয়া যায়।
জগতে কর্ম্মেরই প্রশস্তি । কেহ কৈফিয়ত শুনিতে চায় না । তোমরা আদর্শ নিষ্কাম কর্ম করিয়া যাও বিশ্ববাসী তোমাদের সুমহান কর্মের জন্য জয়ের মালা পরাইয়া দিবে । তোমাদের নিঃস্বার্থ কর্মে অনুপ্রাণিত হইয়া তাহারা নব নব কর্মের প্রেরণা লাভ করিবে । তোমরা জ্ঞানে যখন সমদর্শী হইবে, প্রেমে প্রীতিমান হইবে এবং কর্ম্মে সর্বভূত কল্যাণে ব্রতী হইবে তখন এই বিশ্বশান্তির অমিয় হিল্লোল বহিতে থাকিবে ।
গৃহীর সাহায্য ভিন্ন কোন আশ্রমই পরিপুষ্টি লাভ করিতে পারে না। গৃহী ও সন্ন্যাসীর সম্মিলিত প্রচেষ্টায় জগতে মহৎকার্য্য প্রতিষ্ঠা লাভ করিতে পারে।
তোমরা তোমাদের ত্যাগী সন্ন্যাসী ও ব্রহ্মচারী ভাইগণকে তাহাদের কার্য্যে সহায়তা ও পৃষ্ঠপোষকতা প্রদান কর। তোমাদের সাহায্যে ও পৃষ্ঠপোষকতায় তাহারা শক্তি ও মহৎ কার্য্যের নব নব প্রেরণা লাভ করিবে। তাহাতে জগতের অনেক কল্যাণ সাধিত হইবে। “জগদ্বিতায় বহুজনহিতায়চ” যে কর্ম তাহা সম্পাদন করাই পৌরুষত্ব এবং সুদুর্লভ মানবজীবনের পূর্ণতা ও সার্থকতা। একই লক্ষ্য ও আদর্শের ভিতর দিয়া যে ঐক্য ও মিলন স্থাপিত হয় তাহাই স্থায়ী মিলন, প্রকৃত সম্বন্ধ। নিঃস্বার্থ প্রেমপ্রীতি ভালবাসাই মানুষের হৃদয় জয় করিতে পারে। সমবেদনা ও সহানুভূতি প্রাণে উদিত হইলে কর্মেরপ্রাণে সাড়া ও প্রেরনা জাগ্রত হয়। নিজেরাও গুরু ভাই ভগ্নিদের মধ্যে সাধনার পবিত্র শিক্ষা প্রদান কর। মহান লক্ষ্য ও আদর্শের বেদীমূলে প্রত্যেকে অভিমান, অহংকার, কর্ত্তৃত্ত্ব, প্রভুত্ব ছাড়িয়া নিঃস্বার্থ সেবার ভার লইয়া সুমহান কর্তব্যপথে অগ্রসর হও। প্রতি কর্মে, প্রতি পদক্ষেপে ভগবৎ শক্তি প্রার্থনা কর। তবেই তোমাদের লক্ষ্য সিদ্ধ হইবে। তোমাদের মধুর পবিত্র জীবন হইতে প্রকৃত প্রেরণা লাভ করিবে। তোমাদের অদম্য শক্তি ও সৎ সাহসে সত্যিকার সাহস ও শক্তি লাভ করিয়া সমস্ত বিপদাপদ উপেক্ষা করিয়া সকলে লক্ষ্যে উপনীত হইবে। সহস্র সহস্র লোক তোমাদের নিঃস্বার্থ সেবার কর্তব্য ও দ্বায়িত্ববোধ অবলোকন করিয়া সাগ্রহে তোমাদের সঙ্গে মিলিত হইয়া তোমাদের কর্মে অংশগ্রহণ করিবে। নিঃস্বার্থ প্রেমপ্রীতি ভালবাসাই মানুষের মনে প্রাণে সত্যিকারের আনন্দ জাগায়, মানুষকে সৎকর্মে উদ্বুদ্ধ করে।
সহকর্মিগণের নিকট হইতে যদি বাস্তবিক আন্তরিক সৌহার্দ্য ও সহযোগিতা পাইতে চাও তবে তোমার গুরুদায়িত্ব, দুঃখ, দুশ্চিন্তা ও উদ্বেগের কিছু অংশ সহকর্মিগণকে বিলাইয়া দাও। তাহারা অংশগ্রহণ করুক। তবেই তাহারা তোমার সহিত সমতা রক্ষা করিয়া সমান দায়িত্ব ও কর্তব্য নিয়া কর্মক্ষেত্রে অগ্রসর হইতে পারিবে। তুমি যেই কর্মে অগ্রসর হইবে তাহারাও সানন্দে প্রয়োজনবোধে বিনা দ্বিধায়, বিনা আহ্বানে জীবনপণ করিয়া বীর সৈনিকের মত জীবনপণ করিয়া তোমার অনুসরণ করিবে।
অমৃত সাগর
ভূমিকা
স্বামী ব্রজানন্দ !!! পৃথিবীর ইতিহাসে বিভিন্ন ধর্মাবলম্বি চিরস্মরণীয় সাধক ও মহাপুরুষগণের মধ্যে অদ্বিতীয়, একটি স্বতন্ত্র ও ব্যতিক্রমী নাম বা সত্ত্বা, সম্পূর্ণ নতুন ও ভিন্ন এক উচ্চতা । কেন তিনি অদ্বিতীয়, স্বতন্ত্র, কেন তিনি ব্যতিক্রম তা বুঝতে হলে তাঁকে যাচাই করতে হবে তাঁর বাণী দিয়ে, তাঁর কর্মজীবন পর্যালোচনা করে, নিঘুর অর্থ বহ আচারণ দিয়ে, উঠা, বসা, খাওয়া, পড়া, জীবন উজ্জাপন দিয়ে যা তিনি বলেছে-“আমার উঠা বসা খাওয়া পড়া সবি জীবের কল্যাণের জন্য “আরু বলেছেন “তোরা আমার চরণ ধরিস না আচরণ ধর” বা তাঁর প্রতি মানুষের ভাবনার প্রতিচ্ছবি দেখে তা সে ছবি হতে পারে, কোন রচিত রচনা হতে পারে, কোন পরমার্থ উপলব্ধি দিয়ে বা তাঁকে ভালোবেসে তাঁর প্রেমে পড়ে যে কেহর জীবনে যে ত্যাগ স্বীকার তা দিয়ে । এই পৃথিবীর সমস্ত জ্ঞানের কষ্ঠিপাথরে যাচাই করলে এই প্রতিয়মান হয় যে “যে মানব জাতি”র প্রত্যাশায় পৃথিবী, তারি স্বার্থক ও অকল্পনীয় পবিত্র শক্তির প্রকাশ তাঁর মধ্য দিয়ে তিনি করেছেন যার অদ্বিতীয় মূর্তমান সত্ত্বা তিনি । শুধু তাই নয় এই উচ্চতায় যে কেউ পৌঁছাতে পারে ব্রজানন্দের জীবন দর্শনকে হৃদয়ে ধারণ করে । সে উদার শিক্ষাও তিনি দিয়েছেন । বলেছেন সে উচ্চতায় পৌঁছানোর পথ । পদে পদে তিনি সহযোগীতা করবেন সে অঙ্গিকারেও অঙ্গিকারাবদ্ধ হয়েছেন তিনি । শর্ত শুধু তাকে সঙ্গি করে নিতে হবে, সমর্পণ করতে হবে নিজেকে, মিথ্যা নিজেকে(অবিদ্যা আমি) ভেঙ্গে চূড়ে তাঁর শিক্ষায়, তাঁর সাচে “স্বার্থক আমি” যা “বিদ্যা আমি”কে নির্মাণ করতে হবে । তাঁর জীবন দর্শন বিশেষ কোন ব্যক্তি, শ্রেণী, ধর্ম, পেশা, বর্ণ, জাতির, শ্রেনীর নয় বরঞ্চ যে কোন ব্যক্তি, শ্রেণী, ধর্ম, পেশা, বর্ণ সহ যে কোন জাতি-গোষ্ঠীর জন্য । এ কল্যাণময় শিক্ষা যারি ভালো লাগবে সে-ই এ দর্শনকে জীবন শৈলীতে পরিনত করে জীবনকে দান করতে পারবে সর্বোচ্চ মহীমা । এর জন্য তাকে বিশেষ কোন বৈশিষ্ট্য সম্পন্ন, গুণ সম্পন্ন, জাত ধর্ম সম্পন্ন হতেই হবে এমন কোন শর্ত নেই । এই বিশ্ব ব্রহ্মান্ডের যে কেউ বা যিনি তাঁকে(ব্রজানন্দকে) মুক্ত মনে দর্শন করে, পঠন, মনন, চিন্তন, বিচার, শিক্ষণ করে(অর্থাৎ কর্মযোগ অবলম্বন করে) সিদ্ধি লাভ করে, তার মধ্য দিয়ে তিনি এক শুদ্ধজ্ঞান বা শুদ্ধচৈতন্য লাভ করেন, শুদ্ধজ্ঞান বা শুদ্ধচৈতন্য স্তরে যখন তিনি পৌছাবেন(কর্মকরতে করতে জ্ঞানের উদয় হয়) তখন বিশ্বাস দৃঢ় হয় তখনি তার ভক্তির উদয় হয় (ভক্তি যগের আরাধনা শুরু হয় ), এইভাবে ভক্তি যুগে আরাধনা করতে করতে যখন ভক্তি দৃঢ় হয় তা থেকে ভাব হয়, ভাব থেকে ভালোবাসা, ভালোবসা থেকে প্রেম এই স্তরে সাধক হন মহাপ্রেমিক । অর্থাৎ তিনি আমি কোন ভেদ থাকেনা এই হলো গুরু শীষ্য এক আত্মা গুরু শিষ্যের মিলন ভূমি । এ স্তরে সাধকের আত্ম দর্শন হয় । তো যার ভালো লাগবে যার ইচ্ছা হবে সে যে কেউ হতে পারেন । যদি সাচ্চাদিলে যিনিই সমর্পিত হন তিনিই তাঁর দয়া, ক্ষমা, মমতা, কৃপা, করুণা, কল্যাণ, ভালোবাসা, প্রেম থেকে বঞ্চিত হবেন না এবং তিনি সর্বোত্তম রূপে আত্মপ্রকাশ করবেন ।
পার্থক্য শুধু নানা জন তাঁকে নানা ভাবে দর্শন করেন । কারো নিকট তিনি স্রেফ এক ব্যক্তি, কারো কাছে তিনি তারি মত তবে একটু উচ্চমাত্রার ভক্ত, অথবা কোন মহাপুরুষ, ভক্তের নিকট তিনি সংকট উত্তরণকারী পরিত্রাতা ভগবান, নিরাকার বাদীদের নিকট তিনি স্বগুণ নিরাকার ঈশ্বর, ব্রহ্মজ্ঞদের কাছে তিনিই পরব্রহ্ম, যোগী-ধ্যানির নিকট পরমাত্মা আবার মূর্তি বাদী, তান্ত্রিকের নিকট তিনি ইষ্টদেব-দেবী । শুধু তাই নয় গুরুবাদীদের নিকট তিনি এই বিশ্ব ব্রহ্মান্ডের গুরুদের “গুরু”(আদিগুরু) অর্থাৎ যে “গুরু” কোন গুরু নেই । আত্মজ্ঞানিদের নিকট তিনি ব্রহ্মবিদ ।
তা তিনি যাই হোন্না কেন তাঁর জীবনের এমন অনেক বিষয় বা দিক, আচরণ, গুণ বা তাঁর বিশ্বাস, উপলব্দি কিংবা জীবনকে উজ্জাপনের কলা সহ নানা বিষয়াদি উপকরণ নিয়ে আমরাও করে তুলতে পারি আমাদের জীবনকে বর্ণিল, আনন্দময় । জীবনকে দান করতে পারি সর্ব্বোচ্চ মহিমা । করে তুলতে পারি নিজেকে আরো বেশি উপভোগ্য অথবা প্রতিটা দিনকে উজ্জাপনের স্বাদে মধুময় জীবনে পরিনত করতে পারি নিজেকে ।
আবার স্বামী ব্রজানন্দের জীবন দর্শন বিশেষ কোন ধর্ম মত, পথ, নানা শ্রেণী পেশার মানুষ, নারী-পুরুষ বা কোন ব্যক্তি দিয়ে প্রভাবিত নয় বিধায় তিনি নিজেই সকল পবিত্র জ্ঞানের সমন্বয় করে এই পৃথিবী স্বর্গরাজ্য করে তোলার সহজ এক জীবন দর্শন ও জীবনের মহা অর্থের স্বার্থক রূপদানের মূল চাবিকাঠি চিত্তশুদ্ধির স্বার্থক গাইডারও ছিলেন ।
সকল সৃষ্টি তারি ইচ্ছায় সৃষ্টি হয়েছে আবার সকল সৃষ্টি তাতেই লয় হবে সে সময় খুব ভয়ংক সময় । তাই তাঁর কাছে আত্মসমর্পণ করে এ জন্মেই মুক্তি নিশ্চিত করতে হবে । এজন্মেই সে ভয়ংক সময়ের আগেই নিজের মুক্তি নিশ্চিত করতে হবে কেননা তিনি সমগ্র সৃষ্টির কল্যাণ স্বরূপ । ব্রজানন্দ আমাদের উদ্ধার করতে এসেছেন নররূপে যেন সত্যনারায়ণ । সকল সৃষ্টি ও স্রষ্টা আমরা অনাদি অনন্ত কাল ধরে এক সাথে একসত্বা হয়ে ছিলাম । ব্রজানন্দ ইচ্ছা করেছেন বহু হবেন বহু হলেন কারণ এক গভীর অন্তর্নিহিত বাস্তবতা কে প্রকাশ করবেন বলে যাকে লীলা বলে । তাই এখন খন্ড হয়ে পড়ে আছি এবং যত জন্ম হচ্ছে তত শৃংখলিত হচ্ছি । বীজ থেকে বীজ রূপে স্থিতি হচ্ছি যত স্থিতি হচ্ছি তত মন অশুদ্ধ হচ্ছে । এর চিকিৎসা আত্মজ্ঞান লাভ । এ রোগের বৈদ্য ব্রজানন্দ । কেননা ইলেক্ট্রিক জিনিস কিনলে যেমন কেটা লক পাই যে নষ্ট হলে তা কিভাবে সারিয়ে তুলতে হবে তেমন আমাদের আত্মার অংশ মনকে কি ভাবে সারাতে হবে তার জন্য পরমাত্মা রূপে তিনি নিজেই আমার পাশে আছেন শুধু আমাদের প্রয়োজন মনকে বহির্মুখী থেকে অন্তগর্মুখী মানে আত্মা মুখি করতে হবে নানা প্রক্রিয়া ও কৌশলের মাধ্যমে । লাভ করতে হবে এক শুদ্ধ চৈতন্য মানে pure কনসাসনেস । ব্রহ্মজ্ঞান মানে বিদ্যা আমির জন্য তিনি(ব্রজানন্দ) ও আমরা অবিদ্যা আমি বলে ব্রজানন্দ ও আমাতে দুই মনে হচ্ছে । এই খন্ড থেকে আমাদের চেতনার উত্তরণ ঘটিয়ে অখন্ড সত্ত্বায় নিজেকে খুজে পাওয়ার জন্য তাঁকে অনুসরণ, অনুকরণ অথবা গাইড বা তাকে সংগী করতে পারি কিংবা তাঁর উপলব্দ জ্ঞানকে কিভাবে কাজে লাগাতে পারি সে পথ খুঁজতে পারি । সে আলোকে সদাচরণ করতে পারি । তিনি সকল ধর্ম মত, পথ, নানা শ্রেণী পেশার মানুষ বা ব্যক্তি সহ সমগ্র সৃষ্টির থেকে অবিচ্ছেদ্য । তাঁর কাছে আমাদের যেতেই হবে এর কোন বিকল্প নেই ।
নানা জন নানারূপ ভাবে দর্শন করলেও মূলত যার থেকে এই বিশ্বব্রহ্মান্ডের সৃষ্টি, যিনি সৃষ্টি করেছেন, যিনি একে ধারণ করে আছেন এবং যাতে লয় হবে তিনিই হচ্ছেন ব্রজানন্দ । অথবা যুক্তিবিদ্যা, মনোবিজ্ঞান, আধুনিক কোয়ান্টাম ফিজিক্স, নিউরো সাইন্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জোতীষ শাস্ত্র, তন্ত্র বিদ্যা, আয়ুর্বেদশাস্ত্র,শাশ্বত ধর্ম গ্রন্থের শাশ্বত মর্মবাণী, ল অব এ্যাট্রাকশান, আধুনিক এ্যালোপ্যাথিক চিকিৎসা শাস্ত্র, বেদ, উপনিষদ্, পুরান, যোগ বাশিষ্ট রামায়ণ, শ্রীমদ্ভগবদ গীতা, সিংগুলারিটি ধারণা, মনব্রহ্ম, শব্দব্রহ্ম ও আধুনিক শব্দবিজ্ঞানের আলোকে সৃষ্টি সম্পর্কে ব্রজানন্দের বাণীগুলো ব্যাখ্যা করলে হু-বু-হু মিলে যায় । ব্রজানন্দময় জগৎ অথবা জগৎময় ব্রজানন্দ । তিনিই সৃষ্টি তিনিই স্থিতি আবার লয় প্রলয়ের মহাকারণ । তিনি ইচ্ছা, তিনি সময়-জীবন-মৃত্যু তিনি জীব । তিনি ধর্ম তিনিই অধর্ম । তিনি একমাত্র নিত্য-সত্য-মুক্ত সত্ত্বা । সকল উপাধিই তাঁর অথচ কোন উপাধিই তাঁর না । তিনি অব্যক্ত, নিরাকার, নির্ব্বিকার, অনন্তশান্ত নির্গুণ পরব্রহ্ম বা নিরাকার সগুণ ইশ্বর কিংবা সংকট উত্তরণকারী পরিত্রাতা ভগবান অথবা সর্বার্থক সাধন ফলদায়ক দেবাদিদেব যিনি গুনাতিত, জ্ঞানাতিত, ধ্যানাতিত, প্রেম ভক্ত ভুমি ।
স্বামী ব্রজানন্দ হচ্ছেন পরমেশ্বর স্বয়ং । তিনি নিজেই নিজের পরিচয় দিয়েছেন । বলেছেন –
“পৃথিবীর বিভিন্ন ধর্ম্মাবলম্বী চিরস্মরণীয় সাধক ও মহাপুরুষগণের মধ্যে
“ঠাকুর ব্রজানন্দের স্থান” একটু স্বতন্ত্র ।
কারণ তিনি নিজেই সকলের উপাস্য
এবং কোন দেবতার আরাধনা করেন না ।
সাধক নন্ । স্বয়ং সাধ্য ।
সকল ঐশ্বর্যে বিশ্ব-বিধায়ক ।”
“আমি কাহারও সাধনা করিনা ।
আমি সাধ্য, আমি ঈশ্বর কোটি ।
আমাকে মানুষ মনে করলে মহাভুল করবে ।
“ভগবান” মানুষ রূপে এসেছেন ।“
“ব্রজানন্দ অযোনী স্বয়ম্ভু
নিজেই সকলের উপাস্য এবং
কোন ঠাকুর দেবতার আরাধানা করেন না ।
তিনি স্বয়ং সাধ্য ।”
“আমি স্বয়ং ভগবান
এবারের ঘোরকলিতে বুড়াশিব আমার মর্ত্য পরিচয় ।
আমি এবার এসেছি জীবের দুঃখ মোচন করতে ।
প্রেম ও শান্তির বাণী প্রচার করতে ।”
“আমি একা ছিলাম ।
বহু হবার ইচ্ছা হলো ।
হুংকার দিলাম ।
এটাই আদিবাক্য ।
ওঁ-কার ।
আগে ব্রজানন্দ ।
তারপর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ।
তারপর তেত্রিশ কোটি দেবতা ।
তারপর তোমরা(মানুষ) ।”
“এই বৃক্ষাদি জীবকূল যা দেখছো, সব আমারই সৃষ্টি ।”
আবার সব আমতেই লয় হবে ।
তাই আমার এক নাম বিশ্বনাথ । “
“আমিই তো শাখা প্রশাখায় ওদের মধ্যে ছড়িয়ে আছি
ওরা তো আমারই নাম করে
আমারই প্রচার করে ওরা ।
বলতেন সমসাময়ীক সাধক সাধিকাদের নিয়ে ।
“যখনই ধর্মের গ্লানি হয় এবং
অধর্মের অভ্যুদয় ঘটে, তখনই আমি অবতীর্ণ হই –
ধর্মরক্ষার জন্যে, পাপীদের বিনাশকল্পে
এবং সত্য ও ধর্মের পুণঃ প্রতিষ্ঠার জন্যে
আমি যুগে যুগে কায়া ধারণ করে
পুণঃ পুণঃ আবির্ভূত হই ।
আমি স্বয়ং বুড়াশিব ।”
“জগতে যখনি ধর্মের উপর আঘাত এসেছে,
ভক্তদের উপর হয়েছে অকথ্য নির্য্যাতন
তখনি জগতে আসতে হয়েছে।
তাইতো কলিযুগের শেষে এলুম ব্রজানন্দ বুড়াশিব হয়ে ।
রাম, কৃষ্ণ, হরি এবং গৌরাঙ্গদেবের সমস্ত ক্ষমতা নিয়ে
জগৎ জীব উদ্ধার তরে ।
কারণ এই মহা কলিতে জীব উদ্ধার করতে
অসীম ক্ষমতার দরকার হয় ।
একা রামের ক্ষমতায় হবে না,
একা কৃষ্ণের ক্ষমতায়ও হবে না
এমন কি একা গৌরাঙ্গের ক্ষমতায়ও হবে না ।
তাই সকলের ক্ষমতা একত্রিত করে ব্রজানন্দ হয়ে আসতে হলো ।”
জয় ব্রজানন্দ হরে
১১৭ এ, চরকডাঙ্গা রোড, বেলেঘাটা,
কলিকাতা
বুধবার ।
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা যোগেশ, তোমার সাড়া পাইতেছি না । শ্রীমান উপেনকে দর্শন দিতে গিয়া তোমাকে খোঁজ করিয়াছি । মাঈ ও ছেলে-মেয়েকে পাইলাম । তোমাকে পাইলাম না । কাছে থাকিয়া দর্শন লাভ তোমার ঘটিতেছেনা, এ বড় দুঃখের কথা । তোমাদের দর্শন দিবার জন্যই এসে থাকি । পুনঃ পুনঃ দর্শন না পাইলে এ দুর্জ্জেয় কর্ম্মভোগ কাটিবে কি করে ? না কাটিলে- “কর্ম্ম পাশ সকলি যে অশিব”। “কামনা নাহিক আর লভিতে জনম, কর্ম্মফল শেষ কর নমো নারায়ণ” । এই সব অবস্থা লাভ কি করে করবে ? এবার তো এখানে আশ্রম প্রতিষ্ঠা হয়ে গেল । ভক্তদের মহা আনন্দ ।
জয় গুরু, জয় গুরু, জয় গুরু ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ ।
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
রমনা, ঢাকা।
৩/১২/৭০
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা যোগেশ, আমার চলার পথে তোমার সাক্ষাৎ পাই নাই , সেই জন্য মনটা যেন কেমন করছে । আরও তোমার অসুখের কথা শুনিয়া চিন্তায় ছিলাম, তোমার পত্র পাইয়া আশ্বস্ত হইলাম । অচিরেই তুমি কন্যাদায় হইতে মুক্তি লাভ করিবে । আমি এখানে আসিয়া শিবচতুর্দ্দশীর আয়োজন সমস্তই ঠিক্ ঠাক্ দেখিতে পাইলাম, আশ্রমবাসী সাধুরাই সব ঠিক করিয়া রাখিয়াছিল; নইলে আমাকে খুব বেগ পাইতে হইত । কারণ আমিতো মাত্র দুইদিন পূর্বে ধামে আসিয়া পৌঁছিয়াছি । এবার শিবচতুর্দ্দশী অন্যান্য বার অপেক্ষা ভালই হইয়াছে । চারি প্রহরে বুড়াশিবের চরণে তোমাদের কল্যাণ কামনায় প্রার্থনা জানাইয়াছি । পরদিবস পারণার ভোগের সময় চার পাঁচশত ভক্ত উপস্থিত ছিলেন । চার মন চাল তদনুযায়ী ডাল, তরকারী, দধি, মিষ্টান্ন, টক, ফল ও মিঠাই মন্ডা ভোগ দিয়া উপস্থিত ভক্তদের প্রসাদ বিতরণ করিয়া দেই । উক্ত পারণার দিবস এক অপুত্রক আমার আশীর্ব্বাদে পুত্র লাভে সন্তুষ্ট হইয়া আমাকে এক ছরা সোনার হার পরায় এবং আমার প্রসাদ দিয়া ছেলের অন্নপ্রাশন ক্রিয়া সমাধা করে । এই সঙ্গে শিবচতুর্দ্দশীর আশীর্ব্বাদ পাঠাইলাম । তোমরা শিরে ধারণ করিয়া সর্ব্বতোভাবে সুখী হও ।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
রমনা, ঢাকা ।
২১/১২/৬১
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা যোগেশ, তোমার দোলপূর্ণিমার আবীর অর্ঘ্য গ্রহণ করিয়া পরম আনন্দ লাভ করিলাম। আশীর্বাদ করি তোমার অভীষ্ট পূর্ণ হউক। তোমার গুরুতে অনন্য ভক্তি হউক। তোমার মন গুরুতে সম্যক বিলীন হউক। সূর্য্য উদয় না হইলে যেমন সংসারের অন্ধকার ঘোঁচেনা, তেমনই গুরু বিনে মানুষের মনের অন্ধকার দূর হয় না। শ্রী গুরুদেবের চরণ কৃপা হইতে মানুষ সংসার সাগর পার হইয়া থাকে। গুরু বিনে নিস্তার নাই। গুরুভক্তিতে জন্ম জন্মান্তরের পাপরাশি নষ্ট হয়। যেমন অগ্নিতে যাহা কিছুই পড়ে তাহা ভষ্ম হইয়া যায়। দেবতারা পর্য্যন্ত ইচ্ছা করিয়া থাকে ভারতভূমিতে জন্মগ্রহণ করিয়া ভক্তি লাভ করিতে। শুদ্ধমনে ভাগব্ত রূপে গুরুতে ভক্তি রাখিলে তাহার সমস্ত মনস্কামনাই সিদ্ধ হইয়া যায়। ভজন, পূজা, পাঠ, দান-আদিকর্ম্ম করিলে যে ফল লাভ হইয়া থাকে তাহা এক ভক্তিতেই লাভ হইয়া থাকে । গুরুভক্তি জাগাইবার জন্যই যে গুরুধামের প্রতিষ্ঠা হইল । গুরুধামের খোঁজ খবর লইবে । সকাল সন্ধ্যায় ভোগ আরতির শৃঙ্খলতা করিয়া দিবে ও সাধুভাবে সেবকদ্বয়কে চালাইবে । তাহা হইলেই তো সবদিক দিয়াও সব সুশৃঙ্খল হইয়া আসিবে । পানুর পরীক্ষা ভালই হইবে । আমার আর কুশল কি, তোমাদের কুশলেই কুশল ।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ ।
পদধূলি পাছে পাঠাইতেছি ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ ।
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা ।
৬/৪/৬১(খ্রিঃ)
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা যোগেশ, তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম আনন্দ লাভ করিলাম, আশীর্বাদ করি তুমি অচিরেই রোগ মুক্ত হইয়া পূর্ণ স্বাস্থ্যবান হও । এই আশীর্বাদেই তোমার পূর্ণ স্বাস্থ্য লাভ হইবে । অন্যান্য সবাইকে আমার এই আশীর্বাদ জানাও এবং তুমি লও । এই সঙ্গে পদধূলি পাঠাইলাম । শিরে ধারণ করিয়া সর্ব্ববিপদ হইতে মুক্ত হও ।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ ।
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা ।
৬/৪/৬১(খ্রিঃ)
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
আয়ুষ্মতী তরঙ্গিণী, তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম আনন্দ লাভ করিলাম । আশীর্বাদ করি তুমি সকল বাধন ছিন্ন করিয়া দেহমন সমর্পিয়া শ্রীচরণের দাসী হও । আমার বরিশালের নাতিনজামাই শিষ্যের নাম ও কুশল মঙ্গল লিখিয়া জানাও । বলহরি ও রামমোহনকে আমার আশীর্বাদ জানাইবে ।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ ।
আশীর্বাক
স্বামী ব্রজানন্দ ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা ।
৫/৬/৬১(খ্রিঃ)
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা যোগেশ, সদ্গুরুর শিষ্য মহাভাগ্যবান । সদ্গুরুর আশ্রয় পাইলে তাহার আর চিন্তা ভাবনার কিছুই থাকে না, কামজারীও থাকে না । সে হেলায় হউক, নিষ্ঠায় হউক দিনান্তে নামটি একবার লইলেই হয় । তবেই তোমার ইহ পরকালের কাজ হইয়া যায় । তোমাদের কোন সাধন ভজন নাই, একবার “জয়গুরু” বলে ডাক দিবা মাত্র । দয়াল হরির আগমনে জীবের সাধন ভজন সরল হইয়া যায় । তুমি মরতে চাইলেই কি মরতে পার ? তুমি যে কার সে খবর কি রাখ ? তোমার এক পা নরিবার ক্ষমতা নাই । সর্বশক্তিমান ব্রজানন্দ সেই একমাত্র নিয়ন্তা ও সর্ব্ব নির্বাহ কর্ত্তা । তুমি তাঁর হাতের পুতুল মাত্র । তোমার ধানাই পানাই ছেড়ে দিয়ে আমার নামে পরে থাক । তোমাকে আর কোন আপদ বালাইতে পাবে না । এই সঙ্গে আশীর্বাদ পদধূলি পাঠাইলাম ।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা ।
২১শে ভাদ্র ১৩৬০(বাং)
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
আয়ুষ্মান বাবা যোগেশ, তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়াছি । ঝুলনের পর হইতেই আমার শরীর সর্দ্দি কাশিতে খারাপ হইয়া পড়ে । তাই উত্তর করিতে বিলম্ব হইল । পত্রাদি যদিও ব্যবহার করি নাই কিন্তু কৃপাদৃষ্টি তোমাদের উপর নিক্ষেপ করিতে মোটেই বিলম্ব হয় নাই । তোমাদের কথা কি আমি ভুলিতে পারি । আমার এ কখনও ভুল হবার নয় । “ভক্ত যে আমার প্রাণের প্রাণ । আমি কখনও ভক্তকে হারাই না, ভক্তও আমাকে হারায় না ।” এর মধ্যেই দর্শন দিবার ইচ্ছা ছিল কিন্তু দেহটা সুস্থ না থাকায় হইয়া উঠছে না । আমার কৃপার ফোয়ারা তো ছুটাইয়াই রেখেছি । ইচ্ছামত পান করিয়া লইলেই হয় । তুমি আমার স্মরণ লইয়া থাক, অবলীলাক্রমে কন্যাদায় হইতে মুক্ত হইয়া যাইবে । মুক্তাত্মা ভগবানের স্মরণ লইলে তিনিই কৃপা করিয়া এ মহামায়া হইতে মুক্তি দান করিতে পারেন, নচেৎ অন্য উপায় নাই । তুমি সংসার বন্ধনে আবন্ধ বটে কিন্তু তোমার গুরুতো মুক্তাত্মা মহাপুরুষ, তিনিই তোমার ভববন্ধন ছেদন করিবেন । তুমি শুধু গুরুসেবা ও গুরুবাক্য হৃদয়ে ধারণ করিয়া কর্ম্মে অগ্রসর হও । তোমার আর চিন্তা কি ? ভব ভয়-হারী শ্রীহরিই গুরুরূপে তোমার সম্মুখে সমাসীন ।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা ।
১৭ই অগ্রহায়ণ ১৩৬০(বাং)
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা যোগেশ, তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম আনন্দ লাভ করিলাম । বৈষ্ণবের আশীর্বাদ শিবের ভূষণ, ঘুঁচায় সংসার দৃঢ বন্ধন । বাবা তোমার আর চিন্তা করিবার কিছুই নাই কারণ সদ্গুরুর শিষ্য মহাভাগ্যবান, তোমরা আমার আশীর্বাদ শিরে ধারণ করিয়া নির্ভয় ও নিশ্চিন্ত হও ।
“সদ্গুরুর আশ্রয় বিনে যত দেখ ধর্ম্ম,
সকলই অনর্থ মাত্র শ্রুতিগণের মর্ম্ম ।
যে ধর্ম্ম সংসার পুনঃ পুনঃ উপজায়,
সে ধর্ম্ম অধর্ম্ম মানিয়া শ্রুতি গায় ।
বহু ভাগ্যে যদি হয় সাধুর সঙ্গতি,
বুঝায় যথার্থ তবে ঘুঁচায় দূর্মতি ।’’
স্ব-প্রয়োজন অপেক্ষা মুক্তি প্রয়োজনই শ্রেষ্ঠ । কাজেই বাবা কোন ভয় করিওনা, ভরষা বাঁধ । পানুর দিকে দৃষ্টি রাখিলাম । আমি শনিবার 2nd Flight এ আসিতেছি ।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
১৪ই কার্ত্তিক, ১৩৬০(বাং)
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা যোগেশ, আমি গতকাল বৈকাল ৫.৩০ ঘটিকায় মঙ্গলমত শ্রীধামে পৌঁছিয়াছি । আসবার কালীন তোমাকে দর্শন দিতে পারি নাই । এখানে শ্রীধামসহ ভক্তবৃন্দ সবাইকে কুশলেই দেখিতে পাইলাম । তুমি আমার মঙ্গলময় দর্শন তোমাদের সবাইকে জানাইও ।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম
ঢাকা ।
২৬শে জৈষ্ঠ ১৩৫৯(বাং)
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা যোগেশ, তোমার ভক্তিপূর্ণ পত্র কয়েকখানা পাইয়া পরম আনন্দ লাভ করিয়াছি । শ্রীধামে না থাকায় যথা সময়ে উত্তর করিতে পারি নাই । তবে তোমার প্রার্থনাদির প্রতি দৃষ্টিপাত করিতে ত্রুটি হয় নাই । তোমার যখন যা প্রার্থনা, জানাইতে আলস্য করিবেনা, আমি পূরণ করিব । তোমাদের ইহ -পারলৌকিক মঙ্গল কামনাই আমার একমাত্র জীবন ব্রত । তোমাদের(মহাতারক ব্রহ্ম নাম) নামের মধ্যেই আমার পূর্ণশক্তি রহিয়াছে । সময় মত নাম কর । নামের কাছে যে যা চাইবে সে তাই পাবে । তোমার দীক্ষা মন্ত্রটী দিনান্তে অন্ততঃ একবার লইও, নামই তোমাদের আত্ম উন্নতি ও মুক্তির পথে অগ্রসর করাইবে । গুরু অপেক্ষা শ্রেষ্ঠ বস্তু জগতে আর কিছুই নাই । যে শিষ্য সর্ব্বদা গুরু মূর্ত্তি ধ্যান করে সে কাশীবাসের ফল লাভ করে । গুরু তারকব্রহ্ম স্বরূপ, নররূপী ভগবান । “গ” এই বর্ণটি উচ্চারণ করলে মহাপাতক নাশ হয়, “উ” উচ্চারণে ইহজন্মের পাপ নষ্ট হয় । আর “রু” উচ্চারণে পূর্বজন্মের পাপ নষ্ট হয় । তুমি একটু আমায় স্মরণ রাখিবে । তবেই আমি তোমাদের দুটি প্রাণীর মুখ উজ্জল ও শান্তি সুখ দান করিতে পারিব । গুরু কাঁচ পোকা তুল্য ও শিষ্য তেলাপোকা স্বরূপ । কাঁচ পোকা তেলা পোকাকে ধরিলে তেলা পোকা কাঁচ পোকাকে অবিশ্রান্ত চিন্তা করিতে করিতে আপনার স্বরূপ হারাইয়া কাঁচ পোকার স্বরূপ ধারণ করে, সেই প্রকার তোমরাও আমার সচ্চিদানন্দ স্বরূপের চিন্তা করিয়া সচ্চিদানন্দ হইয়া যাও। জয় ব্রজানন্দ হরে, জয় ব্রজানন্দ হরে, জয় ব্রজানন্দ হরে। আমার মাঈকেও আমার সখা সখীগনকে আমার শান্তি আশীর্বাদ জানাও এবং তুমিও গ্রহণ কর। আমরা আশ্রমবাসী সকলেই কুশলে আছি। তুমি নির্ভয় হও, নিশ্চিন্ত হও। হাল ছেড়োনা ভরষা বাঁধ, পারবে যেতে বেয়ে।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম
ঢাকা।
১৪ই ফাল্গুন, ১৩৫৯(বাং)
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা যোগেশ, তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম আনন্দ লাভ করিলাম। আশীর্বাদ করি শ্রীগুরুতে তোমার অচলা ভক্তি ও অটল বিশ্বাস হউক। গুরু যে সেই পরমবস্তু, পরমাত্মা, পরমেশ্বর ইহা তোমার বুঝিবার শক্তি লাভ হউক। আমার এই আশীর্বাদেই তোমার ষোল আনা বিশ্বাস হইলেই যে তুমি ত্বরিয়া যাও। তোমার সমস্ত দুঃখের নিবৃত্তি হইয়া যায়। সেই দর্শন পাইলেই যে আনন্দ লাভ করিতে পার, পরম শান্তি পাইতে পার। জীবে ঠিক ঠিক দর্শন পায়না বলিয়াই এত হায় হায় রব ও দুঃখ কষ্ট। হনুমান যেমন রামনামের জোরে এক লাফেই সাগর পার হইয়া গেল আবার গন্ধমাদন পর্বতটাও হাতে করে নিয়ে এল, আমার ইচ্ছা তোমারও আমার নামে সেইরূপ বিশ্বাস হউক। এবার একটা লীলা তোমাকে দিয়ে করে যাই, জগতে একটা দাগ রেখে যাই। আগেও যেমন নামের গুণে এই সব লীলা হয়েছে তবে এখন কেন হইবে না? আমি আসিয়াছি পর হইতে এ যাবৎ একটুকুও অবসর নাই। এখানকার ভক্তদের চারিমাসের আর্জি সকল পেশ করিয়াছে। কাহারও দীক্ষা, কাহারও অন্নপ্রাশন, কাহারও বিবাহ এই সমস্ত দরখাস্ত গ্রহণ করিতে হইয়াছে এবং তাহার বিধি বিধান করিতে হইতেছে, ইহার মধ্যে শিবরাত্রি এসে উপস্থিত হইল। এবার “শিবরাত্রি” ভাল ভাবেই সম্পন্ন হইয়াছে। এই সঙ্গে শিবরাত্রির আশীর্বাদ পাঠাইলাম। তোমরা সকলেই গ্রহণ করিয়া সর্বপ্রকার দুঃখের হাত এড়াও। তোমার অর্ঘ্য গ্রহণ করিলাম।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
৩রা আষাঢ়, ১৩৫৮(বাং)
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা যোগেশ, তোমার চিঠি ক’খানা আমি যথাসময়ে পাইয়া পরম আনন্দ লাভ করিয়াছি। আমি সময়াভাবে উহার উত্তর করিতে না পারিলেও তোমার ভক্তি স্মৃতি আমার মন হইতে সরাইয়া লইতে পারি নাই। তোমার ভক্তি পরিপাটি সবই আমার মনে আছে। তোমার পাগল হইবার কোন কারণ নাই। আমার দর্শন পাইবার একটা উপায় আজ তোমাকে বলিয়া দিতেছি। তুমি আমাকে একটা ছোট খাট বাড়ী বা জমির অনুসন্ধান করিয়া দাও। আমি চিরকাল আশ্রমবাসী। তোমাদের কলিকাতায় গেলে আমাকে ভক্তালয়ে থাকিতে হয়। উহা আমার পক্ষে ভারী অসুবিধা জনক। তুমি অনুসন্ধান করিয়া আমাকে লিখিলেই আমি চলিয়া আসিব এবং দেখিয়া শুনিয়া দাম ঠিক করিয়া ক্রয় করিব ও সেখানে আশ্রম প্রতিষ্ঠা করিয়া তোমাদের সকলের দর্শনের সুবিধা করিয়া দিব। স্থানটি হাট বাজারের নিকট হওয়া চাই। আমার পছন্দ হয় শ্যামবাজার, কি বাগবাজার, কি টালা, কাশীপুর এই সমস্ত স্থান দিয়া। খাজনা করা বাড়ী বা জমি আমি চাইনা। ভূমির সম্পূর্ণ স্বত্ব আমার হইবে। বাবা এই খোঁজটি করিয়া আমাকে জানাইলেই আমি তোমাদের দর্শনের সুবিধা করিয়া দিব। বাবা সদর্থে তোমার কায়িক পরিশ্রম ব্যয় করিলে তোমার প্রাণ ভক্তিপূর্ণ ও পবিত্র হইবে। এবার তোমার মহা সৌভাগ্য, গুরুবাক্য পাইয়াছ, কাজে লাগিয়া যাও। আর বিলম্ব করিওনা। দীক্ষা কালে কি প্রতিজ্ঞা করিয়াছিলে-“এ দেহ তোমার পাদপদ্মে অর্পণ করিলাম”। এখন আমি তার পরিচয় পাইতে চাই। তোমার দেহ যদি আমার হইয়া থাকে তবে আমার কাজে লাগাও। তাড়াতাড়ি করে একটা বাড়ীর খবর আমায় জানাও। পাওয়ার মত পাইতে হইলে দেওয়ার মত দিতে হয়। তবে তো আমার কৃপালাভে ধন্য হইবে। আমার জন্য তোমরা কোন চিন্তা করিওনা। আমি আছি তোমাদেরই।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
জয় ব্রজানন্দ হরে, জয় ব্রজানন্দ হরে।
আশীর্বাদক
স্বামি ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
৯ই শ্রাবণ, ১৩৫৮(বাং)
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা যোগেশ, তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম আনন্দ লাভ করিলাম। ইতিপূর্বেও তোমার একখানা ভক্তিপূর্ণ পত্র পাইয়াছি। তুমি আমার গুরুপূর্ণিমার শান্তি আশীর্বাদ গ্রহণ কর। তুমি যে আমার আদেশ পালনে কোমর বাঁধিয়াছ সে জন্য আমি তোমার ভূত, ভবিষ্যৎ, বর্ত্তমান মঙ্গলের দিকে দৃষ্টিপাত করিলাম। বাবা, তোমার প্রাণ তো আমার হাতের মুঠে তাহা যাবে কি করে, এই ভাবে খালি হাতে নিয়ে লাভ কি? কিছু সম্বল করে দিব, তার পর যাবে। খালি হাতে, রিক্ত হস্তে গিয়ে কি সেখানে থাকিতে পারিবে? সে যে বিষম ঠাঁই। খাবার পয়সা না থাকিলে, ফিরে আসতে হবে। তুমি তো এখন গুরুর অধিকারে। যাবার মত করেই পাঠাব। সম্বল কর গুরুস্থান দেখ। এর ভিতর দিয়েই তুমি কৃতকর্ম্ম হয়ে যাবে। স্থান নির্ম্মানের জন্য পাঁচ হাজার টাকার মত যোগার হতে পারে। আমার ইচ্ছা তৈয়ারি বাড়ী উক্ত টাকায় পাইলে ভাল নতুবা দুই হাজারে জমি ও তিন হাজারে ঘর বাড়ী হওয়া চাই। তুমি কাশীপুরের জায়গা ও রামরাজাতলায় জায়গা দেখ। আরও অন্যান্য স্থানেও দেখ। বাগবাজার, বরানগর, কালীঘাট, কসবা ইত্যাদি। শ্রীমান উপেনের সাথে আলাপ কর। খুব তাড়াতাড়ি কর। আমি তোমাকে আমার এই সেবা কার্য্যের ভিতর দিয়াই তোমার পারের সম্বল যোগার করিব। পার্ক সার্কাসের দিকে একবার দেখ। আমিও আসিবার চেষ্টায় আছি। এখন তোমার সৌভাগ্য সূর্য উদয় হইবে।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
৯ই ভাদ্র, ১৩৫৮(বাং)
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা যোগেশ, তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়াছি। জায়গা ঠিক হইয়াছে জানিয়া খুব সুখী হইলাম। আমি জন্মাষ্টমী করিয়া তোমাদের দর্শন দিব ঠিক করিয়াছিলাম, কিন্তু জন্মাষ্টমীর আগের দিন হঠাৎ আছাড় পড়িয়া বা পায়ে আঘাত পাইয়াছি। এখন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসা অধীনে আছি। পা চলিলেই আমি তোমাদের দর্শন দিব। বাবা চিন্তা করিবা না। আমার মঙ্গলময় দৃষ্টি সব সময়ই তোমাদের উপর আছে।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
২৭শে ফাল্গুন, ১৩৭৫(বাং)
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা যোগেশ, আমি গত সোমবার নিরাপদে কলিকাতা হইতে রওনা হইয়া সন্ধ্যায় শ্রীধামে পৌঁছিয়াছি। মঙ্গলবার শিবরাত্রি ব্রত উদ্যাপন করিয়াছি। তুমি পুত্র পরিবারদি সহ ইহকালে সুখী ও পরকালে পরমৃত লাভ করিবে ইহাই আমার একমাত্র আশীর্বাদ ও ইচ্ছা। এ ইচ্ছার গতিরোধ করে এমন কেহ নাই। তুমি নির্ভয় ও নিশ্চিন্তে থাক আর দিনান্তে আমাকে একটু স্মরণ করিবে তবেই আমি তোমাদের ভার বোঝা বহিতে পারিব। উপেন বাবাকে আমার পৌঁছ সংবাদ ও শান্তি আশীর্বাদ জানাইবে। শ্রীমতী বনজ্যোৎস্নাকে আমার ফটো খানা দিবে, এই সঙ্গে পাঠাইলাম ও আমার শান্তি আশীর্বাদ জানাইবে। জানকীনাথ রায়কে একখানা ফটো এই সঙ্গে আছে তাহাকে দিবে। শ্রীমতী তরঙ্গিণী ঘোষকে আমার শান্তি আশীর্বাদ জানাইবে। উপেনের ছেলে দীক্ষা লইয়াছিল, তাহার নামটি আমার স্মরণ নাই। আমাকে লিখিয়া জানাইবে। অন্যান্য আমার সখাসখিগণকে আমার স্নেহাশীষ জানাইবে।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
১৬ই চৈত্র, ১৩৫৭(বাং)
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা যোগেশ, তোমার দোললীলার আবির অর্ঘ্য শ্রীচরণে পৌঁছিয়াছে। শ্রীচরণ আবির অর্ঘ্য পাঠাইলাম। শিরে ধারণ করিয়া অভীষ্ট ফল লাভ করো। এ সময় তোমাদের কাছে থাকিতে পারিলাম না। চেতন বিগ্রহের চরণে আবির ঢালিয়া যে কি সুখ তা ভাষায় কি জানাবো? আবির অর্ঘ্য গোবিন্দ জ্ঞানে ঢালিয়া থাকিলে তোমার বাসনা অবশ্যই পূর্ণ হইবে এবং তুমি যখন যা চাহিবে তাই এই চরণ হইতে পাইবে, কারণ যার যেমন ভাব তার তেমন লাভ বৈষ্ণব কবি বলিয়াছেন-“কৃষ্ণ কেমন যার মন যেমন”। জ্ঞানীশ্রেষ্ঠ ভীষ্মদেব কৃষ্ণকে ঈশ্বর বলিয়াই জানিতেন আবার এ দিকে শিশুপালাদি কৃষ্ণকেও সামান্য মনুষ্য বলিয়াই মনে করিতেন। বাবা, তাই বলি- ধর্ম্ম, অর্থ, কাম, মোক্ষ সবই এই চরণে আছে-তোমার শক্তি থাকিলে লও। আমি বিলাইতেই আসিয়াছি। আমি অব্যক্ত, নিরাকার নির্বকার হইয়াও জীবের দুঃখে কাতর হইয়া আজ আমি সাকারে মানুষরূপে অবতীর্ণ হইয়াছি। তুমি চিন আমাকে, তোমার ইহপরকাল ভাল হইয়া যাইবে।
জয় ব্রজানন্দ হরে, জয় ব্রজানন্দ হরে, জয় ব্রজানন্দ হরে।
আমার মাঈ নামে বিশ্বাস, নামে নির্ভর দিয়া আছে তো এই সঙ্গে শ্রীচরণ স্পর্শিত আবির পাঠাইলাম। তোমরা সকলেই মাথায় ছোঁয়াইয়া ভক্তি করিও। থাকবেনা তোমাদের দুঃখ কষ্ট, আপদ বালাই। গুরুব্রহ্মা, গুরুবিষ্ণু, গুরুদেব মহেশ্বর।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম, ঢাকা।
২৪ শে শ্রাবণ, ১৩৫৯(বাং)
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
আয়ুষ্মান যোগেশ, শ্রীমান উপেনের একখানা পৌঁছ সংবাদ পত্রে তোমার একখানা লিপিকা পাঠ করে সাতিশয় আনন্দ লাভ করিয়াছি। আশীর্বাদ করি, তুমি আমাতে মন রেখে নির্লিপ্ত সংসারী হও। আশা করি তুমি আমার এই আশীর্বাদেই নির্লিপ্ত সংসারী হইতে পারিবে। নির্লিপ্ত সংসার কিরূপ তাহা বলিতেছি। শ্রীগুরুতে মন লিপ্ত করে, ইন্দ্রিয়াদি দ্বারা সংসার উপভোগ করে যাবে। এই সংসার করতে তোমার কোন দোষ নাই। ইহাকেই নির্লিপ্ত ভাবে সংসার করা বলে। তোমার গুরুতে আসক্তি এলেই সংসার আসক্তি থাকবে না। গুরুতে আসক্তি না জন্মিলে নিরাসক্ত-ভাবে বিষয় ভোগ করা চলে না। গুরুতে সম্পূর্ণ নির্ভর করতে না পারিলে আত্ম সমর্পণ না দিলে বিষয় ভাবনা দূর হয় না। আরো পরিষ্কার করে বুঝে লও-গুরুতে মন রেখে স্ত্রী পুত্র লয়ে কিরূপ থাকবে-যেমন বড়লোকের বাড়ীতে চাকরাণী। বাড়ীর সমস্ত কাজ করে, ছেলেপিলেদের লালন পালন করে ঐ ছেলেপিলে মারা গেলে রোদনও করে কিন্তু সে জানে, তাহারা তাহার কেহই নয়। এই ভাবে ঠিক ঠিক সংসার করবে বাবা। তাহলে আর অশান্তি তোমায় পায় কি করে? তুমি আমার কথিত মতে সংসার কর। তুমি সরে যাবে কোথায়? আমার আদেশ, তুমি কামনা বাসনা হতে সর। তবেই তোমার শান্তি, সুখ, উদ্ধার, মুক্তি। সংসার দূর্গে থেকে যুদ্ধ করাই যে ভাল এবং শ্রেয়। সময় মত চারটা অন্নজল পাচ্ছ। নাম কর। “আমিই সেই ব্রজানন্দরূপ কৃষ্ণ। আমি বড় বাপের বেটা। আমার আবার ভয় কোথায়”? জোর করে বল। প্রাণ দিলে কি কর্ম্মে ছাড়বে বাবা? তবে তোমার ভাগ্য ভাল। সদ্গুরুর শিষ্য মহাভাগ্যবান। এই বিশ্ব আমারই(ভগবান ব্রজানন্দের) বিভূতি বা আমার প্রতিমা জ্ঞানে সকলের সেবা করিয়া যাও। স্বজনগণকে সন্তুষ্ট রাখ। প্রীতির সহিত পালন কর। মাতা পিতা গুরু ভার্য্যা-ইহারা তোমার পোষ্যবর্গ। পোষ্য পালনে স্বর্গলাভ; পোষ্য পীড়নে নরক প্রাপ্তি ঘটে। বাবা, তুমি খুব সাবধান হয়ে গৃহস্থালী করবে। প্রেম প্রতিষ্ঠার জন্যই গৃহাশ্রম। তুমি ব্রহ্মনিষ্ট গৃহস্থ হও। কর্ম্মের ফল আমাতে অর্পণ কর। কর্ম্মফলে আসক্তি-পতনের কারণ। তুমি নিষ্কাম সাধক হও। কামনার তাড়নায় অধীর হয়োনা। কর্ম্মে ব্যস্ত থাক। আজও গুরুধাম দর্শন হয় নাই। উপেন ধাম দর্শন করেছে বটে, কিন্তু স্বপত্নী সহ দর্শন করে নাই। তোমাদের গুরু করণী অনেক কিছুই করা হয় নাই। বসন, ভূষণ আসন প্রদান ইত্যাদি কর্ম্মদ্বারা সাত্বিকতাময় জীবন লাভ কর। বৈধ কর্ম্ম চিত্তের মলিনতা দূর করে, চিত্ত স্থির হলেই অশ্রান্ত জ্বালা, তীব্র মনস্তাপ পেতে হ’বে না। তোমার সংসার আবার তোমার যশোগানে মুখরিত হয়ে উঠুক। স্বজন, সুহৃদয়গণ তোমার অনুরক্ত হউক। আমার মহিমাও সঙ্গে সঙ্গে বাড়িয়া উঠুক। জয় ব্রজানন্দ হরে, জয় ব্রজানন্দ হরে।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
১২ই চৈত্র, ১৩৫৯(বাং)
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা যোগেশ, তোমার দোলউৎসবের আবির অর্ঘ্য আমার শ্রীচরণে পাইয়া পরম আনন্দ লাভ করিয়াছি। আশীর্বাদ করি এই আবির অর্ঘ্যই তোমার সর্ব্ব সিদ্ধির হেতু হউক। আমি যে ভক্তের অধিন, ভক্তের দাস, ভক্ত আমার নিকট যা প্রার্থনা করে আমি তাহাই দিয়া থাকি। তুমি নির্ভয় ও নিশ্চিত হও। আশীর্বাদ করি তোমার সংশয় দূরীভুত হউক। আমি শরীরগত একরূপ আছি। পুনঃ তরঙ্গিণীকে আমার আশীর্বাদ জানাইবে এবং আমার আশ্রমের জন্য একটা জায়গার খোঁজ করিয়া আমাকে যেন জানায়।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
৭ই বৈশাখ, ১৩৬০(বাং)
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা যোগেশ, তোমার নববর্ষের সশ্রদ্ধেয় চন্দনযুক্ত তুলসী ও পুষ্পাঞ্জলি শ্রীচরণে পাইয়া পরম সুখী হইয়াছি। আশীর্বাদ করি তোমার জীবন সুখময় ও ধনৈশ্বর্য্য-পূর্ণ হউক। তুমি আমার এই মঙ্গলময় নববর্ষের স্নেহাশীষ গ্রহণ করিয়া নির্ভয় ও নিশ্চিত হও। আমার কৃপা দৃষ্টিতে তোমার সর্বপ্রকার বাসনা পূর্ণ হইবে, তুমি অভয় চরণে শরণ নিয়ে বসে থাক। আমি শরীরগত এক প্রকার আছি, আশ্রমবাসী সাধু ও ভক্তবৃন্দ সবাই এক প্রকার ভালোই আছে।
নব বর্ষাগমনে আত্মার উন্নতির জন্য উপদেশ চতুষ্টয় লিখিলাম, মনের সাথে গাঁথিয়া রাখ।
১. তন, মন, ধন সবদিয়া গুরু সেবা।
২. অভিমান পরিত্যাগ।
৩. গুরুবাক্য সর্বোপরি এই জ্ঞান।
৪. গুরু সেবা কালীন আত্মসুখ বিসর্জ্জন।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
আয়ুষ্মতী উমা, তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম আনন্দ লাভ করিলাম। আশীর্বাদ করি তুমি চিরসুখী হও। তোমাদের ভক্তির টান পড়লে কি আর আমি থাকতে পারবো? তাড়াতাড়িই দর্শন দিব। ভগবানের জন্য অনুরাগ, তাঁকে দেখার ইচ্ছা, তাঁর সান্নিধ্য অভিলাষ সে তো পরম এবং চরম কথা, এর উপর আর কিছুই নাই। তাহা হ’লে ত আর কোন কিছুর অভাব থাকে না। আমার শরীর ১০/১২ দিন যাবৎ ভালই আছে। আমার শান্তি আশীর্বাদ লও।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
৩/১২/৬৪(১৯৬৪খ্রিঃ)
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
রাণীমা, তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম আনন্দ লাভ করিলাম। তোমরা যেমন আমাকে ভুলিতে পার নাই আমি তেমনই তোমাদিগকে ভুলিতে পারি নাই। এবার আমার অবতীর্ণ হ’বার একমাত্র উদ্দেশ্য ভক্তের উদ্ধার। তোমাদের উদ্ধার না করা পর্য্যন্ত আমারও চিন্তা দূর হ’বে না। তোমাদের দর্শন দিবার আমারও ইচ্ছা আছে। ভক্তি রাখ, ভক্তিতে যত শীঘ্র হয়। ভগবানের কি কোন অসুখ আছে? এসব লীলা এবং ভক্তের ভক্তি পরীক্ষার নানারুপ ধারণ বই আর কিছুই নয়। আমার এ নশ্বর দেহের কথা আর কি বলিব। ৮/১০ দিন যাবৎ ভালই আছি। তুমি শান্তি আশীর্বাদ নিও।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
১২/০১/৬৫(১৯৬৫ খ্রিঃ)
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
আয়ুষ্মতী রাণীমাঈ, তোমার নববর্ষের ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম আনন্দ লাভ করিলাম। আশীর্বাদ করি এই বৎসর তোমাদের স্বাচ্ছন্দ লাভ হউক। বর্ত্তমানে আমি একটু ভালই আছি। আর আমার আসতে আসতে সেই নবমী পূজা। শক্তিরূপিনী মহামায়া যদি রথ দেওয়ায় তা হলেই পূজার সময় দর্শন করতে পারবে। বুড়াশিব ধামের ভক্তবৃন্দদের তোমার নববর্ষের প্রণাম জানাইয়াছি।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
আয়ুষ্মতী উমা,
তোমার লেখনি পাঠ করিয়া নববর্ষের ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিয়া প্রসন্ন হইয়াছি। তোমার আর কোন ভয় নাই। সদ্গুরুর শিষ্য মহাভাগ্যবান, তুমি দিনান্তে গুরু নামটা একবার স্মরণ করিও। এই নামেই তোমার জীবনের থাম। ঘরে থাম লাগাইলে যেমন ঘর ভাঙ্গবার ভয় থাকে না সেই রুপ ইহা তোমার দেহঘরের থাম, দেহঘর আর ভাঙ্গবার ভয় নাই। আমি বর্তমানে ভালই আছি। কবে যে তোমরা দর্শন পাও বলিতে পারিনা। শক্ত করে টান রেখ। এখান হইতে ছোটাত সহজ নয়, এদিককার টানও কম নয়। ইহা যে আমার গুরুধাম।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
২২/২/৬৫(১৯৬৫ খ্রিঃ)
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
রাণীমাঈ, শ্রী শ্রী গুরু পূর্ণিমা উপলক্ষে স্বামী নিজানন্দকে পাঠাইলাম। বাবা যেন দেখিয়া শুনিয়া রাখেন। বাবার অর্থ উপার্জ্জনের একটা ভাল ব্যবস্থাই করিতেছি। আমার শরীর এক প্রকার ভালই আছে, তবে পূর্বের মত আর তত সবল নাই। গুরুধামে যাইয়া খোঁজ খবর নিবে। তোমাদের যদি একান্তই দর্শন করার ইচ্ছা থাকে তবে দূর্গা পূজার সময় নিশ্চয়ই পাবে।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা
২২/২/৬৫(১৯৬৫ খ্রিঃ)
আয়ুষ্মতী উমা,
তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম আনন্দ লাভ করিলাম। একান্ত ভক্তি নিয়ে এসে থাকলে তোমার ভক্তি অটুটই থাকবে। যারা জাত চাষা তারা ফসল হউক আর নাই বা হউক প্রতি বৎসর জমি চাষ করেই যাবে । আর যারা ফসলের আশায় চাষা সাজে তারা এক বৎসর ফসল না পেলেই হাল গরু সব বিক্রি করে হাত গুটাইয়া বসে । আশ্রমবাসী পূজনীয় ব্যক্তিদের তোমাদের প্রণাম জানাইয়াছি। তোমরা সকলেই আমার শান্তি আশীর্বাদ লও, তোমরা নির্ভয়ে থাক; ব্রজানন্দের শিষ্যেরা মহাভাগ্যবান। জল তাহাকে ক্লিষ্ট করিতে পারিবেনা, বায়ু তাহাদিগকে শোষণ করিতে পারিবেনা এবং অগ্নি তাহাদিগকে দগ্ধ করিতে পারিবেনা।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
আয়ুষ্মতে দীনেশ, তোমার নববর্ষের প্রণাম গ্রহণ করিলাম। আশীর্বাদ করি তুমি ধনে জনে সুখী হও। ধামস্থ গুরুজনদের তোমার প্রণাম জানাইয়াছি। তুমি যে একজন বুনিয়াদী গৃহস্থ তাহা আমার জানিতে বাকি নাই। তবে বর্ত্তমানে তোমার সংসারে কিছু অর্থের অভাব হওয়ায় একটু কষ্টের কারণ হইয়া দাঁড়াইয়াছে। তাই বলিয়াই উপরোক্ত আশীর্বাদ করিলাম। বিশ্বাস ভক্তি সহকারে আশীর্বাদটি গ্রহণ কর। সদ্য ফলের বৈদ্য ব্রজানন্দ হাতে হাতে ফল দেয়। বাবা, মন খুলিয়া একটু বিশ্বাস ভক্তি ফেল। সংসারটি আবার জাগিয়া উঠুক। আমারও খুব ইচ্ছা, পারিতো এখনই তোমাদের দুঃখ কষ্ট দূর করিয়া দেই, কিন্তু কি করিব বিশ্বাস ভক্তির অভাবে যে কিছুই করিতে পারিতেছিনা। ষোল আনা বিশ্বাস ভক্তি লইয়া কেহই আমার কাছে আসেনা আর আমিও কিছু করিতে পারিনা। বাবা, একবার জোর করে দাঁড়াও জয় ব্রজানন্দ বলে।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
৩/১/৬৬(১৯৬৬খ্রিঃ)
আয়ুষ্মতী রাণীমাঈ,
তোমার নববর্ষের প্রণাম গ্রহণ করিলাম। আশীর্বাদ করি তুমি ধনে জনে সুখী হও। আমার স্থূল দেহ বড় ভাল না। দিনে দিনে বার্দ্ধক্য ঘনিয়ে আসছে। আজ হাতে ব্যথা, কাল পেটের অসুখ, ভাল পায়খানা হয় না; ভাল ঘুম হয় না, এই সব লেগেই আছে। কোন মতে ভক্তদের কাজ চালিয়ে যাচ্ছি।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
৩/১/৬৬(১৯৬৬খ্রিঃ)
আয়ুষ্মতী উমা,
তোমার নববর্ষের প্রণাম গ্রহণ করিলাম। আশীর্বাদ করি গুরুতে তোমার ঈশ্বরজ্ঞান লাভ হউক, তবেই তোমার গুরু করণীয় সার্থক। গুরুজনদের তোমার প্রণাম জানাইলাম।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা দীনেশ, তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম আনন্দ লাভ করিলাম। আশীর্বাদ করি, তুমি ধনে জনে সুখী হও। তোমার সংসার স্বচ্ছল হউক। আমি শ্রী শ্রী শিবধামে আসিয়া নিঃশ্বাসটা পর্য্যন্ত ছাড়িতে পারিনাই। পৌঁছ সংবাদ আর দিব কি? ভক্তদের সেবা পূজা ভোগ, ভান্ডারা ক্রিয়া কর্ম্ম লইয়া খুবই ব্যস্ত আছি। কয়েকদিনের ভিতরেই আমি Sylhet যাইতেছি। সেখান হইতে আসিয়া কলিকাতা রওয়ানা হইব। ব্রজধামের জমিতে ধান বুনিয়া দিবার ব্যবস্থা করিয়া দিবা। হরিহরানন্দকে আমার শান্তি আশীর্বাদ জানাইয়া দিবা। সে যেন মনস্থির করিয়া ব্রজ ধামেই থাকে। তাহার ভালই হইবে, কালে সে একজন দেশপূজ্য হইয়া উঠিবে এবং তাহার মাতৃপিতৃকূল উদ্ধার পাইবে। আমি শারীরিক বড় ভালনা। বাতের ভারি জোর দেখছি। বাবা তুমি নির্ভয় ও নিশ্চিত হও। ভবিষ্যতে মঙ্গল দেখতে পাচ্ছি।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
১৬/৯/৬২(১৯৬২খ্রিঃ)
রাণী মাঈ,
আমি আর পৌঁছ সংবাদ দিব কি; আমার আর শ্বাস ছাড়বার জায়গা নাই। এদিকে দেহ দিনে দিনে খারাপ হয়ে চলল বিশ্রাম নাই, ঔষধ আদি খাইবারও সময় পাই না। ভক্ত সংখ্যা খুব বাড়িয়া গেল। তুমি আমার দিকে চাহিয়া থাক। তোমার সংসার আপনিই চলিবে। তুমি চিন্তা করিয়া কি এক হাত বাড়াইতে পারিবে? গুরুর ইচ্ছায় যা হইবার হইবেই। আমার সখা সখিদের কোন ভয় নাই। তাহারা যেন আমাকে মানুষ জ্ঞান না করে। গুরুব্রহ্মা, গুরুবিষ্ণু মানে আর কিছুই না গুরুতে সব মেনে নেওয়া। ঈশ্বর তো অসীম অনন্ত, সেই ধারনা করিবার শক্তি কি মানুষের আছে? তাই গুরুতে ঈশ্বর জ্ঞান হইলেই তাহার আর পাওয়া থোওয়ার কিছুই বাকী থাকে না। মানুষের এই হ’ল সাধন ভজনের শেষ সীমা। এর পরে আর সাধন ভজন নাই। জয় ব্রজানন্দ হরে।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা ।
২৪ শে ভাদ্র, ১৩৫৬(বাং)
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা শচীন, তোমার দুইখানা পত্র ক্রমান্বয়ে পাইয়া পরম আনন্দ লাভ করিয়াছি। আশীর্বাদ করি, আমার সাথে তোমার মৈত্রী সখ্য দাস্য চিরকালকার হইয়া থাকুক। বাৎসল্য রসের পূর্ণ প্রতিমা আমার যশোদামাই অচিরেই সর্ব ব্যাধি হইতে আরোগ্য লাভ করিবে। যে ঘরে গোপালের আগমন হয়, সে ঘরে কি অমঙ্গল থাকিতে পারে? দ্বাপরে আমি বসুদেবের ঘরে আগমন করিয়া আমার বাবা মাকে কারা মুক্ত করিয়াছিলাম। এবারও তোমাদের গৃহধর্ম্ম পালনের সৌভাগ্য দিয়া দেহ ইন্দ্রিয়াদি সবল সুস্থ রাখিয়াছি। আরও অনেক কিছু করিবার সংকল্প আছে। আমার মাঈর চক্ষু পরীক্ষার ফল ভালই হইবে। মনার ব্যারামের কথা শুনিয়া দুঃখিত হইলাম। মনা রোগমুক্ত হইবে। আমি আজ কালের মধ্যেই গিয়া দর্শন দিয়া আসিব। ভোলার মুখে শুনিলাম একটু ভালো হইয়াছে। লটারী খোলার দিকেও দৃষ্টি রাখিলাম। তোমার পেটের অসুখ সারিয়া যাইবে। নারায়ণ বৈদ্য যার গৃহে গোপাল রূপে আর্বিভূত হইয়াছে, সেই গৃহের অমঙ্গল কোথায়? শুধু গর্ভে জন্ম নিলেই যে পুত্র হয়, জন্ম লওয়ার প্রধান কথা হইল-বাৎসল্য প্রেম। বাবা, আমার রাঙ্গাপায়ে নতুন পাদুকা পড়াইয়া নবতম চোখে দর্শন করে নয়নের সার্থক করিবে, এ তো অতি আনন্দের কথা। শ্রী ভগবান সুখময়-আনন্দময়। তাহাকে আনন্দময় ভাবেই ভোগ করিতে হয়। ইহার নামই সেবা ভক্তি। এবার বাবার ভক্তিভাব দেখিয়া আমি ভারী প্রীতিলাভ করিয়াছি। ভক্তি রাজ্যে পূর্বর চেয়ে খুব বেশি অগ্রসর হইয়াছ। “যে দিকে ফিরাই আঁখি, সে দিকেই তোমায় দেখি”। প্রেম ভক্তি সাধনার ক্ষেত্রে এই অবস্থার দাম খুব বেশি। যোগী, জ্ঞানী দেখে আত্মময় জগৎ, আর ভক্তে দেখে সর্বময় শ্যামসুন্দরের মূর্ত্তি। বাবা, আমি শরীরগত এক প্রকার ভালই আছি। এই সঙ্গে চরণ অঙ্কিত করিয়া পাঠাইলাম। আমার শান্তি আশীর্বাদ গ্রহণ কর ও সবাইকে করাও ।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
কল্যাণবর ব্রজানন্দ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা মাখন, তোমার পত্র পাইয়াছি। তুমি নির্ভয় নিশ্চিন্তে থাক তোমার দুঃখ নাই। সদ্ গুরুর শিষ্য মহাভাগ্যবান। দিনান্তে গুরুদত্ত নামটি একবার লইও। নামকে অক্ষর মনে করিওনা, গুরুকে মানুষ মনে করিওনা, প্রতিমাকে শীলা মনে করিওনা। তবেই তোমার উর্দ্ধগতি, অধঃগতি নাই। আমি ও আমার নাম অভেদ। নামের কাছে খোঁজ আমাকে পাইতে হইলে। আমাকে দিয়া তোমার যে কাজ হইত আমার নাম দিয়াও তোমার সে কাজ হইবে। গুরুধামে গিয়াও প্রার্থনা জানাইলে তোমার প্রার্থনা মঞ্জুর হইবে এবং দুঃখ কষ্টের হাত এড়াইবে। আমি ধাম ছাড়া কোথাও যাইনা। তুমি আশ্বস্ত হও। জয় গুরু বলে মার হুঙ্কার সব অন্ধকার দূর হইয়া যাইবে।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
স্নেহষ্পদা তরঙ্গিণী, তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম আহ্লাদিত হইলাম। তোমার একটা পত্রেরই ইচ্ছা মনে উদিত হইয়াছিল। গুরুর একটা স্থান করার জন্য তোমাকে জায়গার খোঁজে নিযুক্ত করিয়া আসিয়াছি। তুমিও গুরুবাক্য শিরোধার্য্য করিয়া কার্য্যে ব্রতী হইয়াছ ইহা তোমার ভক্তির পরম নিদর্শন স্বরূপ। তোমার উল্লিখিত বাড়ী আমার পছন্দসই হয় নাই। জায়গাটি মেইন রোড হইতে দূরে, মেইন রাস্তার উপর হওয়া চাই। দমদম মেইন রোডের উপর চিড়িয়া মোর পর্য্যন্ত যে কোন জায়গায় যে রূপ একখানা দেখাইয়াছিলে, ঐরূপ হইলেই ভাল। তোমার প্রতি আমার কৃপাদৃষ্টি আছে। তুমি নির্ভয় ও নিশ্চিন্তে থাক। আমি দূর্গা পূজার সময় আসিতেছি। দেহের কথা কি লিখিব, বার্দ্ধক্যের সময় তবে এক রকম ভালই আছে।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
৪ঠা আষাঢ়, ১৩৬০(বাং)
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা যোগেশ, তোমার ভক্তিপূর্ণ পত্রে পরম আনন্দ লাভ করিলাম। শ্রীচরণই যখন তোমার একমাত্র সম্বল, তবে তো তোমার তরী ভবসাগর হতে সব চেয়ে আগে ফল পাইয়াছে। আর চিন্তা কি? নির্ভয় ও নিশ্চিন্ত থাক, পারের তরীতো পেয়েছ। আমার এখন বার্দ্ধক্য জড়িত দেহ একরূপ ভালই আছে।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
৭/১০/৭৬(১৯৭৬খ্রিঃ)
কল্যাণীয়া ব্রজানন্দ আশীর্বাদ চিরঞ্জীব, আয়ুষ্মতী শিপ্রা, তোমার ভক্তিপূর্ণ পত্র ২ খানাই আমার হস্তগত হয়েছে। আশীর্বাদ করি তুমি চিরঞ্জীবী হও, লেখা পড়ায় তোমার সর্বোচ্চ স্থান অধিকার হউক। তুমি আমার নাতিন, আমার অতি স্নেহের। ভগবান যার দাদু, তার আবার ভয় কিসের? তুমি “জয় ব্রজানন্দ” নির্ভয়ে বলে মন্দিরে যাবে পরীক্ষা দেবে। আমি তোমার কন্ঠে থাকবো। সামান্য দারোগা বাড়ীর চাকরকে দেখে লোকে কেমন ভয় পায়, তোমার তো ভগবান আত্মীয়, তোমায় ফেল কয় কে? এমন শক্তি কার আছে? তুমি পড়ে যাও, ভাল বিদুষী হবে। তোমার পেটের অসুখের জন্য কাঁচা বেল পোড়া খাবার ব্যবস্থা করলাম। ছটাকখানি বেলপোড়া সামান্য ইক্ষুগুড় সঙ্গে সকালে অন্ততঃ সপ্তাহ খানেক খালি পেটে খাবে। তোমার পেটের অসুখ থাকবে না। মাথা ঠান্ডা ও স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য আর একটি বস্তু আদিষ্ট হয়েছি। তুমি এক কাঁচ্চা ইসবগুলের ভূষি ওর সঙ্গে এক কাঁচ্চা চিনি মিশাইয়া সকালে শনি মঙ্গলবার খাবে( বেনে দোকানে পাওয়া যায় ) তুমি বিশ্বাস করে খেলে হাতে হাতে ফল পাবে। তোমার মাথার চুল ওঠা বন্ধ করার জন্য আর একটি বস্তু আদিষ্ট হইয়াছি-“ আমলা হেয়ার অয়েল ” বাজারে তৈলের দোকানে পাওয়া যাবে। এই তৈল মাথায় দিয়ে স্নানের সময় স্নান করো। বুড়াশিবের আদেশ প্রাপ্ত হ’য়ে লিখলাম। আমার বাবা মাঈর সেবা ভক্তি আমার হৃদয়ে গাঁথা আছে। তাদের যমে ছোঁবে না, অসুখ বিসুখ কি করতে পারে? আমার লক্ষ্মী নাতিনকে আমার শান্তি আশীর্বাদ জানাবে। তোমাদের বাড়ীর সকলের প্রতিই আমার শুভ ইচ্ছা আছে। তোমরা নির্ভয় নিশ্চিন্তে থাক। আমার শরীরের দিকে আর কি লক্ষ রাখবো, ভাঙ্গা নৌকা জোড়াতালি দিয়া আর কতদিন চালাবো? তোমরা আমার নাম ধর। আমি ও আমার নাম একই বস্তু। আমাকে দেয় পূজা বা ভক্তি আমার নামে আসনের ফটোতে দিলে আমিই পাবো। সেখান হইতেই তোমাদের অভিষ্ট পূর্ণ হবে। নামের ভেতর দিয়েই তোমাদের অভীষ্ট পূর্ণ হবে। আমি তোমাদের কোন কিছুই অপূর্ণ রাখি নাই, সব কিছুই পূর্ণ করে দিয়েছি। অন্য কোথাও যেতে হ’বে না। এখানে ভক্ত সংখ্যা অত্যন্ত। সবসময়ে ভীড় ভার লেগে থাকে। বুড়াশিব বাড়ীতে দূর্গা মন্দির আছে। চারদিন দূর্গা পূজা হয়। এখানে আমার গুরুপিতার সমাধি মন্দির আছে। তাতে দৈনিক পূপূজা হয়। আমার চারিটি শিষ্যের সমাধি মন্দির আছে। শিবের গোশালায় গাভী আছে। দুধের কষ্ট নাই। শিবের ফুলের বাগান আছে। শাক শব্জির বাগান আছে। ফল, ফুল শাক শব্জী যথেষ্ট পাওয়া যায়। এখানে “বানেশ্বর” শিবের মন্দির আছে। “মহাবীরের” মন্দির আছে। শিবের “ধূনিঘর” আছে। আমরা ৮/১০ জন সব সময় এখানে থেকে এ সমস্ত রক্ষা করে আছি। আমার আদেশ উপদেশ এখানেই শেষ হলো।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা ।
২/১০/৬৭(১৯৬৭ খ্রিঃ)
কল্যাণবর ব্রজানন্দ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা দীনেশ, গুরুর অধিক আর কেহ নাই, গুরু সর্বেশ্বর, সকলের নিয়ন্তা ও নির্বাহ কর্ত্তা। তোমরা এই বোধে নাম কর, ধ্যান কর, গুরু চিন্তা কর, দর্শন কর, জপ কর, সেবা কর, পূজা কর, উপাসনা কর। তোমাদের অভীষ্ট লাভ হবেই। অভাব রাক্ষসীর তাড়না সহ্য করিতে হইবে না। কামনা বাসনা পূর্ণ হইবে। বিপদ-আপদ, রোগ-শোক, দুঃখ-কষ্ট দূরে যাবে। সাপে বাঘে খাইবে না। দৈন্য থাকিবেনা। এই কটা তো হবেই আধ্যাত্মিক জীবনও মঙ্গলময় হইবে। ভক্তের প্রাণের পিপাসা মিটানোর জন্যই আমার এ অবতার। তোমরা সরল বিশ্বাস নিয়া দিনান্তে একবার অন্ততঃ “জয় ব্রজানন্দ” বলে আমাকে স্মরণ করিবে। আমার আসনে প্রার্থনা জানাবে! আমাকে দেয় পূজা বা ভক্তি আমার ফটোতে দিবে বা আমার আসনে দিবে। আমি গ্রহণ করিব। বাবা তোমরা নিঃসন্দেহে সাধন করে যাও। ফল লাভ ধ্রুব সত্য। তোমরা যতখানি মনদেবে ততখানিই কাজ পাইবে। ঠিক ঠিক ভক্তি চাই নইলে হবেনা। গুরুতে বিশ্বাস, গুরুতে ভক্তি, গুরুতে একনিষ্ঠ হও। তোমরা আমার নাম ধর। আমার দেহটাকে ধরিওনা। দেহ একদিন যাবেই। এ অনিত্য দেহ তাই তোমাদের নাম দিয়েছি। নাম ধর পার হবে। সংসার জ্বালার হাত এড়াবে। আজ আমার এইখানেই আদেশ উপদেশ শেষ হ’ল।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
১৪/১১/৬২(১৯৬২খ্রিঃ)
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা হরিহরানন্দ, তোমার পত্র পাইয়া আশ্চর্য্য হইলাম যে আমার ঘরে ঘরে কার্ত্তিক আর মহামায়ায় ভর্ত্তি। তাহা না হইলে তোমার মুখ দিয়া আর এ কথা বাহির হইত না। গুরুদেব আদেশ করেছেন তাতে আবার বিচার কেন? ভাল মন্দ সবই তো তাঁর, তোমার কি কিছু করার শক্তি আছে? যদি তাই হয় তবে এ কথা বললে কেন, যে ব্রজধামের খর বিক্রী আমার দ্বারা হবে না। গুরুর আদেশ-জগৎ জাহান্নামে যাউক না, তোমার তাতে কি? তুমি শ্রীগুরুর সেবক। গুরু যাহা আদেশ করেন অম্লান বদনে তাহা মেনে নেওয়া উচিত। একলব্যের কথা স্মরণ কর, গুরু আদেশ করিলেন গুরুদক্ষিণা স্বরূপ তোমার দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলি আমাকে প্রদান কর, একলব্য দ্বিধা না করিয়া তৎক্ষণাৎ হস্তস্থিত ছুরিকা দ্বারা আপন হস্তের বৃদ্ধাঙ্গুলি কেটে গুরুদেবকে দিলেন। কৈ সে আদর্শ? তোমরা সাধু তোমাদের দেখে সংসারী লোক শিখবে। এতে কি শিক্ষা প্রচার হবে? অন্য লোকে মানা করে তাতে তোমার কি? তাদের জানাতে হয় তারা জানাবে। তুমি তোমার কাজ করে যাও। এই সে না কাজ! তোমাদের মোহ কবে কাটিবে, সর্বধর্ম বিসর্জন করিয়া এক মাত্র আমার শরণ লও, আমি তোমার সর্ব পাপ দূর করিব। মোহ করিওনা।
স্বজন ত্যাজিলা মহারাজ বিভীষণ,
উপেক্ষিলা বন্ধুবর্গ ভাই যে রাবণ।
পিতা ত্যাগ কৈলা ভাগবত শ্রী প্রহ্লাদ,
যেহেতু ভক্তি পথে করিল বিবাদ ।
পতি পুত্র আদি ত্যাগ কৈল বহুজন,
গুরুভক্তি অনুকূল সেই বন্ধুজন।
পুনঃ কার্ত্তিক সাজিওনা।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
২৪/০১/৬৫(১৯৬৫খ্রিঃ)
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা বাদল, তোমার নববর্ষের ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম আনন্দ লাভ করিলাম। আশীর্বাদ করি, এ বৎসর তোমার সুখ শান্তিতেই কাটিবে। নবজাত শিশুর উপরও আমার কৃপাদৃষ্টি রাখিলাম। বাবা ১লা বৈশাখ সন্ধ্যা পূজা আরতির পর একদল গুন্ডা কলোনীর আশ্রমে ঢুকে ও নানারূপ অকথ্য গালি গালাজ করতে থাকে, বলহরিকে টানাটানি করিয়া বাহিরে লইয়া যাইতে চায়, পারে নাই, কাপড় খুলিয়া লইয়া ছিড়িয়া ফেলে। দু চারিটা ঘুষিও মারে। বাবা এই গুন্ডাদের খোঁজ খবর লও এবং এদের সংশোধনের ব্যবস্থা কর। কাহার দ্বারা এই গুন্ডাদল চালিত হচ্ছে ধামে মাঝে মাঝে যাইয়া দেখাশুনা কর। তোমরা থাকিতে ধামের এই কলঙ্ক হইবে? এর একটা বিধান কর।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
২৭/১/৬৫(১৯৬৫খ্রিঃ)
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
আয়ুষ্মতী গৌরী তোমার নববর্ষের ভক্তিপূর্ণ প্রণাম পাইয়া পরম আনন্দ লাভ করিলাম। আশীর্বাদ করি এ বৎসর তোমার সুখ শান্তিতেই অতিবাহিত হউক।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
২৭/১/৬৫(১৯৬৫খ্রিঃ)
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা শীতল, তোমার নববর্ষের ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিলাম । আশীর্বাদ করি এ বৎসর তোমার সুখ শান্তিতেই অতিবাহিত হউক ।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
বাদল, শীতল, গৌরী, নবজাতশিশু সকলকে আমার শান্তিঃ আশীর্বাদ পৌঁছিও।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
৮ই ভাদ্র, ১৩৫৯(বাং)
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
আয়ুষ্মান শিবদাস, তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম আনন্দ লাভ করিয়াছি। আশীর্বাদ করি তোমার অভীষ্ট পূর্ণ হউক । তোমার প্রতি আমার কৃপাদৃষ্টি আছে। তুমি কি অবস্থায় আছ তাহা জানাইবে। সরস্বতী ও প্রভাষকে আমার শান্তি আশীর্বাদ জানাইবে। আমার জায়গা সম্বন্ধে একটু খোঁজ লইবে। আমি হয়তো আশ্বিন মাসে আসিতে পারি। তোমার পত্র মনোরঞ্জন এসে নিয়ে গেছে। বঙ্কিম বাবু পেনসন লইয়া বাড়ী চলিয়া গেছে। অত্র মঙ্গল। আগতে তোমার কুশল চাই।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
৯/১১/৪৫(১৯৪৫খ্রিঃ)
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
কুমুদিনী মাঈ, তোমার গোপাল বুড়াশিবের চতুর্দ্দশীর আশীর্বাদ পাঠাইতেছি গ্রহণ করিয়া শান্তিলাভ করিবে। আমার বাবার আশীর্বাদ মস্তকে ছোঁয়াইয়া ঘ্রাণ লওয়াইবে। মা, আমি তোমার সেই ব্রজের গোপাল, আমাকে পাইলে ফিরিতে হয় না। শ্রীমান শৈলেনের অবস্থা সকলই জানিয়াছি। শ্রীমানকে আমার সুশীতল শান্তিময় কোলে স্থান দিয়াছি। স্থানছাড়া করিব না ইহাই আমার সত্যবাণী। তুমি চন্দ্রনাথ হইতে ফিরিবার সময় আমার সাক্ষাৎ করিয়া যাইবে শুনিয়া বড়ই আনন্দ লাভ করিলাম। শীতের সময় আমি আসিতে পারি নাই, তবে একদিন আমাকে আসিতেই হইবে। তোমার হাতের রান্না সেবা করিয়া আর অন্যত্র সেবা করিয়া শান্তি পাই না। জ্যৈষ্ঠ মাসে আমাকে দর্শন করিবার মার একান্ত বাসনা হইয়াছে। এইরূপ আমার অন্যান্য মেয়েদেরও বাসনা হইয়াছে বলিয়া চিঠিতে লিখিয়া জানাইয়াছ। এ অবস্থায় মার কৃপা না হইলে আমার দর্শন দিবার শক্তি নাই। শ্রীমান প্রাণ-কুমারকে আমার স্নেহদৃষ্টি জানাইবে। শ্রীমান রজনী বসু মহাশয়কে আমার শুভাশীর্ব্বাদ পৌঁছে দিও। আমি একপ্রকার ভালই আছি। শ্রীমান হয়তো আগামীকল্য বরিশাল রওনা হইতে পারে। ইতি-
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
আয়ুষ্মতী যশোদামাঈ, তোমার গোপাল অসংখ্য আশীর্বাদ-সহ বিজয়ার প্রণাম গ্রহণ করিল। মাঈ, আমি তোমাদের প্রতি প্রসন্ন আছি। তোমার সেবাভাব দেখিয়া ও স্নেহ মমতা, আদর যত্ন পাইয়া আমার সদৈব মনে হয় যে তুমি আমাকে বাৎসল্যভাব নিয়া সাধন করিতে লাগিয়াছ। এ অবস্থায় তো আমাকে কৃপা পরবশ হইয়া তোমায় ধরা দিতে হইবেই। ভক্ত বৎসল ভগবান ভক্তের অধীন হইয়া পড়েন। সাধনের পরিশ্রম দেখিয়া ভগবান ভক্তের নিকট ধরা পড়েন। মাঈ, আমাকে লালন পালন করিতে করিতে তোমার কৃষ্ণ দর্শন হইয়া যাবে। দ্বাপরে যদোশামাই যেমন আমার দর্শন না পাইলে ব্যাকুল হইতেন সেইরূপ দর্শন করিবার ব্যাকুলতা এবার তোমাতে দেখিলাম। কোথায় বরিশাল হইতে ঢাকায় আসিয়া দর্শন করিয়া থাক। মাঈ, এইরূপ ভক্তিপূর্বক আমার ভজনা করিয়া যাও। তোমার মায়াজাল অবশ্যই ছিন্ন হইবে। আমার এই ভক্তিতে পাপ অবিদ্যা দূর হয়। ভগবৎ পদে নিষ্ঠা লাভ হয়। নিষ্ঠা হইতে নামে রুচি হয়। রুচি হইতে আসক্তি জন্মে। আসক্তি হইতে ভাবের উদয় হয়। ভাব হইতে প্রেম লাভ হয়। এখানেই সাধন শেষ হ’ল। আশীর্বাদ করি তোমার সাধন এ পর্য্যন্ত আসিয়া শেষ হউক। আমার দেহ একপ্রকার ভালই আছে। বাবাকে আমার আশীর্বাদ জানাও, ও তুমি গ্রহণ কর। ইতি-
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
২১ শে ফাল্গুন, ১৩৫৫(বাং)
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
আয়ুষ্মতী যশোদামাঈ, তোমার প্রেরিত টাকা পাইয়া শ্রীশ্রীবুড়াশিবের শিবরাত্রিতে ভোগ দিয়াছি ও আমার সেবায় লাগাইয়াছি। আমি এদিকে তোমার নিকট কোন পত্র লিখিনাই সত্য, কিন্তু তোমার সেবাভক্তি অগ্নিশিখার ন্যায় আমার হৃদয়ে জ্বলিতেছে। আমার কৃপাদৃষ্টি সব সময়ই তোমার উপর রহিয়াছে-কোন সময়ের তরেও উহা ভুল হয় নাই। তুমি যে আমার যশোদামাই তাহার পরিচয় অক্ষরে অক্ষরে আমার হৃদয়ে প্রতিফলিত হইয়া আছে। তুমি মহাভাগ্যবতী তা না হলে কি ভগবানে ও তাঁহার অবতারে বিশ্বাস স্থাপন করিতে পারিতে। তোমার গোপালের প্রতি তোমার প্রচুর স্নেহ মমতা আছে তা আমি বেশ বুঝিতে পারিয়াছি। মাঈ, তুমি নির্ভয় ও স্বাচ্ছন্দ মনে থাক। তোমার উদ্ধার, উদ্ধার, উদ্ধার। তুমি শুদ্ধ বুদ্ধ ও মুক্ত। আমি কোন কারণে কলিকাতা গিয়া পড়িয়াছিলাম। তাই রাণী মাঈকে দর্শন দিয়া আসিলাম, তরণী এবার দীক্ষা গ্রহণ করিয়াছে। তারা তো বেশ ভাব পেয়েছে। এ দিকে ভাল উন্নতি দেখিতে পাইলাম। ছেলে মেয়েরা পর্য্যন্ত ভক্তিতে গদগদ দেখে অবাক হইলাম। আনন্দও প্রচুর পাইলাম। আমি তাড়াতাড়ি চলিয়া আসিলাম, শৈলেনের সাথে অল্পের জন্য দেখা হইল না। এবার শিবরাত্রি ভালই হইয়াছে। যাত্রী সংখ্যা খুব কম। আনন্দ প্রচুর। শিবরাত্রির আশীর্বাদ বিল্বপত্র পাঠাইলাম। জয় বাবা বুড়াশিব জয় ভক্তবৃন্দ।
আশীর্বাদক
তোমার গোপাল।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা ।
৫ই বৈশাখ, ১৩৫৮(বাং)
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা শৈলেন, তোমার নববর্ষের সাষ্টাঙ্গ প্রণাম গ্রহণ করিলাম। আশীর্বাদ করি তোমার নববর্ষে অশুভ সকল দূরীভূত হউক ও শুভ সমূহ প্রাপ্ত হউক। আমার শরীর আর কি রূপ আছে ? দেহ তো দিন দিন অচল হইয়া যাইতেছে। একেবারে ভাল নয়। যে কয়দিন আছি তোমাদের কিছু ভাল দেখিতে পারি তবেই আমার মনোরথ সফল হয়।
অনেক দিন ধরিয়া আমার মাঈকে দেখিনা। সেই এক দুঃখ আমার। এবার তোমার ভক্তিগুণেই তোমার জয় দুটোকে দেখিতে পাইলাম। আশীর্বাদ করি তাহারা সুদীর্ঘজীবী হইয়া স্বাচ্ছন্দ্য লাভ করে। তুমি শ্রী ধামস্থ সাধু ও ভক্তবৃন্দের স্নেহাশীষ গ্রহণ কর।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
২৩শে কার্ত্তিক ১৩৪৪ সন।
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
স্নেহাষ্পদা কুমদিনী, তোমার বিজয়ার প্রণাম পাইয়া আন্তরিক আশীর্বাদ করিতেছি তুমি আত্মজয়ী হইয়া জন্মমৃত্যুর হাত হইতে মুক্ত হও। তোমার জন্ম সফল হউক। শ্রীভগবানের চরণ সেবায় তোমার জীবন অতিবাহিত হউক। সাধু গুরুর কৃপায় তোমার সংসার সাগরে ডুবন্ত মন ভাসিয়া নির্লিপ্ত হইয়া উঠুক । তাঁহাদের সেবা পরিচর্য্যায় দেহ প্রাণ ঢালিয়া দাও, তবেই এই নশ্বর দেহের সার্থক নতুবা এ হাড় মাংসময় দেহের মূল্য কি? তোমার টানে যদি এতদিনে আমার বরিশাল যাওয়া হয়। ভক্তের টান শক্ত টান, সে টান কি আমি এড়াইতে পারি? ভক্ত আমার বড় প্রিয়। ভক্তের জন্যই আমার এবারকার আগমন। সে দিন তোমাদের দেখে আমার বরিশাল যাওয়ার বাসনাটা খুব প্রবল হইয়া উঠিল। অবশ্যই ইহাতে বুড়াশিবের কোন মঙ্গলময় ইচ্ছা আছে। “বৈষ্ণবের পদধূলি পরে গৃহে যার সপ্তকোটী কূল তার হয়তো উদ্ধার”। বৈষ্ণব যে আপন জন বলিয়া তোমার প্রাণে সাড়া দিল শুনিয়া তোমাকে আপন করিয়া উদ্ধার করিতে বাসনা রহিল। আমার স্থুল দেহ ভালই। আগামীতে তোমার শারীরিক কুশল লিখিয়া সুখী করিবে। আমার আশীর্বাদ সবাইকে জানাবে। ইতি-
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
৩২/২/৪৮(বাং)
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
আয়ুষ্মতী যশোদামাঈ, তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম সন্তোষ লাভ করিলাম। আমার বাবা বিছানা হইতে উঠিয়া বসিতে পারে জানিয়া সুখী হইলাম। হাত পায়ের অসারতা দূর হইয়া যাইবে, বিশেষ দৃষ্টি রাখিলাম। সব সময়ই বাবার অসুখের চিন্তা করিয়া থাকি, ইহাতে রোগ আরোগ্য হইবে। সাধু যাহা বলেন তাহাই হয়। সব সময় জপ করিবার জন্য শ্বাসে শ্বাসে “শিবোহম্” এই মহামন্ত্রই তোমার জন্য ব্যবস্থা করিলাম। ইহাতে কাজ ভাল হইবে। এতে মনের বিক্ষিপ্ত অবস্থা সহজে দূর হবে। ইহা সব সময়ই উঠিতে বসিতে শ্বাসের ওঠানামার সঙ্গে সঙ্গেই জপ চলিতে থাকিবে। আর ধ্যান তো গুরুমূর্ত্তিতে অভেদ ভাবে করিয়া যাইতে হইবে। ধ্যান একবার জমে গেলে আর মনটা স্থির হ’লেই সব ঠিক হইয়া গেল। তখন আর এই মায়ার দুনিয়া থাকিবেন না। তোমার গোপাল এবার তোমার জন্য ভাল ব্যবস্থা করিয়াছে। তুমি এই নাম জপ করিয়া খুব আরাম বোধ করিবে। মা, আমার জন্য কোন চিন্তা করো না। আমি সাবধান মতই আছি। ঢাকার মারামারি একটু কমিয়াছে। লোক চলাচল এখনও হয় নাই। লোক সকলের অবস্থা খুবই খারাপ। আমরা ৫/৭ জন লোক শ্রীধামে আছি। তুমি আমার চরণ ধূলি লও। বাবার জন্যই আমি খুব ব্যস্ত আছি। বাবা চলাফিরা করিয়া বেড়াইতে পারিলেই আমি শান্তি পাইতাম। সেই চেষ্টাতেই আছি।
আশীর্বাদক
তোমার গোপাল ( ব্রজানন্দ )
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
২৭শে জ্যৈষ্ঠ, ১৩৫৯(বাং)
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
আয়ুষ্মান শৈলেন, তোমার ভক্তিপূর্ণ প্রণাম পাইয়া পরম আনন্দ লাভ করিয়াছি। শিষ্যালয়ে গিয়াছিলাম তাই উত্তর করিতে বিলম্ব হইল। শ্রীমান প্রাণকুমারের চাকুরী হইয়াছে জানিয়া যার পর নাই আনন্দ লাভ করিলাম। আশীর্বাদ করি শ্রীমান চাকুরীতে স্থায়ী হউক। ধনার্জ্জন হউক, পোষ্যবর্গ পালিত হউক। ছোট শ্রীমান ও শ্রীমতী ভাল বিদ্বান হউক ইহাই আমার একমাত্র ইচ্ছা ও আশীর্বাদ, তোমরা বাড়ীর সকলে কুশলে আছ জানিয়া সুখী হইলাম। আমি আশ্রমবাসীসহ ভালই আছি। ভক্তদের ভীড় ভাড়ে মোটেই অবসর পাইনা। এবার তোমাদের খোঁজ লইতে আমার একটু দেরী হইয়া গেল। আমার অন্তর দৃষ্টি ঠিকই ছিলো। তুমি আমার শান্তি আশীর্বাদ লও। আমার মাঈকে ও অন্যান্য সকলকেই আমার স্নেহাশীষ জানাও। আমার কলিকাতা যাওয়া দূর্গা পূজার সময় হইতে পারে।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
আয়ুষ্মতী কুমুদিনী মাঈ, আজ অনেকদিন পরে তোমার একখানা ভক্তিপূর্ণ পত্র পাইয়া আমি আনন্দে নাচিতে লাগিলাম। ভক্তির কাঙ্গাল আমি এতদিন ভক্ত না পাইয়া দুঃখিত ও লজ্জিত ছিলাম বলিয়াই পত্র দিতে পারি নাই। মা তোমার গোপাল থাকিতে আবার তোমার অশান্তি কোথায়? তুমি মনে দৃঢ় বিশ্বাস আন, আমার গোপাল শান্তি দাতা শ্রীভগবান, তাহলেই তোমার কোন অশান্তিই থাকিতে পারে না। তুমি ইচ্ছা মত সব কিছু পাইবে। তোমার ত্রিকালে সর্বনাশ নাই। তোমার সব প্রকারে মঙ্গল করিতে আমি আসিয়াছি। দেখ, এতদিনে কোন অমঙ্গল হইয়াছে কি? একমাত্র শৈলেনের দেনা আছে। তাহা পরিশোধ করিয়া আমি দিব। সেই চেষ্টায় আমি আছি। শৈলেনের ভক্তি থাকিলে আমি নিশ্চয়ই দেনা পরিশোধ করিব। আমার বাক্য সব সত্য হইবে, বিশ্বাস করিয়া লইলে। বাবার অসুখের জন্য কোন ভয় করিও না। আমি বাক্য করিয়াছি বাবার দেহ রক্ষা করিয়া আমি রাখব, একটু আধটু যা আছে আমি সরাইয়া লইতেছি। রামজী পরমহংস বাবার দেহ রক্ষা করিয়াছেন। আমি ও শুনিয়া মনে কষ্ট পাইলাম। বাবা বুড়াশিবের শিবরাত্রি ২৩ শে ফাল্গুন। এবার আসিয়া দর্শন করিলে বড়ই ভাল হইত। বুড়াশিবের শিবরাত্রিতে সব লোক হইতে দেবতারা আগমন করিয়া থাকেন। তাহাদের চক্ষু গোচর হইলে দেহের সব রকম পাপের শান্তি হয়। বুড়াশিবের মন্দিরের সম্মুখস্থ টিনের বারান্দা ভাঙ্গিয়া খুব বড় অতি সুন্দর পাকা মন্দির হইয়াছে। সুরবালামাঈ ও রাণীমাঈ যেখানেই যাউক বিশ্বাস না ফলাইতে পারিলে সব মিথ্যা। মাইর সাথে এরূপ তার ভাল হইবে না। আবার আসিবে।
ইতি-
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
১৫ই চৈত্র ১৩৪৪ সন।
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
পরমভক্তিময়ী মাঈ কুমুদিনী, এবার তোমার পত্র পাইয়া পরম আনন্দ লাভ করিলাম। বেশ লিখেছ, তোমার চির বাঞ্চিত কৃষ্ণরূপ আমাতে দেখিয়া ধন্য হইতে পার। এই তো তোমার জ্ঞানের বিকাশ অল্পে অল্পে হচ্ছে। এই সুগম পথে তোমাকে চালাবো বলেই যে ব্রজের গোপাল মা যশোদার ঘরে ননী, মাখন খেতে এসেছে। সেই জন্য যেদিন তোমার চোখ স্পর্শ করিয়া দিব্য চক্ষু দান করিলাম আর কুটস্থ স্পর্শ করিয়া তাহা ভেদ করিয়া দিলাম। এখন তো জ্ঞানের বিকাশ হবেই, আমায় চিনতে পারবেই। আমায় ধরতে বুঝতে তোমার কোন ইন্দ্রিয় নিগ্রহ করিতে হবেনা। এখন কেবল ইন্দ্রিয়সকল দিয়া সদর্থে কর্ম্ম করিয়া গেলেই অর্থাৎ চক্ষু, কর্ণ, জিহ্বা, হাত পা দিয়া মৎ-দর্শন, শ্রবণ, মৎকীর্ত্তন, ভোগ নৈবেদ্য পুষ্পচয়নাদি করিতে পারিলেই মন আপনিই সংযত হইয়া আসিবে। ইহা ছাড়া শত চোখ বুজিয়া নাক টিপিয়া যোগযাগ করিলে কলির অল্পায়ুতে বেড় পাবেনা। তাই আমি এই সরল পথ জীবনের সর্বভার বিমোচনের জন্য এনেছি। মা ভক্তি বিশ্বাস করে মদর্পন বুদ্ধিতে সব কাজ করে যাও। অতি শীঘ্রই তোমার বিষয় বুদ্ধি দূর হইয়া পরম কল্যাণ লাভ হইবে, আর কর্ম্মফলে তোমায় পাবে না। তুমি পদ্মপত্রস্থ জলের ন্যায় আলগা থেকে পাপ পরিশূন্য বিচরণ করে বেড়াবে।
আমি কুম্ভ মেলায় কি করে যাব, মা গঙ্গা কৃপা না করলে। তোমার ও বাবার দেহের কুশল লিখিয়া সুখী করবে। আশ্রমস্থ আমরা সকলেই ভাল আছি। ইতি –
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
মঙ্গলবার, ২৮শে আশ্বিন, ১৩৫৩ সন
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা শৈলেন, তোমার ভক্তিপূর্ণ বিজয়ার প্রণাম পাইয়া পরমানন্দানুভব করিলাম। শ্রীধামস্থ সাধুদের তোমার বিজয়ার প্রণাম জানাইয়াছি। তুমি আমার বিজয়ার সর্বাভিষ্ট পূর্ণ শান্তি আশীর্বাদ গ্রহণ কর ও আমার যশোদামাঈ, প্রাণকুমার এবং বাড়ীর অন্যান্য সবাইকে জানাও। বহুদিন যাবত আমি তোমাদিগকে কোন পত্রাদি লিখি নাই বটে কিন্তু তোমাদের স্মৃতি আমার হৃদয়ে সব সময় জাগিয়া আছে। তোমাদের অভীষ্ট সিদ্ধি কল্পে সততই আমি কল্যাণ কামনা করিয়া থাকি। বাবা, সাধু ইচ্ছা পূর্ণ হবেই হবে। কারণ এ ইচ্ছা আমার ইচ্ছা নয়, এযে তাঁর ইচ্ছা। এ ইচ্ছার গতি ফিরায় কে? আমি ভালই আছি। কিন্তু এখানকার অবস্থা ভীষণ খারাপ। ছোরা মারামারি, গৃহদাহ, লুন্ঠন, বাড়ী আক্রমন খুবই চলছে। বাবার পরম পবিত্র ধাম বলিয়া এ যাবৎ আক্রমণ হয় নাই। তবে রাত্রে ঘুম নাই। সশঙ্কিত ভাবে আছি। অনেক ভক্তেরা সরিয়া যাইতে বলিতেছে। কিন্তু শিবকে ছাড়িয়া যাইতে আমার প্রাণ চায় না। কোথাও যাওয়া আসা নাই। মটরেও এ্যাসিড মারে। ছদ্মবেশে মারে। আমরা লোক সংখ্যায় পুরুষ তিনজন, মেয়ে দুইজন এই মাত্র। খাদ্যাদি যোগাড় খুব কষ্ট হয়। বাবা, আমার জন্য কোন চিন্তা করো না। আমি ঠিক থাকিব। শ্রীমান প্রাণকুমারের পাশের খবর ও কলেজে ভর্ত্তি হইয়াছে জানিয়া আমার আনন্দ আর ধরে না।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
১৮ই জৈষ্ঠ্য, ১৩৫৬(বাং)
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
আমার যশোদা মাঈ, তোমার ভক্তিপূর্ণ পত্র ও সেবার জন্য টাকা পাইয়া পরম আনন্দ সহকারে গ্রহণ করিলাম। এবার এদিকের আম বড় মিষ্টি না। ধামে এবার আম অতি সামান্য হইয়াছে। তরিতরকারি হয় নাই। বাজারেও যা পাওয়া যায় তাহা অতি দুর্মূল্য। দেশে শান্তি নাই। “উল্টা বিচার করলি রাম”। কোথায় স্বাধীনতা? এ যে পরাধীনতার একশেষ। মালিককে ভুলিয়া গিয়াছে তাই লোকের এত দুর্গতি, আশীর্বাদ করি তোমার শান্তি ফিরিয়া আসুক। তুমি তো পথ হারা হওনি। তোমার অশান্তি ক্ষণিকের। তুমি সাধন ভজন না জানিলে গোপাল পাইলে কি করিয়া? তোমার গোপাল এইটি ঠিক থাকিলে তোমার সবই হইয়া গেল। আর কোন কিছুরই দরকার নাই তোমার। মাঈ পুতনার শিক্ষা লাভের কথা মনে কর। যার অপার করুণায় বিষের পরিবর্ত্তে অমৃত পাইল। পুতনা রাক্ষসের জন্ম ঘুচিয়া গেল। গোবিন্দের আনন্দময় শরীর পাইয়া তাঁহার নিজ ধামে স্থান লাভ হইল। আর তুমিতো আমাকে ভালবাসিয়া স্নেহ করিয়া গোপাল ভাব লইয়া ভাল ভাল জিনিষ যখনকার যা সেবা দিয়াছ। তোমার ভাগ্যের তো সীমাই আমি পাইনা, কোন পরমশান্তির লোকে। তুমি ভগবানের কাছে অবধি যাইবে। আমি স্থুলে ভালই আছি। ধামের সাধুবৃন্দ ভাল। তোমাদের হিতচেষ্টা আমার জীবনব্রত।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা ।
২/১০/৬৭
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
সুজাতা মাঈ, গুরুর চেয়ে অধিক আর কেহ নাই। গুরু সর্বেশ্বর, সকলের নিয়ন্তা ও নির্বাহ কর্ত্তা। তোমরা এই বোধে নাম কর, ধ্যান কর, গুরুচিন্তা কর, দর্শন কর, জপ কর, সেবা কর, পূজা কর, উপাসনা কর, তোমাদের অভীষ্ট লাভ হইবে। অভাব রাক্ষসীর তাড়না সহ্য করিতে হইবে না। কামনা বাসনা পূর্ণ হইবে। বিপদ-আপদ, রোগ, শোক, দুঃখ কষ্ট, দূরে যাবে। সাপে বাঘে খাইবে না। দৈন্য থাকিবে না। এই কয়টাত হবেই আধ্যাত্মিক জীবনও মঙ্গলময় হইবে। ভক্তের প্রাণের পিপাসা মিটানোর জন্যই আমার এ অবতার। তোমরা সরল বিশ্বাস নিয়া অন্ততঃ দিনান্তে একবার “জয় ব্রজানন্দ” বলে আমাকে স্মরণ করবে। আমার আসনে প্রার্থনা জানাবে। আমাকে দেয় পূজা বা ভক্তি আমার ফটোতে বা আসনে দিবে। আমি গ্রহণ করিব। মাঈ তোমরা নিঃসন্দেহে সাধন করে যাও। ফল লাভ ধ্রুব সত্য। তোমরা যতখানি মন দিবে ততখানিই কাছে পাবে। ঠিক ঠিক ভক্তি চাই, নইলে হবে না। গুরুতে বিশ্বাস, গুরুতে ভক্তি, গুরুতে একনিষ্ট হও। তোমরা আমার নাম ধর। আমার দেহটাকে ধরিও না, দেহ একদিন যাবেই। এ অনিত্য দেহ কাজেই তোমাদের নাম দিয়েছি। নাম ধর, পার হবে, সংসার জ্বালার হাত এড়াবে। আজ আমার এইখানেই আদেশ উপদেশ শেষ হ’লো।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা ।
৭ই চৈত্র, ১৩৫১(বাং)
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা মাখন, তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম আনন্দ লাভ করিলাম। তুমি বায়ুরোগে শয্যাগত আজ জানিতে পারিয়া দুঃখিত আছি। আমার এই দুঃখ ভগবান শ্রীগুরুদেব অবশ্যই শুনিবেন। আশীর্বাদ করি, তুমি সত্বর রোগমুক্ত হইয়া পূর্ব অবস্থা লাভ কর। বাবা তুমি নির্ভয় ও নিশ্চিন্ত হও। আমার এই আশীর্বাদ ও ইচ্ছা কিছুতেই রদ হইবার নয়। ইহার প্রতিরোধ করে এমন কেহ নাই। তুমি গুরুভক্ত শিষ্য। আমার এ ইচ্ছা তোমার প্রতি কার্য্যকরী হইবে। তুমি আমার কৃপার পাত্র। কৃপার পাত্র বিনে কৃপাময় কখনও কৃপা করেন না। তোমার বাড়ী হইতে মাই পত্র দিয়াছে। আমার স্থুল শরীর ভালই আছে। তুমি আমার আয়ু ও আরোগ্যময় আশীর্বাদ লও। আমার ভক্তের বিনাশ নাই, বিনাশ নাই, বিনাশ নাই।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিব ধাম,
ঢাকা।
১১ই শ্রাবণ, ১৩৫৫(বাং)
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা মাখন, তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম আনন্দ লাভ করিয়াছি। আশীর্বাদ করি, তোমার ইহকালে সুখ ও পরকালে পরামৃত লাভ হউক। তোমাদের ঐহিক ও পারত্রিক কল্যাণের পথ মুক্ত করিয়া দেওয়াই আমার একমাত্র কর্তব্য। তাহা তোমাদের ভক্তিতে আমি অপার আনন্দ লাভ করিয়াছি। তোমাদের অভেদ উপাসনায় আমি বাঁধা পড়িয়াছি। তোমাদের প্রতি আমার মনের কোনও দ্বিধা ভাব নাই। তোমরা আমাকে অভেদে ভক্তি করিতেছ। ইহা আমি বেশ প্রাণে প্রাণে অনুভব করিতেছি। ভক্ত ও ভগবানে অভেদ ভাবনা করিতে না পারিলে, সাধন হয় কিসে? দ্বৈতভাবে প্রেম নাই; অদ্বৈতেই প্রেম। তোমরা নিজকে যে ভাবে ভালবাসিয়া থাক, আমাকে সেই ভাবে ভালবাসিয়াছ। আমি তোমাদের অভেদ উপাসনার যথেষ্ট পরিচয় পাইতেছি। বাবা আমার দেহের অবস্থা জানিতে চাহিয়াছ তাই লিখিতেছি-আমার ইনজেকশন শেষ হইয়াছে। তারপরেও বেদনা উঠিয়াছিল। তাই, ডাক্তাররা ছবি উঠাইয়া দেখিতে চায়। সেই সুবিধা আমি এখনও করিতে পারি নাই। সুবিধা করিতে পারিলে জানাইব। শরীর দুর্বল। অন্ন সেবা করিতেছি। অন্ন সেবার পর পেটে একটু যন্ত্রণার মত বোধকরি। তুমি যা দেখিয়া গিয়াছ তার চেয়ে এখন অবস্থা আরও খারাপ। এ নশ্বর দেহ আর কত কাল সাকার থাকিবে। বাবা তুমি নির্ভয় থাক। আমাকে দিয়া যে কাজ হইবে, আমার নাম দিয়াও সেই কাজ হইবে। আমার নামই সত্য সেই নামই তোমার কাছে রহিল।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
১১/৭/৭০(খ্রিঃ)
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
আমার যশোদা মাঈ, তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম আনন্দ লাভ করিলাম।যজ্ঞাহুতি করিবার সময় প্রথমে আচমন অঙ্গন্যাস করিয়া নিজের অভিলষিত বর প্রার্থনা করিবে মনে মনে করজোড় করিয়া। যেমন হে অন্তর্যামী, জ্যোতিঃস্বরূপ গুরু আপনি অমৃত স্বরূপ মঙ্গল ও শান্তিময়, আমরা বিষয় ভোগে আসক্ত হইয়া আপনাকে ভুলিয়া থাকি কিন্তু আপনি নিজগুণে আমাদিগকে ভুলিবেন না এবং আমাদের সকল অপরাধ ক্ষমা করিয়া শান্তি বিধান পূর্বক পরমানন্দে আনন্দ রাখুন, স্থুল শরীর বা মনে কোনও প্রকার দুঃখ কষ্ট না হউক। হে মঙ্গলময় মঙ্গল করুন। আপনাকে পূর্ণরূপে বারংবার প্রণাম করি। এই ভাবে সরল ও নিজ ভাষায় প্রার্থনা করিবে। তারপর শৈবাগ্নি মঙ্গলকারী আগ্নি এই নামাকরণ পূর্ব পত্র লিখিত মন্ত্রে ৩টী বা ৫টী আহুতি দিয়া নির্বআঃণ করিতে শান্তিঃ ভব শান্তিঃ ভব, শান্তিঃ ভব, শান্তিঃ ভব বলিয়া জল ছিটাইয়া দিও। ইহাতে কোন ভয় বা সংশয় নাই। আরও সব রকমে মঙ্গলই আছে। অগর তগর কাষ্ঠ বিশেষ বেনে দোকানে পাওয়া যাইবে।
আমার দেহ এক রকম আছে। শ্রীধামে সকলেই ভাল আছে। ঢাকার অবস্থা খুব খারাপ। কোথাও বাহির হওয়া যায় না। খাদ্যাদির অভাব ও কষ্ট। বহুলোক মারা গিয়াছে। এই দুই তিন দিন যাবৎ একটু শান্তি দেখা যায়। আশ্রমে যে গোপী উড়িয়া আসিত শুনিলাম তাকে ছোরা মারিয়াছে, হাসপাতালে আছে। ঢাকা উজার হইয়াছে। বাস অযোগ্য হইয়াছে। আমার বাবাকে আমার মঙ্গল আশীর্বাদ দাও ও তুমিও গ্রহণ কর।
আশীর্বাদক তোমার গোপাল
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
১৭/৪/৭০(খ্রিঃ)
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা বলানন্দ, তোমরা সকলেই আমার শুভ নববর্ষের মঙ্গলময় শান্তি আশীর্বাদ গ্রহণ করিয়া অতীতের সকল প্রকার হিংসা দ্বেষ, অশান্তি ভুলিয়া সকল গুরুভাই বোন মিলিয়া শ্রীশ্রী ব্রজানন্দের অমৃতময় শান্তির আবহাওয়া সৃষ্টি করিয়া সকলেই জীবনকে সাফল্য ও ধন্য কর। তোমাদের দর্শন দেওয়ার একান্ত ইচ্ছা আমার আছে। কিন্তু তোমাদের চেষ্টার কিছু অভাব হচ্ছে। সিভিল সার্জনের সার্টিফিকেট এবং টেলিগ্রাফ দরকার, শীঘ্র পাঠাও। যুবরাজ, যুগল সাধু এবং শ্রীমতী রাধারাণীকে আমার শান্তি আশীর্বাদ করিলাম এবং তাহাদের সকলের প্রতি দৃষ্টি রাখিলাম। গিরীন সাহার ভাই বৌর উপর শান্তি আশীর্বাদ ফেলিলাম।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
৯/৪/৬৬(খ্রিঃ)
কল্যাণবর ব্রজানন্দ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা বলানন্দ, আমার এই হাড় মাংসের দেহ আজ আছে কাল নেই। এর জন্য তোমাদের উদ্বিগ্ন বা উদগ্রীব হওয়ার কোনই কারণ নাই। যে নাম করিয়া আমি উদ্ধার পাইয়াছি সেই নামই তোমাদের দিয়াছি। আমাকে তোমাদের মধ্যে বিতরণ করিয়া দিয়াছি। শ্রদ্ধা বিশ্বাসের সহিত নাম জপ কর, তোমার অহংকে ব্রজানন্দ লয় লয় করিয়া সোহম্ হইয়া যাও। নামই সত্য চিরনিত্য, নামের অপার মহিমা, যখন যা কিছু অভাব বোধ কর নামের কাছে সরল শিশুর মত চাও, হাত পাত, পাইবে। তোমার কোন কিছুরই অভাব থাকিবে না। গুরুধামের গ্রীল নির্মানের জন্য আমার কাছে লেখা বাহুল্য। তোমরা সবাই এক হইলেই তো সব কিছু হইতে পারে। জোরসে গুরুধাম চালাও ইহাতেই মুক্তি ভক্তি সব কিছু।
আমি কি কিছু নিয়া আসিয়াছি? আমি আমাকে বিলাইয়াই দিয়া আসিয়াছি। হরিহরানন্দের পত্রে জানিলাম ব্রজধামের জন্য সরকার নোটীশ করিয়াছে। কিন্তু তোমার পত্রে কিছু জানিলাম না। বিষয়টি সত্য হইয়া থাকিলে তাহার রক্ষার ব্যবস্থা কর। ত্যাগেই সুখ, ভোগে সুখ নাই। তন্ মন্ ধন্ সব কিছুই ধর্ম্মার্থে লাগাইয়া দাও। জীবনের উদ্দেশ্য তাই বটে।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
২২/৯/৬৬(খ্রিঃ)
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বলানন্দ, বাবা নাম সত্য আর সব মিথ্যা। মন মুখ এক করিয়া নামটি চালাও। নামে অবিশ্বাস ও অশ্রদ্ধা আনিওনা। যে নাম করিয়া উদ্ধার পাইয়াছি, সেই নামই আমি তোমাকে দিয়াছি। আমাকে দিয়া তোমার যে কাজ হইবে আমার নাম দিয়া তোমার সেই কাজ হইবে। তোমার যখন যা কিছুর দরকার পড়ে আমার নামের কাছে প্রাণ খুলিয়া চাইবে। শিশু যেমন মাকে ডাকে কাছে, তেমনি তুমি আমাকে ডাকবে। তোমার আশা আকাঙ্ক্ষা আমি মেটাবো। তোমার সব কাজে আমাকে সাথে করিয়া লও, গুরুধাম চালাও। ইহাতেই তোমার গতি মুক্তি অনিবার্য্য। ব্রজধাম রক্ষার্থে যেটুকু করিতে হয় তাই করিয়া স্থানটি রক্ষা কর। হাজার গন্ডা ধাম করিয়া কাম কি? ধাম একটি প্রবল হওয়া উচিৎ।
এবার আমার দেহ খুবই অসুস্থ হইয়া পড়েছিল, এখন একটু ভালোর দিকে। তুমি ও হরিহর আমার অটুট আনন্দ ও অসীম প্রেম লও।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
১১/৭/৬৭(খ্রিঃ)
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা বলানন্দ, আমি গতকাল শ্রী শ্রী শিবধামে মঙ্গল মতই পৌঁছেছি। আমি যদিও স্থুল দেহে পৃথক হয়েছি কিন্তু হৃদয় ও মন হইতে কিছুতেই পৃথক হইতে পারি নাই। অবশ্য তোমার বিরহ বেদনায় কাতর হয়েছে, আশাধারী হয়ে পথ পানে চেয়ে থাক, আবার দর্শন স্পর্শন হবে। যে হৃদয়ে বিরহ নাই সেই হৃদয় শ্মশান সমান। ভগবানকে পাইতে হইলে কেঁদে কেঁদে প্রার্থনা করতে হয়; হাসিয়া খেলিয়া কি কেউ কোনদিন ভগবানকে পেয়েছে? যে পেয়েছে সে কাঁদিয়াই পেয়েছে। যশোদা মাঈকে পাঠাইবার চেষ্টা রাখ। মঠের কাজ কি আরম্ভ করেছ? জানাইলে সুখী হব। গুরুধাম পরিষ্কার পরিচ্ছন্ন রাখ। আজে বাজে জিনিষ সরাইরা দাও। গরদের ধুতি ও কাগজের বাক্সে যে গেঞ্জী আছে যত্ন করে রেখে দাও।
আমার ডাক্তার বাবাকে জিজ্ঞাসা করিবা পেট এখনও একটু ফাঁপে ঔষধ সব নিয়ে এসেছি। কোনটা কখন কি ভাবে খেতে হবে জানাইবা। তোমরা সকলেই আমার শান্তি আশীর্বাদ লও।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
৩১/৮/৬৮(খ্রিঃ)
কল্যাণবর ব্রজানন্দ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা বলানন্দ, তোমরা সকলেই আমার অকুন্ঠ মঙ্গলময় শান্তি আশীর্বাদ গ্রহণ করিয়া চিরজীবি চিরসুখী ও আদর্শ হও। শয়নমন্দিরের দুইপাশে দুইটি দরজা দিয়া খাটের সম্মুখে যদি দরজা না হয় তবে কেমন দেখাবে। দ্বিতীয়তঃ সম্মুখে নহবৎ খানার বারান্দা রয়েছে, কাজেই দরজা ৩টি হওয়াই নিতান্ত প্রয়োজন। তিনটি দরজা তিন দিকে দিয়া যেখানে যেমন জানালা দরকার দিবে।
এখানে আসা অবধি শ্রীদেহ তেমন ভাল যাচ্ছে না। যাক্ চিন্তার কোন কারণ নাই। আমার নামের মধ্যেই সব কিছু আছে। আমাকে দিয়া যে কাজ হ’বে আমার নাম দিয়াও সেই কাজ হ’বে। “নাম বিনে যে কেহ না পায় মুক্তি কোন কালে”।
পূরবী মায়ের দেহের এলার্জির এবং জ্বালাপোড়া সম্বন্ধে শিবের আদেশে এই বস্তুটি পাইয়াছি-অশোকারিষ্ট ও সারিবাদিরিষ্ট এক চামচ এক চামচ (চা চামচ) দুইটা একত্রে মিশাইয়া মধ্যাহ্নে ভোজনের পর সেবন করবে। আশাতীত ফল পাবে। শক্তি বা সাধনা ঔষধালয়ে পাওয়া যাবে।
মানিকের অসুখের জন্য শিবসকাশে আদেশ পাওয়া গেছে-গোয়ালে পাতার শিকড়ের রস আধাতোলা আর কাঁচা দুগ্ধ আধাপোয়া সকালে বৈকালে সেবন করিবে। এতেই তার সব রোগ সেরে যাবে।
পূরবী মাঈ, আমার বাবাজীর দুর্বলতা দূর করিতে সচেষ্ট রহিলাম। রবিকে সুপথে আনিতে দৃষ্টি ফেলিলাম। ব্রজানন্দকে কৃষ্ণ, সুভদ্রা, বলরাম মঙ্গলময় জগন্নাথরূপে দর্শন করিয়া থাকিলে তাই লিখতে বলে দাও। আমি সাদরে তার অমৃতময় লেখনী গ্রহণ করিব।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
১১/১/৬৬(খ্রিঃ)
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
স্নেহাষ্পদ শংকর, তোমার নববর্ষের সুপ্রভাতে প্রণাম পাইয়া পরম প্রীতি লাভ করিলাম। আশীর্বাদ করি এই বছর তোমার সুখেই অতিবাহিত হউক। তোমার পরীক্ষার প্রতি দৃষ্টি রাখিয়াছি। তোমার পাশের জন্য বড়ই চিন্তায় আছি। ভক্তি স্থাপন কর। তোমার অভিষ্ট পূর্ণ হইবে, পাশ করিতে পারিবে।
১লা বৈশাখ ধামে খুব আনন্দ হইয়াছে জানিতে পারিয়া খুব খুশী হইলাম। ধামের দিকে লক্ষ্য রাখিবে সেবা শৃঙ্খলা যাতে ভাল হয়। আমার বাবা, মাঈ ও তোমরা সবাই আমার শান্তি আশীর্বাদ লও। তোমার দাদার পত্রও পাইয়াছি। তাহার পরীক্ষার দিকে লক্ষ্য রাখিলাম।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা ।
৩১/১/৬৫
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
আয়ুষ্মতে নীহার মাঈ, তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম আনন্দ লাভ করিলাম। আশীর্বাদ করি তোমার সর্বসিদ্ধি লাভ হউক। দীপকের পরীক্ষার প্রতি লক্ষ্য রাখিলাম। সে ভাল পরীক্ষাই দিবে। মাঝে মাঝে গুরুধামে যাও সে তো উত্তম কথা, তোমাদের কল্যাণের জন্যই তো গুরুধাম তৈয়ার করিয়াছি। আমি নাই তাই কি, আমার আসন, আমার ফটো সব কিছুই তো আছে, যখন যাহা হয়, ভক্তি সহকারে আসনে প্রার্থনা জানাইলেই আমি পাব এবং প্রার্থনানুযায়ী ফলও দিব। আজ কয়েকদিন হল গুরুধামের এক পত্রে জানিতে পারিলাম ১লা বৈশাখ রাত্রিতে বাঙ্গুর কলোনীর একদল গুন্ডা আশ্রমের ভিতর ঢুকিয়া অকথ্য গালিগালাজ করে ও বলহরিকে দু একটা ঘুষিও মারে। ব্যাপারটা কি রূপে সংঘটিত হ’ল তাহা বুঝিতে পারিতেছিনা। তোমরা একটু খোঁজ খবর নিও। শংকরকেও আমি ঠিক করিব, তোমরা কোন চিন্তা করিওনা। আমার উপর অচল অটল বিশ্বাস থাকিলে অসম্ভব সম্ভব হইতে কতক্ষণ? ভক্তি বিশ্বাস নিয়া নিশ্চিন্তে বসে থাক, কোন ঝামেলায় পাইবে না। তুমি আমার শান্তি আশীর্ব্বাদ লও, এবং অন্যান্য সবাইকে জানাও।
আয়ুষ্মান দীপক, তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম আনন্দ লাভ করিলাম। তুমি নিশ্চিন্তে পরীক্ষা দাও, আমি পরীক্ষার সময় তোমার সাথে সাথে থাকিব, কোন চিন্তা করিওনা। মাঝে মাঝে গুরুধামের খোঁজ খবর নিও। তোমাদের কল্যাণের জন্যই ধাম তৈয়ার করিয়াছি। দেখাশুনার ভারও তোমাদের উপরেই।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্ব্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা ।
২২/৫/৬৫
কল্যাণবর ব্রজানন্দ আশীর্বাদ চিরঞ্জীব,
আয়ুষ্মান দীপক, তোমার পত্র পাইয়া পরম আনন্দ লাভ করিয়াছি। তুমি কোন চিন্তা করিওনা, পরীক্ষায় তুমি পাশ হইবে। সৎ পিতা মাতার ঘরে তোমার জন্ম, সব কার্য্যেই তুমি সফলতা লাভ করিবে। তোমরা সবাই গুরুরূপী ভগবানের পাদপদ্মে অর্চ্চনা করিয়াছ তোমরা অকৃতকার্য্য হইবে না।
তোমার দীক্ষাটা সেই বারেই হইয়া যাইত। কিন্তু কথা বার্ত্তাতেই দিন অতীত হইয়া গেল, কাজের কাজ কিছুই হইল না। ভক্তি রাখ,আকর্ষণ রাখ, এঁটে সেঁটে ধর তবে ঘোড়া চড়। তাহা না হইলে কি কাজ হয়। সদ্গুরু লাভ না হ’লে সংসার সাঁগর পার হওয়া যায়না। আকর্ষণী শক্তি ধারণ কর দেখ সামনের বারে-নি হয়ে যায়। তোমার দেহের দিকেও খুব লক্ষ্য রাখ। তোমার দেহটা বড় দুর্বল। মাঝে মাঝে ডাইলে সেফালিকা পাতার সফং খাইবে ও ঐ পাতার বরা খাইবে। ইহাতে তোমার দেহে কোন রোগই থাকিবেনা এবং দেহ সবল এবং পুষ্ট হইবে।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
২২/৫/৬৫
আয়ুষ্মতী নীহার মাঈ,
তোমার লেখনী পাঠ করিয়া বড়ই আনন্দ লাভ করিলাম। তোমার সেবা ভক্তির কথা মূহুর্মূহু মনে জাগিয়া উঠে। দূর্গা নবমী তিথীর আশাপথে চাহিয়াছি। ঈশ্বরেচ্ছায় সেইদিন দর্শন হবে। আমি এখন ভালোই আছি। তবে শ্রীশ্রী গুরুপূর্ণিমায় ধামের একটি সাধুকে পাঠাইতেছি। তার একটু খোজ খবর নিবা। আমার শরীর ভাল থাকিলেও পূর্বের মত সবল নই। তুমি আমার শান্তি আশীর্বাদ লও সবাইকে জানাও।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
২০/১১/৬৪
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা মণীন্দ্র, তোমার ভক্তিপূর্ণ পত্র পেয়ে পরম আনন্দ লাভ করিলাম। আশীর্বাদ করি তোমার ও তোমার পরিবারস্থ সকলেই ভগবানের ভক্তি বিশ্বাস এবং একান্ত শরণাগতী লাভ করিয়া জীবনের সার্থকতা লাভ কর ও সুখে স্বাচ্ছন্দে দিন অতিবাহিত কর। বাবা, তোমরাই যে আমার কৃপার পাত্র, এইসব পাত্রেই যে আমি কৃপা করিয়া থাকি। এবার তুমি নির্ভয় ও নিশ্চিন্ত হও আসিবার কালে এয়ারপোর্টে আমার মাঈয়ের মুখের পানে চাহিয়া দেখি যে কাঁদ কাঁদ মুখ। তাই আমার মনে সময় সময় জাগিয়া উঠে। এমন সৎ সঙ্গ ছাড়িয়া কি আমি সুখে আছি, মায়ের মত এমন সেবা যত্নইবা আমি পাই কোথা। দীপক পরীক্ষায় পাশ করিবে। শংকরের প্রতি আমার মঙ্গলময় দৃষ্টি আছে। তার জীবন মিথ্যা হবে না। তোমার টিউসনের কাজে যশ লাভ হবে, বাবা তোমার দুর্গতি নাই। জয় ব্রজানন্দ বলে নিশ্চিন্ত হও। আমার বুড়াশিব ধামে পৌঁছসংবাদে তোমার ঠিকানা না জানায় গুরুধামেই সংবাদ দিয়াছিলাম, তোমরা সেখান হইতে জানিতে পারিবে বলিয়া। বলহরির নিকটে ক্রমান্বয়ে ২ খানা পত্র দিয়েছি। উত্তর এযাবৎ একটিরও পাই নাই। সে বিষয়ে খোঁজ করিয়া আমাকে জানাইবে। তাহার নিকট জানিবার অনেক কিছু বিষয় ছিল, সে জন্য চিন্তায় আছি। বাবা গুরুধামে যাওয়া আসা করিবে । উহা আমারই প্রতীক বিশেষ। আমার পেটের বেদনা দূর হয় নাই। সেখানকার ব্যবস্থা মতই ইনজেক্শন হইতেছে। আর ৪ টী বাকি আছে। আমার শারীরিক অবস্থা মন্দের দিকে।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
১৭ই পৌষ, ১৩৪৯
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
আয়ুষ্মতে মা যশোদা, তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম সন্তোষ লাভ করিয়াছি। অসুখ বিসুখ তোমার কি করিতে পারে? গোপাল যে তোমার আঁচল ধরিয়া বসিয়া আছে। তোমার দেহ ঘরের খুঁটি শক্ত আছে, ঝড় তুফানে ফেলিতে পারিবেনা। মা, নাম তরোয়াল হাতে রাখ। “কি দিব তুলনা বলনা তাঁহারি ব্রজানন্দ মোর ব্রজের কানাই”। আমার বাবার অবস্থা খারাপ হইতে পারেনা। আমি কি শুধুই এখানে বসিয়া আছি? আমার চারিদিকেই নজর আছে। আমার বাবার অসুখ নাই। আমার সাধুবাবা আমার স্বরূপ, আমার ভাবকান্তি এ যাত্রাতে রক্ষা পাইবেই। আমার যে আনন্দ করিবার আরও ইচ্ছা আছে। সুরধণীরমা ও কাকার রোগ উপশম কামনা রাখিলাম। আমার দেহ ভালই আছে। এবার শীত সহ্য করিতে পারিনা। পোকে কাটা খিল্কা খুব কাম দিতেছে । বরিশাল হইতে রাণীমার পত্র পাইয়াছি। উত্তর করিয়া জবাব পাইনাই। কলিকাতা হইতে সুরবালা মার পত্র পাইয়াছি। তাহারও উত্তর করিয়া জবাব পাই নাই। বিশেষ চিন্তায় আছি। মাই আমার আশীর্ব্বাদ গ্রহণ কর ও সবাইকে দাও।
আশীর্ব্বাদক
তোমার গোপাল।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
১৫ই কার্ত্তিক, ১৩৫৪
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
আয়ুষ্মতে যশোদা মাঈ, তোমাদের বিজয়ার শত শত প্রণাম সাদরে গ্রহণ করিলাম। আমার আশীর্বাদ ও ইচ্ছা তোমরা সকলে চিরসুখী ও চিরজীবি হও। আস্চে বছর এরূপ প্রণাম পাইতে বাসনা রহিল। তোমার ভক্তি প্রদত্ত মিঠাই সেবার জন্য টাকা পাইয়াছি। এখানে তিন মাস ধরিয়া ময়রা দোকানে কোন মিঠাই তৈয়ারি হয় না, আশ্রমে সুজি, চিনি ও ঘৃত দিয়া লাড়ু তৈয়ারি করিয়া সেবা করিয়া বেশ তৃপ্তি লাভ করিয়াছি। তোমার গোপাল থাকিতে তোমার অশান্তি নাই। তোমার চতুষ্পার্শে হিন্দু বাড়ী ঘর না থাকিলে তুমি অন্যত্র বাড়ী করিয়া লও। আর চারিধারে হিন্দু বাড়ী থাকিলে তোমার থাকার কোন অসুবিধা নাই। রাখে কৃষ্ণ মারে কে? তোমার বিজয়ার প্রণাম শ্রী ধামবাসী সাধুদের জানাইয়াছি। ধামে যাত্রীর গতাগতি নাই। আমার পূর্ব পশ্চিম উত্তর সব ঘেরাও হয়ে গেছে কেবল দক্ষিণে সাফ্ আছে।
কে বোঝে তোমার লীলা,
জলেতে ভাসাও শীলা,
ঘোড়া গাধা পিটায়
কাঠ বিড়ালী সাগর বাঁধে,
ডুবে অতল জলাশয়ে।
মাঈ বিধাতার বিচিত্র লীলা।
আশীর্বাদক
তোমার গোপাল।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
১৯/১২/৬১
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা শৈলেন, তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম আনন্দ লাভ করিলাম। পারুল যে পরীক্ষায় উর্ত্তীণ হইয়াছে জানিয়া যারপর নাই সুখী হইলাম। ইহা যে ভক্তির মহিমা তাহাতে আর কোনই সন্দেহ নাই। ভক্তিতে ভগবান মিলে, সাংসারিক সুখ, ঐশ্বর্য্য, মান, যশ পাইতেতো কোন কথাই নাই। বাড়ী বিক্রী দিয়া ভালই করিয়াছ, আমি আনন্দই পাইয়াছি কারণ আমার বরাবরেরই ইচ্ছা ছিল তোমরা সবাই একখানেই থাক। আশীর্বাদ করি হিন্দুস্থানে তোমার একখান ভাল বাড়ী হউক। গুরুর বাড়ী হয়েছে এখন শিষ্যের বাড়ীতো হবেই হবে। আমার মাঈদের আমার শান্তি আশীর্বাদ দাও ও তোমরাও গ্রহণ কর।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
কল্যাণীয়া নারায়ণী আশীর্ব্বাদ চিরঞ্জীব,
আমার যশোদা মাঈ, তোমার ভক্তিপূর্ণ পত্র ও টাকা পাইয়া সাদরে গ্রহণ করিলাম। আমার দেহের অবস্থা এখন ভালই, তবে সব রকম খাইতে সবাই বারন করে, তাই, একটু নিয়ম করে আছি। মাই, তুমি যে মন দিয়া সেবা করিয়াছ তা আমি যথেষ্ট পাইয়াছি, এতেই তোমার সব অপরাধ মার্জ্জনা হইয়াছে। মনে কোন অশান্তি আনিওনা। তোমার সচ্চিদানন্দ শ্রীকৃষ্ণ প্রেম ভক্তি জন্মাইবার জন্যই যে আমি গোপাল হয়ে মা যশোদা বলে তোমায় ডাক দিতে আসিয়াছি। প্রেম ভক্তি সেবা যত্ন পাইতে সর্বদা লালায়িত হইয়াছি। এসব ভাবস্রোত ছুটিতেছে যে – দূর করিয়া লও। সত্য বলিয়া ধারণ কর। তবেই আপনা হইতে প্রাণ ভক্তিতে ভরিয়া যাইবে। প্রেম সংসারে ডুব দিতে কতক্ষণ? মাঈ, তোমার প্রেম সাগরে ডুব দিতে বাকী আছে? তুমি ডুব দিয়াই আছ, তা না হইলে কি আমার মাঈ হইতে পারিতে? তোমার সুখ ঐশ্বর্য্যের দিকে মন থাকিলে বা বাসনা থাকিলে সচ্চিদানন্দময় গুরু না হতে দুর্লভ হইত। আশীর্বাদ করি তুমি সচ্চিদানন্দময় হও। সচীন ও শ্যামলা মাইকে তোমার কথা জানাইয়াছি। আমার জন্য কোন চিন্তা করিওনা। আমি যাইব কোথায়? তোমাদের অভীষ্ট পূর্ণ না করিয়া আমার দেহে রোগ পীড়া এতো ভক্ত পরীক্ষার জন্য মাত্র। ভক্ত তৈয়ার না করিলে ভক্ত উদ্ধার কি প্রকারে করিব? আমার আশীর্বাদ বাবাকে দিও। আমার বাবার রোগ পীড়া সব আমি লইয়াছি। আমার বাবার আর কোন ভয় নাই।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
তোমার গোপাল।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
১৯/১২/৬১
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা শৈলেন, তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম আনন্দ লাভ করিলাম। পারুল যে পরীক্ষায় উর্ত্তীণ হইয়াছে জানিয়া যারপর নাই সুখী হইলাম। ইহা যে ভক্তির মহিমা তাহাতে আর কোনই সন্দেহ নাই। ভক্তিতে ভগবান মিলে, সাংসারিক সুখ, ঐশ্বর্য্য, মান, যশ পাইতেতো কোন কথাই নাই। বাড়ী বিক্রী দিয়া ভালই করিয়াছ, আমি আনন্দই পাইয়াছি কারণ আমার বরাবরেরই ইচ্ছা ছিল তোমরা সবাই একখানেই থাক। আশীর্বাদ করি হিন্দুস্থানে তোমার একখান ভাল বাড়ী হউক। গুরুর বাড়ী হয়েছে এখন শিষ্যের বাড়ীতো হবেই হবে। আমার মাঈদের আমার শান্তি আশীর্বাদ দাও ও তোমরাও গ্রহণ কর।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
কল্যাণীয়া নারায়ণী আশীর্ব্বাদ চিরঞ্জীব,
আমার যশোদা মাঈ, তোমার ভক্তিপূর্ণ পত্র ও টাকা পাইয়া সাদরে গ্রহণ করিলাম। আমার দেহের অবস্থা এখন ভালই, তবে সব রকম খাইতে সবাই বারন করে, তাই, একটু নিয়ম করে আছি। মাই, তুমি যে মন দিয়া সেবা করিয়াছ তা আমি যথেষ্ট পাইয়াছি, এতেই তোমার সব অপরাধ মার্জ্জনা হইয়াছে। মনে কোন অশান্তি আনিওনা। তোমার সচ্চিদানন্দ শ্রীকৃষ্ণ প্রেম ভক্তি জন্মাইবার জন্যই যে আমি গোপাল হয়ে মা যশোদা বলে তোমায় ডাক দিতে আসিয়াছি। প্রেম ভক্তি সেবা যত্ন পাইতে সর্বদা লালায়িত হইয়াছি। এসব ভাবস্রোত ছুটিতেছে যে – দূর করিয়া লও। সত্য বলিয়া ধারণ কর। তবেই আপনা হইতে প্রাণ ভক্তিতে ভরিয়া যাইবে। প্রেম সংসারে ডুব দিতে কতক্ষণ? মাঈ, তোমার প্রেম সাগরে ডুব দিতে বাকী আছে? তুমি ডুব দিয়াই আছ, তা না হইলে কি আমার মাঈ হইতে পারিতে? তোমার সুখ ঐশ্বর্য্যের দিকে মন থাকিলে বা বাসনা থাকিলে সচ্চিদানন্দময় গুরু না হতে দুর্লভ হইত। আশীর্বাদ করি তুমি সচ্চিদানন্দময় হও। সচীন ও শ্যামলা মাইকে তোমার কথা জানাইয়াছি। আমার জন্য কোন চিন্তা করিওনা। আমি যাইব কোথায়? তোমাদের অভীষ্ট পূর্ণ না করিয়া আমার দেহে রোগ পীড়া এতো ভক্ত পরীক্ষার জন্য মাত্র। ভক্ত তৈয়ার না করিলে ভক্ত উদ্ধার কি প্রকারে করিব? আমার আশীর্বাদ বাবাকে দিও। আমার বাবার রোগ পীড়া সব আমি লইয়াছি। আমার বাবার আর কোন ভয় নাই।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
তোমার গোপাল।
mn ধীরেন্দ্র পাশ করিতে পারে নাই জানিয়া দুঃখিত হইলাম। সে পড়িলে এবার পাশ করিবে। শ্রীমান প্রাণকুমার ভালো পাশ কি করিয়া হইল। সে যে মোটেই পড়েনা। আমি বাবা বুড়াশিবের শিবরাত্রি নিয়া একটু ব্যস্ত আছি। তোমার চোখের দিকে লক্ষ্য রাখিলাম। কোন ভয় নাই। সারিয়া যাইবে। তোমরা সকলে আমার আশীর্বাদ গ্রহণ কর। কলিকাতা হইতে রাণীর এক পত্র পাইয়াছি। তাহারা যুদ্ধের ভয়ে অস্থির আছে।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
কুমুদিনী মাঈ, আজ অনেকদিন হয় তোমার পত্র পাইলাম। কিন্তু আমার দেহ অসুস্থ হওয়ায় যথা সময় উত্তর করিতে পারি নাই। তোমার লোকের জোগাড় না হওয়ায় বড়ই দুঃখিত হইলাম। কারণ আমার একান্ত ইচ্ছা যে তুমি এবার বাবা বুড়াশিবের শিবরাত্রি দর্শন কর। বুড়াশিবের শিবরাত্রি দর্শন খুবই ফলপ্রদ যদিও তুমি বর্ত্তমানে কিছুই দেখিতে পাওনা কিন্তু পূণ্য সঞ্চয় হইলে একসময় দৃষ্টি গোচর হইবে। মাঈয়ের প্রেরিত টাকা দুইটি সেবায় লাগাইয়াছি। আমার বাবার অসুখের জন্য কোন চিন্তা করিওনা। বাবা যে আমার হাতের মুঠে। শৈলেন বাবার জন্য আমি খুবই মরমে আঘাত পাইয়াছি। ইহাতে শ্রীমানের দুঃখের অবসান অবশ্যই হইবে।
সুরবালা মাঈ জানিতে পারিলাম কলিকাতা আছে। সে যেখানেই থাক খাটনি খাটতে হবে, কেউ গিলাইয়া দিবেনা, নিজেকেই গিলিতে হবে। তোমার সঙ্গ ছেড়ে আমার বাক্য রক্ষা করে নাই। তাই বড় দুঃখ পাইতেছি। আমার বাক্য রক্ষা করিলে তোমার কাছ থেকেই সব পাইত। যাক, হাতে নিয়ে আমার হয়েছে বিপদ। তুমি অকুল সাগর হইতে উদ্ধার পাবে বলেই আমার মা হয়েছ। আমার আশীর্বাদ বাবাকে দিবে ও তুমিও গ্রহণ করিবে। ইতি-
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
১১/৩/৬৩
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
আয়ুষ্মতী তরুমাঈ, তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম আনন্দ লাভ করিলাম। আশীর্বাদ করি তুমি নির্ভয় ও নিশ্চিত হও। তোমার ধনক্ষয় নাই, বৃদ্ধি ছাড়া। যে বাতি জ্বালিয়াছি সেই বাতি আর নিভবে না, নিভবে না, নিভবে না। বাবা ও তোমার পত্রাদি ইতিপূর্বেও পাইয়াছি। উত্তর করিতে সময় পাই নাই, দৃষ্টি ফেলে বসে আছি। আমি সেখানে গেলেও সময় পাই-না, এখানে এলেও সময় পাই-না। ভক্তেরা যেন ছিড়ে ফেলতে চায়। এখানকার সাধুকে গুরুধামে পাঠাইয়া দেওয়ায় আরও টানাটানিতে পড়িয়া গিয়াছি। সাধু কি আর গুরু পূর্ণিমা না করে আসবে। আমার শরণ যে নিয়েছে, আমার ভরষা যে করেছে তার আর বিনাশ নাই। শিবি ও মোহন আমার চোখে চোখে আছে। আমার দৃষ্টিতে শুকনা গাছে ফল ধরে। গীতা ও শেফালীর প্রতি আমার দৃষ্টি আছে। ননীর পত্রের উত্তর করিয়াছি। আশীর্বাদ করি গুরুতেই যেন তোমাদের সকল প্রীতি ও সম্বন্ধ স্থাপিত হয়। তোমরা যথালাভে সন্তোষ ও সুখ বোধ করিয়া শ্রীগুরু পাদপদ্মে স্নেহ কর।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
৬ই বৈশাখ, ১৩৫৯
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
আয়ুষ্মতী রীণা, তোমার নববর্ষের ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিলাম। এই বছর তোমাদের সংসারের বিপদাপদ ও অশান্তি সব দূর করলাম। তোমরা ‘গুরু বাক্যং সদা সত্যং’ জানিয়া আঁচলে গিট দাও। আমি এ বছর তোমাদের গৃহে আনন্দধারা ছুটাইয়া দিয়া শান্তিঃসুখে ভরপুর করিয়া রাখিব। তোমরা সকলে মিলিয়া মিশিয়া থাক যেমন নানাবর্ণের ফুল দিয়া মালা গাঁথিয়া গলায় পরিলে কি সুন্দর দেখায় সেইরূপ তোমরা সব ভক্ত মিলিয়া আমার গলার মালার স্বরূপ হইয়া থাক। ইহাই আমার একমাত্র বাঞ্ছনীয় এবং তোমাদের কল্যাণকর। আমার শ্রীদেহ এক-প্রকার ভালোই যাইতেছে।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
৭ই বৈশাখ, ১৩৬০
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
স্নেহাষ্পদা রীণা, তোমার নববর্ষের সশ্রদ্ধেয় ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম আনন্দ লাভ করিলাম। আশীর্বাদ করি তোমার জীবন সুখময় ও ধনৈশ্বর্য্যে পূর্ণ হউক। আমার নববর্ষের এই মঙ্গলময় আশীর্বাদ গ্রহণ কর ও পরিবারস্থ সকলকেই পৌঁছাইয়া নির্ভয় ও নিশ্চিন্ত হও। ছেলেমেয়েদের রোগমুক্তির জন্য কৃপাদৃষ্টি ফেলিলাম। গৌরীর জন্য সৎপাত্রের অন্বেষণে আমার কৃপাদৃষ্টি নিক্ষেপ করিলাম। শ্রীমতী এবার যাতে পাশ করিতে পারে তার জন্য লক্ষ্য রাখিলাম। আমার ভক্ত মাঝে মাঝে আমার দর্শনে আসে এবং পূজা সেবা চালায়।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
৩১/১/৬৫
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
আয়ুষ্মতী হিরণ মাই, তোমার শুভ নববর্ষের ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম আনন্দ লাভ করিলাম। আশীর্বাদ করি এ বৎসর তোমার সুখ শান্তিতে অতিবাহিত হউক। মাঝে মাঝে ধামে যাইয়া ধাম দর্শন করিয়া আসিবা, ধাম দর্শনই আমার দর্শন মনে করবে এবং ফলও পাবে। আমার শরীর বর্ত্তমানে ভালই আছে। তুমি আমার শান্তি আশীর্বাদ লও ও অন্যান্য সবাইকে জানাও।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
আয়ুষ্মতী রীণা মাঈ, তোমার নববর্ষের ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম আনন্দ লাভ করিলাম। আশীর্বাদ করি এ বৎসর তুমি স্বামী ছেলে মেয়ে নিয়া পরমসুখে কালাতিপাত কর। আমার শরীর বর্ত্তমানে ভালই আছে। তুমি মাঝে মাঝে গুরুধাম দর্শন করিও। তোমাদের উপর আমার মঙ্গলময় কৃপাদৃষ্টি রহিল। ১লা বৈশাখ বাবা শিবধাম দর্শন করিয়া গিয়াছে। আমার শান্তি আশীর্বাদ তোমার ও পরিবারস্থ সকলকেই পৌঁছে দিও।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
৩/১০/৬৬
পরম কল্যাণীয়াষু,
আয়ুষ্মতী রীণা মাঈ, দিনান্তে গুরু নামটি একবার স্মরণ করিও। যে নামে আমি সিদ্ধি লাভ করিয়াছি সেই নামই তোমাদের দিয়াছি। আমাকে দিয়া তোমাদের যে কাজ হইত, আমার নাম দিয়াও তোমাদের সে কাজ হইবে। তোমার যখন যাহা দরকার পড়ে নামের কাছে চাহিলেই পাইবে-আরও। তোমাদের জন্য গুরুপাট রহিয়াছে। আমি সেখানে সব সময়ই বিদ্যমান আছি। সেখানে থেকেও তোমাদের আশা আকাঙ্ক্ষা মিটাইতে পার। আমি তোমাদের পূর্ণশক্তি দিয়াছি, অপূর্ণ বলিয়া কিছুই রাখি নাই। গুরুনামই একমাত্র সার ও সত্য, আর সব আলুনি। তোমাদের কোনই ভয় নাই। জয় ব্রজানন্দ বলিয়া হুঙ্কার দিয়া আনন্দে ভরপুর থাক। আমার দেহ বড় সুবিধার নয়, আছি কোন মতে।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
২২শে ফাল্গুন, ১৩৬০
পরম কল্যাণীয়াষু,
আয়ুষ্মতী রীণা মাঈ, আমি মঙ্গলমত শ্রীধামে পৌঁছিয়াছি। শ্রীশ্রীবুড়োশিবের শিবরাত্রি ভালরূপেই সুসম্পন্ন হইয়াছে। ভারপ্রাপ্ত আশ্রমবাসী সাধুরা শিবরাত্রির আয়োজন সমস্তই ঠিক করিয়া রাখিয়াছিল, তাই আমাকে কোন বেগ পাইতে হয় নাই। শ্রীমান অমূল্য পারনের প্রসাদ সেবা করিয়া কৃতার্থ হইয়াছে। তোমরা বাড়ীর সকলে আমার শান্তি আশীর্বাদ লও। তোমাদের সব দিকেই আমার মঙ্গলময় দৃষ্টি ফেলিয়াছি, পাখী যেমন আপন ডানা বিস্তার করিয়া তার শাবকদিগকে আবরিয়া রাখে, আমিও তেমনই তোমাদের আবরিয়া রাখিয়াছি। গুরু নামের মহিমা কেহ দিতে নারে সীমা। কোটি লক্ষ্য সৈন্য তোমাকে আক্রমণ করিতে আসিলেও তোমার গায়ের একটি লোম নষ্ট করিতে পারিবেনা। নির্ভয় হও, নিঃশংক চিত্তে বসিয়া থাক।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
২/১০/৬৭
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা বিকাশ, গুরুর অধিক আর কেহ নাই। গুরু সর্বেশ্বর সকলের নিয়ন্তা ও নির্বাহ কর্ত্তা। তোমরা এই বোধে নাম কর, ধ্যান কর, গুরু চিন্তা কর, দর্শন কর, জপ কর, সেবা কর, পূজা কর, উপাসনা কর, তোমাদের অভীষ্ট লাভ হইবে। অভাব রাক্ষসীর তাড়না সহ্য করিতে হইবে না। কামনা বাসনা পূর্ণ হইবে, বিপদ আপদ, রোগ শোক, দুঃখ কষ্ট দূরে যাইবে। সাপে বাঘে খাইবে না, দৈন্য থাকিবে না। এই কয়টা ত হবেই আধ্যাত্মিক জীবনও মঙ্গলময় হইবে। ভক্তের প্রাণের পিপাসা মিটানোর জন্যই আমার এ অবতার। তোমরা সরল বিশ্বাস নিয়া দিনান্তে একবার “জয় ব্রজানন্দ” বলে আমাকে স্মরণ করবে। আমার আসনে প্রার্থনা জানাবে। আমাকে দেয় পূজা বা ভক্তি আমার ফটোতে বা আমার আসনে দিবে। আমি গ্রহণ করিব। বাবা তোমরা নিঃসন্দেহে সাধন করে যাও। ফল লাভ ধ্রুব সত্য। তোমরা যতখানি মন দিবে ততখানিই কাজ পাবে। ঠিক ঠিক ভক্তি চাই, নইলে হবে না। গুরুতে বিশ্বাস, গুরুতে ভক্তি, গুরুতে একনিষ্ঠ হও। তোমরা আমার নাম ধর। আমার দেহটাকে ধরিও না। দেহ একদিন যাবেই। এ অনিত্য দেহ তাই তোমাদের নাম দিয়াছি। নাম ধর পার হবে, সংসার জ্বালার হাত এড়াবে। আজ আমার এইখানেই আদেশ উপদেশ শেষ হলো।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।
১৮/৫/৬৮
পরম কল্যাণীয়াষু,
বীণা মাঈ, তোমার শুভ নববর্ষের ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম আনন্দ লাভ করিলাম। আশীর্বাদ করি এ বৎসর তোমার সুখময় হউক। নামটা করবে নামের মধ্যেই সব আছে। আমি তোমাদের কোন কিছুই অপূর্ণ রাখি নাই। নামের মধ্যেই আমার সব কিছু দিয়াছি। দর্শন করা নিতান্তই দরকার। যাক, ১০/১৫ দিনের মধ্যে আমি কলিকাতা রওয়ানা হইব, সেখানে দর্শন করার চেষ্টা করিও। আমার শ্রীদেহ আর এখন বড় ভাল থাকে না। এটা সেটা লেগেই আছে। আমার বাবাকে আমার মঙ্গলময় শান্তি আশীর্বাদ জানাইও। অত্র ধামস্থ এক প্রকার কুশল।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা।২৭শে শ্রাবণ, ১৩৬০
কল্যাণীয়াষু,
আয়ুষ্মতী রীণা, অনেকদিন পর তোমার ভক্তিপূর্ণ একখানা পত্র শ্রীচরণে পাইলাম। আমি শরীরগত এক প্রকার আছি। তোমরা সুখী নও আর আমি সুখী হব কি করে? তোমাতে যে সহ্য গুণের অভাব, ক্ষমাই মহত্বের লক্ষণ। যে হৃদয়ে ক্ষমা নাই, দয়া নাই সে হৃদয়ে ভক্তি ও জ্ঞানের বীজ অংকুরিত হইতে পারে না। অহিংসা পরম ধর্ম্ম, অহিংসা জীবে দয়া এইসব কর্ম্মই অন্ধকার হইতে আলোর পথে লইয়া যায়। যেখানে হিংসা, দ্বেষ, অপ্রেম সেখানে আলোর প্রকাশ হইতে পারেনা। জ্ঞান ভক্তি পাইতে হইলে সদয় অন্তঃকরণ বিশিষ্ট হইতে হইবে। নির্দয়ের হৃদয় অতিশয় কঠিন ও পাষানবৎ হয়। সেই হেতু সৎসঙ্গধারী হাজার সিঞ্চন করিলেও ভক্তিবীজ অঙ্কুরিত হইতে পারেনা। অপ্রীতিকর বাক্য যেরূপ নিজের নিকট কণ্টকবৎ মনে হয় সেইরূপ অন্যের ও হয় এইরূপ আত্মবৎ জ্ঞান মনে মনে জপিলে তবে তাঁর আর আপন পর এই ভেদ জ্ঞান থাকেনা, সে সকলকেই সমদৃষ্টিতে দেখিতে সমর্থ হয়। বিনয়ী, নম্র, দয়ালুহৃদয়বিশিষ্ট হইলে তবে সে শিষ্য পদের অধিকারী হয়। গৌরাঙ্গ মহাপ্রভুও বলিয়া গিয়াছেন-আপনাকে তৃণবৎ জ্ঞান, বৃক্ষের ন্যায় সহ্যগুণ বিশিষ্ট, মানের অযোগ্যকেও মান দেওয়া হরিভক্তিপরায়ণ ব্যক্তির এই লক্ষণ। মাঈ তুমি দয়া ধৈর্য্য ও ক্ষমার আধার হও। তবেইতো বুঝব তুমি আমার মেয়ে, দ্বৈত ভাব ত্যাগ কর, সর্বভূত প্রাণীতে দয়াশীলা হও। তুমি আমার শান্তি আশীর্বাদ গ্রহণ কর আর সবাইকে দাও। বাবার হাতে তোমার প্রণামী পেয়েছি জানিবে।
“ছোট যদি উচ্চ-ভাষে সুবুদ্ধি উড়ায় হেলে,
তুমি তবে স্নেহভরে আদর করিও তারে।”
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা ।
২৫/১০/৬৭
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা অমূল্য, গুরুর অধিক আর কেহ নাই। গুরু সবচেয়ে আপন। গুরু সর্বেশ্বর জগৎ কর্ত্তা ও নিয়ন্তা, তোমরা এই বোধে নাম কর, ধ্যান কর, চিন্তা কর, দর্শন কর, জপ কর, সেবা কর, পূজা কর, উপাসনা কর; তোমাদের অভীষ্টলাভ অতি শীঘ্রই ও সুনিশ্চিত। অভাব রাক্ষসীর তাড়না সইতে হবেনা, কামনা বাসনা পূরণ হবে, বিপদ আপদ দুঃখ কষ্ট দূরে যাবে। কোন ভৌতিক ভয় থাকবে না। এই কয়টা তো হবেই, আধ্যাত্মিক জীবনও মঙ্গলময় হবে। তোমায় আমায় ভেদ থাকবেনা। অবিনশ্বর শান্তি ও আনন্দের উপলব্ধি হবে। এই নামে যোগ ভোগ দুই আছে। সংসার ও সরল বিশ্বাস নিয়া দিনান্তে অন্তত একবার ‘জয় ব্রজানন্দ’ বলে আমাকে স্মরণ করবে। আমার আসনে প্রার্থনা জানাবে। আমাকে দেয় পূজা বা ভক্তি আমার ফটোতে বা আমার আসনে দেবে আমি গ্রহণ করবো। তোমরা নিঃসন্দেহে সাধন করে যাও, জন্ম সফল হবে। তোমরা যতখানি মন দেবে ততখানিই কাজ হবে। গুরুতে বিশ্বাস, গুরুতে ভক্তি, গুরুতে একনিষ্ট ভাব রাখো। আমার নাম ধর। আমার দেহকে ধরিওনা। দেহ আজ আছে কাল নাই। তাই তোমাদের নাম দিয়েছি। নাম চিরদিনই থাকবে। নাম সত্য, নাম সত্য। যখন যা কিছু দরকার পরে নামের কাছে চাইবে। নামের কাছে সব পাওয়া যাবে। বাবা তোমার পত্র পেয়েছি। নবমীর দিন দর্শন দিতে পারি নাই। সেদিন তুমি ভারী কষ্ট পেয়েছ। শ্রীমান সুরেশ দর্শনে আসিয়াছিল। হরিহরকে লিখেছি “তুমি সব ছেড়ে দিয়ে নাম কর। সাধুর তো নামই একমাত্র সম্বল ও বল ভরসা। সাধুর বৈদ্য নারায়ণ আর নাম ঔষধ।”বাবা তুমি নির্ভয় নিশ্চিন্ত হও আর মাঈকে নিশ্চিন্ত হতে বল। আমি নজর ফেলেই আছি। তোমার কুমার কুমারীদের আমার শান্তিঃ আশীর্বাদ পৌঁছে দিও। এথায় ধামস্থ আমি ও অন্যান্য সকলেই একপ্রকার আছি ও আছে।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
ঢাকা ।
৩/১২/৬৪
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা নন্দলাল, তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম আনন্দ লাভ করিলাম। আমি কলিকাতা হতে আসিয়াও ২/৩ দিন ব্যাথায় ভুগিয়াছি। এখন ৮/১০ দিন যাবৎ বেশ ভালই আছি। বাবা সাধুর তো কোন ব্যাধি নাই; তবে ভগবানের লীলার অনুরোধে এই সব লীলা করিয়া লোক উদ্ধারের পথ বাহির করা বইত আর কিছুই নয়। তুমি এই চরণে বিশ্বাস ফেলিয়া নির্ভয় ও নিশ্চিন্ত হইয়া দিন কাটাও। তোমার অশান্তি নাই। স্বয়ং শান্তিময় যাহার সহায় তার আবার ভাবনা কি? তোমার শারীরিক ও মানসিক সর্বাধিক শান্তি আমি করিব। এবার আমার অবতীর্ণ হইবার একমাত্র উদ্দেশ্য জীবজগতের কল্যাণ-জীব উদ্ধার। তাই আমি জীবের সর্বাধিক অশান্তি নিজে গ্রহণ করিয়া শান্তিধারা বিতরণ করি। বাবা তুমি নিশ্চয়ই আরোগ্য লাভ করিবেই করিবে।
“লহরে শরণ কলুষহরণ
ঐ ব্রজ-সুন্দর পায়।
কি ভাবনা আর এসেছে এবার
দাতা শিরোমণি করুণা আধার;
পাপি তাপি যত পামর পতিত
সবাই তরিয়া যায়।”
বাবা তুমি আমার শান্তি আশীর্বাদ গ্রহণ কর।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
রমনা, ঢাকা।
২/৬/৬৩
কল্যাণীয়াষু,
স্নেহলতামাঈ, এখন আর তোমাদের অশান্তির কি আছে? আমি তো তোমাদের কাছেই আছি। নাম, নামী অভেদ, আমাকে দিয়ে তোমাদের যে কাম হইবে, আমার নাম দিয়াও তোমাদের সেই কাম হইবে। আমার কাছে পূজা দিয়া যে ফল পাইবে, আমার নামের কাছে পূজা দিয়াও সেই ফলই পাইবে। আমাকে পূজা দেওয়া আমার নামের কাছে পূজা দেওয়া একই কথা। তোমাদের গুরুদেবই ঈষ্ঠ দেবতা। গুরু ইষ্ঠে আলাদা নয় গুরুতেই শ্রীকৃষ্ণ বোধে পূজা অর্চ্চনা ধ্যান জপ ভোগ আরতী ক্ষমাপ্রার্থনা সবকিছুই করে যাবে। কালে গুরুমুর্ত্তিতেই কৃষ্ণ ফুটে উঠবে। আমি তোমাদের দিব্যচক্ষুদান সেই শুভদিনে করিয়া দিয়াছি। গুরুমুর্ত্তিতেই সব কিছু ধ্যান-জপ করিয়া যাও। তোমরা যে একদিন সেই সোহম্ ব্রজানন্দই তো ছিলে! আজকে মায়ার ফাঁদে পড়িয়া সেই ‘রূপ’ হারায়ে ফেলিয়াছ। তাইতেই তো রোগ শোকের অধীন জন্ম মৃত্যুর অধীন হইয়াছ। এক্ষণে ব্রজানন্দ জপ করে ব্রজানন্দ হয়ে যাও। তাহা হইলে রোগ শোকে বা জন্ম মৃত্যুর অধীন হইতে হইবে না। এবারই তোমাদের পূণঃ পূণঃ আশা যাওয়া ঘুঁচে যাক, ব্রজানন্দ লাভ হউক। নানা যোনি ভ্রমণ করে আর দুঃখ ভোগ করোনা, মাঈ তোমাদের কাছে এই একমাত্র ভিক্ষা প্রার্থনা করি। জঠর যন্ত্রণা কি ভাল? নির্বান মুক্তিই একমাত্র কাম্য। মনুষ্য জন্ম লাভ ও সেই জন্যই। এই জন্যই তো মনুষ্য জন্ম দুর্লভ। তোমাদের মনুষ্য জন্ম লাভ সার্থক হউক, এই আমার ঐকান্তিক বাসনা। তোমার পায়ের রোগের প্রতি দৃষ্টি ফেলিয়াছি, সারিয়া যাইবে ভয় নাই। আমার আর কুশলকি? দেহ একপ্রকার চালু আছে। ধামস্থ অন্যান্য সকলেই ভাল। একবার তোমাদের ধাম পরশ করতে পারলে বড়ই ভাল হইত।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
গুরুধাম
বাঙ্গুর এভিনিউ, কলিকাতা-৫৫
প্রিয়জন,
আগামী ১৬ই পৌষ, ১৩৭৮ বাং, ১লা জানুয়ারী ১৯৭২ ইং, শনিবার ‘গুরুধাম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব এবং ধামেশ্বর বিশ্বগুরু শ্রী শ্রী ব্রজানন্দ মহা প্রভুজীর পূজা এবং আগামী ১৬ই মাঘ ১৩৭৮ বাং, ৩০ শে জানুয়ারী ১৯৭২ ইং রবিবার, যুগাবতার শ্রী শ্রী ব্রজানন্দ মহাপ্রভুজীর শুভ ‘মহাবির্ভাব মহোৎসব অত্রমন্দিরে উদ্ যাপিত হইবে। ভগবান ব্রজানন্দ জীউ স্থূলে পূজা গ্রহণ করিবেন। এই মহাপূজায় যথা যোগ্য অংশ গ্রহণ করুন।
বিনয়াবনত
ভক্তবৃন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
গুরুধাম
বাঙ্গুর এভিনিউ
কলিকাতা-৫৫
কল্যাণীয় ব্রজানন্দ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা রমেন, তোমার ভক্তিপূর্ণ পত্রখানার জবাবে জানাইতেছি যে মনোরঞ্জন, সুরথ ও প্রমীলা প্রভৃতি সবাই বাংলাদেশে যাবে। ঢাকাধাম পুনঃপ্রতিষ্ঠার জন্য এখানকার এক সাধুকেও ওখানে পাঠাইতেছি। তুমিও যাও। ভালোই হবে। তবে কিছুদিন পর যাও। দেশের অবস্থা স্বাভাবিক হউক। ছেলে মেয়েদের সেখানেই ভর্ত্তি করিও। অধিক কি অত্র শুভ। তোমাদের সর্বাঙ্গীন কুশল চাই।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
সংগ্রামের পর
( ৬ ষষ্টম পত্র )
ওঁ ব্রজানন্দ ওঁ
গুরুধাম
কলি-৫৫
২৫/১০/৭২(খ্রিঃ)সংগ্রামের পর
( ৬ ষষ্টম পত্র )
ওঁ ব্রজানন্দ ওঁ
গুরুধাম
কলি-৫৫
২৫/১০/৭২(খ্রিঃ)
কল্যাণীয় ব্রজানন্দ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা রমেন ও মাঈ এইমাত্র তোমাদের বিজয়ার ভক্তি অর্ঘ্য এবং শ্রীমান মনোরঞ্জনের মারফত প্রেরিত নারিকেল নাড়ু, আচার ও বস্ত্রখন্ড ইত্যাদি পূজার উপাচার পাইয়া পরম আনন্দ লাভ করিলাম। আর তোমার কর্ম প্রাপ্তির সংবাদে খুবই আনন্দ লাভ করিলাম। তোমরা আমার প্রিয় সন্তান। তোমাদের প্রতি আমার কৃপাদৃষ্টি সর্বদাই আছে। সর্বদা নির্ভয়ে থাকিও। গোপা ও দেবীর ভর্ত্তির ব্যাপারেও কৃপাদৃষ্টি ফেলিলাম মনোরঞ্জন ওরা আর ভিন্নপত্র দিল না। অধিক কি অত্র কুশল তোমাদের সর্বাঙ্গীন কুশল চাই। জয় ব্রজানন্দ হরে।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
সংগ্রামের পর
(৫ পঞ্চম পত্র)
জয় ব্রজানন্দ
গুরুধাম,
বাঙ্গুর এভিনিউ, কলি-৫৫
৩১/৩/৭২(খ্রিঃ)
কল্যাণীয় ব্রজানন্দ আশীর্বাদ চিরসুখীভব,
মাঈ স্নেহলতা ও বাবা রমেন, তোমাদের ভক্তিপূর্ণ প্রীতিজনক পত্র এবং ভোগের টাকা চাউল, সন্দেশ, নারিকেল ইত্যাদি যথাসময়েই পাইয়াছি। কিন্তু জবাব দিতে দেরী হইল নানা কারণে। আমার কাছ থেকে সবসময় জবাব না পাইলেও তোমরা পত্রাদি দিয়া যাইবা। তোমাদের জন্য এতদিন চিন্তায় ছিলাম। যাই হোক তোমাদের প্রতি সর্বদাই আমার মঙ্গল দৃষ্টি রহিয়াছে। রানু, মুক্তি, দেবী সবার প্রতিই আমি লক্ষ্য রাখিয়াছি।ওদের জন্য চিন্তা করিওনা। বর্ত্তমানে তোমাদের সংবাদ জানাইও। কবে ঢাকা যাই এখনও ঠিক হয় নাই। সবাই আমার মঙ্গলাশীষ গ্রহণ কর। অত্র শুভ। কুশল চাই।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
সংগ্রামের পর
(৪ চতুর্থ পত্র)
ওঁ ব্রজানন্দ ওঁ
গুরুধাম
বাঙ্গুর এভিনিউ
কলিকাতা-৫৫
২১/৭/৭২(খ্রিঃ)
কল্যাণীয় ব্রজানন্দ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা রমেন তোমার ও মাঈর ভক্তিপূর্ণ কার্ডখানা পাইয়া পরম প্রীতি লাভ করিলাম। আশীর্বাদ করি তোমাদের সকল দুঃখ, বিঘ্ন, অভাব অসুবিধা, সমস্যা ও অশান্তি দূর হউক। আমার পূর্ণ কৃপা লাভ করিয়া আদর্শ গৃহী ভক্ত হও। মধুময় হউক জীবন। ‘ভক্তের বোঝা আমি বহন করিয়া থাকি। তাই, মুক্তির বিবাহকার্য্য সুষ্ঠভাবে হইয়াছে। ভক্তের হৃদয়-বৃন্দাবনে আমার নিবাস, আমার ভক্ত চির অজেয়। তবে চাই শ্রদ্ধাভক্তি, ভেজাল নয়’। তারপর ঢাকা হইতে আসার পর সুনীলের কোনও নির্ভরযোগ্য সংবাদ পাই নাই। রেনু মাই ডাক্তার বীরেনের খবর শুনিয়া চিন্তিত হইলাম। আমার কৃপায় তাহারা সর্বপ্রকার বিপদ হইতে রক্ষা পাউক। আমার বাম পায়ের ঘা শুকাইয়াছে। তবে মনে হয় এখনও ভিতরে ঘা আছে। এখন চলাচল করিতে পারি না। অত্র শুভ। তোমাদের সর্বাঙ্গীন কুশল চাই। তোমাদের উপর আমার কৃপা দৃষ্টি রাখিলাম।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিব ধাম
রমনা, ঢাকা-২,
১৬/৩/৬৫(খ্রিঃ)
কল্যাণীয় ব্রজানন্দ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা রমেন, তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম আনন্দ লাভ করিলাম । আশীর্বাদ করি তোমার ইহকালে সুখ ও পরকালে পরামৃত লাভ হউক। তোমার পত্রের প্রার্থনানুসারে আমার এই নির্দ্দেশ, আমি বৈশাখ মাসের প্রথম সপ্তাহে বাগানে যাব, অতএব তুমি এর মধ্যেই ঘুরে আসবেঃ-
(১) গোপাকে সঙ্গে করে নিয়ে যাবে, আবার সঙ্গে করেই নিয়ে আসবে;
(২) তুমি আর অন্য কোথাও কাজের চেষ্টা করিওনা ;
(৩) এখন এখানেই থাক।
তোমরা সকলেই আমার শান্তিময় মঙ্গল আশীর্বাদ লও।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম
রমনা, ঢাকা-২
১৫/৬/৬৪ইং
কল্যাণীয়াষু,
স্নেহলতা মাঈ, এইমাত্র তোমার একখানা ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম আনন্দলাভ করিলাম। আশীর্বাদ করি তোমার ইহকালে সুখ ও পরকালে পরামৃত লাভ হউক। তোমরা দিনান্তে গুরুদত্ত নামটি একবার স্মরণ করো, তোমাদের কানে যে নাম দিয়েছি উহাশক্তির আধার। গুরুদত্ত নাম ও গুরু অভেদ মনে করিয়া সাধন করে যাও। নাম এবং নামী অভেদ। সরল বিশ্বাস ও ভক্তি লইয়া থাক, তোমরা সমস্ত বিপত্তি হইতে পরিত্রাণ লাভ করিবে। নামটি জপ করিবার কালীন গুরুমূর্ত্তি লক্ষ্য করিয়া জপ ও ধ্যান করিবে। সন্ধ্যা আহ্নিক করিবার কালে প্রার্থনা করিবে ঠাকুর আমি তোমারই স্বরূপ, তুমি ও আমি এক বস্তুই। মায়া মোহে আবদ্ধ হইয়া আজ আমরা তোমা হতে পৃথক হয়ে গেছি। এক্ষণে তুমি আমাদের তোমার করিয়া লও, তোমার নিত্য, সত্য স্বরূপ আমায় দাও। মাঈ তোমরা এইভাবে গুরুকে সাধন করিয়া যাও। তোমাদের উভয় লোকেই মঙ্গল। আমি গুরু পূর্ণিমার ২/৪ দিন পূর্বে রওয়ানা হইব। তোমাদের সেদিনকার সেবাপূজা আজও ভুলিতে পারি নাই। তোমাদের সেই আত্মিকতা সদাই মনে পড়ে।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
নমো ভগবতে শ্রীশ্রী ব্রজানন্দায় নমঃ
গুরুধাম
৮/১১/৬৩
কল্যাণীয়া ও কল্যাণবর ব্রজানন্দ আশীর্বাদ চিরঞ্জীব,
মাঈ স্নেহলতা ও বাবা রমেন্দ্র মোহন, তোমাদের বিজয়ার প্রণাম গ্রহণ করিলাম। তোমাদের পূজা ঠিকই হইয়াছে। প্রীতোস্মি! তোমরা আমার মঙ্গলাশীষ গ্রহণ করিও। ইহকাল ও পরকালে তোমরা সুখী হও। হাত দেখানো অভ্যাসের কি প্রয়োজন আছে? কর্মফল খন্ডানো হয় না। তবে ইহা ধ্রুব সত্য যে আমার ভক্তের বিনাশ নাই। ভক্তি মার্গ থেকে বিচ্যুত না হইলে তোমাদের সকল বাসনাই পূর্ণ হইবে। গুরু দাতা, গুরুত্রাতা, গুরুই পরমাশ্রয়! সময় খারাপ, গ্রহের কোপ ইত্যাদিতে মন দিওনা। নামে থাক। মাভৈঃ মাভৈঃ আমি যে রয়েছি! আমি একপ্রকার আছি। তোমাদের ঐহিক ও পারত্রিক মঙ্গল হউক।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম
রমনা, ঢাকা।
৩/৭/৬৪
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা রমেন্দ্র, তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম আনন্দ লাভ করিলাম। আশীর্বাদ করি তোমরা নির্লিপ্ত সংসারী হও। সংসার কর, বিষয়াসক্ত হও,সংসারে ডুবিয়া যাও তাতে কোন ক্ষতি নাই, কিন্তু হুসিয়ার হও যেন সংসার তোমার উপরে সোয়ার না হয় । বাবা এই বিষয়ে খুবই সতর্ক থাকিবে । বাহ্যিক সংসারী সাজ, সাংসারিক কর্ত্তব্য কর্ম কর, কিন্তু অন্তরে ত্যাগ বৈরাগ্যের ভাব নিস্ক্রিয় নির্লিপ্ত ভাব জাগাইয়া রাখ ইহাই আমার একমাত্র ভিক্ষা তোমাদের কাছে । শ্রীমানের পড়া সম্বন্ধে লিখিতেছি তাহাকে তাহার রুচিমত পড়িতে দাও। আমি ফলদাতা সুফল দেব। শ্রীমান ভাগ্যবান হইবে। তোমার চিন্তার কোনই কারণ নাই। গুরুমুখের অমৃত বাক্য মনে করিয়া ঐক্য আর না করিও আশা।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
গুরুধাম
বাঙ্গুর এভিনিউ
কলিকাতা-৫৫
২৭/৮/৭১
কল্যাণীয় ও কল্যাণীয়া ব্রজানন্দ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা রমেন ও মাঈ স্নেহলতা, তোমাদের ভক্তিপূর্ণ পত্র দুইখানি গুরু কৃপাউদ্দীপক। তাই, তোমরা নির্ভয়ে থাক। জানিও-নামে ভক্তাঃ প্রনশ্যতি তব কর্মফল বিশেষতঃ প্রারব্ধ ফল অখন্ডনীয়। অন্ততঃ কিছুটা ভোগ করিতেই হয়। পরিণামে-যেখানে আমি, সেখানে ধর্ম-সেখানেই জয়। সুতরাং-“মামেকং শরণং ব্রজ”; বাণীকে জীবন পথের পাথেয় করিয়া নাও।
তারপরে তোমাদের প্রেরিত ৩৫.০০ টাকা প্রসন্ন চিত্তেই গ্রহণ করিয়াছি। কিন্তু মুক্তির সংবাদ উৎকণ্ঠা জনক। যাই হোক, তাহার উপর আমার কৃপাদৃষ্টি নিক্ষেপ করিলাম। তোমরা তাহার জন্য চিন্তা করিও না। চিন্তার বোঝা আজ হইতে ব্রজানন্দ চিন্তামনিই গ্রহণ করিলেন। রীতা এবং নব জাতিকারও মঙ্গল হইবে। আমি সর্বদাই তোমাদের অন্তরে বাহিরে সর্বত্রই আছি। যখনই ঐকান্তিক ভাবে ডাকিবে সাড়া পাইবে। তোমরা কখনই নিজেদের অসহায় ভাবিও না। অন্তরের শ্রদ্ধাভক্তি দিয়া যে যেভাবে আমার পূজা করে সে ভাবেই তার পূজা আমি গ্রহণ করিয়া থাকি। তোমাদের কোনও অপরাধ নাই। যতটুকু পার নিজেরা করিবে। বাদ বাকিটা আমিই পূরণ করিয়া গ্রেস মার্ক দিয়া পাশ করাইয়া দিব। বাবা, মাঈ, প্রমোশনতো আমারই হাতে। সুনীল ও মনোরঞ্জন ভালই আছে। শুনিয়াছি রেণু লস্করপুর চা বাগানে এবং মঞ্জু কাছাড় আছে। কিছুদিন আগের খবর-প্রমিলামাঈ ও সুরথ সবাই ভালই আছে। অত্র শুভ কুশল চাই।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
গুরুধাম
বাঙ্গুর এভিনিউ
১৯৭১
কল্যাণীয় ব্রজানন্দ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা রমেন, তোমার একখানা পত্র পাইয়া স্বস্তির নিশ্বাস ফেলিলাম। তোমার চাকুরীর সংবাদে আরও সন্তুষ্ট হইলাম। তুমি আমার প্রিয় ভক্ত। তোমার সকল শুভ বাসনা আমি পূর্ণ করিব। তোমার সকল দুঃখ, অশান্তি, জ্বালা, নিরানন্দ দূরীভূত হউক। আমার পূর্ণ কৃপালাভ কর। তোমার কন্যা শ্রীমতী মুক্তির বিবাহ নির্বিঘ্নে সুসম্পন্ন হউক। নবদম্পতী সুখী ও দীর্ঘজীবি হউক। মধুময় হউক তাদের জীবন। তোমরা সবাই আমার মঙ্গলাশীষ গ্রহণ কর। আমি গত ১৯ জুন শনিবার রাত্রি সাড়ে দশ ঘটিকায় কোনও রকমে অসুস্থদেহ নিয়া ধামে আসিয়া পৌঁছিয়াছি। পাট ক্ষেত, ধান ক্ষেত ডিঙ্গাতে হইয়াছে। তাহাতে বামপদে ক্ষতসৃষ্টি হইয়াছে। এখনও দৈনিক ব্যান্ডেজ বাঁধা হইতেছে। তবে আরোগ্যের পথে। অধিক কি সবাই আমার মঙ্গলাশীষ গ্রহণ কর।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
পুনঃ রেণুর জন্য চিন্তায় আছি। তার খবর জানিলে জানাইও।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম
রমনা ঢাকা-২
৩১শে শ্রাবণ ১৩৭৩
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
আয়ুষ্মতী স্নেহলতা মাঈ, আমি তোমার সমস্ত পত্রই পাইয়াছি। এইভাবে যখন যাহা হয় শ্রীচরণে জানাইয়া রাখিবে, তাতেই তোমার ষোল আনা কাজ পূর্ণ হইবে। আমার পত্রের অপেক্ষায় থাকিবে না। সংসারে ভয় পাবে না, এ-তো সুখের জায়গা নয়, একটা হলো, একটা গেল, সে অভাব লেগেই আছে? তবে গুরুতে মন রেখে কর্ম্ম করে যাও। খুটা ধরবে, তবে আছাড় খাবে না, চূর্ণ হবে না। দেখ না জাতার মাঝে যে খুটা রয়েছে, সেই খুটোর তলায় মটরাদি শয্য সকল নিষ্পেষিত হয় না। তেমনি গুরু শরণাগত শিষ্যকে গুরুই সহায় হয়ে রক্ষা করেন। কিছু সময় স্থিরভাবে গুরুমূর্ত্তির চিন্তা করবে, তা হইলেই সব পাইবে, সংসার সুখের হবে। ঐহিক পারত্রিক উভয়ই মঙ্গল হবে। গোপাকে পড়াও, আমার দৃষ্টি রহিল তোমার চারিদিকেই, তোমরা উভয়ে আমার আশীর্বাদ লও।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম
রমনা, ঢাকা-২,
১৬/৪/৬৫
কল্যাণীয় ব্রজানন্দ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা রমেন তোমার পত্র পাইয়া পরম আনন্দ লাভ করিলাম। তোমার পত্র আমি সব সময়ই পাইয়া থাকি, আমার উত্তরের আশায় থাকিও না। তোমার প্রার্থনা যখন যাহা হয় জানাইয়া যাইবে। আমি দৃষ্টি দিয়া কাজ করি কচ্ছোপের মত যেমন কচ্ছপ জল হইতে পাড়ে উঠিয়া স্থলে ডিম ছাড়িয়া জলে নামিয়া যায় সেইখান হইতে দৃষ্টি দিয়া ডিম ফুটায়, আমার কাজও সেইরূপ জানিবে। এক্ষণে আমার আর কোন কর্ত্তব্য নাই। আমি আপনাকে তোমাকে বিলাইয়া দিয়াছি ঐ যে আমার সিদ্ধমহামন্ত্র তোমার কর্ণ কুহরে ঢালিয়া দিয়াছি, সেই দিনই আমার কর্ম শেষ হইয়া গিয়াছে। তুমি এক্ষণে সর্বান্ত করণে ঐ মন্ত্র আমার স্বরূপে সেবা ও পালন দ্বারা মৎস্বরূপত্ব লাভ করিয়া ব্রজানন্দ হইয়া যাও। এই জন্মেই জন্ম মৃত্যুর বন্ধন ছেদন করিয়া নিত্যানন্দময় হও; তোমার পূর্ব জন্মের দুঃখদৈন্য দূর কর। আমি তোমাদের দর্শন দিতে নিতান্তই উৎকণ্ঠিত, কিন্তু বর্ত্তমানে শারীরিক অসুস্থতা নিবন্ধন বর্ত্তমান মাসের শেষে দিয়া দর্শন দিবার ইচ্ছা রাখি। আর তোমাদের ভক্তির আকর্ষণে যদি এর আগ দিয়া হয়তো হইয়াই গেল।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
পুনঃ আশীর্বাদ করি এই বৎসরেই তোমার যেন সকল আকাংখা পূর্ণ হয়। আমার আশীর্বাদ আমার মাঈ ও সখা সখীদেরও যেন পৌঁছে।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম
রমনা ঢাকা-২,
১৭/১২/৬৫
কল্যাণীয় ব্রজানন্দ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা রমেন, তোমরা আমাকে পাইবে। তোমরা সত্যই আমার ভজন করিবার অধিকারী। আমার প্রতি তোমাদের বেশ লোভ আছে। তোমাদের সেবা পত্রাদি প্রায়ই পাইয়া থাকি। তোমরা গুরুসেবা পরায়নত। গুরুসেবা পরায়ন শিষ্যই আমার সেবার অধিকারী। স্বামীর নিকট স্ত্রীর নাম ও স্ত্রীর নিকট স্বামীর নাম যেমন মধুর লাগে তেমন করিয়া গুরুর নামটিও মধুর করিয়া লও। তবেই নামের মিষ্টত্ব অনুভব করিবে। যেমন আমি এই সুদীর্ঘ জীবন যে নাম লইয়া ( জপিয়া ) জাগতিক দুঃখ কষ্টের পরপারে গিয়াছি, তোমাদেরও সংসার জ্বালার হাত এড়াইতে, ভব সাগর তরিতে সেই নামই দিয়াছি। বাবা আমার এই ভিক্ষা যে দিনাতে অন্ততঃ নামটি একবার লইবে। বাবা ১লা জানুয়ারী একবার ধামে দর্শন করতে পারলে মন্দ হয় না। ইতি-
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম
রমনা, ঢাকা-২,
১৮/৯/৬৫
কল্যাণবর ব্রজানন্দ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা রমেন, বাস্তবিকই তোমাদের ধর্ম্ম পিপাসার উদ্রেগ হয়েছে। এবার তোমাদের গুরু দর্শনের খুবই আকুল বাসনা ছিল। কিন্তু আমি তোমাদের বাসনা কিছুতেই পূরণ করিতে পারিলাম না। তাই দেখি ভগবান ভক্তের কাছে হার মানিল। এ বিষয়ে আমার বাক্যও আছে যুগ পরম্পরা হতে-আমার চেয়ে আমার ভক্ত বড়। এবার দর্শন না পাওয়ায় ভালই হইয়াছে। তোমাদের অনুরাগটা আরও বাড়িয়া আসুক। কারণ অল্পতে আমার মন উঠে না। বাবা এপথে সবদিকেইতো লাভ, কোন দিকেই ক্ষতি নাই। গুরু দর্শনের প্রতিক্ষায় থাকা ইহা একটি ভক্তি লাভের শুভ লক্ষণ। আমি তোমাদের হৃদয়কালেই বিরাজ করিতেছি। আমার সাধন ভজনও যে তাই। অভেদ উপাসনা সব সময়ই সোহম্ উচ্চারণ কর, আর প্রার্থনা কর- ঠাকুর আমি তোমারই স্বরূপে, তুমি আমি অভেদ, মায়া মোহে তোমা হইতে পৃথক হইয়া আছি। এক্ষণে তোমার নিত্য স্বরূপ আমায় দাও আর তোমার করিয়া লও। বাবা এইভাবে সাধন-ভজন করিয়া যাও। তোমার সংসারে আসা সার্থক হউক।
তোমাদের ও গোপার পত্র পাইলাম। তোমার দেহ ব্যাধি সম্বন্ধে লিখিতেছি তোমার ঔষধ একমাত্র গুরুপদপাদক পান, আর গুরু নারায়ণ নাম জপ ইহাতেই তোমার দেহব্যাধি ভবব্যাধি সবই দূর হইয়া যাইবে।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
শ্রীশ্রী বুড়াশিবধাম
রমনা, ঢাকা-২
কল্যাণীয় ব্রজানন্দ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা রমেন, গুরুর চেয়ে আপন আর কে আছে? পিতাকে ভক্তি করলে স্বর্গলাভ হয়। মাতাকে ভক্তি করলে সংসার সুখলাভ হয়। স্ত্রীকে ভালোবাসলে লক্ষ্মী সুপ্রসন্ন হন। আর গুরুকে ভালবাসলে ভক্তি করলে এই কয়টাতো হয় উপরন্তু কৈবল্য লাভ হয়। তাই গুরুভক্তি লাভের জন্য বদ্ধপরিকর হও। গুরুনাম কর তাকে ডাক, ডাকতে ডাকতে মনের ময়লা যাবে, তবে গুরুতে ঈশ্বর বুদ্ধি হবে, গুরুতে বিশ্বাস আসবে, ভালবাসতে প্রাণে চাইবে। ঠিক ঠিক ভালবাসা সহজ নয় সাধন চাই।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
শ্রীশ্রী বুড়াশিবধাম
রমনা, ঢাকা-২,
২১/৯/৬৮
কল্যাণীয় ব্রজানন্দ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা রমেন, তোমরা সকলেই আমার মঙ্গলময় শান্তি আশীর্বাদ লও। পূজার সময় এবার আমি শ্রীধামে আছি। তুমি তোমার ক্রিয়া করতে চলে এসো। শুধু তুমি আসলেই চলবে। আমার শ্রীদেহ মোটেই ভালো যাচ্ছে না। ধামে বৃষ্টি বাদলের হাত হইতে চলাফেরার সুবিধার জন্য যাত্রীকোটা হইতে দূর্গামন্দির পর্য্যন্ত এবং দূর্গামন্দির হইতে শিবমন্দির পর্য্যন্ত ঢালাই ছাদ হয়েছে। ধামবাসী সকলেই ভালো।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
শ্রীশ্রী বুড়াশিবধাম
রমনা, ঢাকা-২,
৩১/১/৬৯
কল্যাণীয়া ব্রজানন্দ আশীর্বাদ চিরঞ্জীব,
স্নেহলতা মাঈ, ঘরে পেঁচা প্রবেশের দরুন যে অমঙ্গল তাহা গুরু নাম স্মরণ মাত্র দূর হইয়া গেছে। তুমি নির্ভয় ও নিশ্চিন্ত থাক। গুরুভক্ত শিষ্য পরম ভাগ্যবান।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
কল্যাণীয় ব্রজনন্দ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা রমেন, তোমরা সকলে আমার মঙ্গলময় শান্তি আশীর্বাদ লও। গুরু ভক্ত শিষ্য পরম ভাগ্যবান। তোমাদের কোন অমঙ্গল নাই। শ্রীগুরু নাম স্মরণে সব অমঙ্গল দুর হইয়া গেছে। শিবধামে মস্তবড় এক অমঙ্গল হইয়া গেল গত সোমবার বেলা ২-২০ মিঃ শ্রীমৎ নিজানন্দ (শিবের সাধু) আমার শ্রীচরণে আশ্রয় নিয়া চিরনিদ্রায় নিদ্রিত হইয়াছে। ধামের বেল গাছের তলায় সমাধি মন্দিরের পাশে ফুলবাগানে সমাধিস্থ করা হয়েছে। আমার আদেশ শ্রীমান সুধীর টেংরাতেই বাসা করলে সবচেয়ে ভাল হয়। তাই তুমি জানায়ে দাও।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
গুরুধাম
কলি-৫৫,
৭/১১/৭২
কল্যাণীয়া ব্রজানন্দ আশীর্বাদ চিরঞ্জীব,
মাঈ স্নেহলতা ও রেণু, তোমাদের ভক্তিপূর্ণ পত্র দুখানা পাইয়া পরম প্রীতিলাভ করিলাম। তোমরা আমার আপনজন। তোমাদের কোনও ভয় নাই-বিপদ নাই। তোমরা যখন আমাগত তখন তোমাদের আবার ভয় কিসের? শিশু মায়ের কোলে থাকিলে তাহার ভয় ব্যথা কিছুই থাকে না। যে ব্যক্তি ভগবানে অনুরূপভাবে নির্ভর করিতে পারে সে অজেয় অপ্রমেয়। তোমাদের সকলের প্রতিই আমার কৃপাদৃষ্টি আছে। গতকাল মঞ্জুর নিকট চিঠি দিয়াছি। কেতকীকেও লিখিয়াছি। তোমরা প্রেমসে নিত্যসেবা চালাইয়া যাও। প্রমীলা মায়ের প্রতি দৃষ্টিপাত করিলাম। গোপা ও দেবীর পরীক্ষা বিষয়েও দৃষ্টিপাত করিতেছি। আমার নাম ও মূর্তি স্মরণ করিয়া যেন প্রশ্ন পত্র পাঠ করে এবং খাতায় লিখিবার সময়ও যেন “জয় ব্রজানন্দ” বলিয়া লিখিতে আরম্ভ করে। অধিক কি অত্রশুভ। তোমাদের কুশল চাই।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
পুনঃ শিবধামে যাব। তবে কবে সেটা এখনও ঠিক করি নাই। ব্যোমকেশ ওরা ভাল আছে।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
শ্রীশ্রী বুড়াশিবধাম
রমনা, ঢাকা-২,
১৩/৪/৬৬ইং
কল্যাণীয়া নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
রেণু মাঈ, তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়া অপূর্ব আনন্দ লাভ করিলাম। তোমার চিঠি খুবই দরকারী ছিল, কিন্তু তাড়াতাড়ি উত্তর করতে পারি নাই। কারণ মঞ্জুর বিয়ে আমার একটু মন দিয়েই দেখতে হয়েছে। বরটি ভালই, তোমাদের পছন্দ হইলে মঞ্জুকে অর্পণ করিয়া দিতে পারি। আমি তোমাদের খুবই নিকটে আছি। জপ আর ধ্যানটি একটু করিবে। তাহা হইলে দূর বলিয়া মনে হইবে না। তোমার অহংকে ব্রজানন্দ লয় করিয়া সোহম্ হইয়া যাও। তবেই দূর বলিয়া মনে হইবে না, আমাতে মিলিয়া যাইবে। এর পরে আর সাধন নাই। আমি বৈশাখের প্রথম সপ্তাহে দেউন্দিতে আসিতেছি। তোমার যাতে দর্শন লাভ হয়। সেই চেষ্টা রাখিবে।
রাম ব্রজানন্দ, রাম ব্রজানন্দ, ত্রাহিমাম, ত্রাহিমাম।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম
রমনা, ঢাকা-২,
৩০/৪/৬২ ইং
কল্যাণীয়া নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
আয়ুষ্মতী রেণু, তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম আনন্দ লাভ করিলাম। তোমাদের ছেড়ে এসে আমিও বড় সুখে নাই। তোমাদের সেই তারকব্রহ্ম নামের সুমধুর সুর আজও আমার কানে বাঁজে। নামটা একটু নিভৃত বসে মনে মনে করো; একটু হালকা হয়ে থেকো; সম্পূর্ণ আমার উপর ভর দিয়ে থেকোনা। শ্রীমতী মঞ্জুকে আমার স্নেহাশীষ জানাইও। সে-ও যেন আমার নামটা একটু করে। তুমি আমার শান্তিঃ আশীর্বাদ লও, অন্যান্য সব ভক্তদের জানাও।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম
রমনা, ঢাকা-২,
২১/৯/৬২(খ্রিঃ)
কল্যাণীয়া নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
আয়ুষ্মতী রেণু, তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম আনন্দ লাভ করিলাম। সময়াভাবে পত্রের উত্তর করিতে পারি নাই। তাই বলিয়া কি আমি তোমাদের ভুলিয়া থাকিতে পারি? তোমরা আমার আপনজন। আমার বুকের একফুটা রক্ত। গুরু শিষ্য কি দুই? অভিন্ন হৃদয় জানবে। গুরু সবচেয়ে আপন। আমার গুণ স্মরণ কর ও রূপ ধ্যান কর। সর্বদাই আমার দর্শন পাইবে। তোমাদের দুইদিকেই আমি চরণে স্থান দিয়েছি। গুরুকে বিশ্বাস কর, দেহ মন সমর্পণ কর। এইখানেই তোমাদের সাধন শেষ। এরপরে আর কোনই সাধন ভজন নাই। “যাবৎ বিকাইতে না পারে, তবে তাই সাধন ভজন -এর পরে আর সাধন ভজন নাই।” তুমি নিত্য, তুমি শুদ্ধ, বুদ্ধ ও মুক্ত। আমি আগামী ১২ই আশ্বিন রাত্রিতে Surma mail train এ Surma garden এ যাইব। সেখান হইতে দেউন্দিতেও শুভাগমন করিতে পারি। ২/১ দিনের বেশী সেখানে থাকা যাবেনা। এখানে শ্রীশ্রী শিবধামে Durga puja এর সময় মহা মেলা। তাই আমাকে এখানে উপস্থিত থাকতে হবে।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
শ্রীশ্রী বুড়াশিবধাম
রমনা, ঢাকা-২,
৮/১২/৬৬ ইং
কল্যাণীয়া নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
রেনুমাঈ, গুরুতে অকপট শ্রদ্ধা ভক্তি রেখ, গুরু বাক্যে কখনও অবিশ্বাস ও সন্দেহ রাখিও না। গুরু বাক্য সাক্ষাৎ ভগবৎ বাক্য বলিয়া জানিও। গুরু বাক্য সর্বান্ত করণে পালন করিবে। গুরুর সামনে হিতাকাঙ্খী তোমার ত্রিভুবনে নাই। গুরু দত্ত নাম অন্তত একবার অবশ্যই স্মরণ করিবে। গুরুদত্ত নামেই আমার সর্বশক্তি নিহীত আছে। আমাকে দিয়া যেই কাজ হইবে, আমার দিক্ষা-মন্ত্রেও সেই কাজ হইব। মাঈ একা আছো তাই ভালো। একত্তেই মনে শান্তি পাওয়া যায়; বহুত্বেই যত অশান্তির মূল, মনকে ঠান্ডা রেখ, ঠান্ডা মনই শ্রীগুরুর আরাম-খানা, যাই কর না কর মনটা গুরুতে রাখিবে। মনটা যেন একটা সাগর, একটু হাওয়া লাগলেই ঢেউ উঠে। হাওয়া থামলে সব স্থির। মঞ্জু, রানুর সংকল্পটাই ভালো, শীত কালে একবার দর্শন করে গেলেই ভাল, শীতের দাপটে অত কাতর হতে হবে না। আমাকে শুধু গাভীর মালিক করবে কেন? আমাকে তোমার সব কিছুরই মালিক করে দাও। আমি ষোল আনা চাই, রতীখানা কম হইলে লই না। তবেই ত তুমি তোমার সব চিন্তা হতে রক্ষা পেতে পার। তোমার লাভ লোকসানে পাবেনা। জয় গুরু জয় গুরু করতে থাক তোমায় সরায় কে। তোমার শরীর সব সময়ই ভালো থাকবে। গায়ে গরম কাপড় রাখবে; ঠান্ডা লাগাবেনা। তোমার সেবা পূজা নিত্যই আমি গ্রহণ করে আসছি। আশীর্বাদ করি তুমি মঞ্জু, রানু সকলেই সুখে কালাতিপাত কর। আমি দেহ লইয়া কোন প্রকারে আছি। শ্রী ধামে লোকের বড়ই অভাব।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম
রমনা, ঢাকা-২,
৪/৬/৬৩ ইং
কল্যাণীয়া নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
আয়ুষ্মতী রেনুকা, আমি সব সময়ই তোমার পত্র পাইয়া থাকি কিন্তু আমার সময়াভাবে উত্তর করিতে পারি না। তোমার কাজ আমি ঠিকই করিয়া থাকি। কেবল উত্তরটা দেওয়া হয় না-এইমাত্র। সেইজন্য তুমি ব্যস্ত হইওনা। মঞ্জুর সম্বন্ধে তুমি আদৌ কোন চিন্তা করিবা না। মঞ্জু আমার হাতের মুঠে রহিয়াছে। আমার হাতের মুঠও খুলবে না, তাহার প্রাণ হানিও হবে না। ব্যারামের মাথায় আমি পাথর চাপা দিয়াছি। ব্যারাম আর বড় বেশী বাড়াবাড়ি করতে পারবে না। এখন আস্তে ধীরে ব্যারামকে চালাইতে হইবে। তুমি নির্ভয় ও নিশ্চিন্ত হও। তুমি গুরু চিন্তা কর, নামটা দিনান্তে একবার লইও। একটু হালকা হয়ে থাকিও। যাতে আমি সহজেই তোমাকে পাড় করতে পারি। গুরু নারায়ণ এই বিশ্বাসটা তুমি ঠিক ঠিক পেয়ে গেলে তুমি জন্ম মৃত্যুর ইতি হইতে নিষ্কৃতি পাইতে পারো। গুরু নারায়ণ তুমি সব সময় ভাববে। ভাবতে ভাবতে তুমি এক সময় নারায়ণ হয়ে যাবে, লক্ষ্মী হয়ে যাবে। তোমার আসল স্বরূপ বেরিয়ে পড়বে।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম
রমনা, ঢাকা-২,
১৫/৬/৬৪ইং
কল্যাণীয়া নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
আয়ুষ্মতী রেনু, তোমাদের ওখান হইতে আসিয়া এর মধ্যে কোন পৌঁছ সংবাদ করি নাই। তুমিই খবর লইয়াছো, এবার তোমাদের সেবাপূজা পাইয়া আমি যথেষ্টই প্রীতি লাভ করিয়াছি। তোমাদের গুরুভক্তির বাস্তবিকই তুলনা নাই, ইহা আমার এবার মনে সারা দিয়াছে। কয়টা দিন তোমাদের সাথে আনন্দে কাটাইয়াছি, তোমার ও মঞ্জুর সেবা পূজায় কি যে অনুরাগ দেখিলাম বৃন্দাবন বলিলে অত্যুক্তি হয় না। এই পত্রে তোমাদের সাধন ভজন সম্বন্ধে কিছু লিখিতেছি –তোমাদের কর্ণে যে মন্ত্র দিয়াছি উহা ভব সাগর পারি দিবার নৌক মনে করিবে। গুরুদত্ত নাম ও গুরু এক করিয়া জানিবে। নামদাতা ও নাম অভেদ। জপ ও ধ্যান গুরুমূর্ত্তি লক্ষ্য করিয়া করিবে। সন্ধ্যা আহ্নিকের সময় এই বলিয়া, প্রার্থনা করিবে – ঠাকুর আমি তোমারই স্বরূপ, তুমি আমি এক, অভেদ, মায়া মোহে আবদ্ধ হইয়া আজ তোমা হইতে পৃথক হইয়া আছি। এক্ষণে তুমি আমাদের তোমার করিয়া লও। তোমার নিত্যসরূপ আমায় দাও। আমি গুরু পূর্ণিমার সময় গুরু ধামে যাব, মতিলালের একখানা পত্র পাইলাম।
মায়ার ফাঁদে পড়ে তোমার নিজ স্বরূপ হারায়ে ফেলেছ। এক্ষণে চিন্তা করে সেই স্বরূপ লাভ কর। আমি একপ্রকার ভালোই আছি। দেহটা সময় সময় একটু উৎপাত করে। আমার যাবার সময় হইয়া আসছে। কলিকাতা যাবার পূর্ব্বে তুমি খবর পাবে।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম
রমনা, ঢাকা-২,
৩/২/৬৮(বাং)
কল্যাণীয়া নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
প্রমিলা মাঈ, তোমার ভক্তিপূর্ণ পত্র ও সেবার জন্য টাকা ১০ টা পাইয়া পরম আনন্দ লাভ করিলাম । আশীর্বাদ করি তোমার সর্বত্র গুরু জ্ঞান হউক। এই জগতে সর্বত্রই একমাত্র গুরুদেবেরই লীলা খেলা। একমাত্র ব্রজানন্দই জগৎ ব্যাপিয়া আছেন। এই জগতে যা কিছু সবই “ব্রজানন্দ”। গুরুময় ভূমন্ডলও শুনে থাকবে। কাজেই দেখ তোমাতে ও গুরুতে কোন পার্থক্য নাই। তুমিও যা গুরুও তা। একভিন্ন দুই নাই। তবে যে দুই দেখাচ্ছে মায়াতে। যেই আমি সেই তুমি। তুমি আমিতে কোন ভেদ নাই। মন্ত্রে তুমি দীক্ষিত। তোমার স্বরূপ ও শ্রীগুরুদেবের স্বরূপ একভেবে ধারনা করে তবে জপ করিবে। শেষে দেখতে পাইবে গুরু শিষ্য একই বস্তু। মায়াতে দুই দেখায়। সেই মায়া অপসারিত হবে জপ করিতে করিতে। তাকেই বলে আমি তুমি মিলন ভূমি, তখনই আমি তুমির মিলন ভূমিতে দাঁড়াব। একত্ব জ্ঞান লাভ হবে। তখন আমিও নাই তুমিও নাই, কে কার খোঁজ লইবে? একেই বলে নির্ব্বিকল্প সমাধি। গুরুও নাই শিষ্যও নাই। মহাজন বাক্যেও আছে-“সে বড় কঠিন ঠাঁই! গুরু শিষ্যে দেখা নাই” তখন যা থাকে তা মুখে বলা যায় না। এই চরম অবস্থায় না যাওয়া পর্যন্ত তুমিও আছ আমিও আছি। তোমারও কর্তব্য আছে আমারও কর্তব্য আছে। তুমিও ডাকাডাকি করবে আমায়, সেবা পূজা দেবে আমায়। আমারও কর্তব্য প্রাণ খুলে আশীর্বাদ করা, সেবা গ্রহণ করা। তুমি ফটোর কাছে রোজই ঘরে যা কিছু থাকে পেঁরা, বাতাসা, ফল মূল ভোগ দিবে। আর বর্তমানেত আমিই রয়েছি অন্ন ব্যঞ্জন যা দিতে হয় গুরুধামেই ব্যবস্থা করে দিবে। তোমার অম্বুবাচি করবার আর প্রয়োজন পরে না। অম্বুবাচির কয়দিন শ্রীগুরুদেবের কাছে ভোগ দিয়া প্রসাদ খাইয়া লবে। শ্রীগুরুর পাদপাদ্মে তিল তুলসী দিবে । শ্রীগুরুর চরণে – ১২ মাসই বেলপাতা দেওয়া চলে। তুমি শুধু আমার এই জনমের আপনজন নও। তুমি আমার পূর্ব জন্মেরও আপনজন। দিনান্তে নামটা আমার একবার স্মরণ করিও। তবেই তোমার বিশ্বাস ভক্তি ক্রমেই বাড়বে। আমি স্থুলে একপ্রকার ভালোই আছি। সে দিন ঝড়ে শ্রীধামের কিছু ক্ষতি করিয়াছে। আমি এই জৈষ্ঠ্য মাসের শেষ দিক দিয়ে কলিকাতায় যাব। তুমি নির্ভয় নিশ্চিন্তে থাক। তোমার প্রণাম ধামস্থ মুকুন্দ, বিদ্যামাঈ সবাইকে জানিয়েছি। সময় করে আমার পদধূলি তোমার বাসায় পড়বে, চিন্তা করিও না।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
গুরুধাম
ভাঙ্গুর এভিনিউ
দমদম, কলিকাতা-২৮
২৪শে আষাঢ় ১৩৬৮ (বাং)
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
মাঈ প্রমীলা, তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম আনন্দ লাভ করিলাম। আশীর্বাদ করি তোমার গুরুতে ঈশ্বর বুদ্ধি হউক। ইতিপূর্বেও তোমার ভক্তিপূর্ণ একখানা পত্র পাইয়াছি। তুমি যে সেবার জন্য চা পাঠাইয়াছ সেই সংবাদ আমি পাইয়াছি। তোমার চা ভোগ আমি সকাল সন্ধ্যায় পাইতেছি। তুমি গুরুনাম জপ করিয়া যাও তাহাতেই গুরুতে ভালোবাসা আসিবে। তোমার মনও একনিষ্ট হইবে। তোমার অম্বুবাচি ঠিকই হইয়াছে। আমি শিবধামে আগামী ঝুলণ পূর্ণিমার আগের দিন রওনা হইব। আমার নাতি বোমকেশ বিধিপূর্বকই দর্শন করিয়াছে। তাহার আমি আনন্দ লাভই করিয়াছি এবং সে প্রত্যহই একবার আমার দর্শনে আসিয়া থাকে। তুমি গুরুপূর্ণিমা দিবস আমার ফটোতে খিচুরী ভোগ দিয়া প্রসাদ পাইবে ও উপস্থিত ভক্তবৃন্দকে বিলাইয়া দিবে। তোমার ছেলে তোমার চাইতেও ভক্তিমান। তাহার ব্যবহারে আমি খুবই শান্তি পাইতেছি। আমি স্থুল দেহে বড় বেশী ভালো না।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম
রমনা, ঢাকা-২,
২২/৮/৬৫ ইং
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
প্রমীলা মাঈ, তোমার পত্র পাইলাম। তোমরা সকলেই আমার শান্তিময় মঙ্গল আশীর্বাদ গ্রহণ কর। নারু বাবা আসলে তার সঙ্গেই রওয়ানা হইব মনস্থ করেছি।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
শ্রীশ্রী বুড়াশিবধাম
রমনা, ঢাকা-২,
২৮/১/৬৯ ইং
কল্যাণীয়া ব্রজানন্দ আশীর্বাদ চিরঞ্জীব,
প্রমীলা মাঈ, তোমরা সকলেই আমার মঙ্গলময় শান্তি আশীর্বাদ লও। তোমার প্রেরিত ১০০ টাকা অষ্টপ্রহর কীর্তনের পূর্ব্বে পেয়েছি। রীনা, পান্না পাশ করিয়াছে জানিয়া সুখী হইলাম। গতকাল শিবধামের এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। নিজানন্দ সাধু গতকাল ২-২০ মিঃ Medical College Hospital- এ দেহত্যাগ করিয়াছে। আজ ১২টার পর শিবধামের বেলগাছের তলায় সমাধি মন্দিরের পার্শ্বে সমাধি করা হইয়াছে।
১৩ দিনে তেরশ হবে-আগামী ৮ই ফেব্রুয়ারী শনিবার ১৩ দিন হয়। ৫০/৬০ জন মাটি দেওয়ার সময় হাজীর ছিল। সেইদিন তাদের সকলকে লুচি( গাওয়া ঘির ) তরকারী, দধি ও মিষ্টি খাওয়ান হবে।
ওঁ শান্তি, শান্তি, শান্তি।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
শ্রীশ্রী বুড়াশিবধাম
রমনা, ঢাকা-২,
১৭/৯/৬৭ ইং
কল্যাণীয়া ব্রজানন্দ আশীর্বাদ চিরঞ্জীব,
প্রমীলা মাঈ, যার জগৎ তাতে যত বেশী মন দেবে তত শান্তি পাবে। তিনি ত অসীম অনন্ত তাঁর ধারনা করার শক্তি তো জীবের নাই। তাই গুরুতে ঈশ্বর বুদ্ধি ফেলে গুরুতে মন রেখে নির্ভয় নিশ্চিন্তে বসে থাক শান্তি আপনেই আসবে। গুরুগীতাই তার সাক্ষ্য।
“মহালয়ার দিন মন্দিরে বিগ্রহ স্থাপন কর”।
ওঁ শান্তি, শান্তি, শান্তি।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
শ্রীশ্রী বুড়াশিবধাম
রমনা, ঢাকা-২,
৫/১১/৬৭ ইং
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
প্রমীলা মাঈ, তোমার শুভ বিজয়ার প্রণাম পাইলাম। মঙ্গল আরতি, নগর কীর্ত্তন, ভোগরাগ আমার নামে দিলে আমিই পাইয়া থাকি। আমাকে সময়ে পূজা বা ভক্তি আমার নামে আসনে বা ফটোতে দাও। উহা আমি গ্রহণ করে থাকি। আমি সর্বভূতে বিদ্যমান। আমাকে বলে যেখানে যা অর্পণ করবে তাহা আমাতেই যাবে। আমার দত্ত গুরুমন্ত্রে সব কিছুই আছে। আমি তোমাদের পূর্ণ বস্তুই দিয়েছি, অপূর্ণ কিছুই রাখি নাই যে অন্য দ্বারস্থ হইতে হবে। আমি এবার রাধা গোবিন্দের ভাবকান্তি লইয়া পূর্ণ রূপেই আসিয়াছি এবং তোমাদিগকে পূর্ণই দান করিয়াছি। উদয় অস্ত কীর্ত্তনের সুখ সুবিধা থাকলে করবে। যাই কর না কেন, মূলকথা আমাতে মন রাখা চাই। আমার দেহ ত ভাঙ্গা কোন প্রকারে চালাইয়া লইতেছি। এই ত আমি তোমাকে পত্র দিয়াই বালিয়াখোড়া পূর্ণানন্দ ধামে চলিলাম। আগামী শুক্রবার ফিরিবার সংকল্প করিয়াছি। তোমার প্রেরিত টাকা আজও পাই নাই। বৃন্দাবনবাসীদের আমার শান্তি আশীর্বাদ পৌঁছিও। এক্ষণে তুমি আমার শান্তি আশীর্ব্বাদ লও। সময় অতি সংকীর্ণ আমার রওয়ানা হইতে হয়।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিব গুরুধাম
বাঙ্গুর এভিনিউ
পোঃ দমদম, কলিকাতা-২৮,
১৯৬৫ ইং
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
মা প্রমীলা, তোমার ভক্তিপূর্ণ পত্রখানা পাইয়া আনন্দিত হইলাম। তদুত্তরে জানাইতেছি যে ভক্তবাঞ্ছা পূর্ণ করাই আমার কাজ। তাই, শুক্রবার নিয়মাচরণ করিয়া রবিবারই উৎসব করিও। আমি পূজা গ্রহণ করিব। গিরীশকেও জানাইয়া দিও। তোমরা শ্রদ্ধা ভক্তির অধিকারী হও। তোমাদের মঙ্গল হউক। ব্যোমকেশেরও মঙ্গল হউক। দুঃখ, তাপ জ্বালা নামে ও প্রেমে থাকিলে অবসান হইবেই। আমার কানের ব্যথা এখনও সারে নাই। কোনও রূপে লীলা করিয়া যাইতেছি। তোমরা সবাই আমার মঙ্গলাশীর্বাদ গ্রহণ করিও। জয় ব্রজানন্দ হরে।
ওঁ শান্তিঃ, শান্তিঃ, শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
রমনা, ঢাকা-২,
২৮/৯/৬৫ ইং
কল্যাণীয় ব্রজানন্দ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা শৈলেন, আমি করি এক হয় আর এক, আমার যাওয়ার খরচ পর্য্যন্ত পাঠাইয়া দিলা তবু আমার শত চেষ্টা সত্বেও যাওয়া হইল না। ইহাতে তাই বুঝিয়া লও জীবের ইচ্ছায় কিছুই হয় না, গুরুর ইচ্ছায় সবই হয়। যা হউক, ইহাও তোমাদের মঙ্গলের জন্যই; তোমাদের ভক্তি আর একটু বাড়াইয়া দেওয়াই আমার ইচ্ছা। প্রবল আকাঙ্খা না জাগিলে দর্শনেও ভাল ক্রিয়া করে না। যেমন আহারান্তে পুনরায় আহারের নিমিত্ত কিয়ংকাল বিশ্রামের প্রয়োজন হয় কারণ তাহা না করিলে পুনরায় ক্ষুধার উদ্রেক হয় না আর আহার করিয়া তেমন আস্বাদন পাওয়া যায় না। আর দর্শনের জন্য অত ব্যাকুল হইবার কি আছে? আমি তো তোমাদের সেই অভেদ উপাসনাই দিয়াছি “সোহম্” আমি সেই, এই ভাবনা নিয়া নাম, জপ, ধ্যান ইত্যাদি করিবে, তাহা হইলে আমাকে তোমাতেই পাইবে। ব্রজানন্দ অভিন্নরুপে তোমাতেই বিরাজ করিতেছেন। সেই তো চিরমিলন, সেখানে বিচ্ছেদ নাই। দেহের দর্শন, মিলন এ তো মিথ্যা, আজ আছে কাল নাই। তখন কি আবার আর এক গুরু করবে? বাবা ক্ষণিকের উপাসনা দূর কর, সে তো দুঃখের কারণ। সে ভাবে আমার উপাসনা করিবে না। আমি তোমাতেই আছি এই বোধে আমার উপাসনা কর। ত্রিকালেও ব্রজানন্দের অভাব বা বিচ্ছেদ যন্ত্রণা ভোগ করিতে হইবে না। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রীমান দেবেনের কাপড় ও প্রণামী পাইয়া সেবায় লাগাইয়াছি। সৌভাগ্য লাভ কর। তোমাদের সকলের কল্যাণ হউক এই আমার ইচ্ছা।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম
রমনা, ঢাকা-২,
২৩/৯/৬৫ ইং
কল্যাণীয় ব্রজানন্দ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা গিরীশ, আমি সেবাপূজা ও পত্রাদি প্রায়ই পাইয়া থাকি। কিন্তু কি একটা মহামায়ার মায়া যে এবার আমি আমার শত চেষ্টা সত্বেও তোমাদের দর্শন দিতে পারলাম না। শেষে একটা কথা মনে পড়িয়া আমার হৃদয় আনন্দে পুলকিত হইয়া উঠিল, “ব্রজানন্দের পা বেতালে পড়ে না” তাঁর লীলা খেলা চলন, বলন সবই যে ভক্তের মঙ্গলের তরে। দর্শন না পাওয়া তোমাদের লাভ ছাড়া লোকসান হয় নাই। আমার অদর্শনে তোমাদের প্রাণের পিপাসা আরও একটু বর্দ্ধিত হউক। যেমন আহারান্তে পুনরায় আহার নিমিত্ত কিছুকাল উপবাস প্রয়োজন হয়। আর এক কথা, আমি তোমাদের নিজজন। তোমাদের হৃদয়েই আছি সেখানেই তো আমাকে পাইতে পার। তোমাদের দীক্ষা মন্ত্রেও তাই বলে। দেহের দৃষ্টিতে আমি তোমার দাস এবং আত্মার দৃষ্টিতে আমি তুমি অভেদ, এইরূপ ধারণা নিয়া জপ্ ধ্যান ইত্যাদি করিবে। তখন তুমি-আমি হয়ে যাবে। আমাতে মিশিয়া একাত্ব হয়ে যাবে। শিবোভুত্বা শিবম্ যজেৎ, বাবা শিব ভজে শিব হয়ে যাওয়া চাই। এইরূপ সাধনা করিয়াই আমি শিবত্ব লাভ করিয়া সর্ব বিপত্তির হাত এড়াইয়া মুক্ত হইয়া জন্ম মৃত্যুর পরপাড়ে দাঁড়াইয়াছি। তোমাদেরও সেই সাধনাই দিয়াছি। এক্ষণে তোমরাও দুঃখের হাত এড়াইয়া মুক্ত হইয়া ভবনদী পার হও। ইহাই আমার একমাত্র ইচ্ছা ও আশীর্বাদ।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম
রমনা, ঢাকা-২, ১২/৫/৬০
কল্যাণীয়া ব্রজানন্দ আশীর্বাদ চিরঞ্জীব,
আয়ুষ্মতী যোগমায়া মাঈ, তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম আনন্দ লাভ করিলাম। আশীর্বাদ করি তুমি সর্বদাই আনন্দ সাগরে ডুবিয়া যাও। ১লা বৈশাখ সবাই গুরুধামে গিয়াছিলা তাতে আমি ভারী খুশী হইলাম। আমি তো সেদিন সূক্ষ্মে ওখানেই ছিলাম। গৌরীর পরীক্ষার কথা আমি মনে রাখিয়াছি। নামের কলঙ্ক কি হইতে পারে? ভক্তি রাখ, ফল ফলবেই। গুরুতে একান্ত নির্ভরই সংসার সর্পের দংশন হইতে মুক্তি পাইবার একমাত্র উপায়। তুমি আমার শান্তি আশীর্বাদ লও ও অন্যান্য সবাইকে জানাও।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
গুরুধাম
বাঙ্গুর এভিনিউ
কলিকাতা
কল্যাণীয় ব্রজানন্দ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা মুকুন্দানন্দ, তোমার পত্রখানা পাইয়া পরমানন্দ লাভ করিলাম। সবই গুরুর ইচ্ছা, অহংকারের নাই বড়াই, যা করছেন সব আলেক সাঁই। ভক্তি মহাধন ভক্তি মার্গেই থাক। ভক্তি বলেই সব সম্ভবপর অহংকার করিও না। গুরু বল গুরু নামই সম্বল। গুরু ত্রাতা, গুরু দাতা, গুরু মেহেরবান ত চেলা পহেলবান্। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। তোমরা ধাম বাসীরা ও ওখানকার ভক্তশিষ্যরা আমার মঙ্গল আশীর্বাদ গ্রহণ করিবা।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম
রমনা, ঢাকা-২,
৩০/৫/৬২ ইং
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
আয়ুষ্মতী প্রমিলা মাঈ, তোমার প্রেরিত চাট্নি, সন্দেশ, আম পাইয়াছি। আমি আগামী মঙ্গলবার ২২শে জ্যৈষ্ঠ কলিকাতা গুরুধামে রওনা হইব। এত তাড়াহুড়ার মধ্যে তোমার আর এখন এলে সুবিধা হবে না। আজ দুইদিন যাবৎ আমার শ্রীদেহ বিশেষ ভালনা। বেশীরকম পায়খানা হচ্ছে। আজও তোমার একখানা পত্র পাইলাম। তোমার ভক্তি বিশ্বাসে অতিশয় প্রীত হইলাম। গুরু ভক্ত হইতে হইলে তোমারই মত হওয়া দরকার। এবার তোমার ওখানে আমি যেরূপ আনন্দ পেয়েছি এরূপ আনন্দ আর কোথাও পাই নাই। তুমি আমার অমোঘ শান্তি আশীর্বাদ লও।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম
রমনা, ঢাকা-২,
৩/৬/৬২ ইং
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
আয়ুষ্মতী প্রমীলা মাঈ, তোমার প্রেরিত পত্র পাইলাম। তোমরা সকলেই আমার শান্তি আশীর্বাদ লও। আমিতো মঙ্গলবার চলে যাচ্ছি, আমাকে গুরুধামেই পত্র দিবে। গুরুধাম, গুরুনাম এই তোমার জীবন উপায়। “গুরু ধ্যান, গুরু জ্ঞান, গুরু চিন্তামণি, গুরু বিনে অন্য কিছু না জানিও তুমি”। আশীর্বাদ করি এই তোমার জীবন ধন্য উপায় হউক। ইহাই তোমার প্রাণারাম।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম
রমনা, ঢাকা-২,
২৪/৯/৬২ ইং
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
আয়ুষ্মতী প্রমিলা মাঈ, শ্রীমান চিত্তরঞ্জনের দীক্ষার দিন ১৩ই আশ্বিন ধার্য্য ছিল। কিন্তু দুর্লভ বস্তু লাভ করিতে গেলে বাধা বিঘ্ন বহুৎ উপস্থিত হয়, ইহা যুগ যুগান্তর হইতেই চলে আসছে। এতে তার কোন ক্ষতি নাই, বরং অভীষ্ট বস্তু লাভের উৎকন্ঠা আরও দ্বিগুণ বেড়ে যাবে। মাঈ, দীক্ষার দিন পুনরায় ধার্য্য না হওয়া পর্যন্ত আমার ওখানে যাওয়া স্থগিত রহিল। তোমার উপর আমার কড়া নজর আছে। তোমরা নির্ভয় ও নিশ্চিন্তে “হরে ব্রজানন্দ হরে” নাম কীর্ত্তন করে করে প্রাণের পিপাসা মিটায়ে যাও। আমার শান্তি আশীর্বাদ বর্ষিত হবে। কোন চিন্তা করিও না। অভীষ্ট পূরণ হবে।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
রমনা, ঢাকা-২,
২৬/৯/৬২ ইং
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
আয়ুষ্মতী প্রমিলা মাঈ, তোমার ভক্তিপূর্ণ পত্র পাইলাম। তোমরা এত উতলা হলে কেন? এইত সেদিন মাত্র দর্শন দিয়ে আস্লাম। এখনও তোমাদের দর্শনের সময় হয় নাই। যখন সময় হবে তখন আমিই দর্শন দিব। তোমরা কেবল আমার উপর নির্ভর দিয়ে থাক। সেবার সমস্ত জোগার করে ফেলেছ জানিয়া বড়ই দুঃখিত হইলাম। মাঈ তোমরা মহা ভাগ্যবান যে এমন ভক্তি, বিশ্বাস হৃদয়ে ধারণ করতে সমর্থ হয়েছ। মাঈ, চিত্তর ব্যাপারটা বড়ই হাস্যস্পদ। তোমাদের উপর সব সময়ই আমার কড়া নজর রহিয়াছে। তোমরা কোন চিন্তা করিও না। তুমি আমার শান্তি আশীর্বাদ লও।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
রমনা, ঢাকা-২,
২৮/১২/৬২ ইং
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
আয়ুষ্মতী প্রমিলা মাঈ, আমি তোমার সবগুলি পত্রই পাইয়াছি। আমি অর্দ্ধসুস্থ অবস্থাতেই আগামী রবিবার গুরুধামে চলিয়া যাইতেছি। অনেক সময় দেখা যায় স্থান পরিবর্তনে দেহের অবস্থারও পরিবর্তন হয়। একবার মনে হইয়াছিল তোমাদের ওখানেই যাব কিন্তু শীত বিধায় যাওয়া হইল না। আমার চৌধুরী বাবা আসিয়াছিল। সেও আমার এই কথার সমর্থন করিয়া গেল। আর এবার আমি শীত মোটেই সহ্য করিতে পারিতেছি না। মাঘী পূর্ণিমা আমি বরাবর গুরুধামেই করে থাকি, সেই নিয়ম ভঙ্গ করা যায় না। তোমার ওখানে আমার আগমন পূর্বেকার মতই হবে। এখন আমাকে খবরাখবর করতে হলে গুরুধামের ঠিকানাই করবে। তুমি একান্তমনে আমার নাম করে যাও; নামেই আমি আছি, লীলার অভাব হবে না।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
রমনা, ঢাকা-২,
১৯/৪/৬৪ ইং
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
আয়ুষ্মতী প্রমিলা মাঈ, তোমার নববর্ষের প্রণাম পাইয়া আশীর্বাদ করিতেছি-আমার কৃপা লাভে তোমার জীবন সর্বতোভাবে সুখশান্তি পূর্ণ হউক। গুরুকৃপায় সকল অভীষ্টই পূর্ণ হয়, তবে শিষ্যেরও তদরূপ অধিকারী হওয়া চাই। গুরুতে ঈশ্বরবুদ্ধি, ভক্তি, মুক্তি লাভের জন্য তীব্র ব্যাকুলতা, বিষয়ে বিতৃষ্ণা, অদম্য উৎসাহ ইত্যাদি চাই। আমার আগমন তোমাদের আকর্ষণের উপর নির্ভর করে। টান দিলে কি আমি থাকতে পারি? ব্যোমকেশ আমার আসার দিন সেখানে দর্শন করেছিল। অত্র মঙ্গল, তোমার শুভ ইচ্ছা কামনা করি।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদ
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
রমনা, ঢাকা-২,
৪/৫/৬৪ ইং
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
আয়ুষ্মতী প্রমিলা মাঈ, আগামী ২৬শে বৈশাখ শনিবার ভোর ৬টার গাড়ীতে শুভ আগমনের মনস্থ করেছি। তোমরা শাহাজীবাজার স্টেশনে নামাইবার চেষ্টা করিবে। শাহাজী বাজারের টিকিট করা হইবে, এখন তোমাদের ভক্তি বিশ্বাস।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
রমনা, ঢাকা-২,
১০/৭/৬৪ ইং
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
আয়ুষ্মতী প্রমিলা মাঈ, তোমার পত্রের লেখনী পাঠ করিয়া পরম আনন্দ লাভ করিলাম। শ্রীমতি মঞ্জুর বিষয়টা যেভাবে ব্যবস্থা করতে চাও সেটা হলেও ভালই, কিন্তু আগরতলার কোথায়, কি ঠিকানা সেটাত জানাও নাই এবং সেখানে কত মেয়ে আছে? আমার শ্রীদেহ বড় ভাল না আজ এটা কাল সেটা ইত্যাদি।
ওঁ শান্তিঃ,শান্তিঃ,শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
ওঁ ব্রজানন্দ ওঁ
গুরুধাম
৩০/১০/৬৪ ইং
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
মা প্রমিলা, তোমার ভক্তিপূর্ণ বিজয়ার প্রণাম লাভ করিয়া পরমানন্দ লাভ করিলাম। তুমি শান্তি ও আনন্দ লাভ কর। আমার কৃপা লাভের যোগ্য হও। শ্রদ্ধা ভক্তি ও বিশ্বাসের অধিকারিণী হও। কোন ভয় নাই তোমার। আমার ভক্তের বিনাশ নাই। তবে সাধনায় চাই ধৈর্য্য। ব্যোমকেশ এখনও আসে নাই। বাসন্তী ও ঝর্ণা আসিয়াছিল। অধিক কি অত্রশুভ। তোমার সর্বঙ্গীন কুশল চাই।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
ওঁ ব্রজানন্দ ওঁ
গুরুধাম
১৩/১১/৬৪ ইং
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
মা প্রমিলা, তোমার ভক্তিপূর্ণ পত্রখানা পাইয়া পরমানন্দ লাভ করিলাম। তুমি উত্তরোত্তর আমার কৃপালাভ কর। তোমার সর্বাঙ্গীন মঙ্গল হউক। তোমার কোন ভয় নাই। চিন্তা নিজে করিও না। সব বোঝা চিন্তামনির উপর ছাড়িয়া দাও। ব্যোমকেশের জন্য ভাবিও না। সে ভালই আছে। কাল আসিয়া দর্শন করিয়া গিয়াছে। তাছাড়া আমিও কৃপাদৃষ্টি ফেলিয়াছি। তোমাকে কি আর লিখিব-সব আমার উপর ছেড়ে দাও। আসক্তি শুণ্য হও। নামে প্রেমে থাক। তোমার পূজা পাচ্ছি ও পেতে চাই। অত্রশুভ। মঙ্গলাশীষ নিও।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
রমনা, ঢাকা।
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
স্নেহাস্পদা তরু, তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম আনন্দ লাভ করিলাম। আশীর্বাদ করি তুমি সর্ব সঙ্কট হইতে মুক্তিলাভ কর। তুমি নির্ভয় ও নিশ্চিন্ত হও, আমার এই আশীর্বাদে তোমার সকল বিপদ দূরীভূত হইবে। তোমার মামার প্রতি ও পরিবারস্থ সকলের প্রতি আমার কৃপা দৃষ্টি আছে, তোমরা নির্ভয় ও নিশ্চিন্ত থাক; আমার মঙ্গলময় দৃষ্টি সর্বদাই তোমাদের উপর আছে। আমি শ্রীধামে না থাকায় পত্র পাইতে দেরী হইল। আমার শরীর একপ্রকার ভালই, শিবদাস সহ অন্যান্য আশ্রমবাসী সবাই ভালই আছে।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
রমনা, ঢাকা,
১৪ই বৈশাখ, ১৩৬০
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
স্নেহাস্পদা তরু, তোমার ভক্তিপূর্ণ নববর্ষের প্রণাম শ্রীচরণে পাইয়া পরম সুখী হইয়াছি, আশীর্বাদ করি তোমাদের জীবন সুখময় হউক। তোমরা নববর্ষের আমার এই মঙ্গলাশীর্বাদ গ্রহণ করিয়া নির্ভয় ও নিশ্চিন্ত হও, নবজাত শিশুটির উপর আমি কৃপা দৃষ্টি ফেলিলাম যাতে সে শান্তিময় সূদীর্ঘ জীবন লাভ করিতে পারে। তোমার দেহের প্রতি আমি লক্ষ্য ফেলিলাম; অচিরেই ঠিক হইয়া যাইবে। আমার মঙ্গলময় কৃপাদৃষ্টিতে তোমাদের সমস্ত আপদ বিপদ দূরীভূত হইবে। চিৎপুরের মাখনকেও আমার মঙ্গলময় দৃষ্টির মধ্যে রাখিয়াছি। নববর্ষের শুভাগমনে তোমাদের আত্মার উন্নতি কল্পে উপদেশ মূলক বাক্য চারটি লিখিলামঃ-
(১) দেহ ধনমন দ্বারা শ্রীগুরুর অর্চ্চনা
(২) আত্ম-সেবা বিস্মৃত হইয়া গুরুসেবা
(৩) অভিমান পরিত্যাগ ও
(৪) গুরু বাক্য সর্বোপরি এই জ্ঞান।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
রমনা, ঢাকা
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা বরদা, তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম আনন্দ লাভ করিলাম। শ্রীমান শান্তির জ্বর ও আমার মাঈর দাস্ত অল্পেতেই সারিয়া গিয়াছে, ইহা তোমারই ভক্তির গুণে। আমার তো বাক্যই আছে তুমি বিপদের মাথায় পা ফেলিয়া সংসার পথে চলিয়া যাও। তোমার গায়ে একটা আঁচর পর্য্যন্ত লাগিবে না। সংসার যাঁতা ঘুড়িতে থাকুক তুমি খুঁটি আশ্রয় করিয়া পরমানন্দ লাভ কর। বাবা আমি ত্রিসত্য করিয়া বলিয়াছি ‘আমার ভক্তের বিনাশ নাই’। আমার বাক্য স্মরণ করিয়া নির্ভয়ে থাক। তোমার নির্ভয় ও ভক্তি যতই বাড়বে তোমার শান্তি সুখও ততই দেখা দিবে। ব্রজানন্দকে হৃদয়ে বসাইয়াছ তোমার অমঙ্গল নষ্ট করিতে আমার কতক্ষণ। বাবা কর্ত্তার ইচ্ছায় কর্ম্ম যা হইতেছে হইতে দাও তোমার কী যায় আসে।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম
রমনা, ঢাকা,
২১শে অগ্রহায়ণ
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
আয়ুষ্মতী সুবাসিনী মাঈ, তোমার ভক্তিপূর্ণ বিজয়ার প্রণাম পত্র পাইয়া পরম আনন্দ লাভ করিলাম। বিজয়ার আশীর্বাদ আমার পূর্ব পত্রে পাইয়াছ ও এই পত্রেও করিতেছি। তোমরা সকলেই অচিরে রোগমুক্ত হইয়া সুস্থ হইয়া শ্রীগুরুনাম কীর্ত্তন করিয়া, বাড়ী করিয়া ডিস্পেনসারি দিয়া উপার্জ্জনের পথ খোল্সা করিয়া লও এবং সর্ববিধ সুখ স্বাচ্ছন্দ লাভ কর। আমার এই আশীর্বাদে এবার তোমার ষোল আনা সুখ শান্তি লাভ হইবে। ইহা আমার কথার কথা বলিয়া ধরিও না। ইহা জ্ঞান বিশ্বাস করিয়া ধর “ পাইয়াছি ” বলিয়া টিক দাও। তোমার তিনমাসের মধ্যে সব কার্য্যসিদ্ধি হইয়া যাইবে। তোমার সর্বতোভাবে অভীষ্ট সিদ্ধি হইবে। মাঈ, তোমার পেট ব্যথা দূর হইয়া যাইবে, তুমি একটু করিয়া সকাল বৈকাল গোপাল ব্রজানন্দ বলিয়া কাল লবণ খাও। আমার বাবাকে একটু পুরান তেঁতুল ভিজান জল খাইতে দাও সেবার পরে। আর মতিহারি দোক্তা পাতা একটু মুখে রাখিতে দাও। সব আপদ বালাই দূর হইবে! গোপালের ঔষধ অব্যর্থ। ওঁ শান্তি তোমার খামের পত্র এই মাত্র পাইলাম। তোমার গোপাল।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
গুরুধাম
বাঙ্গুর এভিনিউ,
১৭/১/৭২
কল্যাণীয় ব্রজানন্দ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা পীযুস! তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম আনন্দ লাভ করিলাম। শ্রীমানকে Science পড়াইলেই ভাল হয়। বিশেষ চিন্তা করিয়া দেখিলাম। একবার তোমার জনবর্গকে দর্শন করাইতে পারিলেই খুব ভাল হয়। ওদের সকলের চেহারা আমার মনে নাই। পত্রত্তোরে কুশল চাই। আমার শ্রীদেহ ভাল নয়। একটার পর একটা লাগিয়াই আছে।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
রমনা, ঢাকা-২,
১১/১১/৬৭
কল্যাণীয় ব্রজানন্দ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা পীযুসকান্তি, তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম আনন্দ লাভ করিলাম, আশীর্বাদ করি তোমার চেষ্টা সাফল্যমণ্ডিত হউক, তোমার সবই পূরন হউক। তুমি শ্রীগুরুকে স্মরণ ও ভক্তি করিয়া যে বিষয় লইয়া দাঁড়াও তাতেই আমি তোমার মনোনিবেশ করিয়া দিব এবং তুমি ভালভাবে উত্তীর্ণ হইতে পারিবে। তুমি গুরু বাক্যে বিশ্বাস করিয়া তোমার মনে যে বিষয় (Subject) ভাললাগে নিঃসন্দেহ চিত্তে সেই বই পাঠ করে যাও, গুরুর কৃপায় অতীব সহজ বোধ হবে। তুমি আমার শান্তি আশীর্বাদ লও।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
ওঁ ব্রজানন্দ ওঁ
বুড়াশিবধাম
রমনা, ঢাকা,
২৪শে আষাঢ়
কল্যাণবর ব্রজানন্দ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা পীযুস, নবারুণকে যাদবপুরে ভর্তি করাই ভাল মনে করিলাম। “অর্থ সমস্যা গুরুই মিটাইবেন”। তোমার সব দিকেই আমার দৃষ্টি আছে। “তুমি গুরু গুরু বলিয়া কর্ম চালাইয়া যাও”। আমিও আসিতেছি, কোন চিন্তা করিওনা। নব+অরুন = নবারুণ, তুমি আমার শান্তি আশীর্বাদ লও। দাদুতে তোমার ঠিক ঠিক মন থাকিলে তুমি বড় একটা ফাস্টক্লাস অফিসার হয়ে যাবে।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
ওঁ ব্রজানন্দ ওঁ
গুরুধাম
কলি-৫৫,
৩০/৩/৭২
কল্যাণীয় ব্রজানন্দ আশীর্বাদ চিরঞ্জীব,
চিরসুখী-ভব বাবা পীযুস, তোমার ভক্তিপূর্ণ পত্রখানা পাইয়া তোমার দুঃখের কথা অবগত হইলাম। আমার মঙ্গলাশীষে তোমার অকাল দূর হইবে। তবে কিছু সময় দরকার। তুমি আমার নাম জপ কর। আর মাঝে মাঝে “জয় গুরু”-“জয় গুরু” বলতে থাক। সব ঠিক হয়ে যাইবে। আপাততঃ কিছু কাল ঐভাবেই যাক। তোমার ব্যবস্থা যথাসময়ে আমিই সব ব্যবস্থা করিয়া দিব। আমার ভক্তের বিনাশ নাই-পরাজয়ও নাই। সবাই মঙ্গলাশীষ নিবে।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম
রমনা, ঢাকা-২,
২৭শে আশ্বিন, ১৩৫৫ সন
কল্যাণবর ব্রজানন্দ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা বরদা, তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম আনন্দ লাভ করিলাম। আমার বিজয়ার শান্তি আশীর্বাদ গ্রহণ কর। তোমার পছন্দমত বাড়ীঘর করিবে। এত তাড়াহুড়ার কি প্রয়োজন? তোমার ত্রিকালে দুঃখ নাই। তুমি পুত্র কলত্রাদি লইয়া সুখে কাল কাটাইবে। ব্রজানন্দ নাম নেওয়া বাগান বন্যায় ভাসাইয়া লইতে পারবে না-না-না। সৎ হইতে যে অভয়বাণী উদ্ভুত হয় তাহা অখন্ডনীয় জানিবে। আর বাবা, তুমি জীবনে দুঃখ করো নাই। আজ দুঃখ করিবে, একি হইতে পারে? তোমার পূণ্যে গড়া দেহ, পূণ্যেই লয় হইবে। তুমি ভগবানকে ভয় কর বলিয়া তোমাকে কেহই এ জগতে ভয় দেখাইতে পারিবে না। তুমি ভগবানকে ভালবাস বলিয়া তোমাকে সকলেই ( জীব মাত্রেই ) ভাল বাসিবে। এই আমার সত্য বাণী। বাবা, তুমি আমার চোখে চোখে আছ। আমি তোমার কাজ করিয়া যাইতেছি। তুমি নির্ভয়ে নিশ্চিন্তে থাক। আমি সব ঠিক করিতেছি। বাবা, আমি কি তোমাকে ফেলিয়া নীরব থাকিতে পারি? তুমি স্থানে স্থানে ঘুরিতেছ সঙ্গে সঙ্গে আমিও তো ঘুরিতেছি। তোমাকে স্থান ধরাইয়া দিতেছি। আর বেশী বিলম্ব নাই। আমার মাঈর জ্বর সারিয়াছে। রুণুর বিবাহও অনতিবিলম্বে হইয়া যাইবে। হরিদাস ও শ্যামদাস লেখাপড়িতে ভালই অধিকার করিতেছে। তুমি-তো সব সময় কুলে আছ। জয় গুরু গৌরাঙ্গ, জয়গুরু গৌরাঙ্গ। আমি স্থুলে বড় ভাল না। শ্রীধামবাসীরা ভালই আছে। বিদ্যা ভারী উৎপাত আরম্ভ করিয়াছে। তাহার যন্ত্রণায় ধামে থাকা দুষ্কর। স্বামীতে ভক্তি নাই। গুরুতে ভক্তি নাই। আর বেশী লিখা যায় না। আমি মাসখানিক শিষ্যালয় হইতে ঘুরিয়া আসিয়াছি। আমার বিজয়ার শান্তি আশীর্বাদ সবাইকে জানাও।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
রমনা, ঢাকা-২,
১৯শে বৈশাখ, ১৩৫৪ সন
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা বরদা, তোমার ভক্তিপূর্ণ নববর্ষের প্রণাম পাইয়া পরম আনন্দ লাভ করিয়াছি। আশীর্বাদ করি এ বছর যেন তোমার সুখ স্বাচ্ছন্দে কাটিয়া যায়। আর যেন তোমায় কোন প্রকার অভাবে না পায়। শ্রীগুরুই যেন তোমার ভাবের বিষয় হয়। আর বিষয় জগতের ভাবে ভরিয়া অভাবগ্রস্ত না হও। বাবা, প্রেম ভক্তি রাখ আর খুব সাবধান থাক। যেমন তামসিক দিন আসিয়াছে এ অবস্থায় গুরুকৃপা, প্রসাদ, পদধূলি আর আশ্রয় ভিন্ন গতি নাই। এগুলিতে ভাবটাকে সজীব করিয়া রাখে। এবার আমার মাঈর লালন পালনের কথা মনে পড়িলে আমি যেন কি একটা হইয়া যাই। তখন আমি কোন কাজেই ডুবিয়া থাকিতে পারি না। বাবা, ধন্য তুমি, ধন্য তোমার ভক্তি, ধন্য তোমার পরিজনবর্গ। আমার একান্ত আশীর্বাদ ও ইচ্ছা তোমার আশা পূর্ণ হউক। আর তোমার ভক্তি অটুট ও অচলা হউক। বছরের প্রথম দিন শ্রীধামে বেশ যাত্রীর আগমন হইয়াছিল। খবর পাইয়া রমেন বাবা আদি দুই চারিজন ভক্তও আসিতেছিল, কিন্তু হঠাৎ ঢাকায় Riot জানিয়া ভক্তদের যাতায়াত বন্ধ হইয়াছ । এমন কি বাজার হাট করা দুষ্কর হইয়াছে। ঘরের বাহির একা হওয়া যায় না। বাবা, ভক্ত আমার হৃদয়ের বস্তু। ভক্তকে ভুলিয়া আর কাহাকে লইয়া থাকিব। ভক্তি মহারাণী। ইহাকে কোন কোন ভাগ্যবান পাইয়া থাকে। জাত চাষা না হইলে ইহাকে ধরা বড়ই মুস্কিল। প্রেম ভক্তি মুখে সবাই বলে, কিন্তু বালির বাঁধের মত চিরদিন উহা সমান থাকে না। প্রকৃত প্রেমভক্তি দুষ্প্রাপ্য। তবে সাধুজনের ভক্তি বিশ্বাস কোন অবস্থাতেই টলে না। যেমন চকমকি পাথর হাজার বছরও যদি মাটির নীচে থাকে তবুও তাহার গুণাগুন কোন প্রকারে দূর হয় না। বাবা, তুমি মহাভাগ্যবান যে, এ ধনের ধনী হইয়াছ। তাই তো এত্যানীর বাদশাহও তোমার দুয়ারে গড়াগড়ি দিয়া আসিল। তোমার আশ্রিত পরিবারবর্গও তোমার সঙ্গে সঙ্গে ধন্য হইয়া গেল এবং তোমার গুণে ইহারাও ঐকান্তিকতা রক্ষা করিতে পারিবে। বাবা, আমি স্থুলে ভালই আছি। তোমাদের সকলের উপরেই তীক্ষ্ণ দৃষ্টি রাখিলাম। নির্ভয় হও ও নিশ্চিন্ত হও।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম
রমনা, ঢাকা-২,
৭ই পৌষ ১৩৫৩ সন
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা বরদা, তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম আনন্দ লাভ করিলাম। তোমার পত্রের উত্তর করিতে কিছু দেরী করিয়া ফেলিয়াছি। ঁ অবলাকান্ত পরলোকে গমন করিয়াছে। তাহার শ্রাদ্ধে কয়েকদিনের জন্য গিয়াছিলাম। ধামে আসিয়া দেখিতে পাই তোমার পত্র আসিয়াছে। জমিদারীতে ভাল ম্যানেজার নিযুক্ত করিয়াছ। এখন আর তোমার ভাবনা কি? সংসার আর তোমার হাতে রাখিও না, গুরুর করিয়া দাও। গুরু মহারাজ, তোমার পক্ষে যাহা বিবেচনায় ভাল হয়, তাহাই করিবেন। তুমি পরের চিন্তা ঘাড়ে আনিয়া মিছামিছি মাথা ঘামাইতেছ। সঁপে দাও, সঁপে দাও, সঁপে দাও। আত্মসমর্পণের তুল্য আর যোগ নাই। বাবা, তুমি সাক্ষী স্বরুপ হইয়া আনন্দে ভাতা লইয়া আহার বিহার কর। এতে ভারী আনন্দ পাইবে। এবার আমিত্বটাকে তুমিত্বে ডুবাইয়া দাও। যথা প্রাপ্তিতে বিচরণ কর। এই আমার ইচ্ছা ও আশীর্বাদ। জয় অবতার পুরুষরূপী জগৎগুরু কি জয়! তোমার এবারকার কীর্ত্তনটি আমার বেশ লাগিয়াছে। দেশের দাঙ্গা হাঙ্গামায় আমাদের কি? যাই হউক না কেন? যার যেমন কর্ম্ম তার তেমন ফল। আমরা সদগুরুর সঙ্গ পাইয়াছি। আমাদের মুখ মলিন বা চিন্তাযুক্ত হইবে না। আমরা অবতারপুরুষরূপী জগৎ গুরুর সন্তান । আমরা নিরানন্দে, দুঃখে, প্রলয়ে মহালয়ে নির্ভীক থাকিব। বাবা, সংসারী লোক তো মরিতে আসিয়াছে । আর আমরা মৃত্যুকে জয় করিতে আসিয়াছি । আমাদের মুখ মলিন হইবে কেন ? বাবা, আজকার কথাগুলো আমার মনে গাঁথিয়া রাখ। ভুলিও না, তোমাদের সঙ্গ সুখ লাভ করিবার তো আমার একান্ত বাসনা আছে। কিন্তু সময় করিয়া উঠিতে পারি না। শান্তির পরীক্ষার ফল আমাকে জানাবে। শ্যামদাস, হরিদাস তো আমার দাসই। ওদের ভয় কোথায়? তুমি আমার শান্তি আশীর্ব্বাদ লও।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম
রমনা, ঢাকা-২,
২৭শে মাঘ, ১৩৫৩
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
স্নেহাষ্পদ শ্যামদাস, তোমার লিপিকা পাঠে অত্যন্ত আনন্দিত হইলাম। তুমি যে এবার পাশ করিয়াছ ও H. School- এ ভর্ত্তি হইয়াছ ইহা জানিয়া আমার খুবই আনন্দ হইয়াছে। আশীর্বাদ করি উত্তরোত্তর তুমি এইরূপ পাশ করিয়া যাও। আমি শিবরাত্রি করিয়া আসিতেছি। বছরে একবারও যদি তোমাদের দর্শন না দেই তবে আমি কি করিয়া তোমাদের শুদ্ধ ও নিষ্পাপযুক্ত করিব। এইমাসে শিবের পাক ঘর হইতে শিবের বাসনপত্র সব চোরে লইয়া গিয়াছে এবং আজকার অবস্থাও ঢাকার ভাল না। এইবার শিবরাত্রি যে বড় সুবিধা হইবে তা মনে করো না। তুমি আমার আশীর্বাদ লও আর ছোট সবাইকে আশীর্বাদ দাও।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্ব্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
শ্রীশ্রী বুড়াশিবধাম
রমনা, ঢাকা-২,
৭ই পৌষ, ১৩৫৩ সন ।
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
স্নেহাষ্পদ শ্যামদাস, তোমার ভক্তিপূর্ণ মধুমাখা পত্রখানা পাঠ করিয়া আনন্দে গদগদ হইয়া গেলাম। তোমার অপরাধ তো আমার চোখে ধরাই পড়ে না। বরঞ্চ আমার অপরাধ হইতে পারে। আমি অবহেলা করিয়া তোমাকে বরাবর পত্র দেই নাই। এখন হইতে আমি বরাবর তোমার কাছে খুব উপদেশপূর্ণ পত্র দিব। তুমিও ভাল করিয়া বুঝিয়া আমাকে উত্তর করিও। আমার এবার আসিবার খুবই ইচ্ছা আছে। এখন মা লওয়াইলেই হয়। পরীক্ষার ফল আমাকে জানাইবে। হারুর শরীর ভালই থাকিবে। তুমি শরীরগত ভালই থাক। তুমি আমার আশীর্বাদ লও। হারুকে আশীর্বাদ দিও।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম
রমনা, ঢাকা-২,
১৯শে বৈশাখ, ১৩৫৪ সন।
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
আয়ুষ্মতী সুবাসিনীমাঈ, তোমার ভক্তিপূর্ণ নববর্ষের প্রণাম পাইয়া পরম আনন্দ লাভ করিলাম। আশীর্বাদ করি এ বছর তোমার সুখের হউক, অমঙ্গল দূর হউক, তোমার সকলে বাঁচিয়া থাকুক আর সাংসারিক ও আধ্যাত্মিক উন্নতি হউক। তোমার কর্মতো খুবই ভাল। তোমার ভাগ্য লইয়া বিরল কেহ আসিয়া থাকে। এমন সৎসঙ্গ যে লাভ করে, তার তো সাত পুরুষ উদ্ধার হইয়া যায়। তুমি দেখ না, এমন ভাবে কোন ঘরে গুরুর চরণে পুষ্পাঞ্জলি, ভোগ, আরতি সেবা যত্ন লালন পালন হইয়া থাকে! আজকাল ভোগী গৃহস্থেরই চারিদিকে ছড়াছড়ি। যোগ আর ভোগ দুই সমান রাখিয়া কয়জন গৃহস্থালী করে? গৃহস্থ গুরুভক্তি পরায়ণ, গুরুগত প্রাণ হইবে । কর্মের ফল গুরুতে সমর্পণ করিবে। কর্ম্মফলে আশা রাখিবে না। উহা পতনের কারণ। গৃহস্থ নিষ্কামী হইবে, ফলের প্রতি লক্ষ্য দিবে না, কেবল কর্ম্মে ব্যস্ত থাকিবে। সমস্ত কর্ম্ম করিয়া বলিবে “এতদ্র কর্ম্মফল গুরু নারায়ণে সমর্পিত মস্ত”। আমার এই শিক্ষামত সংসার করিয়া যাও। সংসার আনন্দ ভবন হইবে। সংসার দিয়া কাজ নাই-এই কি বল? সংসার চাই, নতুবা আমরা কি দিয়া মহান অর্জ্জন করিব? গৃহস্থের মিথ্যাকথা বলা, সর্বদা মহাপাপ। গৃহস্থ দিব্যভাবযুক্ত সাধু ও অতিথি সেবায় রত থাকিবে। পুত্র কন্যাগণকে বসন, ভূষণ, প্রেম ও মধুর কথায় সন্তুষ্ট রাখিবে এবং বিদ্যা শিক্ষা দিবে ও লালন করিবে। মাঈ, তুমি আর দুঃখিনী বলিয়া আমার হৃদয়ে ব্যথা দিও না। তোমার গোপাল ব্যথা পায়। তোমার গোপালকে তো আরও কয়দিন রাখিয়া সেবা যত্ন করিয়া দিতে পার নাই। পথে তিনদিন থাকিতে হইল । মাই, আমি ধামে আসিয়া বড় সুখে নাই। ঢাকায় রায়ট লাগিয়াছে। ঘরের বাহির হওয়া যায় না। বোধ হয় শুধু ডাইল খাইয়াই থাকিতে হইবে। আমি স্থুলে ভালই আছি। তোমার কুশল কল্যাণ বাঞ্ছনীয়।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
তোমার গোপাল।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম
রমনা, ঢাকা-২,
২৬শে ফাল্গুন, ১৩৫৫
কল্যাণী নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
আয়ুষ্মতী যশোদামাঈ, অনেক দিন যাবৎ তোমার কোন কুশল সংবাদ না পাইয়া চিন্তিত ও দুঃখিত আছি। আমার সংবাদ বা উত্তর না পাইলেও তোমার তো শুভাশুভ জানাইতে লাগে। আমি চিঠির উত্তর না দিতে পারিলেও চিঠির প্রার্থনানুযায়ী কাজ করে থাকি। এদিকে কিছুদিন যাবৎ তোমাদের কোনই সংবাদ পাই না। আমার ধাম দেখিতে হয়, ভক্তদের দেখিতে হয়। আমি সময় মোটেই পাই না। এই সঙ্গে শিবরাত্রির নির্ম্মল্য আশীর্বাদ পাঠাইলাম। প্রাপ্তিসংবাদ বালিয়া খোড়ার ঠিকানায় দিলেই পাবো। আমি আগামীকল্য রওনা হইব।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
রমনা, ঢাকা
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
স্নেহাস্পদ শ্যামদাস, তোমার লিপিকাখানা পাইয়া সাদরে গ্রহণ করিয়াছি। তুমি আমার মঙ্গল আশীর্বাদ লও ও অন্যান্য সকলকে দাও। তোমার রুণু-দিদিকে যেভাবে এবার রক্ষা করিয়াছি তাহা তো তুমি একটু চিন্তা করিলেই বুঝিতে পার। তোমাদের একটু কিছু হইলে আমার চিন্তা ভাবনার সীমা থাকে না। জল উঠিয়াছে, তা’ আর আমার ভাগ্যে দেখা ঘটিয়া উঠিল না। আজ কয় বছর যাবৎ মনে করিতেছি বর্ষায় তোমাদের ওখানে যাব। নামে ব্যারাম পীড়া অভাব দূর হয় কি না তা’ তুমি জানিতে পার, অন্যে জানিবে কি? যে সমস্ত বিপদের মধ্যে দিয়া তোমাদের লইয়া যাইতেছি তা বিশ্বাসী ভক্ত ছাড়া অন্যে কি বুঝিবে? লোকের কথায় কান দিও না। নিজের অন্তর দেখিয়া চলিও। শ্যামদাস, তুমি পরের কথায় মনে কষ্ট আনিও না। নিজের মন বিচার করিয়া দেখ । আমি খুব ব্যস্ত এখন। আর কি লিখি।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম
রমনা, ঢাকা,
১৩ই ভাদ্র, ১৩৫৫ সন ।
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা বরদা, তোমার কার্ড ও এন্ভেলপ উভয় পত্রই একই দিনে পাইয়াছি। পত্রদ্বয় পাঠ করিয়া বিশেষ আনন্দ লাভ করিয়াছি। আশীর্বাদ করি, তুমি সপরিবারে পুত্রকন্যাদি সহ নিরাপদে মনের সুখে সুদীর্ঘজীবি হও। আমার মাঈ পিত্রালয়ে হাওয়া পরিবর্তন মানসে গিয়াছে জানিয়া পরম সুখী হইয়াছি ও যাহাতে সুস্থ সবল হইয়া ফিরিয়া আসে সেই চেষ্টায় রহিলাম। আমি মাঈর পত্র পাইয়াছি ও তাহার উত্তরও করিয়াছি। অদ্য অনেক দিন পরে রুনুর একখানা পত্র পাইয়াছি। সে তাহার স্বামী কন্যা সহ ভালই আছে। আশা করি সে আশ্বিন মাস নাগাত তোমার কাছে যাইতে পারে। আমার মাঈর ইচ্ছা যে, বাড়ী করিলে দুই খানা বাড়ী হইলে সে ভাল মনে করে। শ্রীমান ধীরেনের প্রতি মঙ্গলময় দৃষ্টিপাত করিলাম। সে যাহাতে কার্য্য উদ্ধার করিয়া মঙ্গলমত ফিরিতে পারে, সেই দৃষ্টি রাখিলাম। শ্রীমান শ্রীমতিদের পরীক্ষার ফল কিছু কিছু বাহির হইয়াছে তাহাদের পত্রে জানিতে পারিলাম। তাহারা ভাল নম্বরই রাখিয়াছে। তারিনী এখনও হাসপাতালেই আছে। তাহার পত্নী ও ছেলে আশ্রমে থাকিয়া তাহার তত্ত্ব তালাস করিতেছে। পন্ডিত নৌকা হইতেই হাসপাতালে উঠিয়াছিল। আশ্রমে আসে নাই। তাহার পত্নী ও ছেলে অন্যত্র স্থান করিতে না পারিয়া ধামে আসিয়াছে। তাহারা যে বৈষ্ণব অপরাধে অনুতপ্ত হইয়া ধামে আসিয়াছে তা নয়। তবে তাহার স্ত্রী ও ছেলের মনে কিছু কিছু জাগিয়াছে। এখন আরোগ্য লাভ করিয়া কি করে, দেখা যাউক। আমি এক প্রকার আছি। দেহ গত বড় ভাল না। আনন্দ সাধু, নিজানন্দ ভালই আছে। আজকাল বিদ্যার অবস্থা বড় ভাল নয়। তাহার চলন বলন বড় সুবিধার না, আশ্রমে ভারী অশান্তি করিয়া তুলিয়াছে। আমার মাঈর এক পত্র পাইয়াছি। লিখিয়াছে, তুমি নাকি চিকিৎসার জন্য খরচ দিবে, তা’ দাও নাই। আর লিখিয়াছে, “আমার প্রসাদ না খাইলে মুখে রুচি হইবে না’। কি করি, আমারও এদিকে শরীর ভাল থাকে না যে, গিয়া দর্শন দিয়া প্রসাদ সেবার ব্যবস্থা করি। তবে দেহটা একটু ভাল বোধ করিলেই দর্শন দিবার চেষ্টা করিব। তুমি আমার শান্তি আশীর্বাদ লও।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম
রমনা, ঢাকা-২,
১৩ই ভাদ্র
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
স্নেহাষ্পদ শ্যামদাস, তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম আনন্দলাভ করিয়াছি। আশীর্বাদ করি, তুমি ভাল বিদ্বান হও। তুমি ইংরাজী, বাংলা, স্বাস্থ্য বিজ্ঞান ড্রইং ড্রিল ইত্যাদিতে ভালই নম্বর রাখিয়াছ। শ্রীমান হারু ও হেনা এবং বজু First হইয়াছে আর বেলী 3rd Stand করিয়াছে জানিয়া আনন্দ পাইয়াছি। শ্রীমান শান্তির পাশের সংবাদ আমাকে জানাইও। Annual –এ তোমরা ভাল নম্বর রাখিয়া পাশ হও এই আমার ইচ্ছা। তোমার মার পত্র পাইয়াছি এবং জবাবও আমি দিয়াছি। মার জন্য তুমি কোন চিন্তা করিও না। সে সত্ত্বরই আরোগ্য লাভ করিয়া ফিরিবে। তোমরা আমার অতি প্রিয়। তোমাদের মঙ্গল কামনা আমি সতত করিতেছি।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম
রমনা, ঢাকা,
বৃহস্পতিবার
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা বরদা, তোমার কোন কুশল সংবাদ এদিকে পাই নাই। তার জন্য শান্তি পাইতেছি না। তোমার বিষয় লিখিয়া নিশ্চিন্ত কর। তোমার কোন সংবাদ না পাইয়া অস্থির হইয়া উঠিয়াছি। আমি কলিকাতা হইতে আসিয়া শিবরাত্রির ব্যাপারে কয়েকদিন বেশ আনন্দেই কাটাইয়াছি। আগামীকল্য দোল করিতে বালিয়াখোড়া রওনা হইব। তুমি সেই ঠিকানায় পত্র দিয়া আমাকে শান্ত করিবে। এই সঙ্গে শিবচতুর্দ্দশীর নির্ম্মল্য আশীর্বাদ পাঠাইলাম।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম
রমনা, ঢাকা,
৯ই ভাদ্র, ১৩৫৩ সন
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা বরদা, তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম আনন্দ লাভ করিয়াছি। আজ কয়েকদিন হয় তোমার পত্র পাইয়াছি, কিন্তু সময় অভাবে পূজা পার্বনাদি উপলক্ষ্যে উত্তর করিতে দেরী হইল। আবার এখানকার বর্তমান পরিস্থিতি ভাল নয় বিধায়ও দেরী হইল। দিবারাত্রি বড়ই দুশ্চিন্তায় কাটাইতে হচ্ছে। চতুর্দ্দিকে ভক্তবৃন্দের অবস্থার দিকে চাহিয়া থাকিতে হয়। চারিদিকে মহামায়ার সংহার লীলা চলিতেছে। তাড়াতাড়ি পত্র লিখিলাম। বাবা, চিন্তা করিও না। আমি দুই হাতে বিপদাপদ ঠেলিয়া রাখিয়াছি। বেহুলার মত স্বামীর হাড় কয়খানা বগল তলায় করিয়া মৃত পতিকে বাঁচাইবার জন্য বাহির হইয়াছিল-সেই বিশ্বাস রাখ । আমি তোমার আপদ বালাই দূর করিতেছি। বাবা, আমার ক্ষমতার কথা কি ভুলিয়া গিয়াছ ? এ যাবৎ তোমার জীবনযাত্রা খুব সুখেই কাটিয়াছে। নতুবা তুমি যে সব বিপদের সম্মুখীন হইয়া আসিতেছ অন্যের শক্তি নাই তোমাকে রক্ষা করে। এ কেবল তোমার ঐকান্তিক বিশ্বাস ভক্তির ফল। বাবা, তোমার মনের আশা পূর্ণ হইবে। একটু আর অপেক্ষা করিয়া যাও। আর কিছু লিখিতে পারিনা। চারিদিক হইতে অস্থির করিয়া তুলিতেছে।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম
রমনা, ঢাকা-২
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
সুবাসিনী মাঈ, তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম আনন্দ লাভ করিয়াছি। তোমাদের ব্যারাম পীড়ার সংবাদ পাইয়া সেই সব ব্যাধি শান্তির নিমিত্ত খুবই ব্যতিব্যস্ত ছিলাম। আর পত্রের উত্তর দিতে অবসর পাই নাই। আমার এদিকেও কাজের ভীড়েভারে অস্থির থাকিতে হইয়াছে। শ্রীধাম পরিচালন সে এক মস্ত ব্যাপার। নানাবিধ গোলমাল আসিয়া উপস্থিত হয়। তার মধ্যে ধামে লোকজনের খুব অভাব। ৫/৬ জন সেবকের মধ্যে মাত্র ৩ জন সেবক দ্বারা ধামের কর্ম্ম-নির্ব্বাহ করিতে হচ্ছে। আমার দেহের উপর বেশী খাটনি পড়িয়া গিয়াছে। একদিকে ছুটেই পালাব নাকি তাহাই ভাবিতেছি। মাঈ, তোমাকে আবার কি শিখাইব। মা যশোদার ভাবটি ঠিক ঠিক রক্ষা করিতে পারিলেই তো তোমার ইহ পারমাথির্ক কাজ হইয়া যাইবে। আমার লীলার মধ্যে কোন গুপ্ত সাধন ভজন নাই। তুমি ঐ যে লিখিয়াছ যে গোপালের সর্ব্বময়রূপে সব সময়ে পিছে পিছে রাখিতে চাও, ঐ খাঁটি কথা। ঐটী হলেই সব হইয়া যায়। সেইদিকে খুব ধ্যান রাখ। আর অন্যদিকে মন দিও না। সংসারের কাজকর্ম্ম যা পার আমার কর্ম্ম বলিয়া করিয়া যাও। তা হলেই আর কোন গোল বাধিবে না। আমার সখিদের খুব খাটাইয়া লও। তারা হাতে পায়ে খুব আছে, আর দুদিন পরেত পালাবে। তারা কথা না শুনিলে তুমি তাদের বলো এটী কি ব্রজানন্দের সংসার নয়? তবেই তারা মন দিয়া করিবে দেখিও। আমার বাবার কথায় কোন জবাব করিও না। সে তোমাকে দু’ কথা বলিবে না তো কোথায় বলিবে। আশীর্বাদ করি তোমার চিত্ত আমাতে হউক এবং নির্ম্মল হউক।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
তোমার স্নেহের গোপাল।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম
রমনা, ঢাকা,
৯ই ভাদ্র, ১৩৫৩ সন।
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
সুবাসিনী মা, তোমার ১লা শ্রাবণের ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম আনন্দ লাভ করিয়াছি। লিখিয়াছ, তোমার গোপাল ভিন্ন এ সংসারে আর কেহ নাই, তা ঠিকই। গোপাল যশোদার জীবন সর্বস্ব। গোপাল ছাড়া যশোমতীর আর প্রিয় কে আছে? যশোমতী গোপালের জন্য সর্বস্ব ত্যাগ করিয়াছে। এমন কি দেহের মায়া পর্য্যন্ত করে নাই। সেই তো তুমি। গোপালের মায়ায় আর সব মায়া দূর হইয়া যাইবে। গোপালের মায়ার এই তো শেষ পরিণতি। ভগবানে বাৎসল্য প্রেম আসিলে দুঃখ দৈন্য থাকে না। মনে তার দুঃখ বলিয়া কিছু থাকে না। মাঈ, আমি তোমাকে মায়ামুক্ত করিতে গোপালরূপে তোমার কাছে প্রত্যক্ষ হইয়াছি। আশীর্ব্বাদ করি তোমার বাৎসল্য প্রেমের ফল লাভ হউক। তোমার আমিত্ব নাশ হউক, সংসার আসক্তি দূর হউক। খাওন নিধনের জন্য কাঁদিও না। তোমার গোপাল লাভ হয় নাই সেই জন্য কাঁদ। এ দুদিনের ভোগ সুখ দিয়া কি করিবে? ভোগে কি সুখ আছে? সুখ যোগে। সুখ গুরু পাদ পদ্মে। সে সুখ কোনকালে ফুরায় না। সংসার সুখে কেবলি দুঃখ আর জ্বালা। কেবল ঘোরাঘুরি, আসা যাওয়া। মুক্তি নাই। দেখ, গোপী প্রেমে আত্মসুখ ছিল না। কায়মনোবাক্যে শ্রীকৃষ্ণ সুখের সেবাই তাহাদের স্বভাব। জয় ব্রজানন্দ হরে, জয় ব্রজানন্দ হরে। তুমি গোপালকে ভালবাস। সেই ভালবাসায় এ জগৎ ভুল হয়ে যাবে। তোমার আমিত্ব যাবে। তখন গালিগালাজ বকাবকি ফুল চন্দন তুল্য লাগিবে। জয় শংকর! মাঈ, আমি এখন আসি।
আশীর্বাদক
তোমার গোপাল।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম
রমনা, ঢাকা,
২৭শে মাঘ, ১৩৫৩ সন ।
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা বরদা, তোমার ভক্তিপূর্ণ পত্র পাঠ করিয়া আমার দ্বিগুণতর উথলিয়া উঠিল। যতই পাঠ করিতে থাকি ততই নতুন বিষয় পাইয়া আনন্দে রোমাঞ্ছিত হই। এমন সব পারিবারিক, সামাজিক কথা এত সুন্দরভাবে গুটাইয়া লিপিবদ্ধ করিতে পার। তাহা পাঠ করিয়া আমার আনন্দের সীমা থাকে না। তোমার মস্তিষ্ক শক্তি সঞ্চালন দেখিয়া আমি অবাক হই। তুমি কবি ও একজন ভাল সাহিত্যিক। বাবা, তোমার কর্ম্ম খারাপ নয়। তুমি জীবনে দুঃখ পাও নাই, পাইবেও না। আমি শিবরাত্রি করিয়া তোমারে একবার দর্শন দিবার বাসনা রাখি। এখন মা চালাইলে হয়। পাকিস্তানই হউক, আর গোরস্থানই হউক, তুমি সুখে নিদ্রা যাও পদচ্ছায়ায়। পূর্ণ পুষ্য পুত্র রাখিতেছ। এর আবার অনুমতি কি, বাবা? গুরু থাকিতে চিন্তা কোথায়। শ্রীমতিদের বিবাহের জন্য চিন্তা করিও না। চিন্তামণিই উহাদের চিন্তা করিতেছেন। তোমার চেষ্টা বিফল। নিজ শক্তিতে যখন কিছুই হইবে না তখন তুমি সষ্টাঙ্গে পদতলে পড়িয়া থাক। সবচেয়ে এই চেষ্টাই উত্তম। লোকের কথায় কি বা আসে যায়? আমিটাকে তুলিয়া ফেল, এই আমিই সমস্ত অশান্তির মূল। এখন একবার বলো “জয় ব্রজানন্দ হরে”, “গুরু তোমার ইচ্ছাই পূর্ণ হউক। তুমি যাহা কর তাহাই ভাল। আমি তাহাই আদরের সহিত গ্রহণ করিব। তোমার যাহা পছন্দ হয়, আমি রাজী আছি। আমার এও বাহবা তাও বাহবা”। বাবা, এইভাবে ষোল আনা আত্মনিবেদন করিয়া আনন্দ লও। ইহা ছাড়া আর এই সংসারে আনন্দ পাইবার দুসরা পথ নাই। এই পথে কিছু রাখিয়া কিছু দিলে চলিবে না। ফাঁক রাখিয়া ধর্ম্ম করিতে নাই। দোষী কর তো নির্দোষী খালাস দাও। এ সবই তোমার দান। আমি শিবরাত্রি করিয়া তোমাকে একবার দর্শন দিবার ইচ্ছা আছে। শ্রীমান শ্যামদাস, শান্তি ও বেলা পাশ করিয়াছে এবং শ্যামদাসকে H.School-এ ভর্তি করিয়া দেওয়া হইয়াছে। ইহাতে অত্যন্ত আনন্দ পাইলাম। তোমার কাশের দিকে দৃষ্টি রাখিলাম। আর সমস্তদিকেই দৃষ্টিপাত করিয়াছি। ধামে আনন্দ আসিয়াছে। সে বড়ই অসুস্থ। শিবরাত্রির সময় আমার কাজের আর অবসর থাকে না। তোমার কুশল কল্যাণ কামনা করিতেছি। তুমি নির্ভয় ও নিশ্চিন্ত হও।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
রমনা, ঢাকা-২,
৭ই পৌষ, ১৩৫৩ সন।
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
আয়ুষ্মতী সুবাসিনী মাঈ, তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম আনন্দ-লাভ করিয়াছি। আমার গান্ডীরা নিবাসী শিষ্য অবলাকান্ত পরলোকগত হইয়াছে, আমি কয়েকদিনের জন্য তাহার শ্রাদ্ধে নিমন্ত্রিত হইয়া গিয়াছিলাম। তথা হইতে ফিরিয়া আসিয়া ধামে তোমার পত্র পাইয়াছি। তাই পত্রের উত্তর করিতে দেরী হইল। আমি যখন যেখানে থাকি আমার মঙ্গলময় দৃষ্টি তোমাদের উপর থাকেই। তোমাদের মরণ বাঁচন সব আমার হাতে। তোমরা মুক্ত পুরুষ, আমার লীলায় সহায়তা করিতে শরীর ধারণ করিয়া আসিয়াছ। আমি যখন আসিয়াছি, তোমরাও আমার সাথে আমার পরিষদরূপে আসিয়াছ। তোমরা নির্ভয়ে থাক। তোমাদের উপর অন্যের কোন অধিকার নাই। তুমি আনন্দে সংসার কর। মায়ার সংসারে পড়িয়া তোমার লাঞ্ছনা ভোগ কি রকম? সংসার তোমার নয়। তুমি বৃথা মায়া করিয়া হৃদয়ে অশান্তি ভোগ কর কেন? তুমি মন শুদ্ধ করিয়া একবার বল এ সংসার আমার নয়, এ সংসার ভগবানের। তা হলেই তো সব অশান্তি তোমার মিটে যায়। এ সংসার “আমার” বর্ত্তাইতে গেলেই অশান্তি ভোগ করিতেই হইব। সংসারের লাভ লোকসান সবই ঘাড়ে বইতে হইবে। আর সংসারে “আমি আমার ভাব” বর্ত্তাইতে যদি না যাও, তবে কোন ভোগেই তোমারে পাইবে না। তুমি সদানন্দে কাল কাটাইয়া আপন ঘরে ফিরিয়া আসিতে পারিবে। তোমারে কোন আপেলেপে পাইবে না। যেমন বড়লোকের বাড়ীর চাকরাণী কি খায় দায়, বাসার সমস্ত কাজ করে, কিন্তু কিছুই বুকে লাগায় না। একবার তুমি করেই দেখ না কেন? যদি হাতে হাতে ফল নাইই পাও, তবে না হয় আমার উপদেশ অমান্য করিও। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। অবতার পুরুষরূপী জগৎ গুরুর জয়। ভয় কি? মাঈ, গোপালরূপে যখন আমাকে পাইয়াছ তখন আর চিন্তা কি! আমি “গোপালের মা” এইটি তুমি নিশ্চিত করিয়া মনে টিক দাও। তবেই তো তোমার সব হইয়া যায়। ষড় রিপুতে তোমার কি করিতে পারে? ষড় রিপু কি দমন করিতে পারে গুরুর ইচ্ছা বিনে। তুমি আচার বিচার লইয়া শুধাশুধি লড়াই করিও না। আচার বিচার কেবল মানুষের আত্মজ্ঞান লাভের উপায় মাত্র। আচার বিচার মানিয়া চলার উদ্দেশ্য আত্মজ্ঞান লাভ। তাহা যদি না হইল, তবে জানিবে আচার বিচার মানা বৃথা। তুমি হাজার বছর গঙ্গাস্নান কর বা নিরামিষ খাও তাতে যদি তোমার আত্মবোধ না জন্মে, গুরু চিনতে না পার, তবে তোমার আচার বিচার সবই মিছা। আর আচার বর্জিত হইয়া কেহ যদি আত্মজ্ঞান লাভ করিতে পারে, তবে জানিবে সেই অনাচারই শ্রেষ্ঠ আচার। শাস্ত্রীয় বিধিনিষেধ পালন করার উদ্দেশ্য হইয়াছে বিষয়ে বৈরাগ্য আনিবার জন্য। সেই ত্যাগ বৈরাগ্য যদি না আসে, তবে বিধি নিষেধ পালন করিয়া কি হইল! তুমি বিধিনিষেধের জালে পড়িয়া জীবন নষ্ট করিও না। তুমি উদ্দেশ্য হারাইয়া খালি উপায় নিয়া ঝগড়া করিয়া আত্মচিন্তা হইতে বিমুখ হইও না। আজকাল লোকেরা কেহ কেহ সংযম নিয়ম পালন করে বটে, কিন্তু সেই সব নিয়ম নিষ্ঠা কিসের জন্য করিতে হয়, তা জানে না। লৌকিক গুরুরাও সেইসব শিক্ষা দেয় না। আমার এইসব বাক্য খুব বুঝিয়া বুঝিয়া পড়িবে। তোমার পিত্রালয়ে নজর রাখিয়াছি।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
তোমার গোপাল।
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
রমনা, ঢাকা-২
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা বরদা, তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম সন্তোষ লাভ করিয়াছি। তুমি আমার পত্র না পাইয়া বড়ই চিন্তিত ও দুঃখিত হইয়াছ জানিয়া আমার আনন্দের সীমা নাই। তোমার তুল্য ভক্ত ও ভাগ্যবান এ জগতে দুর্লভ। গুরু লাগি যার প্রাণ কাঁদে তার তুলনা কি আছে এ ভবে? বাবা, এ মহাজন বাক্য কি মিথ্যা হতে পারে? বাস্তবিকই তুমি ভক্তরাজ নামের যোগ্য। তোমার সংসারে যত সব বিপদাপদ দুঃখ দৈন্য কি ভাবে যে মেঘের মত আসিয়া আবার উড়িয়া যাইতেছে, আমি ভাবিয়া কুল পাই না। তোমার এক একটা সংবাদ পাই আর আমার হৃদকম্প উপস্থিত হয়। আবার তার পরক্ষণেই দেখি আনন্দে বুক ভরিয়া উঠে। এ সমস্তই তোমার ভক্তিবল, আর কিছুই না। আমি তোমার পত্রের উত্তর যথাসময়ে করিতে পারি না, কারণ ভক্তদের কাজ করিয়াই অবসর পাই না। আবার উত্তর করিব কোন সময়। তোমার কাজ করিয়া যেই অবসর পাইলাম তেমনি আর এক ভক্তের কাজ লইয়া পড়িলাম। এইভাবেই যথাসময়ে আমার পত্র দেওয়া হয় না। পত্র দেওয়ার দিকটায় আমি ব্যস্ত হই না, কার্য্য উদ্ধারের দিক দিয়াই আমার ঝোঁক থাকে। জ্যৈষ্ঠ মাসে যাব বলিয়া ইচ্ছা ছিল। কিন্তু এখানে শ্রীধামে এবার যথেষ্ট আম হইয়াছিল। সকাল বিকাল ভক্তদের লইয়া আম্র উৎসব করিয়াছি। কাজেই আর যাওয়া হয় না। হরু, শ্যামদাস, রুণু ইহাদের পত্র আমি ধামে থাকিয়া গ্রহণ করিয়াছি। তোমাকে, বাবা, বাদ বা ত্যাগ করিলে আমার আর পৌরুষ কি? তুমি নিশ্চিন্ত হইয়া গুরু গুণগান করিয়া আনন্দ লাভ কর সেই চেষ্টাই আমার একমাত্র জানিবে। এবার ধান তলাইয়া যাহাতে না যায় সেই চেষ্টায় রহিলাম। ধান তলাইয়া যাইবে না নির্ভয় থাক। বাবা, কষ্ট নাই তোমার, আর একটু স্বচ্ছল হইলেই হয়। শ্রীমতিদের বিবাহের দিকে লক্ষ্য রাখিলাম। তুমি চিন্তা করিও না। ইচ্ছাময়ের ইচ্ছায় সব হইবে। সাহাজাদপুর পত্র দিয়াছি। ইচ্ছাময়ের ইচ্ছায় ইচ্ছা মিলাইয়া দাও। তাঁহার যাহা ইচ্ছা তাহাই ভাল, তাহাই আদরের সহিত গ্রহণ কর। ভগবান যতই কষ্ট দিন না কেন ভক্ত তাঁহার দিক ভিন্ন অন্য দিকে তাকান না। চাতক মেঘকে ছাড়িয়া কখনও আর কাহারও দিকে দৃষ্টিপাত করে না। বাবা ভক্ত জগতের সকলকে তৃণবৎ মহান করেন। রামপ্রসাদ বলিয়াছিল ‘এ সংসারে ডরাই কারে রাজা যার মা মহেশ্বরী।আনন্দে আনন্দ-ময়ীর খাসতালুকে বসত করি। বাবা, এবার সমর্পণ, অকতোভয় হও। ভক্তি এবার অবশ্যই লাভ করিতে হইবে। ভক্তির মত এমন শক্তিধর বস্তু আমার চোখে পড়ে না। তাই, বাবা, ভক্তির কাঙ্গাল সাজিয়েছি। ভক্তির জয়। বাবা, আমার আশীর্বাদ লও।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
রমনা, ঢাকা,
১০ই জ্যৈষ্ঠ, ১৩৫২ সন।
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
সুবাসিনী মাঈ, তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম প্রীতি লাভ করিলাম। আশীর্বাদ করিতেছি, তুমি, শান্তি, বেলা, হেনা, শ্যামদাস, হরু ও অন্যান্য সবাই নিরাপদে সুস্থ শরীরে ও সুখে থাক। বাবার মানসিক খুব শান্তি, দৈহিক সুস্থতা এবং অর্থাভাব বিষয়ে বিশেষ কৃপাদৃষ্টি রাখিলাম। এখন হইতে তোমার ভালই যাইবে। তুমি নির্ভয় ও নিশ্চিন্ত হও। এখন আর তোমার সংসারে কোন বিপদাপদ নাই। সে বিষয়ে আমি নিশ্চিন্ত আছি। আমি শক্তিভর তোমাদের মঙ্গলের চেষ্টা কম করিতেছি না। তবে কিনা সংসার সুখ দুঃখময়। পানা পুকুরের মত। ঠেলিয়া দিলে কি হইবে? আবার আসিয়া ঘিরিয়া ফেলে। তুমি নামে থাক তবেই সংসারের তাপটা কিছু কম লাগিবে। নাম ছাড়িয়া দিলে মোটেই রক্ষা নাই। তোমার কথামত তোমার ভাইয়ের আরোগ্য কামনা করিয়া আশীর্বাদ পাঠাইয়াছিলাম। সে আরোগ্য লাভ করিয়াছে জানিয়া সুখী হইলাম। তোমাদের সকাশে যাইবার তো কোন সম্ভবনা দেখি না। একে ত আমি এদিকে অবসর মোটেই পাই না। চারু কোথায় কি শুনিতে পাইয়াছে তা আমি জানি না। তবে দেখা যাক্। তুমি পিত্রালয়ে আর কিছুদিন পরে যাও। তুমি ব্যারাম পীড়া সংসারের অভাব অনটন সম্বন্ধে চিন্তা করিও না। এ সব অশান্তি কিছুতেই থাকিতে পারে না। আমি একপ্রকার তোমার সংসারের সাথে যুদ্ধ করিতেছি, তা বলিয়া কোন লাভ নাই। ফল ধরিলেই বুঝিতে পারিবে।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম
রমনা, ঢাকা-২,
১৪ই বৈশাখ, ১৩৫৬ সন।
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা বরদা, তোমার একখানা পত্র বালিয়াখোড়ায় পাইয়া পরম আনন্দ লাভ করিয়াছি। এবার বালিয়াখোড়া হইতে অসুস্থ হইয়া আসিয়াছি। তাই তোমার পত্রের উত্তর করিতে দেরী হইল। এখনও সম্পূর্ণ আরোগ্য পাই নাই। পেট পরিষ্কার হয় না। রুণুর পত্রে জানিলাম রুণুর বিবাহ হইয়াছে। আমাকে খবর করে নাই। বাবা, শিবরাত্রি ও দোলে আমার প্রতীক লইয়া আনন্দ করিয়াছ। আমার সাক্ষাৎ দর্শন পাইবার পথ তো খোলসা করিয়াই রাখিয়াছ। তোমার স্থান ঠিক হইল কিনা জানিবার খুবই ইচ্ছা জাগিয়াছে। কারণ আমি দৃষ্টি ফেলিয়া বসিয়া আছি। রাণাঘাটের ঐরূপ বাসা ছাড়িয়া দিয়া ভালই হইয়াছে। টাকা ফেরৎ পাইয়াছ কি? ফুলিয়া ষ্টেশনের ধারে জোগাড় কত দূর কি হইল? বাবা, তোমার একটা বসবাসের ঠিক না হওয়া পর্য্যন্ত আমারই বা শান্তি কোথায়? তোমার প্রতি আমার বিশেষ লক্ষ্য আছে। তোমার যে কত্তাপনা ভাব নাই তাহাও বুঝি। আমার উপরই যে তোমার সমর্পণ নির্ভর তাহাও বেশ হৃদয়ঙ্গম করিতেছি। আর প্রকৃত সত্যও যে তাই-“আমি কভু আমার নয়, এক ভাবি আর হয়।” আমি যদি আমারই হইতাম, তবে আমার ক্ষমতাধীন যাহা করিব ভাবিতাম তাহা তো করিতেই পারিতাম। তাই গুরু সহায় না হইলে জীবের একটি তৃণও তুলিবার ক্ষমতা নাই, গুরু ভক্তি ভিন্ন এই হস্তদ্বয় গ্রহণ করিতে পারে না, চক্ষু দর্শন করিতে পারে না, কর্ণ শ্রবণ করিতে পারে না, জিহ্বা আস্বাদন করিতে পারে না, মন মনন করিতে, বুদ্ধি স্বকার্য সাধন করিতে অক্ষম হয়। আমার অপ্রকাশে তাঁহার প্রকাশ, আমার প্রকাশে তাঁহার অপ্রকাশ। নণী মাঈর মাথা খারাপ হইয়াছিল। আমি যাওয়ায় সুস্থ হয়। এখানে Passport হইয়া গেল। বাবা, তোমার কর্মে খারাপ কিছু নাই। তোমার অদৃষ্ট ভাল। গুরু যার সহায় তাঁর আবার কিসের ভয়?
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
রমনা, ঢাকা-২,
২৭শে মাঘ, ১৩৫৩ সন।
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
আয়ুষ্মতী সুবাসিনী মাঈ, তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম আনন্দ লাভ করিয়াছি। মাঈ, তোমার কোন অপরাধ নাই আমার শ্রীপাদপদ্মে। তুমি অকুতোভয় হও। আমি শিবচতুর্দ্দশীতে তোমার ফুল জল গ্রহণ করিব। তুমি নিয়ম নিষ্ঠার সহিত আমাকে দিও। আর শিবরাত্রির পর আমি স্থুলে দর্শন দিব। তুমি টান রাখিও। পুর্ণ আর পরিষ্কার কি বলিবে? তার কাজ হইয়া গিয়াছে। আজ অনেকদিন ধরিয়া তাহার কোন খোজ খবর পাই না। আর বেশী দিন নাই। তোমার গোপাল আসিয়া তোমার প্রাণ জুড়াইবে। আমি কি সাধ করিয়া ধামে ফিরিয়া যাইতে ব্যস্ত হই, আমাকে কে জানি ব্যস্ত করে। আমি তোমার কাছে সেবা ত কম পাই না। সেই জন্যই যাই যাই করি না। ভক্তের কাঙ্গাল কিনা আমি। তাই তারা আমাকে টানে, আর আমিও ভক্তের টানে থাকিতে পারি না। তোমার বাসনা পুরণার্থে কতই না কিছু করি। কিন্তু তা একটাও হইয়া উঠিতে চায় না। তোমার গোপালের পরিচয় তো অনেকেই দেখতে পাইয়াছে। আমি যে আমার মায়ের মুখ উজ্জল করিতে গিয়া বিফল মনোরথ হইয়া ফিরি। ইহা অবশ্যই কোন নিগূঢ় কারণ আছে, নইলে এমন হবে কেন? এই চরণ পূজা করিয়া অনেকেই তো পাইতেছে। এমন না যে কেহই পায় নাই। তবে আমার বিশ্বাস আছে, আমাকে পাইলে ফিরিতে হয় না। আজ ঢাকার অবস্থা বড় সুবিধা নয়। জয় ব্রজানন্দ হরে। জয় ব্রজানন্দ হরে।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
ওঁ ব্রজানন্দ ওঁ
গুরুধাম,
বাঙ্গুর এভিনিউ, কলিকাতা-৫৫,
তাং ২/৫/১৯৭৭খ্রিঃ
কল্যাণবর বাবা জগদীশ ও কল্যাণীয়া হৈম মাই,
নবদ্বীপ ব্রজধামের জন্য মণিকানন্দ সাধুকে পাঠাইলাম। তোমরা উভয়ে ধামে থাকিয়া তাহাকে সেবা পূজা, আরতি, ভজন, কীর্ত্তন ও ধাম পরিচালনার সর্ব কার্য্যে সাহায্য করিবা, ইহাই আমার একান্ত ইচ্ছা। মণিকানন্দ তোমাদের সাহচর্য্যে ধামের পরিচালনা যথাসাধ্য সুন্দররূপে সম্পন্ন করিবে, আমি নিশ্চিন্তে থাকিব। তোমাদের নিজ নিজ স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখিয়া সাধুকে যথাসাধ্য সাহায্য করিয়া বর্তমানে ধামের সুপ্রতিষ্ঠার সংকল্পেই তোমাদের প্রতি আমার এই আদেশ, তোমাদেরও ভবিষ্যৎ প্রতিষ্ঠা লাভ আমার লক্ষ্য।
স্নেহাশীষ নিও।
ইতি-
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ জয়
12.12.75
C/o, Ladha Ram Sindha Dharamsala
P.O. Brindaban Ahir para
Dt:Mathura (U.P.)
স্নেহাস্পদা হৈম,
তোমার Reply Post card পাইয়া হরিতে বিষাদ হইলাম। তুমি আমার ভক্ত। আমার ভক্তের নাই বিনাশ। তুমি নির্ভয় ও নিশ্চিন্তে থাক। অবিরাম নাম চালাইয়া যাও। শ্বাসে শ্বাসে। নামের আগে যম ভাগে। শয়নে, ভোজনে, উঠিতে, বসিতে, চলাফেরা করিতে, সব সময়ই, ক্ষণমাত্র কাল বিরাম দিবে না। তোমার আসা-যাওয়া ঘুঁচে যাবে। মুক্ত হইবে। ভব বন্ধন থাকবে না ছিন্ন হয়ে যাবে। এই ত সহজ উপায় মুক্তির।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
29.11.75
C/o, Seth Ladha Ram Sindhi Dharamsala
P.O.Brindaban Ahirpara
Dt.Mathura, (U.P.)
কল্যাণীয়া শান্তি আশীর্বাদ চিরঞ্জীব,
মা হৈম, তোমার পত্র পাইয়া বহুদিনের আশা আমার পূর্ণ হইল। আমার বাক্য সফল হইল। খুব সাবধানে বাকী কাজ সারিয়া বেরিয়ে পড়। তোমার গুরুভক্তি থাকিলে শত্রু কি করিতে পারে। গুরু মেহেরবান ত চেলা পালোয়ান। আমি যারে রাখি তারে মারে কে। থাকো রাখো সাঁইয়া মারি সেকেনা কো। তুমি নাম তলোয়ার হাতে লইয়া নির্ভয়ে বসিয়া থাক। তোমাদের জয় হইবেই হইবে। আমি ত আমার ভাঙ্গা দেহ নিয়া সুদূর বৃন্দাবনে পড়িয়া আছি। এখনও কিছুই হয় নাই। খাদ্যাদি অত্যন্ত দূর্ম্মুল্য। শীতও তেমনি অসহ্যনীয়। আমার দেহও ভাঙ্গা। এখন কি করি উপায় দেখি না। গুরু করিতে পারে ভবসিন্ধু পার। এ বিশ্বাসে বসে আছি, আমরা কয়েকটি প্রাণী এখানে আছি। তোমদের কুশল মঙ্গলকল্যাণ হউক।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
ওঁ ব্রজানন্দ ওঁ
গুরুধাম
৭ই আষাঢ়, বুধবার
কল্যাণীয়া ব্রজানন্দ আশীর্বাদ চিরঞ্জীব,
মা হৈম, আগামী ১৩ই আষাঢ়, ২৭শে জুন, মঙ্গলবার বেলা ৮ টার মধ্যে তুমি গুরুধামে আসিয়া পৌঁছিবে। তোমাকে আমার সাথে এক ভক্তালয়ে যাইতে হইবে। তোমাদের উভয়ের জীবন মধুময় হউক। তোমরা আমার কৃপার অধিকারী হও। অত্র শুভ। আমার মঙ্গলাশীষ গ্রহণ কর।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম
রমনা, ঢাকা-২,
১৪/১২/৬৭খ্রিঃ
কল্যাণীয়াব্রজানন্দ আশীর্বাদ চিরঞ্জীব,
স্নেহাস্পদা হৈম, তোমার অসংখ্য প্রণাম ও পত্র পাইয়া পরম আনন্দ লাভ করিলাম। আমার অদর্শন তোমার প্রাণে যে আঘাত দিয়াছে ইহা একটি ভাব-ভক্তির লক্ষণ। তোমার প্রাণে গুরুভক্তি জাগিয়াছে বলিয়াই একমাসের অদর্শন যেন কতদিন বলিয়া মনে করিতেছ। ভক্তি এলেত পলকে প্রলয় জ্ঞান হবেই। আমার মনে হয় তোমার ভক্তির টানে বড় বেশি দিন এখানে থাকিতে পারিব না। গুরুধামে শিবরাত্রি উৎযাপন করিয়া খুবই ভাল করিয়াছ। ইহাতে তোমার অনেক জন্মের পুঞ্জীভূত পাপরাশি দুরীভূত হইয়াছে। গুরুধামটি আমার সৃষ্টি উহার প্রত্যেক অণুপরমাণুতেও আমি বিদ্যামান রহিয়াছি। ধাম, ধামেশ্বর দুই নয়, ধাম দর্শনে আমার দর্শন জানিবে। তুমি তোমার অবসর মত ধাম পরস করিয়া আসিবে। আমিও তোমাকে বলিয়াছি আমার আসল কথা কইবে! গুরু ভক্তি নব দুই একটা গান গাইবে আমি শুনিব। মহামায়াকে অসুস্থ রাখিয়া আসিয়াছি, তাহার খোঁজ নিলে কোন অসুবিধা দাঁড়াইলে তাহা দূর করিবে। আমি ধামে আসিয়া ভক্তদের টানাটানিতে পড়িয়া গিয়াছি। আমার স্থুল দেহটাও বড় সুবিধা যাচ্ছে না। তুমি গুরুতে নির্ভর দাও, বিশ্বাস আন তোমার ইহকালে কি পরকালেও দুঃখ হবে না। তোমাদের জন্য আমারও প্রাণটা ছট্ফট করে কিন্তু কি করি সবাই যে আমার সন্তান, সবাই যে আমার আপন, সকলেই যে আমার মন দখল করে বসে আছে, আশীর্বাদ করি-তোমার স্বাস্থ্যসুখ লাভ হউক। তোমার ছোট বোনের পরীক্ষার দিকে দৃষ্টি রাখিলাম। তোমার বড় বোন হাসপাতাল হইতে মঙ্গলমতই ফিরিয়া আসিয়াছে জানিয়া খুবই আনন্দ পাচ্ছি। তোমার ছোড়দার শরীর ভালই যাবে। ললিতা ভাল আছে জানিয়া আমার আনন্দ হচ্ছে। তোমার মায়ের দেহের অবস্থা ভালই যাবে, মনে রাখিলাম। তোমার ঘরে আমার শিষ্য, যারা স্পেন গেছে তাদের নামও ভুলিয়া গিয়াছি। ফটোগুলি খারাপ হয়ে গেল, আমি আরও মনে করেছিলাম ফটোগুলি তুমি পাঠাইবে।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ জয়
বুড়াশিব ব্রজানন্দধাম
রাধানিবাস, বৃন্দাবন,
৭/৩/৭৬খ্রিঃ
কল্যাণবর গুরু আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা অভয়, তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়া খুবই প্রীতিলাভ করিলাম। আজ কয়েকদিন হয় বুড়াশিব ব্রজানন্দ ধামের রেজেষ্ট্রি হইয়া গিয়াছে। থাকার ঘর ইত্যাদি বেশ আছে। তবুও একটা আসন মন্দির করিতে হইল। ২/৫ দিনের মধ্যেই সিংহাসন পাতব। এখানে আসন পেতে আমার এত আনন্দ হয়েছে যে দেহ কষ্ট থাকিলেও কষ্ট বলিয়া মনে করি না। আমার লীলাভূমি, এবার আমি রাধাকৃষ্ণের ভাব নিয়াই অবতীর্ণ হয়েছি। তাইতে তুমি দেখতে পাবে আমার দেহের বর্ণ কিছু কাল আর কিছু পীত, কৃষ্ণ শ্যামবর্ণ আর শ্রীমতি কাব্য বাবুরাণীর পীতবর্ণ দুই বর্ণ মিশিয়া এবার আমার দেহের বর্ণ শ্যামল পীতবর্ণ হয়েছে। এর আগের বার এসেছিলাম পৃথক পৃথক দেহে। এবার পৃথক দেহে আসি নাই দুই দেহ এক করে এসেছি। শ্রীবৃন্দাবনে আমার আর কোন অভাব আকাঙ্ক্ষা নাই। সবই মিটেছে। আমি দোলের পরই গুরুধামে আসিতেছি। তোমার ঘর ছেড়ে আবার ঘরে ঢোকা ঠিক হয় নাই। তুমি জয় ব্রজানন্দ বলে পরে থাকতে, দেখতে পেতে অলৌকিক লীলা, তোমার পেটের অসুখ অলৌকিক ভাবে দুর হয়ে যেত।
জয় গুরু, জয় গুরু, জয় গুরু।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিব ব্রজানন্দধাম
রাধানিবাস, বৃন্দাবন,
২২/২/৭৬খ্রিঃ
কল্যাণবর গুরু আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা অভয়, তোমার কয়েকখানা পত্রই পাইয়াছি। বয়সাধিক্যে নিজে লিখতে পারি না বলেই যথাসময়ে উত্তর দিতে পারি নাই। তবে তোমার পত্রের মর্ম গ্রহণ করিয়া কৃপা দৃষ্টিপাত করিয়াছি। ভক্তালয় হইতে দৈনিকই ২/৪ খানা পত্র পাইয়া থাকি। উত্তর করিতে পারি না। পত্রের প্রার্থনা অনুযায়ী কাজ করিয়া থাকি। কৃপা দৃষ্টি ফেলিয়া ভক্তদের প্রার্থনা পূর্ণ করি। যেমন জলে কচ্ছপ থাকে, ডিম পারবার বেলায় টানে এসে ডিম পারিয়া জলে গিয়া সে জল হইতেই দৃষ্টি নিক্ষেপ করে ডিম ফুটায়। ভগবান অবতার-পুরুষেরও কার্য্য তাই। তাই এই ব্যারাম ধামে থাকলেই সেরে যাবে। তোমার এই ব্যারামের সুপথ্যই হল সুখ পাক শুকতার ঝোল একটু দধি দুগ্ধই তোমার সুপথ্য। ইহা ধামে থাকলেই ব্যবস্থা করা যেত। বাবা আমিও এই দুরদেশে পরিয়া আছি। এই দারুণ শীত আমার উপর দিয়া গেল। আসন পাততে এসে এই দেহের ওপর দিয়া ভারী কষ্ট গেল। অর্থ দন্ডও হল। এখনও ভোগের অবসান হয় নাই। বৃন্দাবনে সব কিছুই ভারি দুর্মূল্য। এতদিনে মাত্র বাড়ী ক্রয়ের রেজেষ্ট্রী হয়েছে। আসল ঘর নির্মাণের কার্য্য আরম্ভ করিয়াছি।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
1.12.75
C/o,Ladha Ram Sindhi Dharamsala
P.O. Brindaban Ahir Para
Dt.Mathura(U.P.)
কল্যাণবর শান্তি আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা ঊষারঞ্জন, তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম আনন্দলাভ করিলাম। কিন্তু দুঃখিত হইলাম তোমার অসুস্থতার খবর পাইয়া, কিছু চিন্তা করিও না। নির্ভয় হও। গুরু মেহেরবান ত চেলা পালোয়ান। গুরুত তোমার প্রতি প্রসন্ন। শিষ্য কি অবসন্ন হইতে পারে। রাধারাণী যে কি লীলা আমার সাথে আরম্ভ করিয়াছে আজও একটা ঠাই করিতে পারিলাম না। বড় আশা করে এই ভাঙ্গা দেহ নিয়ে আসিয়াছিলাম। কিন্তু রাধারাণী মোটেই আমল দিচ্ছে না। পূর্বের স্থানটা স্বাস্থ্যকর ছিল না তাই পরিবর্তন করে শেষ লাদ্ধারাম সিদ্ধি ধর্ম্মশালায় কোন প্রকার ঠাই নিয়াছি। ভক্তরা সঙ্গে আছে তাই চালাইয়া নিতেছি। ভক্তরাও কোমর বেধে ঠাই করার জন্য লেগেছে, দেখা যাক কি হয়। ধামে যাওয়া বন্ধ ক’র না। ঐ তোমার ঔষধ।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ ।
-0-
জয় ব্রজানন্দ হরে
৫ লর্ড সিংহ রোড, কলিকাতা
১৫/৩/৫০
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা বরদা, আমি এতদিন কলিকাতাই-ছিলাম, অদ্য ঢাকা শিবধামে প্লেনে রওনা হইলাম। যদি ও তোমার সহিত পত্র ব্যবহার হয় নাই কিন্তু তোমার প্রতি আমার মন ছিল। কল্যাণকর দৃষ্টি ছিল। আমি ঢাকায় গিয়াই তোমাকে পৌছ সংবাদ দিব। তুমি নির্ভয় নিশ্চিন্ত থাক। নাম সত্য। নামে থাক, নাম হয়েছে নৌকা। নৌকায় থাকিলে যেরূপ হাঙ্গর কুমীরের ভয় থাকে না, সেরূপ নামে থাকিলে সংসার বাঘে তাহাকে পায় না। আমার শান্তি আশীর্বাদ নাও এবং সকলকে জানাও। তোমার কুশল কল্যাণকামী।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম
রমনা, ঢাকা-২,
২৬শে ভাদ্র, ১৩৫৯ সন।
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা ধীরেন, তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম আনন্দ লাভ করিলাম। আশ্বিন মাসে আমার কলিকাতা যাইবার ইচ্ছা আছে। কোন তারিখে যাইব তাহার কোন ঠিক নাই। সেই সময় হুন্ডি করিয়া টাকা লইয়া যাওয়া যায়। কলিকাতা হইতে শ্রীমান বরদাকে ডাকে কিম্বা নিজে গিয়া দিয়া আসিতে পারি, ইহা ছাড়া তো আমি আর অন্য কোন পথ পাইলাম না। এক্ষণে যাহা ভাল হয় বাবা তাহাই কর। শ্রীমান শান্তির একটি ভাল কাজের চেষ্টায় আছি। শ্রীমান নেভিতে “Navy” একটি কাজের কথা আমাকে লিখিয়া ছিল আমি দৃষ্টি করিয়া দেখিলাম সে কাজ তো মন্দ নয়। তোমার কুশল কল্যাণ ইচ্ছুক।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্ব্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
রমনা, ঢাকা-২,
২০/৪/৬৫ খ্রিঃ
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
আয়ুষ্মতে শ্যামদাস, তোমাদের ভক্তিপূর্ণ পত্র পাইলে বড়ই আনন্দ পাই, তবে বার্দ্ধক্য বশতঃ পত্রের উত্তর করিতে বিলম্ব হয়। তোমাদের যখন যাহা হয় জানাইবা আমি দৃষ্টি ফেলিব, তোমাদের উপর সবসময়ই আমার কৃপাদৃষ্টি আছে। তোমাদের কি আমি ভুলিতে পারি? বিশ্বনাথের কাজ দিয়েছি, তোমাকেও দিব, একটু সবুর কর। এখন নিজানন্দ সাধু কলিকাতা গুরুধামে আছে তার নিকট আমার টাকাটা দিলে আমি পাব। সে হয়তো ভাদ্রমাসের প্রথম সপ্তাহের মধ্যেই ফিরে আসবে। তোমরা কখনও এইভাবে পড়ে থাকবেনা, তোমাদের উন্নতি হবে। হরিদাসের প্রতিও লক্ষ্য রাখিলাম। তুমি আমার শান্তি আশীর্বাদ লও এবং নির্ভয় ও নিশ্চিন্ত থাক।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
রমনা, ঢাকা।
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
আয়ুষ্মতী হেনা, তোমাদের ভক্তিপূর্ণ পত্র পাইলে কতই যে আনন্দ পাই তাহা আর কি বলিব। তোমরা আমার আপনজন। তোমাদের যখন যাই হয় লিখিয়া জানাইবা। পত্রের উত্তর পাওনা বলেই যে আমার কৃপা পাওনা, তা নয়। তোমাদের প্রার্থনানুযায়ী আমি মঙ্গলময় কৃপাদৃষ্টি ফেলিয়া থাকি। শ্রীমান ব্রজনামের প্রতি লক্ষ্য রাখিলাম, তুমি নির্ভয় থাক। আমার নাতীন জামাইয়ের যাতে উন্নতি হয় সে বিষয়ে আমার নজর আছে। বেলাকে বলো সে যেন চিন্তা করেনা, তার অভাব আমি পূরণ করবো। তোমরা সকলেই আমার শান্তিঃ আশীর্বাদ লও।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম,
রমনা, ঢাকা,
২০শে শ্রাবণ ১৩৬৫(বাং)
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
কিরণ মাঈ, অদ্য বরদার পত্র পাইলাম, প্রার্থনা বুঝিয়া পাইলাম। বাবা বরদার অসুখের কথা জানিয়া বিশেষ চিন্তায় আছি। যদিও কোন ভয়ের কারণ নাই, আমি বরদার অসুখ হইবার সময় একখানা পত্র আশীর্বাদ সহ দিয়াছি। তোমাদের সব দিকেই আমি চাহিয়া আছি। তোমরা কোন চিন্তা করিওনা। বরদার অসুখ সারিয়া যাইবে। দেহ থাকিলে তার অসুখ বিসুখও আছে। এতে ভয়ের কি আছে! আমি তোমার কথা কখনই ভুলিয়া থাকিনা। শ্রীমান শান্তি পরীক্ষায় পাশ করিবে। তোমাদের শরীর কেমন আছে জানাইবে। তোমাদের লটারি খেলায় কি হইল, খেলা হইয়া গিয়া থাকিলে জানাইবে। পত্র পাইয়া-বরদার শরীর এখন কিরূপ জানাইবে, আমি একপ্রকার আছি। ধামস্থ সকলেই একপ্রকার আছে। ধীরেন তোমার শরীর কিরূপ জানাইবে।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
স্নেহাষ্পদ শান্তিঃ,
তোমার লেখনী পাঠ করিয়া যারপর নাই শান্তি লাভ করিলাম। তোমাদের পরীক্ষায় দৃষ্টি রাখিলাম। তোমাদের লটারী খেলা কি হইয়া গিয়াছে লিখিবা। আমার শান্তি আশীর্বাদ তোমরা সবাই গ্রহণ করো।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম
রমনা, ঢাকা,
১৩/১০/৬০খ্রিঃ
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা বিশ্বনাথ, আমি কাল P.G. Hospital, Mackenzie word, Bed No.6 এ আসিয়াছি। সপ্তাহ দুয়েক এখানে থাকিতে হইবে। বাবা তোমার ঈস্পিত স্থানেই তোমার চাকুরী হউক-এই আমার ইচ্ছা। প্রণামী পাঠাইতে হইলে-ব্রহ্মচারী বলহরি, গুরুধাম, বাঙ্গুর এভিনিউ, কলিকাতা-২৮ ঠিকানায় পাঠাইবে।
তোমরা সবাই আমার শান্তি আশীর্বাদ গ্রহণ করিবে।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম
রমনা, ঢাকা,
ভাদ্র, ১৩৫৮ সন।
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা অসিতারঞ্জন, তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম শান্তি লাভ করিলাম। তোমার কাকার পত্র আমি অনেকদিন ধরিয়া পাই না। তোমার কাকার পরিচিত জনৈক ভক্তের একখানা পত্র পাইয়াছিলাম। তাহাতে জানিলাম তোমাদের বাসা নরচর হইবে তাই পত্র দিতে পারি নাই। এদিকে আমি গত ৫ই ভাদ্র পা পিছলাইয়া পড়িয়া চলনশক্তি রহিত হই। তারপর ভক্তেরা হাসপাতালে লইয়া যায়। সেখানে X-ray হয়। ভাঙ্গাটুকু নাই সাহেব কেবল বিশ্রাম দিয়া শোয়াইয়া রাখে। তারপর ৪/৫ দিন আলট্রা ভায়োলেট রে দিয়া সাহেব আশ্রমে পাঠাইয়া দেয় এবং আরও ৪ সপ্তাহের বিশ্রাম লইতে বলে। এখন ৮/৯ দিন যাবৎ আশ্রমে, চলাচল করিতে পারিনা। কেবল ঘরেই একটু নরাচরা করি মাত্র। এই খবর পাইয়া জনৈক ভক্ত লিখিয়াছেন- (আমরা নরাধম মহাপাপিগণে অসংখ্য মহাপাপ নিয়ে আপনার ঐ শান্তিময় চরণ যুগল স্পর্শ করি সেই পাপে এইরূপ ঘটিয়াছে, তাহা না হইলে বাবা বুড়াশিবের প্রিয়তম একদেহ পূর্ণাবতার তাঁর এ অবস্থা কিছুতেই হইতে পারে না। বাবা বুড়াশিবের নিকট এই প্রার্থনা যে, যত সত্বর তাঁহার পা ভাল করিয়া দিয়া আমাদিগকে শান্তি দান করুন )। আমি পূজার সময় উপস্থিত হইতে না পারিলেও পূজার পর অবশ্যই দর্শন দিব। তোমাদের সকলের উপরেই আমার মঙ্গলময় দৃষ্টি রহিল। তোমাদের একটু স্বচ্ছল অবস্থা দেখিতে পাইলেই শান্তি পাইতাম । আমি অচিরেই তোমাদের শান্তি দানের চেষ্টায় রহিলাম। ভক্তের দুঃখ কি আমি সইতে পারি! বাবা ভক্তি রাখ।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম
রমনা, ঢাকা।
কল্যানবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা বরদা, তোমার ভক্তিপূর্ণ পত্র পাইয়া পরম আনন্দ লাভ করিয়াছি। আশীর্বাদ করি, তুমি ধনে জনে সুখী হও। তোমার কোন খানেই ভয় নাই। বাড়ীতেই বা অন্যত্র যে কোন স্থানে থাক তুমি নিরাপদে ও স্বচ্ছন্দেই থাকিতে পারিবে। ইহা আমি বিশেষ ভাবে জানিয়াই কহিতেছি। বাড়ীতে থাকিলেও তোমার কোন ভয়ের কারণ নাই। এখন দেশের অবস্থা ক্রমশই ভালর দিকে গড়াবে। পূর্বের মত প্রাণের ভয় আর এখন নাই। আর এক কথা তুমিতো ভক্তরাজ, ভগবানের কৃপার পাত্র, তোমার সহজেই সমস্ত শুভ ও কল্যাণ হইবে। ভগবানের মহিমা অপার তাঁর কৃপায় কি-না হয়, মৃত ব্যক্তি জীবন পায়, শিলা জলেভাসে, কাঠবিড়ালী সাগর বাঁধে, ডুবে অতল জলে তাঁর লীলা কে বুঝে। বাবা, তুমি আনন্দকরে খুব করিয়া নাম চালাইয়া যাও। মনের আধার সব দূর হয়ে যাউক। তাঁর প্রতি-ভক্তি স্থাপন করিয়া বসিয়া থাক। সর্বসিদ্ধি তোমার করতলগত। গাভী বাচ্চা দিয়াছে জানিয়া বড়ই আনন্দ হইল, সেবায় লাগাইয়া লও। তারপর যা করিতে হয় করিও। আমি ভালই আছি, ধামস্থ সকলেই ভাল আছে। তুমি আমার শান্তি আশীর্বাদ লও। মাঈ বাড়ী আসিলে আমাকে জানাইও।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম
রমনা, ঢাকা-২,
১০ই কার্ত্তিক, ১৩৫৫ সন।
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
বাবা বরদা, তোমার বিজয়ার প্রণাম গ্রহণ করিয়াছি। আশীর্বাদ করি, তুমি নির্ভয় ও নিশ্চিন্ত হও। দিন একরূপ চলিয়া যাইবেই। তুমি জয় ব্রজানন্দ হরে বলিয়া আনন্দে মজিয়া থাক । অন্নসহ স্থান সেই করিবে। কোন কিছুরই অভাব বোধ করিও না। আমি যোগাইতেছি। আমার সীমা আশাপূরণ। বাবা, তোমাকে কোনদিন অভাবে রাখি নাই আর রাখিবও না। শ্রীমান শ্যামদাস অচিরেই ভাল হইবে। সে আমার হাতের মুঠে। তাহারা আমরণ আমার সখা। সাহাজাদ পুর হইতে পত্র পাইলাম। মাঈ লিখিতেছে, শীতের সময় শান্তিপুরে গেলে আমার অসুখ দেখা দিতে পারে, ডাক্তার বলে। কিন্তু আমি তোমার সংসারের কাজ করিতে চাই। এখন তুমি যাহা ভাল মন করো তাহাই করিব।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম
রমনা, ঢাকা-২
কল্যাণীয়া নারায়ণী আশীর্বাদ চিরঞ্জীব,
ঝুনু, তোমার ঁবিজয়ার প্রণাম গ্রহণ করিলাম । আশীর্বাদ করি, তুমি চির সুখী হও। আমার দর্শন পাইবার জন্য লিখিয়াছ – কি ভাবে যে তোমাকে দর্শন দিব তাহা আমিও বুঝিয়া উঠি না। আমার গত পৌষ হইতে উদরে একটা বেদনা হয়। বেদনা মাঝে মাঝেই হইয়া উঠে সেজন্য কোথাও যাইতে পারি না। নাহলে, এতদিনে অবশ্য দর্শন পাইতে। যাহোক, তোমাদের যদি ভাগ্যে থাকে, তবে ঈদের সময় চেষ্টা করিয়া দেখিব।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
জয় ব্রজানন্দ হরে
বুড়াশিবধাম
রমনা, ঢাকা-২,
৩১/১/৬৬
কল্যাণবর নারায়ণ আশীর্বাদ চিরঞ্জীব,
আয়ুষ্মতে শ্যামদাস, তোমার নববর্ষের প্রণাম পাইয়া আশীর্বাদ করিতেছি এই বছরেই তোমার চাকরী হউক। অর্থ কষ্ট দূর হউক। লুপ্ত মান, গৌরব ফিরে আসুক। বাঞ্ছা পূরণ হউক। এই বছরে তোমার পূর্ণ শান্তি বিস্তার হইবে। তুমি নির্ভয় ও নিশ্চিন্ত হও। এবার আমি দর্শন দিব। তোমাদের দুঃখ কষ্ট আমার সহ্য হইতে চায়না। এবার তোমাদের কাছ ছারী নাই। কেবল গুরুনাম দিনান্তে একবার স্মরণ করিবে। আমার সর্বশক্তি এই নামের মধ্যেই দিয়েছি। একটু নিষ্ঠা ভক্তি সহকারে নিলেই তোমাদের ইহলোকে সুখ ও পরলোকে পরামৃত লাভ হইবে, তোমাদের আর কোন সাধন ভজন নাই। বরদার সবগুলি ভজন আমার কাছে নাই। আর আমাকে দেয়ও নাই। তুমি, হরু, ধীরেন, হাসি, হেনা, বিশ্বনাথ, বেণী, বন্দু, রুনু, শান্তি সকলেই আমার শান্তি আশীর্বাদ লও।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
আশীর্বাদক
স্বামী ব্রজানন্দ।
-0-
ভজন রত্নমালা
অর্ঘ্যম্
নিত্যং পূর্ণং পরমাত্মরূপম্
নিরঞ্জনং তং দেবাদিদেবম্ ।
যোগিজনবাঞ্ছিতং পরমার্থপ্রদম্
ভজামি ব্রজানন্দ পদারবিন্দম্ ।। ১
লম্বোদরং তং শ্যামতনুধরম্
জানুলম্বিত বর্ত্তল যুগ্মকরম্ ।
দয়ানিধিং সাধুজনৈক গতিম্
ভজামি ব্রজানন্দ পদারবিন্দম্ ।। ২
ভবভীতি হরণং ভবরোগ নাশনম্
ত্রিতাপ দহনং কলুষ শোষণম্ ।
অভীষ্ট দাতারং শঙ্কট ত্রাতারম
ভজামি ব্রজানন্দ পদারবিন্দম্ ।। ৩
চন্দন চচ্চিত প্রশস্ত ভালম্
বক্ষঃ বিলম্বিত কুসুম হারম্ ।
কটীবাস শোভিতং সিদ্ধাসনস্থম্
স্মরামি ব্রজানন্দ পদারবিন্দম্ ।। ৪
বরাভয় করং প্রেমাশ্রু নেত্রম্
পতিতোদ্ধারে ভুশমাদ্রছিত্তম্
করুণাবতারং শিশোরিব স্বভাবম্
স্মরামি ব্রজানন্দ পদারবিন্দম্ ।। ৫
ধর্ম্মার্থ কামান্ সদাবিতরণম্
ভক্তভক্তানাং ভবভীতি হরম্ ।
শরণাগতানাং শরণং পুণ্যম্
স্মরামি ব্রজানন্দ পদারবিন্দম্ ।। ৬
হরিকথা কীর্ত্তনে সুমধুর কন্ঠম্
হরিকথা শ্রবণে পুলকিতমঙ্গম্ ।
হরিগুণ মননে নিশ্চল দেহম্
নমামি ব্রজানন্দ পদারবিন্দম্ ।। ৭
শিবোহহং শিবোহহং চিরং কুজন্তম্
মহতো মহীয়ান্ গতোহসি শিবত্বম্ ।
প্রফুল্ল বদনং ব্রজরাজ তুল্যম্
নমামি ব্রজানন্দ পদারবিন্দম্ ।। ৮
নাহং জানে তব মহিমান্
ক্ষমস্ব কৃপয়া মমাপরাধম্ ।
নিত্যং ভজামি স্মরামি নিত্যম্
নমামি ব্রজানন্দ পদারবিন্দম্ ।। ৯
শ্রীশ্রীশিবচতুর্দ্দশী, শ্রীশ্রীচরণ কৃপাপ্রার্থী—
বুড়াশিবধাম, রমনা, ঢাকা ১৩৪৫- দীনাতিদীন, ‘কুমার’ বরিশাল ।
।। লীলা পরিচয় ।।
(১)
(তুমি) পাপীর জন্য অবতীর্ণ
ধন্য ব্রজানন্দ আমার
এবার ধন্য অবতার ।
( ধন্য পাপী, ধন্য কলি, ধন্য ব্রজানন্দ আমার )
এবার ধন্য অবতার ।
আছিলে গোলকধামে,
আসিলে বৃন্দাবনে-
গোলকের মহাপ্রেম
করিলে রাধার সনে,
সে প্রেমের বংশী তানে
মাতালে জগৎ জনে,
মরি কি লীলা চমৎকার
প্রেমেতে রইলে ঋণী,
সে ঋণ শুধবে বলে
রাধা হ’ল মহাজন,
দাসখৎ লিখে দিলে ।
করিলে অঙ্গীকার, তিনবার ক’রে লীলা,
শুধবে সেই প্রেমের ধার ।
(২)
হেথায় আবার তাই আসিলে
গোলক ছাড়ি,
রাধার প্রেমোদাসী হইলে
হে গৌর হরি,
সে নামে পাগল পারা
হলে যে প্রেম ভিখারী,
ফিরলে কত দ্বারে দ্বার ।
যে দিন শেষের দিনে-
সে লীলা সাঙ্গ হয়
শ্রীক্ষেত্রে সংকীর্ত্তনে-
মহাভাবে ভাবময়
মিশিলে জগন্নাথে
ভক্তরা পাগল প্রায়
সবার সে কি হাহাকার ।
(৩)
আবির্ভূত হ’য়ে পুনঃ
বলিলে ভক্তগণে
শ্রীধাম শ্রীক্ষেত্র হ’তে
পুনঃ যে ঈশান কোণে
করিবে প্রেমের লীলা
যত সব ভক্তগণে
সময় যে গো হ’ল তার ।
তোমার শেষের লীলা
করিতে তাই এবার
এসেছে ব্রজের চাঁদ
ব্রজানন্দ আমার,
সে চাঁদে জগৎ আলো
(মনরে) খুলে দে মনের দ্বার
এবার যাবে অন্ধকার ।।
বুড়াশিবধাম
রমনা, ঢাকা ।
২০শে আষাঢ়, ১৩৩৯ বাং
মানুষ হয়ে বসে আছ, জীবে চিনে না
ধরা দিলে না ধরা দিলে না, জীবে চিনে না ।
হে ব্রজানন্দ বুড়াশিব, জীবে জানে না ।
একুল ওকুল দুকুল খেয়ে, জ্ঞানের প্রদীপ জ্বেলে নিয়ে
শিব হয়ে বসে আছ, জীবে চিনে না ।
ভক্তির ছড়া ছড়িয়ে দিয়ে জীবের মন টেনে নিয়ে
বাঁশী হাতে বসে আছ, জীবে চিনে না ।
অঘাসুরা, বকাসুরা, কংস আর শিশু ছোড়া
বীর দর্পে কুরুক্ষেত্রে, অসুর কুল ধ্বংস করে
গোপীর প্রেমে লাথি খেয়ে রাজা হয়ে বসে আছ
মনে পড়ে না ।
জীবের মঙ্গল তরে, অবতীর্ণ শিবধামে,
ভক্তির বিশ্বাস বিলিয়ে দিচ্ছ জীবে বুঝে না ।
তুলসী ।
ওঁ শিবায় নমঃ
সাঁজাবো তরে সাঁজাবো তরে
অতি যতন করে
মোহনবাঁশী মোহনচূড়া ব্রজানন্দ হরে ।।
তুলসীর হার দিব তোর গলে
চন্দন চরচিত দিব্য ভালে,
রত্নে বিভূষিত কুণ্ডল করণে
শিরে জটাজুট ব্রজানন্দ হরে ।।
চরণে দিব তোর রাঙ্গা ফুল ঢেলে
শংখ-চক্র-গদাপদ্ম দিব তোর করে
নূপুর বাধিয়া দিব প্রেমেরি ডোরে
রুনু ঝুনু রুনু ঝুনু নাচাবো তরে
নাচাবো তরে নাচাবো তরে কাল রাখাল বেশে
মোহনবাঁশি মোহ্চূড়া ব্রজানন্দ হরে ।।
তুলসী আর গঙ্গা জলে পুষ্প আর বিল্বদলে
পূজিলে কি তোমায় মিলে অশ্রুজলে
না ভিজালে চরণ তোমার ।
রাঙ্গা চরণে আত্নবলি দিয়ে
রেণু হয়ে থাকিব চরণ পরে,
সাঁজাবো তোরে মনের মতন করে
মোহনবাঁশী মোহনচূড়া ব্রজানন্দ হরে ।।
সেবকানুসেবক-তুলসী ।
যোগ বলে বলীয়ান ব্রহ্মানন্দময়
তপঃ আয়ত্ত যাঁর সাধন চতুষ্টয় ।
দ্বন্দের অতীত যিনি স্থাণুর সমান,
রোধিয়া ইন্দ্রিয়দ্বার করেন ধেয়ান ।
পুণ্যধাম মুখরিত শিবোহম্ রবে
শান্তিধারা বিতরিয়া নরনারী সবে ।
যত্র জীব তত্র শিব ভেদ নাহি জ্ঞান,
আপনি আচরি ধর্ম্ম অপরে শিখান ।।
বিষয়ে নির্লিপ্ত তবু রত পরহিতে
সংসারে ত্রিতাপ দগ্ধ জীবে শান্তি দিতে ।
ধর্ম্ম সংস্থাপন অর্থে এই পুণ্য ভূমে
অবতীর্ণ হয়েছেন যেন ধরাধামে ।।
অশিব করিয়া নাশ শিবের সমান
সতত করেন রক্ষা এই শিব-স্থান ।।
তোমারই
চির আদরের
‘সুখেন্দু’
সমর্পণ
এবার ১৩৩৭ সনে ১লা বৈশাখ বলে ।
হেমন্তকে সঁপে দিলাম তোমার চরণ তলে ।।
ব্রজানন্দ নামটি হলো
অকারণে লাগলো ভালো
লাগলো ভালো,
পথিক আমায় পথ ভুলালো
সেই নয়নের জলে ।
আজকে ঘরের পথ হারালেম তোমার পথের ছলে ।
তুমি শুধু মুখ তুলে চাও বলুক যে যা বলে ।।
বিনীত-
গোবিন্দানন্দ
বুড়াশিব-রমনা, ঢাকা ।
৺বুড়াশিব মঠাধীশ শ্রীশ্রী স্বামীজীর তত্ত্বমসির উপদেশটি সংসার দুঃখ নিবারণের একমাত্র উপায়স্বরূপ বিবেচনা করিয়া লোক হিতায় প্রকাশ করিলাম ।
ভৈরবী-একতালা
বল সবে মিলি প্রেমানন্দে মাতি
“তত্ত্বমসি” এই মহাবাক্য ।
সংসারের দুঃখ নাশিবে যদ্যপি
কর তবে ঐ পদে লক্ষ্য ।
ভজ ব্রজানন্দং ভজ ব্রজানন্দং
ভজ ব্রজানন্দং মূঢ়মতে ।
শুন মন দিয়া আমারি বচন
ত্বং পদ কাকে বলে ;
নও জড় দেহ ত্বং অথবা তুমি
বলি এই জনস্থলে
ভজ ব্রজানন্দং ভজ ব্রজানন্দং
ভজ ব্রজানন্দং মূঢ়মতে ।।
দেহ তব স্থুল কৃশ, হ্রস্ব, দীর্ঘ
তুমি নও কভু তাই ;
দেহের ব্রাহ্মণ শূদ্র আদি জাতি
আত্মার ত জাতি নাই
ভজ ব্রজানন্দং ভজ ব্রজানন্দং
ভজ ব্রজানন্দং মূঢ়মতে ।।
ঘটাদির ন্যায় দেহ তব গ্রাহ্য
সদা অচেতন রয় ;
আত্মা যে গ্রাহক চৈতন্যময় শুধু
এইত অনুভূত হয় ।
ভজ ব্রজানন্দং ভজ ব্রজানন্দং
ভজ ব্রজানন্দং মূঢ়মতে ।।
আমারই দেহ বলে সবে মিলি
আমিইত দেহ বলে না ;
পৃথক গ্রাহ্য দেহ গ্রাহক আত্মাতে
কভু জড় দেহ তুমি না ।
ভজ ব্রজানন্দং ভজ ব্রজানন্দং
ভজ ব্রজানন্দং মূঢ়মতে ।।
আত্মা কভু নয় ইন্দ্রিয় সকল
কার্য্য সাধনে যন্ত্রমাত্র;
কেমনে গণিবে এই তব আত্মা
খোঁজে এরা আপন স্বার্থ ।
ভজ ব্রজানন্দং ভজ ব্রজানন্দং
ভজ ব্রজানন্দং মূঢ়মতে ।।
সবে বলে শুনি চক্ষুরাদি মন
চক্ষুরাদি নই আমি ;
তাই গ্রাহ্য দেহ গ্রাহক আত্মাতে
ভিন্ন সদা মনে গণি ।
ভজ ব্রজানন্দং ভজ ব্রজানন্দং
ভজ ব্রজানন্দং মূঢ়মতে ।।
স্বপনে মোদের থাকে অস্তিজ্ঞান
থাকে না জ্ঞান ইন্দ্রিয়ের ;
ইন্দ্রিয়াদি তাই ঘটাদিরই তুল্য
আত্মত্ব নাই ইহাদের ।
ভজ ব্রজানন্দং ভজ ব্রজানন্দং
ভজ ব্রজানন্দং মূঢ়মতে ।।
অন্তঃকরণ বৃত্তি মন তেমনই
কভু আত্মা বা তুমি না ;
ইন্দ্রিয়াদির ন্যায় মনটীও তাই
সাধন যন্ত্র বই কিছু না ।
ভজ ব্রজানন্দং ভজ ব্রজানন্দং
ভজ ব্রজানন্দং মূঢ়মতে ।।
কখনও মোরা বলি এই কথা
ছিল ডুবি মন বিষয়ে ;
দেখিয়াও আমি দেখি নাই তাহা
কে রাখিল মোরে ভুলায়ে ।
ভজ ব্রজানন্দং ভজ ব্রজানন্দং
ভজ ব্রজানন্দং মূঢ়মতে ।।
তাইত এখনি বুঝিতে হইবে
পৃথক আত্মা মনেতে ;
সুষুপ্তির কালে আত্মা পড়ি থাকে
মন থাকে না দেহেতে ।
ভজ ব্রজানন্দং ভজ ব্রজানন্দং
ভজ ব্রজানন্দং মূঢ়মতে ।।
তাই বলি আমি দেখহে বিচারি
নয়ত এক আত্মা মন;
জ্ঞানী যে জন ভ্রমেও কখন
ভুলে না কভু এ বচন ।
ভজ ব্রজানন্দং ভজ ব্রজানন্দং
ভজ ব্রজানন্দং মূঢ়মতে ।।
হায় স্থিরীকৃত বুদ্ধির আত্মত্ব
নিশ্চয়াত্মিকা বুদ্ধি এই ;
মনেরি মত সবে বলি মোরা
ছিল ডুবি বুদ্ধি বিষয়ে ঐ ।
ভজ ব্রজানন্দং ভজ ব্রজানন্দং
ভজ ব্রজানন্দং মূঢ়মতে ।।
সুষুপ্তির কালে আত্মা থাকে দেহে
বুদ্ধি কভূত থাকে না ;
বুদ্ধিও তাই ইন্দ্রিয়াদির ন্যায়
যন্ত্র বই আর কিছু না
ভজ ব্রজানন্দং ভজ ব্রজানন্দং
ভজ ব্রজানন্দং মূঢ়মতে ।।
ত্যজ অহংজ্ঞান বুদ্ধিতেও তুমি
পাছে যা থাকিবে শেষ ;
সেই হও তুমি নির্ব্বন্ধ নির্ম্মুক্ত ;
মনোবাক্যের অগোচর ।
ভজ ব্রজানন্দং ভজ ব্রজানন্দং
ভজ ব্রজানন্দং মূঢ়মতে ।।
কদাপি না হয় তব এই আত্মা
অহংকারের সমকক্ষ ;
করিলে প্রয়োগ “কৃ” ধাতুর ক্রিয়া
ঘুচি যাবে তব ঐ লক্ষ্য ।
ভজ ব্রজানন্দং ভজ ব্রজানন্দং
ভজ ব্রজানন্দং মূঢ়মতে ।।
প্রাণ নয় কভু আত্মা এই ভবে
মম প্রাণ সবায় বলে ;
কদাপি না কহে প্রাণ হই আমি
প্রমাণে তাহাই ফলে
ভজ ব্রজানন্দং ভজ ব্রজানন্দং
ভজ ব্রজানন্দং মূঢ়মতে ।।
তাই দেহ মন ইন্দ্রিয়াদি যত
আত্মারই ব্যাপার মাত্র ;
নাই স্বতন্ত্রতা সত্ত্বায় তাদের
নাইত কভু ভিন্ন গোত্র ।
ভজ ব্রজানন্দং ভজ ব্রজানন্দং
ভজ ব্রজানন্দং মূঢ়মতে ।।
“তত্ত্বমসি” বাক্যে ত্বং পদ হ’তে
লক্ষিছে এই জীব আত্মা ;
দেহ মন প্রাণ বুদ্ধি অহংকার
এদেরই অতীত তাহা ।
ভজ ব্রজানন্দং ভজ ব্রজানন্দং
ভজ ব্রজানন্দং মূঢ়মতে ।।
এই মহাবাক্যে তৎপদ দ্বারা
বুঝিবে সেই পরম আত্মা;
এইরূপ “তত্ত্বমে” জীবে পরমে
সূচিত হয় একাত্মতা ।
ভজ ব্রজানন্দং ভজ ব্রজানন্দং
ভজ ব্রজানন্দং মূঢ়মতে ।।
সেই তুমি হও জানিয়া নিশ্চয়
উল্লঙ্ঘ সংসার দুঃখ ।
আমি মারিলাম বা মারিল আমায়
কেন কর বৃথা শোক ।
ভজ ব্রজানন্দং ভজ ব্রজানন্দং
ভজ ব্রজানন্দং মূঢ়মতে ।।
বিনীত-শ্রীকৃষ্ণধন দাস
(পঞ্চমীঘাট)
(কালেংরা মিশ্র একতালা)
সচ্চিদানন্দ স্বরূপ পরব্রহ্ম যাহা ।
শুন শুন ওহে জীব তোমরাই তাহা ।।
অজ্ঞান আবরণে শুধু প্রচ্ছন্ন হইয়া ।
জীবরুপে রহিয়াছে প্রকাশ হইয়া ।।
শুক্তি যথা ভ্রমে প্রকাশ রজত রূপে ।
তোমরাও তেমনি প্রকাশ জীব রূপে ।।
ভ্রমবশে জীবরূপে নিজকে জানিয়া ।
রহিয়াছ জন্ম মৃত্যুর অধীন হইয়া ।।
পুনঃ পুনঃ আসা যাওয়া করিয়াছ সার ।
ভ্রমিতেছ নানা যোনি সবে বার বার ।।
চাহ যদি ফাঁকি দিতে যমেরে এবার ।
ভক্তি যুক্ত হয়ে শুন বচন আমার ।।
আমার আদর্শ এই “শিবোহম” নাম ।
নিরন্তর জপি সবে যাও মোক্ষধাম ।।
অবিদ্যাকে কর সবে এইরূপে নাশ ।
জীবে শিবে ঐক্য হবে স্বরূপ প্রকাশ ।।
লভিবে নির্ব্বাণ পদ নাহিক সংশয় ।
ভাবেতে ভাবনা সিদ্ধি জানিবে নিশ্চয় ।।
জীব ভাবে থেকে থেকে পেলে জীব ভাব ।
শিব শিব বলে পুনঃ কর মুক্তি লাভ ।।
রাম রাম কৃষ্ণ কৃষ্ণ বল মন দিয়া ।
তোমরাও রাম কৃষ্ণ যাইবে হইয়া ।।
ইহাই যে সাধনার মূল তত্ত্ব হয় ।
ইহা ভিন্ন সাধনাটি অন্য কিছু নয় ।।
স্বাভাবিক প্রবৃত্তির বিষয় হইতে ।
মনটিকে নিয়ে হয় বিমুখী করিতে ।।
বিষয়াভিমুখী বৃত্তি করি ব্রহ্ম মুখী ।
সদানন্দ লভি জীব হয়ে যায় সুখী ।।
যমুনা বহিল যেমন উজান সতত ।
গোপিদের ভজনাও ছিল সেই মত ।।
রাম কৃষ্ণ দেবও যে গেছেন বলিয়া ।
বৃত্তিগুলোর মোড় শুধু দেও ঘুরাইয়া ।।
এই সাধনার হলে আত্মদর্শন ।
পরমাত্মার সঙ্গে হয় একাত্ম মিলন ।।
আত্ম সাক্ষাৎকারকেই বলে জীবন মুক্তি ।
আর এক নাম তার ব্রজানন্দ প্রাপ্তি ।।
রেবতী-আমিরাবাদ
পিলু-একতালা
চরণে নূপুর-বাজিছে মধুর,
ঠমকে ঠমকে নাচে ।
ব্রজানন্দ হরি সে ব্রজ বিহারি,
হৃদয় পটে রাজে ।
রূপ মনোহর মূরতি সুন্দর,
শিবোহম ধ্বনি করে ।
পতিতে তারিতে ঢাকা নগরীতে,
সন্ন্যাসীর বেশ ধরে ।
প্রেমে ঢল ঢল আঁখি ছল ছল,
ব্রজানন্দ বলে নাচে ।
ভক্তগণ সঙ্গে নাচে নানা রঙ্গে,
প্রেম আকুল হয়ে যাচে ।
(কিবা) শান্ত সুশীল মুরতী সুন্দর,
সদাই ভাবেতে ভোলা ।
ভূভার হরিতে এলে অবনীতে,
লইয়ে পারের ভেলা ।
( কিবা ) বিভূতি ভূষিত ললাটে শোভিত,
গৈরিক বাস অঙ্গে শোভে ।
দেখিতে সুন্দর অতি মনোহর,
ভক্ত জন মন লোভে ।
পূর্ণ ব্রহ্ম তুমি, ব্রজানন্দ হরি,
পাবে তব নামে মুক্তি ।
দিয়ে দরশন চুরি করি মন,
শিখায়ে দেও প্রেম ভক্তি ।
( আজি ) পূর্ণিমার রাতে ভক্তগণ সাথে,
লীলা করিবেন ভগবান ।
ঝুলন দোলায় দুলাব তোমায়,
সঁপে দিয়ে মন প্রাণ ।
বুড়াশিব ধামে ব্রজানন্দ নামে,
বিরাজিত ভগবান ।
ডোর কৌপিন ধারী, ব্রজানন্দ হরি
করিছ আপন মহিমা গান ।
তুমি নারায়ণ-দেব নিরঞ্জন
আগম নিগম সার ।
তুমি চরাচর সাগর ভূধর
তুমি সর্ব্ব মূলাধার ।
কমন্ডুলুধারী ব্রজানন্দ হরি;
শুভ্র বিমল কান্তি ।
ত্রিতাপ নাশিছ ফুঁকারে কহিছ
শান্তি ! শান্তি ! শান্তি !!!
নিশিকান্ত, বরিশাল
—
বাউলের সুর-একতালা
ভগবানটা চোখের সামনে তাঁরে চিন্তে পারলাম না ।
তাঁরে চিন্তে পারলাম না,
তাঁরে জানতে পারলাম না,
তাঁরে বুঝতে পারলাম না,
তাঁরে ধরতে পারলাম না ।।
না চিনালে চিনব কিসে, না জানালে জানব কিসে,
ইচ্ছাময়ের ইচ্ছা বিনে কিছুই হবার না ।
প্রাণে যদি চাইত চিন্তে, চিনা দিত সে আমাকে,
চায় না প্রাণে তাঁরে চিন্তে কেমনে দিবে চিনা;
ঠিক ঠিক ভাবে চাইলে পরে চিনা দিত সে আমারে,
চাওয়ার মতন চাওয়া আমার কিছুই যে হচ্ছে না ।
তাঁরে বলে আছি বা কৈ, কর্ত্তা বাবু সেজে রই,
তাই যে আমার কোন কাজ ছুঁইরে তিনি দেখেন না ।
মূলে কিন্তু সেও বরে, বুঝি না তা মায়ার ফেরে,
এই লক্ষ্যটা হয়ে গেলেই কিছুতে আর পায় না ।
ব্যাকুলতা নাইক মোটে, জাগবে কিসে হৃদয়-পটে ,
মুখের কথায় মিল ত যদি কেউত বাকি রইত না ।
ব্যাকুলতা প্রাণে যার জেগে ওঠে অনিবার,
সে বিনে যে কেউ আর তাঁর দেখা পায় না ।
ওটি হলেই সব হয়, কৃপা ভিন্ন হবার নয়,
কৃপার ভিখারী হয়ে কররে মন প্রার্থনা ।
দেখা দেও দেখা দেও, ধরা দেও ধরা দেও,
ঘুরাঘুরি করে আমায় যাতনা আর দিও না ।
বল ব্রজানন্দ নাম পূর্ণ হবে মনষ্কাম,
নাম বিনে যে কেহ কভু তাহাঁর দেখা পায় না ।
ব্রতী-আমিরাবাদ
-০-
শ্রীমৎ স্বামী ব্রজানন্দ সরস্বতী গুরুদেব চরণে
প্রার্থনা
নবীন বরষে মনের হরষে
পরমেশ তব চরণে,
আশা চিরকাল কাটে যেন কাল
(ঐ) রাতুল চরণ শরণে ।
এ নব বরবে পিতা পরমেশে
নব ভাবে সাজে সাজিয়ে,
মানস কুসুম ঢালি অনুপম
যাচি পদে আজি মজিয়ে ।
(যেন) কর্ম্মময় ভবে নর-নারী সবে
অবসর সদা লভিয়ে,
(করি) তব নাম গান জুড়ায় পরাণ
হরষিত মনে বসিয়ে ।
(মম) আর কিছু নাই এই ভিক্ষা চাই
শক্তি নাহি স্তুতি করিতে,
(আমি) যে দিকে যখন ফিরাই নয়ন
তব রূপ পাই হেরিতে
যত মহাজন (তব) করুণা ভাজন
(আমি) অভাজন আছি পড়িয়ে,
করি কৃপা দান হের ভগবান
পাপ তাপ নাশ করিয়ে ।
(তব) অপরূপ ওহে বিশ্বভুপ
বিরূপ হ’য়ো না অধমে,
পদে এ মিনতি মোর বিশ্বপতি
(বড়) যাতনা পেতেছি মরমে ।
পূর্ণ ব্রহ্ম তুমি ব্রজানন্দ স্বামী
কৃপা কর নিজ গুণে,
যেন তব নাম স্মরি মুক্ত হ’তে পারি
এই ভিক্ষা তব চরণে ।
১লা বৈশাখ,১৩৩৩ সন ।
সুবর্ণপ্রভা
রাজফুলবাড়ীয়া,
ঢাকা ।
-০-
বসন্ত বাহার-একতালা
আওত মুরারী ব্রজানন্দ হরি,
শিবোহম্ ধ্বনি করিবে ।
হৃদয়-দোলে ব্রজানন্দ দোলে
সন্ন্যাসীর বেশ ধরেরে ।
চরণে-নূপুর বাজিছে মধুর,
ঠমকে-ঠমকে নাচেরে ।
নবজলধর শ্যাম নটবর,
জ্ঞানময় ওহে আনন্দ সাগর ।
মন্দ মন্দ চলিছে মধুর,
জ্ঞান বৈরাগ্য বিতরিয়ে ।
মস্তক মুণ্ডিত গৈরিক বসন,
কিবা সুন্দর অতি মনোহর ।
ডোর কৌপিন কটিতে শোভে,
গলে বনমালা শোভে ।
এস প্রাণ সখা হৃদয়-মন্দিরে,
নটবর বেশে সাজাব তোমারে ।
ভক্তি চন্দন করিয়ে লেপন,
মনফুলে আজি পুজিব হে ।
রসিক নাগর রসের সাগর,
শ্যামকান্তি দীপ্ত কলেবর ।
তুমি অনন্ত নব বসন্ত,
বুড়াশিব ধামে আজিরে ।
নিয়ে সব ভক্ত নর নারী,
খেলনে আয়ে ব্রজানন্দ হরি ।
লাগায়ে হোলী ভক্ত অঙ্গে,
নাচত রস রঙ্গেরে ।
গাওত মিলি ব্রজ আনন্দে,
সঙ্গে নিয়ে সব ভক্ত বৃন্দে ।
লপট ঝপট খেলতে হোলী,
ত্রিভঙ্গিমা ঠামে ঢলেরে ।
শচীন, জরিয়াটুলী-ঢাকা ।
পিলু মিশ্র একতালা
বাহিরে তোমারে খুঁজিয়া খুঁজিয়া,
ক্লান্ত চরণে আজ ।
ফিরিয়া দেখিনু হৃদয় আসনে,
আমারি হৃদয় রাজ ।
কত যুগ হ’তে আমার লাগিয়া,
চাহিয়া পথের পানে ।
ওপথে যেও না ফিরে এসো বলে,
ডেকেছে ব্যাকুল প্রাণে ।
কত ভালবাস এতো কাছে আছ,
তুমি যে আমার আমি ।
মোহ-মদিরার বিভোরতা মোরে,
বুঝিতে দেয়নি স্বামী
অসীম অনন্ত হে শিব সুন্দর,
আনন্দ সুধার খনি ।
ব্রজানন্দ-হ্রদয় বিহারী,
আমার পরশ মণি ।
ভ্রান্তি কালিমা হইল বিলয়,
বিমল চরণ পরশে ।
আমার মাঝারে পাইয়া তোমারে,
পূর্ণ মিলন হরষে ।
শিব-প্রিয়া –কাশী ।
-০-
খাম্বাজ-একতালা
হে রস স্বরূপে তুমি মধুর,
মধুর হতে ও মধুময় ।
তোমারি স্বরূপ কে বলিয়া দিত,
যদি না লইতে দেহাশ্রয় ।
হাড় মাংস মোরা দেখিতে আসি নাই,
তোমারি এ দেহ দেবালয় ।
এ মন্দিরে সদা জাগ্রত দেবতা,
আপন স্বরূপ করিয়া লয় ।
জিজ্ঞাসু আমরা তাই ছুটে আসি,
তোমারি মন্দির দুয়ারে ।
এ মন্দিরে মোদের আছে প্রয়োজন,
ব্রজানন্দ পাই মন্দিরে ।
শিব-প্রিয়া-কাশী
পূরবী-একতালা
পূজার সামগ্রী মোর,
প্রণাম নয়ন জল
তাই আনিয়াছে দেব
ধোয়াতে চরণতল ।
তোমাকে দিবার মত,
আমার কিছুই নাই ।
কায় মন প্রাণে শুধু
তোমারি হইতে চাই ।
সর্ব্বক্ষণ পাইতেছি,
ব্রজানন্দ-আশীর্ব্বাদ ।
সর্ব্বাঙ্গ লুটায়ে করি,
চরণেতে প্রণিপাত ।
শিব-প্রিয়া-কাশী
-০-
মিশ্র-পূরবী-তাল আড়ঠেকা
পূর্ণ করিয়াছ দিয়ে,
অসীম কৃপা করুণা ।
কত না ভাবে পাইয়া তোমারে,
হারায়ে ফেলেছি আপনা ।
কখন বা দেখি বিশ্ব ব্যাপিয়া,
শ্রীগুরু-ব্রজানন্দ-ভাসে ।
তাহারি অঙ্গুলী চালনে বিশ্ব,
ছন্দে ছন্দে নাচে ।
কখন বা দেখি আচার্য্য শঙ্কর,
জ্ঞান গরিমা মণ্ডিত ।
কখন বা দেখি স্নেহময় পিতা,
সন্তান-কল্যাণে রত ।
কখন বা দেখি শিশুর মত,
সুবিমল-হাসি বদনে ।
কখন বা দেখি আমাদের সখা,
প্রীতির উৎস নয়নে ।
কখন বা দেখি আমাতেই তুমি,
অভেদ আনন্দে ডুবিয়া যাই ।
কি দিয়ে পূজিব, কি বলে ডাকিব,
আমার বলিতে কিছুই নাই ।
শিব-প্রিয়া-কাশী
-০-
মিশ্র-খাম্বাজ-তাল-যৎ
তোমারই চরণ রেণু,
তোমারই আছি আমি ।
মাঝে দেহ আবরণ,
কেন ফেলিয়াছ স্বামী ।
মোহ-মলিনতা ঘোরে,
তুমি আছ ভুলে যাই ।
তোমারে ভুলিয়ে গিয়ে,
ক্ষণিকের হ’তে চাই ।
তাহাতেই এই যাতনা,
এই দুঃখ হাহাকার ।
কবে গো লভিব তব,
ব্রজানন্দ-রস স্বাদ ।
কত ভুল করিয়াছ,
অভিমানী ঘটাকাশে ।
ভুল ভেঙ্গে কবে দেব ?
মিশিবে সে মহাকাশে ।
শিব-প্রিয়া-কাশী
-০-
মিশ্র-ভৈরবী-তাল আদ্ধা
শাস্ত্রে ও পুরাণে চিরদিন প্রভু
শুনেছি তোমার মহিমা
ভক্তাধীন তুমি ব্রজানন্দ স্বামী
ভক্তই তোমার গরিমা ।
প্রাণে প্রাণে তাহা অনুভব করি-
আনন্দে হয়েছি মগনা
হৃদয়ের তারে তোমারে বলিয়া,
বাজিছে রাগিণী ঝঙ্কারে ।
দুই ভাব সদা ভুল হয়ে যায়-
চলিতে পারি না বিচারে
ভাবগ্রাহি তুমি হৃদয়ের ভাব
সতত আমার বুঝিয়া,
সকল সংশয় করিয়া ছিন্ন
চরণে রাখিও টানিয়া ।
শিব-প্রিয়া-কাশী ।
-০-
বাউলের সুর-তাল-যৎ
তুমি যে রাজার রাজা,
তুমি হে বিশ্বের বিভু ।
কোন্ উপচার দিয়ে,
তোমারে পূজিব প্রভূ ।
হৃদয় কুটীরে মোর,
জালি অনুরাগ বাতি ।
নীরবে চাহিয়া রব,
জাগিয়া সারা রাতি । (প্রভু)
তোমার পবিত্র নাম,
হৃদয় বীণার তার ।
ঝঙ্কারে গাইবে শুধু
ব্রজানন্দ-রসসার । (প্রভু)
করুণ রাগিণী মোর,
শ্রবণে পশিলে হরি ।
তখন পারের ঘাটে,
লইয়া আসিবে তরি । (প্রভু)
শিব-প্রিয়া-কাশী
-০-
ভোরকীর্তন (মঙ্গলারতি)
ভৈরবী-একতালা
জাগরে জাগরে জাগরে মন ব্রজানন্দ হরে হরে ।
বল ব্রজানন্দ নাম, বলরে অবিরাম কলুষ যাইবে দূরে ।
ব্রজানন্দ হরি, ভবের কাণ্ডারি পতিতে পার করেন কৃপা করে ।
সময় থাকিতে চল ভব পারে বল ব্রজানন্দ হরে হরে ।
বল ব্রজানন্দ নাম, চল ব্রজানন্দ ধাম সংসার বাসনা ছেড়ে ।
জয় জয় ব্রজানন্দ চিন্ময় পরমানন্দ চৈতন্য চিদানন্দ পর ব্রহ্ম হরে ।
শ্রীগুরু ব্রজানন্দ,নমো নারায়ন,সন্ন্যাসী জগৎ গুরু,গাও সমস্বরে ।
শচীন-জরিয়া টুলী, ঢাকা ।
শ্রীশ্রীমৎ ব্রজানন্দ স্বামীর
ভোগ আরতি ভজন
(১)
(ভজ) ব্রজানন্দ ব্রজানন্দ ব্রজানন্দ হরি,
রাধাকৃষ্ণ একাধারে হের নয়ন ভরি ।
ভজরে ভজরে মন ভজ ব্রজানন্দ,
জয় শম্ভু, জয় শম্ভু বল শ্রীরাধাগোবিন্দ ।
বৈঠল বৈঠল ঠাকুর বৈঠল ভোজনে
মাইরা আনে নানা দ্রব্য হরষিত মনে ।
বেত অগ্র, ভাজা বড়া, বেগুন কালিয়া,
ছিম পাতরী, ডাল রসা, শুকুত রাঁধিয়া;
দধি দুগ্ধ ছানাবড়া খাইতে খাইতে-
মিষ্টানের বাটী (প্রভু) নিল নিজ হাতে ।
খাস্তা লুচি খাজা গজা রুটি আর পরটা
রসগোল্লা রসকদম্ব সন্দেশ ও মণ্ডা ।
সেবা অন্তে ব্রজানন্দ আচমন করিল,
চারু মাই চারু মাই বলে ফুকারি উঠিল ।
হুড়াহুড়ি করে সবে মাইরা আসিল ।
নগ্ন শিশু পিছে পড়ে কাঁদিতে লাগিল ।
একে একে ব্রজানন্দ প্রসাদ বিতরিল,
প্রসাদ নিয়ে ভক্তেরা সব দণ্ডবৎ করিল ।
ভজরে ভজরে মন ভজ ব্রজানন্দ
কাঙ্গাল বেশে অবতীর্ণ শ্রীরাধাগোবিন্দ ।
(২)
হে ব্রজানন্দ পরমানন্দ
এস হে মম ধ্যানে,
এস হে মর্মে সকল কর্মে সকল চিন্ত-জ্ঞানে
এস হে সুখে এস হে দুঃখে
এস প্রিয়তম আমার বুকে ।
জীবন-স্বামী এস হে তুমি আমার ভজন গানে
ভকতিহীন শকতিহীন সুকৃতিহীন আমি
কেমনে পূজিব রাতুল চরণ
বল না জগত স্বামী ।
এস হে দয়াল দীনবন্ধু বরষি প্রাণে প্রেমবিন্দু
এস আমার পাগল করা
এস হে মরুভূ প্রাণে ।।
(৩)
ছন্দে ছন্দে প্রেমানন্দে
গাওরে ব্রজানন্দ নাম ।
নিত্য শুদ্ধ স্নিগ্ধ দীপ্ত
লওরে ঐ নাম অবিরাম ।
চন্দ্র সূর্য্য গ্রহ তারা
ঐ নামেতে আপনহারা,
বনের পাখী সুধায় ডাকি
কোথায় গিরিধারী শ্যাম ।
দূর হউক মোহ সংশয় আজ
জাগিয়া উঠুক হৃদয়ের মাঝ
গোলকবিহারী ব্রজানন্দ হরি
ভুবন ভূলান ঠাম ।
(৪)
গোলক হ’তে ব্রজানন্দ উদয় বুড়াশিবধামে
জ্ঞান-ভক্তি কর্মযোগে শিখাইতে ভক্তগণে ।
জ্ঞানাঞ্জন শলাকয়া কুটস্থভেদে জাগায় প্রাণে
চিন্ময়রূপ দেখায় ভক্তে জ্ঞানচক্ষু উন্মিলনে ।
নিয়তং কুরু কর্মানি শিক্ষা দিতে জীবগণে
সদায় শিব শিব বলে ভক্তি-বিহ্বল নিজ নামে
জ্ঞান কর্ম ভক্তি সুধায় প্রসাদ মেখে মনে প্রাণে
জীব তরাইতে দয়াল ঠাকুর দেন সব ভক্ত জনে ।
(৫)
কে বলে নাম ব্রজানন্দ ভিন্ন তারকব্রহ্ম হ’তে
জ্ঞানচক্রে দেখেছি আমি অভেদ আত্মা উভয়েতে
ব্রজানন্দ হেরলে শ্রীগোবিন্দ মনে পড়ে
হিংসার আধার যাহারা হৃদয় সে সেইরূপ দেখতে নারে
অনুমানে শ্রীগোবিন্দ বর্তমানে ব্রজানন্দ-
দ্বিজ বরদা তাই ব্রজানন্দের চরণযুগল ধরে মাখে ।
(৬)
এস জগজ্জন কলিযুগে কর সবে সহজ সাধন
এবার এসেছে ব্রজের হরি প্রাণ ভরে কর সবে দর্শন
পূজা-আর্চা ধ্যান-ধারণা যাগ-যজ্ঞ উপাসনা-
সকলি মায়ার ছলনা কোন কিছুর নাহি প্রয়োজন ।
নব যুগের নব অবতার কলির জীব করিতে উদ্ধার-
তাই কাঙ্গাল বেশে অবর্তীণ শ্রীক্ষেত্রের ঈশান কোণ ।
ঢাকা বুড়াশিব ধাম চিরপরিচিত পবিত্র নাম-
এবার পূর্ণভাবে হয়ে উদয় করে শিবোহম্ নাম উচ্চারণ
যাঁরে বল শ্রীগোবিন্দ সেই প্রভুই এবার অবতীর্ণ
নাম ধরেছেন ব্রজানন্দ আনন্দে কর পূজা ।
জগজ্জীব পাপে মগ্ন হেরে দয়াল ব্রজানন্দ-
করিবে সব জীব চৈতন্য নব গায়ত্রী করে প্রদান ।
পঞ্চভাবে রসিক যারা পঞ্চ ভাবেই ভাবে তারা-
প্রভু বর্তমানে দিবে ধরা, কর মধুর রসের আস্বাধন ।
অনুমান সব ছেড়ে দিয়ে বর্তমানে দেখ চেয়ে,
এবার ভাব তাঁরে সখ্যভাবে কর প্রেমানন্দে আলিঙ্গন ।
যার যেভাবে আছে চিতে ভাব তাঁরে মনে প্রাণে,
হ’লে ভাবেতে ভাবনা সিদ্ধি রবে না আর ভেদজ্ঞান ।
প্রভুর সেবা পূজা দর্শন, কর প্রসাদ গ্রহণ
ঘুচে যাবে ভব বন্ধন, অচিরে পাবে নির্বাণ ।
সন্ধ্যা পূজা যতই কর, যতই মালা জপ কর,
মিলবে না নির্বাণ পদ, সবই হবে অকারণ ।
এবার বিশ্বাস ভক্তি দৃঢ় কর সেই ব্রজের হরির জ্ঞান,
নেত্রে হের, মনপ্রাণ ঐক্য কর একনিষ্ঠাতে হবে মিলন ।
তরবি যদি ভব সাগর, ছাড় তবে অসার সংসার
এবার শরণ লও ব্রজানন্দের চরণ, কেবল মুক্তিক্ষেত্র
ঐ রাঙ্গা চরণ ।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ
ওঁ
নমো ভগবতে শ্রীশ্রী ব্রজানন্দায় নমঃ
পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুস্কৃতাম্
ধর্ম্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে ।
এ জগতে সাধুদের পরিত্রাণ তরে
পাপীদের উদ্ধারিতে আসি বারে বারে ।।
ন্যায় সত্য ধর্ম্ম এইভাবে রক্ষা করি
এ কারণে যুগে যুগে মর্তে অবতরি ।।
ময্যেব মন আধাৎস্ব ময়ি বুদ্ধি নিবেশয় নিবসিষ্যসি ময্যেব অত ঊর্দ্ধংন সংশয়
অতএব মন প্রাণ আমাতে সঁপিয়া
আমাতে নির্ভর কর নিঃসংশয় হিয়া
জেনো মনে হলে পরে এই দেহ নাশ
নিশ্চয় করিবে তুমি আমাতেই বাস ।
ওঁ
নমো ভগবতে শ্রীশ্রী ব্রজানন্দায় নমঃ
জগৎগুরাচার্য্য পরমহংশ পরিব্রাজক শ্রীমৎ স্বামী ব্রজানন্দ সরস্বতী জীউর
লীলা পরিচয় ।
(১)
(তুমি) পাপীর জন্য অবতীর্ণ
ধন্য ব্রজানন্দ আমার
এবার ধন্য অবতার।
(ধন্য পাপী, ধন্য কলি, ধন্য ব্রজানন্দ আমার )
এবার ধন্য অবতার।
আছিলে গোলকধামে,
আসিলে বৃন্দাবনে-
গোলকের মহাপ্রেম
করিলে রাধার সনে,
সে প্রেমের বংশীতানে
মাতালে জগৎ জনে,
মরি কি লীলা চমৎকার!
প্রেমেতে রইলে ঋণী,
সে ঋণ শুধ্বে বলে
রাধা হ’ল মহাজন,
দাসখৎ লিখে দিলে ।
করিলে অঙ্গিকার, তিনবার ক’রে লীলে
শুধ্বে সে প্রেমের ধার ।
–
(২)
হেথায় আবার তাই আসিলে
গোলক ছাড়ি,
রাধার প্রেমে-উদাসী হ’লে
হে গৌর হরি,
সে নামে পাগল পারা
হলে যে প্রেম ভিখারী,
ফিরিলে কত দ্বারে দ্বার ।
সে দিন শেষের দিনে-
সে লীলা সাঙ্গ হয়
শ্রীক্ষেত্রে সংকীর্ত্তনে-
মহাভাবে ভাবময়
মিশিলে জগন্নাথে
ভক্তরা পাগল প্রায়
সবার সে কি হাহাকার!
–
(৩)
আবির্ভূত হ’য়ে পুনঃ
বলিলে ভক্তগণে
শ্রীধাম শ্রীক্ষেত্র হ’তে
পুনঃ যে ঈশান কোণে
করিবে প্রেমের লীলা
যত সব ভক্তগণে
সময় যে হ’ল তার ।
তোমার শেষের লীলা
করিতে তাই এবার
এসেছ ব্রজের চাঁদ
ব্রজানন্দ আমার,
সে চাঁদে জগৎ আলো
(মনরে)
খুলে দে মনের দ্বার
এবার যাবে অন্ধকার ।।
লীলা পরিচয়
১। অথ ধ্যানম্
সত্যং শিবং জ্ঞানমনন্ত মেকং
পাতকী নামুদ্ধারায় অবতীর্ণং যেন
শ্যামলপীত কলেবরং সিদ্ধাসনং
আনন্দরূপং ব্রজানন্দং নমামি।
২। আবাহন ( ভজন )
ও জগতবাসী আয়রে ছুটিয়া আয়
নাচিয়া নাচিয়া মোর ব্রজরাজ
ব্রজানন্দ ঐ প্রেম বিলায়।
কে আছ ব্যথিত আকুলিত চিত,
কে আছ সংসার দাব দাহ ভীত,
লহরে শরণ কলুষ-হরণ
ব্রজসুন্দর-পায়।
কে আছ হৃদয়ে মরুভূমি লয়ে,
দুখে ভরা বুক শোকে ভরা হিয়ে,
চাহিয়ে দেখরে তোমাদেরি তরে
নবরূপে ঐ মোর ব্রজরায়।
কি ভাবনা আর এসেছে এবার
দাতা শিরোমণি করুণা আধার
(ঐ দেখ) পাপী তাপী যত পামর পতিত
সবাই তরিয়া যায়।
মোহ পরিহরি এস নর-নারী
দুই বাহু তুলি বলে হরি হরি,
দেখ তোমাদেরি তরে কাঙ্গাল হয়েছে
ঐ যে রে ঐ, মোর ব্রজরায়।
৩। অবতরণিকা
জানি, যে কার্য্যে আমি অগ্রসর হয়েছি আমি তার সম্পূর্ণ অযোগ্য । অনন্ত লীলা রসময় ভগবানের লীলার কথা বর্ণনা করতে যাওয়া আমার মত ভক্তিহীন ব্যক্তির পক্ষে বাস্তবিকই নিতান্ত দুঃসাহসিক ধৃষ্টতা।
মহামহা পণ্ডিত ভক্তগণও যে কার্য্যে অগ্রসর হতে ইতস্ততঃ করেন, অগ্রসর হয়েও যাহা সুসম্পন্ন করতে পারেন না, ভক্তিহীন মূঢ় আমি কেন সে কার্য্যে হস্তক্ষেপ করেছি নিজেই তার উত্তর খুঁজে পাই না। “চৈতন্য চরিতামৃত” লেখক কৃষ্ণদাস কবিরাজের কথা মনে পড়ে। তিনি চৈতন্য চরিতামৃত গ্রন্থখানি একদিন সকাল বেলা লেখা শেষ করে অত্যন্ত আনন্দিত মনে গঙ্গায় স্নান করতে চললেন। মনে মনে তার বেশ অহংকার হ’ল – ভগবান গৌরাঙ্গদেবের সম্পূর্ণ লীলার কথাটি আমি লিখে শেষ করেছি – কিছু আর বাকী নাই। অহংচূর্ণ দীন বন্ধু ভগবান ত অন্তর্যামী -অন্তরীক্ষ থেকে সে দিন কৃষ্ণদাস কবিরাজের অহংকার দেখে মনে মনে হাস্ছিলেন। স্নানের ঘাটে বসেই কৃষ্ণদাস কবিরাজ তার অহংকারের জবাব পেলেন।
তিনি গঙ্গার কূলে গিয়ে দেখেন- এক চড়াই পাখি একবার গঙ্গার জলে ডুব দিচ্ছে আবার ফিরে এসে তীরে বালুকার মধ্যে গড়াগড়ি দিচ্ছে। চড়াই পাখিটাকে বার বার এইরূপ করতে দেখে কৃষ্ণদাস কবিরাজের বড্ড কৌতূহল হ’ল, তিনি তখন পাখিটাকে সম্বোধন করে জিজ্ঞেস করলেন-
- “পাখি এ তুমি করছ কি?”
পাখি উত্তর দিল-
- “কবিরাজ, মনে করেছি গঙ্গানদীতে আমি একটা বালির বাঁধ দেব। তাই, তীরে এসে গড়াগড়ি দিয়ে পাখায় বালি লাগিয়ে জলে ডুব দিয়ে ঝেড়ে ফেলছি।”
কৃষ্ণদাস কবিরাজ উচ্চ হাসি হেসে বললেন-
- “পাখি তুমি কি বাতুল হয়েছ; লক্ষ কোটি বৎসর চেষ্টা করলেও কি তুমি এইভাবে এমন বিশাল নদীতে বাঁধ দিতে পার?”
পাখি আরো জোরে হাসি হেসে জবাব দিল-
- “কবিরাজ, তুমি ত দেখি তাহ’লে আমার চেয়েও বাতুল; এই সামান্য নদীর বুকে একটা বাঁধ বাঁধতে যদি আমি না পারি, তাহ’লে তুমি কি করে ভেবেছ যে অনন্তলীলা রসময় ভগবানের অনন্তলীলার কাহিনী তুমি লিখে শেষ করেছ?”
গল্পটি কাব্য হোক আর যাই হোক কৃষ্ণদাস কবিরাজ ইহা দ্বারা এই সত্যকে বুঝাতে চান যে অনন্ত বিভূতি সম্পন্ন যিনি বিশ্বরূপ বিশ্বম্ভর, তাঁহার লীলার কথা কেউ বর্ণনা ক’রে শেষ করতে পারে না। মহাপুরুষ মুহাম্মদ (দঃ) বলেছেন-
- “অনন্ত আকাশ যদি পত্র হয়, অনন্ত সিন্ধু যদি মসি রাশি হয়, অনন্ত স্বর্গবাসীগণ যদি লেখক হন এবং অনন্ত কাল ধরে যদি লেখনী চালনা করা যায় তথাপিও সেই অনন্তের কণামাত্র গুনকীর্তন করা যায় না।”
আমি আজ যে যুগাবতার মহাপুরুষ ব্রজানন্দ স্বামীজীর কথা আপনাদিগকে বলতে যাচ্ছি তিনি বর্তমান যুগের অবতার পুরুষ; তাঁহার অপূর্ব লীলা মাহাত্ম্য আমার মত দীন জনের দ্বারা বর্ণিত হওয়া সম্ভব নয়। তবু জানি – আমি দীন হীন পাষণ্ড হতে পারি, কিন্তু যাঁর কথা আমি লিখতে যাচ্ছি তিনি যে অনন্ত গুনের আধার। তাই ভরসা হয় আমার বলার অসংখ্য দোষ থাকলেও বক্তব্য বিষয়ের অনন্ত গুনরাশির মধ্যে সে দোষ নিশ্চিহ্ন রুপে নিমগ্ন হ’য়ে যাবে নাকি? স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুই ত নিজমুখে নিজ গুরু ঈশ্বর পুরীকে বলেছিলেন-
“-ভক্ত বাক্য কৃষ্ণের বর্ণন।
ইহাতে যে দোষ দেখে সেই পাপীজন”
ভক্তের কবিত্ব যে-তে-মতে কেনে নয়।
সর্বথা কৃষ্ণের প্রীতি জানিহ নিশ্চয়,
মূর্খ বোলে ‘বিষ্ণায়’ বিষ্ণবে বোলে – ধীর
দুই বাক্য পরিগ্রহ করে কৃষ্ণ বীর।।
ইহাতে যে দোষ দেখে তাহাতে সে দোষ
ভক্তের বর্ণন মাত্র কৃষ্ণের সন্তোষ।
ভক্তজনে আমার কথার দোষ ধরবে না জানি কিন্তু তবুও ত ভয় হয় অল্প শক্তি ভক্তিহীন দুরাচার আমি অনন্ত দেবের অনন্ত লীলার কথা লিখতে গিয়ে তাঁর ছবি আমার ঢঙ্গে এঁকে তাঁকে পাছে ছোট করে ফেলি। সে ত করব নিশ্চয়ই, তবু কেন জানি না আমাকেই ভগবান ব্রজানন্দ স্বামী একদিন স্বপ্নযোগে এই কার্য্যের ভার দিলেন । সেই কথাটাই ভূমিকার মধ্যে পাঠকবর্গকে আমার এ গুরু-দায়িত্বের অসংখ্য দোষের কৈফিয়তস্বরুপ শুনিয়ে মুক্ত হ’তে চাই। অনন্ত করুণাময়ের করুণা কখন যে কিভাবে কাকে অভিসিঞ্চিত করে তা বুঝবার উপায় নেই। অহেতুকী তাঁর দয়া কোন ধারা বেয়ে আসে না – কোন সাধনেরও অপেক্ষা রাখে না।
“আমি যে তোমারে চাহিনি নাথ,
তুমিই আমারে চেয়েছ;
চির আদরের বিনিময়ে সখা,
চির অবহেলা পেয়েছ।”
সাধক হয়ত আমার কথা বিশ্বাস করতে পারবেন না – তিনি হয়ত বলবেন – সাধন ছাড়া কি সাধনের ধনকে লাভ করা যায়? কিন্তু সাধন ভক্তিহীন আমি জানি – সে কথা কত বড় অসত্য। চিরকাল ভগবানের নাম শুনেও ভক্ত ও ভগবানকে উপহাস করেছি। তবু সে অনন্ত করুণা পারাবার আমার সে চির অবহেলার বিনিময়ে কত না আদরে অবাধ্য আমারি পাছে পাছে ছুটে গিয়ে কাছে টেনে এনেছেন। স্বামীজীর কাছে কাছেই ত বহুদিন যাবৎ বাস করছি, তবুও কোন দিন তাঁর কাছে আসা প্রয়োজন বোধ করিনি। বরং ভেবেছি – তাঁর কাছে আমার শিখবার কি থাক্তে পারে; আলখেল্লা পরা একজন ভক্তের কাছে যাবার আমার কিই দরকার? এত বড় আত্ম প্রবঞ্চক পাষণ্ড আমি, এমন পর্বত প্রমাণ ছিল আমার অহংকার। তখন কে জানত – আমার সে অহংকারের হিমালয়-গিরি একদিন চোখের জলের আকুল বন্যায় ডুবে যাবে।
সে দিন পূর্ণিমা রাত্রি। উঃ! সে কি মাতাল করা চাঁদনী রাত, আকুল করা ফুলের ঘ্রাণ, উদ্দাম করা দক্ষিণা হাওয়া। রাত্রি তিনটার সময় একবার বিছানা ছেড়ে উঠে কিছুক্ষণ পায়চারী ক’রে আবার গিয়ে শুয়ে পড়লুম। তন্দ্রাভিভূত হয়ে দেখতে ছিলাম – কোন্ যে দুর্গম বনের মধ্যে এক গাছের তলে দাঁড়িয়ে আছি। আমার অনতিদূর দিয়ে বনের মধ্যেই একখানি পথ। দেখি – সেই পথ দিয়ে একাকী হেঁটে চলেছেন স্বামীজী। স্বামীজীকে আগেও আমি দুই একবার দেখেছি, তাই চেহারাটা চিনতাম কিন্তু কখনও আলাপ করিনি। স্বপ্নের মধ্যেও আগেকার উপেক্ষার ভাবে মুখ ফিরিয়ে নিলাম। আমাকে ছাড়িয়ে কিছুদূর চলে গেলেন, সহসা থেমে এ হতবাগাকে তিনি আহ্বান করলেন-
- “ওহে তুমি এদিকে এস’ত।”
সে কি করুণা ভরা মধুর স্বর। কিন্তু চির অহংকারী এ আমার পাষাণ হিয়া তবুও গলল না। আমি দম্ভপূর্ণ স্বরে উত্তর দিলাম-
- “কেন, আমাকে দিয়ে আপনার প্রয়োজন ?”
- “হ্যাঁ প্রয়োজন আছে, তুমি এসে দেখ না একবার।
একি, পর মুহূর্তেই চেয়ে দেখি – স্বামীজী যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে ভূবনমনমোহন অর্পূব যুগল মূরতি – শ্রীকৃষ্ণ ও রাধিকা। ছবির দোকানে যে যুগল মূর্তি ছবি দেখি এ যে তাই। শিখি পাখা চূড়া, গলে বন মালা, হাতেতে মোহন মুরলী বামেতে শ্রীমতি রাধাবিনোদিনী। সে মূর্তি দেখে মুগ্ধ হয়েছিলাম সত্য কিন্তু তখনও ত আমার অহংকার দূর হয়নি। কাছে গিয়ে আমি পূর্বের মতই স্পর্ধিত স্বরে উত্তর দিলাম –
- “কেন আপনারা আমায় ডাকছেন?”
তিনি মৃদু হেসে উত্তর দিলেন –
- “এস আমার সঙ্গে – তুমি যা চাও আমি তাই দেব।”
আমি আবার প্রশ্ন করলাম –
- “আপনার কাছে আমি কি চাইব, কিইবা দিতে পারেন আপনি আমাকে?”
তিনি বললেন –
- “কি আমি তোমাকে দিতে পারি – সে কথা তোমার জেনে কাজ নেই তবে এই জেনো – যদি তুমি প্রাণ চাও আমি তাও দেব।”
তাঁর সে মধু হতে মধুর প্রেমে মাখা স্বরে নিজের অজ্ঞাতসারেই তখন যেন বিস্ময় বিমুগ্ধ আত্মবিস্মৃত হয়েছি – শুধু অষ্ফুট স্বরে বললাম –
- “কেন দেবেন”
তিনি তখন ভুবনভূলানো মৃদু মধুর হাসি হেসে আমার হাত ধরে বল্লেন –
- “তুমি যে আমার ভক্ত, ভক্ত আমার মাতাপিতা – ভক্ত আমার বন্ধুভ্রাতা – ভক্ত যে আমার প্রাণ। এবার যে আমি শুধু ভক্তের জন্য ব্রজানন্দ স্বামীরূপে অবতীর্ণ হয়েছি। কৃষ্ণ অবতারে যখন অবতীর্ণ হই তখন শুধু শ্রীমতির সাথে প্রেমলীলা করবার জন্যই আমার সে অবতার। কিন্তু সে অবতারেও রাধার সঙ্গে প্রেমলীলা সাঙ্গ করতে পারি নাই – শ্রীমতির কাছে ঋণী থেকে যাই। তাই পুনরায় রাধার প্রেমের ঋণ পরিশোধ করার জন্য রাধা প্রেমে বিরহোম্মাদ গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হই। কিন্তু সেবারও জীবের কল্যাণের জন্য বিশেষ কিছু করে যেতে পারিনি। আমার নাম ভক্তবাঞ্ছা কল্পদ্রুম হরি – সেবারও ভক্তের প্রাণের পিপাসা মিটিয়ে যেতে পারলাম না। তাই যখন লীলার সময় ফুরিয়ে তখন একদিন ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে শ্রীক্ষেত্রধামে হরিসংকীর্তনে মাতোয়ারা হয়ে সহসা জগন্নাথ দেবের শরীরের সঙ্গে মিলিয়ে যাই। ভক্তের প্রাণবল্লভ আমি, আমাকে হারিয়ে ভক্তগণের সেদিন যে কি ব্যগ্র ব্যাকুল আকুলতা। আমি তখন পুনরায় আবির্ভূত হয়ে ভক্তগণকে এই আশ্বাস দিয়ে গিয়েছিলাম – “ভক্তগণ”, তোমরা উতলা হ’য়ো না; তোমাদের প্রাণের পিপাসা আমি এবারও মিটিয়ে যেতে পারলাম না, – তাই আমি অঙ্গীকার করে যাচ্ছি — আমি পুনরায় অবতীর্ণ হব। শ্রীক্ষেত্র হ’তে ঈশান কোণে অবতীর্ণ হয়ে তোমাদের হৃদয়ের ক্ষুধা মেটাব! অন্যবারের মত রাধাকে ছেড়ে পৃথক পৃথক দেহ ধারন ক’রে নয় – রাধা ও আমি এক দেহে এক সঙ্গে অবতীর্ণ হব। তখন আমার বর্ণ হবে কৃষ্ণ অবতারের মত কৃষ্ণ নয় – গৌরাঙ্গ অবতারের মত গৌরও নয়; রাধার পীত বর্ণ ও শ্রীকৃষ্ণমূর্তির কৃষ্ণ বর্ণ এই দুই বর্ণের সম্মিলনেই স্যামলপীত।”
এবার চেয়ে দেখি – যেখানে রাধাকৃষ্ণের যুগল মূর্তি দাঁড়ান দেখেছিলাম – সেখানে দাঁড়িয়ে রয়েছে – প্রেম গম্ভীর ধীর শান্ত সৌম্যমূর্তি ব্রজানন্দ স্বামী।
তিনি আবার বলতে লাগলেন –
- “বৎস; এবার আমি শুধু ভক্তের জন্যই অবতীর্ণ হয়েছি – ভক্ত যদি আমার প্রাণ চায় আমি তাও দেব। গৌরাঙ্গ অবতারে যে ‘অনর্পিতং চরিং চিরাৎ’। প্রেম রস দেব ব’লে প্রতিশ্রুত হয়েছিলাম – সে রস ত তখন তাহাদিগকে দিতে পারিনি, এবার তাই দিতে এসেছি। তুমি ত সেই বাঞ্ছা করেছিলে – এস, এবার সেই রস নিজে পেয়ে জগৎকে বিলাও।”
আমার তখন বাকরোধ হয়েছে – চোখের জলে ভেসে শুধু বলেছিলাম –
- “প্রভুগো, আমি যে এর অযোগ্য।”
স্বামীজী হেসে উঠলেন। স্বপ্ন ভেঙ্গে গেল। জেগে দেখি, চোখের জলে বালিশ ভিজেছে। তরুণ অরুণ তখন পূর্বাকাশ রাঙ্গিয়ে তুলেছে। সমস্ত দেহ-মন-প্রাণে সেদিন সে প্রভাতে সে কি আমার অর্পূব অকারণ পুলক বন্যা, চোখের জলে উৎসারিত হ’য়ে পড়ছিল। তাড়াতাড়ি হাত-মুখ ধুয়ে ছুটে এলাম স্বামীজীর কাছে; পূর্বে কোন দিন তাঁর সঙ্গে পরিচয় ছিল না। তবু যেন চির পরিচিতের মত প্রেম তরল কন্ঠে আমাকে আহ্বান করলেন-
- “কিরে, তোর মধ্যে আমার লীলা কেমন আরম্ভ হয়েছে – কিছু বুঝতে পারলি?”
আমার আর সন্দেহ রইল না আমি বুঝতে পারলাম – স্বপ্ন শুধু নয় – এ যে জাগ্রত সত্য।
কিছুদিন পরে স্বামীজী আদেশ করলেন যে –
- “নবযুগের এ নতুন লীলার কথা সকলকে শুনা”।
তখন কথাটাকে বেশী গ্রাহ্য করিনি, শুধু বলেছিলাম –
- “আমি কি পারব আমার শক্তি কৈ?”
স্বামীজী যদিও আদেশ করছিলেন, তবু সেদিন ভাবিনি – সত্যই এই লীলার কথা আমাকেই লিখে প্রথম সকলকে শুনাতে হবে। আরও কিছুদিন পরে আবার স্বপ্ন দেখলাম – যেন গঙ্গাস্নান করতে গেছি – প্রথম ডুব দিয়ে কেবল মাথা তুলেছি – অম্নি দেখি – গঙ্গার মধ্যে অর্ধোত্থিতা মকর বাহিনী গঙ্গা, হাতে তাঁর এক খণ্ড তাল পাতার পুঁথি – তিনি পুঁথিখানি আমার হাতে দিয়ে বললেন –
- “বই লিখতে শক্তির কথা বলছিলে – এই লও পুঁথি – নতুন যুগের যুগাবতার ব্রজানন্দের লীলার কথা জগৎবাসীকে শুনাও।”
বুঝলাম এ আদেশ আর অমান্য করা চলে না। তাই ত এই অতি দুরূহ কার্য্যের গুরু-দায়িত্ব গ্রহণ করিতে বাধ্য হয়েছি। ক্ষুদ্র শক্তি ভক্তিহীন দীনহীন কাঙ্গাল আমি – হায় ভগবান, কেমন ক’রে তোমার এ আদেশ আমি পালন করব। তবুও জানি তুমি পঙ্গুকে গিরি লঙ্গন করাও, মুককে বাচাল কর – তোমারই শ্রীচরণ শুধু ভরসা। দীন ভক্তের বন্দনা গ্রহণ করো।
মুকং করোতি বাচালম পঙ্গুংলঙ্ঘয়তি গিরিম।
যৎকৃপা তমহম বন্দে পরমানন্দ মাধবম।
৪। লীলা পরিচয়
ব্রজ আনন্দ ব্রজানন্দ হে
তুমি প্রেম পারাবার
যুগে যুগে তব চলিয়াছে লীলা
কতরূপে কতবার।
দ্বাপরেতে তুমি ছাড়িয়া গোলক
রাধারে লইয়া আসিলে ভূলোক,
গোলকের মহাপ্রেমেতে জগৎ
করেছিলে মাতোয়ারা।
প্রেমেতে সেবার ঋণী হয়ে হরি
দাসখৎ লিখে রাধা পদ ধরি
আরো তিনবার লীলা করিবার
করিলে অঙ্গীকার।
হলে নদীয়ার তাই ত নিমাই
রাধা রাধা ছাড়া আর বুলি নাই,
রাধার বিরহে দেহ মন দহে
নয়নে বহিত ধার।
সেই লীলা যখন হয় সমাপন
ভক্ত সঙ্গে করো কীর্তন;
শ্রীক্ষেত্রে শ্রীমন্দির তলে
প্রেমের নাহিক পার;
চিরদিন তব লুকোচুরি লীলা
জগন্নাথের দেহেতে মিশিলা;
ভক্তেরা কান্দে কোথা হরি গেলা
চারিধারে হাহাকার।
ভক্তগণের হাহাকার শুনি
দিলে বাহিরিয়ে আশ্বাস বাণী
শ্রীক্ষেত্র হ’তে ঈশান কোণেতে
পুনরায় অবতার।
রাধিকার ঋণ পরিশোধ তরে
এবারের লীলা যাই শেষ করে
ভক্তের তরে এবারো পারিনু
কোন কিছু করিবার।
(আমি) ভক্ত অধীন ভক্তের দাস
মিটাতে পারিনু ভক্তের আশ,
তাইত শুধুই ভক্তের লাগি
হব পুনঃ অবতার।
ঈশান কোণেতে “বুড়াশিব” ধাম
চির পরিচিত পবিত্র নাম;
তাইত এবার হে করুণাধার,
হেথা তব অবতার।
গোলক ছাড়িয়া ওহে রাজ রাজ,
ভক্তের লাগি ভিখারীর সাজ,
লয়েছ তুলিয়া করুণা সাগর,
ব্রজানন্দ আমার।।
৫। অবতারবাদ
যখনই জগতে উদ্ধত অন্যায় ন্যায়ের বক্ষে চেপে বসেছে ষ্ফীতকায় ক্ষুধাতুর লোভ দুর্বল দারিদ্র্যের সর্বস্ব অপহরণ করবার জন্য মুখ ব্যাদান করেছে, গর্বিত অবিচার মুক মোন বেদনাকে পদলিত ক’রে চলেছে, তখনই শক্র নিসুদন দীনবন্ধু মধুসূদন অবতীর্ণ হ’য়ে, কংস বা রাবণকে বধ করে পৃথিবীকে পাপভার মুক্ত করেছেন ।
“যদা যদাহি ধর্ম্মস্য গ্লানির্ভবতি ভারত ।
অভ্যূত্থানমধর্ম্মস্য তদাত্মানং সৃজাম্যহম্ ।।
পরিত্রাণায় সাধুনাং বিনাশায়চ দুষ্কৃতাম ।
ধর্ম্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে ।
করুণাময় ভগবানের শ্রীমুখ নিসৃত অমিয় মধুর আশ্বাসের বাণী । যুগে যুগে ভগবান অধর্ম্মের বিনাশ ও ধর্ম্মের সংস্থাপনের জন্য অবতীর্ণ হয়েছেন – এ, শুধু ভারতবর্ষের নয় সমগ্র পৃথিবীর ইতিহাস এর জ্বলন্ত প্রমাণ । জুদিয়া দেশের কথা আলোচনা করলে জানা যায়, সে দেশে বিরূপ ঘোরতর জাতি বৈষম্য ছিল । ইহুদীগণ মনে করত তারাই শুধু ঈশ্বরের বরপুত্র – অন্যান্য সকলেই তাদের দাসত্ব করবার জন্য সৃষ্ট । কোন ইহুদী পথে চ্লতে থাকলে সমরীয় দেশের কোন লোকের আর সে পথে চলার অধিকার ছিল না । সে দিন অসাম্য ও ইহুদীদের মন্দিরে মন্দিরে আরও যে সকল অন্যায় অবিচার চলছিল – সে সমস্ত দেখে স্বর্গধামে বিধাতার সিংহাসন কেঁপে উঠ্ল – তিনি আর স্থির থাকতে পারলেন না, দয়াল যীশুখ্রীষ্ট রূপে অবতীর্ণ হ’লেন পৃথিবীতে । অযুত আর্ত মানবের নয়নের জল মুছিয়ে দিলেন তিনি তাঁর অনন্ত স্নেহের অঞ্চল প্রান্তে । একই ভগবানের সৃষ্টি মানুষ মাত্রই সমান – পরস্পরের ভাই – এই মহা সাম্যের বাণী প্রচার করলেন তিনি । কয়েক শত বৎসর পরে ইহুদীদের এই অন্যায় অত্যাচারের পুনঃ প্রবর্তন হ’ল আরবে, তাই সেদিনও মহাপুরুষ মুহম্মদরুপে ভগবান জগতে অবতীর্ণ হ’লেন আমাদের দেশের ইতিহাসও এই একই কথা প্রমাণিত করে । বহু অতীত যুগে এ দেশের সনাতন ধর্মও যখন বিকৃত আচার পদ্ধতি ও ক্রিয়া কান্ডের চাপে লুপ্ত হচ্ছিল যাগযজ্ঞ অসংখ্য পশু বলিতে এদেশের গঙ্গা ভাগিরথী পর্যন্ত সেদিন রক্ত বর্ণ হয়ে উঠছিল – সেদিনও সেই সব অযুত আর্ত মৌন ব্যথিতের হাহারবে স্বর্গধামে বিধাতার সিংহাসন টলে – তিনি দয়ার অবতার বুদ্ধদেব রূপে অবতীর্ণ হলেন পৃথিবীতে । ভারত ভরা লক্ষ লক্ষ বেদনাতুর মানবের দুঃখ-দৈন্য দারিদ্র্য দেখে রাজপুত্র বুদ্ধ সংসার বিরাগী সন্ন্যাসী হ,লেন । তিনি ঘোষণা করলেন – মিথ্যা এই জীবরক্তে কলঙ্কিত যাগযজ্ঞ । অহিংসা পরমঃ ধর্মঃ ।
নব প্রচারিত এই প্রেম ধর্মের বিজয় পতাকা তলে সেদিন লক্ষ লক্ষ দিশাহারা জগতবাসী তা’দের মহানির্বাণের পথ খুঁজে পেয়েছিল । তারপর কাল প্রভাবে আবার নির্দেশিত এই নব আদর্শ হ’তেও ভারতবাসী ভ্রষ্ট হ’য়ে দিক্ভ্রান্ত হ’য়ে উঠ্ছিল – পতিত পাবন ভগবান তখন নানারূপে অবতীর্ণ হ’য়ে পুর্ণ্য আদর্শে ভারতবর্ষকে উদ্বোধিত করেছেন । রাম, কৃষ্ণ, গৌরাঙ্গ, নানক, কবীর, রামমোহন রায় প্রভৃতি অবতারের কথা আমরা সকলেই জানি । চারিশত বৎসর পূর্বে(গ্রন্থটি যখন রচনা হয় তার থেকে) এদেশে যখন বামাচার, মদ, গাঁজা প্রভৃতির দ্বারা ধর্মের নামে ব্যভিচারের স্রোতে আকাশ-বাতাস কুলুষিত হ’য়ে উঠল, তখন মহাপ্রভু গৌরাঙ্গদেব নদীয়ায় অবতীর্ণ হ’য়ে নতুন আদর্শে ভারতকে পুনরায় উদ্বোধিত করলেন ।
তিনি বললেন-
- “ওগো ভ্রান্ত মানব, জীবে প্রেম, নামে রুচি – ইহাই তোমার সত্য ধর্ম – ‘হরের্ণাম, হরের্ণাম, হরের্ণামৈব কেবলম’ – হরিনামেই তোমাদের একমাত্র গতিমুক্তি ।”
প্রেম পাগল গৌরাঙ্গদেব ভারতের পল্লীতে পল্লীতে হরিনাম গানে মাতোয়ারা হলেন । সে প্রেমের বন্যায় সমস্ত দেশ প্লাবিত হয়ে গেল । যুগযুগান্তরের প্রেম পিপাসিত মানবগণ সে প্রেম জলদি হতে গণ্ডুষ ভরে আকন্ঠ সুধাপানে বিভোর হয়ে উঠল । দ্বিজ ছাড়া আর কারো শাস্ত্র ধর্মে অধিকার নাই, রঘুনন্দনের এই মিথ্যা স্মৃতি ও অন্যান্য হাজার রকমের মিথ্যা আচারের অত্যাচার অনুশাসনের শৃঙ্খল হ’তে দেশ মুক্তি পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল । ক্রমে ক্রমে আবার নানা দিক দিয়ে গলদ ঢুকে হিন্দু ধর্ম জীবনের কন্ঠ চেপে ধরল ।
দেড় শত বৎসর পূর্বে যখন ইংরেজগণ পশ্চিম হতে নানা নতুন রকমের বিলাসিতার মোহ ও আকর্ষণ দিয়ে এদেশে ক্রমে হাজির হল, সেদিন ভারতবাসী মুগ্ধবিস্ময়ে আত্ম বিস্মৃত হয়ে পশ্চিমের বিলাতী কুকুর থেকে আরম্ভ করে বিলাতী মেম পর্যন্ত পরম রমণীয় আকাঙ্ক্ষার সামগ্রী মনে করতে লাগল । দলে দলে ইংরেজী শিক্ষিত হিন্দুগণ পশ্চিমদেশী খৃষ্টধর্ম গ্রহণ করতো । মহাত্মা রামমোহন রায় নানা জোড়াতালি দিয়ে এক ধর্ম সৃষ্টি করে সেদিন সনাতন ধর্মকে রক্ষা করবার চেষ্টা করলেন । কিন্তু তিনি যে সনাতন ধর্মের নিজস্ব সত্যটি চেপে রেখে খৃষ্টধর্মের সঙ্গে রক্ষা করতে গেলেন এতেই বুঝি তাঁর সে মহতী চেষ্টা সম্পূর্ণ সার্থক ও ফলবতী হ’তে পারল না । তাই বর্তমানে আবার ভগবানের অবতারের প্রয়োজন হয়েছে । ‘গীতায়’ “সেই সম্ভবামি যুগে যুগে” এই উক্তি যদি অবিশ্বাস না করা চলে, তবে যে-কোন চিন্তাশীল ব্যক্তিই ভারতের বর্তমান অবস্থার কথা চিন্তা করলে সুস্পষ্টরুপে বুঝতে পারবেন – ভগবান যদি পতিত পাবন হন, তবে ত রাষ্ট্রে পরাধীন, সমাজে বিচ্ছিন্ন, ধর্মে উচ্ছৃংখল, অর্থনৈতিক সমস্যায় জর্জরিত দেশে আজ আর তিনি অবতীর্ণ না হ’য়ে পারেন না । সুজলা সুফলা শস্য শ্যামলা গরিয়সী ভারত ভূমি, আজ দীনা হীনা পথের কাঙ্গালিনী । সে ভুলেছে তার অতীত দিনের গৌরবের কথা, সে ভুলেছে তার বেদ-বেদান্ত দর্শন শাস্ত্র, সে ভুলেছে তার সনাতন ধর্ম, তার আর্য ঋষি, তার ভগবান, তার রাম, কৃষ্ণ, বুদ্ধ, গৌরাঙ্গের কথা । সে আজ সকল রকমের আত্মবিস্মৃতা । তার এই মোহকারী আত্ম বিস্মৃতি বিধ্বংস ক’রে অতীত গৌরবে প্রতিষ্ঠিত করবার জন্যই আজ ভগবান ব্রজানন্দ স্বামী অবতীর্ণ হয়ে ‘শিবোহম্’ মন্ত্র বিতরণ করছেন ।
৬। ব্রজানন্দ রূপ বর্ণনা
বল ব্রজরাজ সন্ন্যাসীরসাজ
তোমায় কে দিল পরায়ে ।
শিখি পাখা চূড়া কোথা পীত ধরা
কেন গো রাখিলে লুকায়ে ।।
ফেলিয়ে বাঁশরী গৈরিক পরি
দীন সন্ন্যাসী কেন হয়ে হরি ?
প্রেমেতে বিভোল মুখে হরি বোল
নাচিছ সবারে নাচায়ে ।।
বাঁশরী ছাড়িয়া ধরেছ দন্ড
গৈরিক করেছ পীত বাস খণ্ড
চন্দন চর্চিত শ্রীঅঙ্গ শোভিত
বিভূতি ভূষণ মাখায়ে ।
শ্যামের সহিতে গৌরাঙ্গ মিলে,
পূর্ণ রূপেতে পৃথিবীতে এলে,
শ্যামের শ্যামল বর্ণের পরে
গোরার গৌর রঙ মাখায়ে ।
এবার হে হরি নওতো হে শুধু
রাধার প্রেমেতে নাগয়ালী বঁধূ
ভক্তের লাগি হয়েছে বিরাগী
রাধার দেহে দেহ মিলায়ে ।
যুগ যুগ তুমি কত রূপ ধরি
জীয়াইলে জীবে হেথা অবতরি
আমি যে হে হরি রয়েছি মরিয়ে
আমারে দেও গো বাঁচায়ে ।
৭। নব যুগের নব অবতার ব্রজানন্দ স্বামীর বাণী
নব যুগের নব অবতার ভগবান ব্রজানন্দ স্বামীর বাণী মাত্র একটি কথায় বলা যেতে পারে, যে বাণী তিনি দিবানিশি সদা সর্বদা উচ্চারণ করেছেন “শিবোহম্” । এ বাণী ভারতের নিজস্ব অতি অন্তরের বাণী । এই বাণীই সংক্ষেপতঃ ভারতের উপনিষদ, ভারতের বেদান্ত, ভারতের দর্শন শাস্ত্র । ভারতবাসী আজ এই মহাকাব্য ভুলেছে বলেই না তার যত দুঃখ দৈন্য, দারিদ্র্য ও দুর্গতি, ব্রজানন্দ স্বামী তাই আজ এই আত্মবিস্মৃত জাতির দুয়ারে দুয়ারে করাঘাত করে জলদ গম্ভীর নিনাদে ঘোষণা করেছেন–
- “ওগো ভারতবাসী, আত্মনম্ বিদ্ধি ।”
ভাব একবার তুমি কে ? দুঃখ দৈন্য দারিদ্র্য প্রপীড়িত মুঢ় জীব । মিছাই তুমি যশ মান অর্থের কাঙ্গাল হয়ে ভিক্ষুকের মত দ্বারে দ্বারে ফিরছ, একবার ফিরে চেয়ে দেখ নিজ অন্তরের ঐ অন্দর মহলে – আত্মার মনি কোঠায়; চেয়ে দেখ কত অগণিত ধন ভান্ডার সঞ্চিত রয়েছে সেথায় । তবে কেন তোমার এ দীন কাঙ্গালের বেশ । ধন, জন, মান, প্রতিপত্তি কামনা করছ কেন ? কিসের জন্য ? সুখের জন্যই ত ? কিন্তু সুখ – শান্তি সেত বাইরে নয় । শান্তি অন্তরে, শান্তি আত্মায় । শান্তি আত্মারাম শ্রীভগবানে ।
শ্রুতি বলেন-
“প্রেয়ো বিত্তাৎ প্রেয় পুত্রাৎ প্রেয়োহন্যাস্মাৎ সর্বাস্মাৎ অন্তরতরং ষদয়ং আত্মা”
অর্থাৎ আত্মা ধন হ’তে প্রিয়, পুত্র হ’তে প্রিয়, অন্য সমস্ত প্রিয় হতেই প্রিয়তর এবং সর্বাপেক্ষা প্রিয়তম । অতএব আত্মাতেই সমস্ত সুখ কেন্দ্রিভূত । আগে জানো কি সেই আত্মা তোমার নিজস্ব রূপ, নিজ আত্মাকেই তুমি জানো না তাইত তোমার যত দুঃখ, যত দৈন্য যত তোমার হাহুতাশের এই যে সমস্যা – ইহা মানবজাতির চিরন্তন সমস্যা । এই সমস্যা জর্জরিত হয়ে মানবজাতি চিরকাল মুক্তির প্রশ্ন জিজ্ঞাসা করেছে । এই প্রশ্নের সমাধানকল্পেই ভগবান বার বার মানবদেহ ধারণ ক’রে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন । এই প্রশ্নের উত্তর অনুসন্ধানে রাজপুত্র বুদ্ধ জীর্ণ কন্থা পরিধান করে সংসার বিরাগী সন্ন্যাসী হয়েছেন ।
বর্তমানে অধর্মের মধ্যে দিশেহারা আত্মবিস্মৃত মানব জাতির সত্যিকারের আত্মজিজ্ঞাসাও এই প্রশ্ন; এই জিজ্ঞাসার উত্তর নির্দেশ করবার জন্যই ভগবান ব্রজানন্দ স্বামী মানবের দ্বারে দীন সন্ন্যাসীর বেশে উপস্থিত হয়েছেন । ঐ শোন মোহ – মুগ্ধ মানব তোমারি তরে নগ্ন সন্ন্যাসীর বেশে করুণাময় ভগবান ব্যগ্র ব্যাকুল কন্ঠে ডেকে তোমাকে বলছেন-
- “ওগো পাশবন্ধ জীব আত্মবিস্মৃত বিমুঢ় হ’য়ে রয়েছ কেন – তুমি যে শিব; একবার আত্মচৈতন্য লাভ করে পাশ মুক্ত হও । “নির্গতোহসি জগজ্জ্বালা, পিঞ্জরাদিব কেশরী ।” প্রবল পরাক্রম সিংহ তুমি, সামান্য বক্ষ পিঞ্জরে আবদ্ধ হ’য়ে ঘুমিয়ে রয়েছ । অমতি তেজ সিংহ শাবক হয়ে তুমি ভেড়ার দলে মিশে ভেড়া বনে গেছ । নিজের চেহারার দিকে একবার দৃকপাত করো ! মায়ামোহের অধীনতা পাশে আবদ্ধ হ’য়ে আছ বলেই তুমি জীবনের দাসত্ব করছ, এই মায়ামোহের অধীনতা পাশ ছিন্ন করে মুক্ত’ হয়ে শিবত্ব লাভ করো । সেইত তোমার সত্যিকারের স্বাধীনতা, প্রকৃত স্বরাজ ।”
বস্তুতঃ অধীনতাই জীবত্ব আর স্বাধীনতাই শিবত্ব বা ঈশ্বরত্ব । মায়া মোহের অধীন হয়ে পরিচালিত হওয়া জীবত্ব আর মায়ামোহ হতে মুক্ত অবস্থাই ঈশ্বরত্ব । যখন মানব কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ইত্যাদির অধীন হয়ে তাদের ইঙ্গিতে পরিচালিত হ’য়ে, ইন্দ্রিয়ের দাস হয়ে, ইন্দ্রিয় সেবাতে আত্মনিয়োগ করে, তখন সে জীব; আর যখন ইন্দ্রিয় ও তদীয় বৃত্তিগুলোকে বশীভূত করে মানব জিতেন্দ্রিয় হয় অর্থাৎ যখন ঐ সকল বৃত্তিতার অধীন ও আজ্ঞাধীন হ’য়ে পরিচালিত হয়, তখন সে ঈশ্বরতুল্য বা ঈশ্বর । এক কথায় শক্তির বশীভূত থাকাই জীবত্ব, শক্তিকে স্ববশে আনা ও তদ্বারা ইচ্ছামত কার্য্য ক’রে নেওয়াই ঈশ্বরত্ব । শাস্ত্রকারও বলছেন—
“পাশবদ্ধো ভবেজ্জীব, পাশমুক্ত সদাশিবঃ ।”
অর্থাৎ পাশবদ্ধ হলেই জীব, আর পাশবিমুক্ত হলেই শিব । ঘৃণা, শঙ্কা, ভ্য়, লজ্জা, জুগুপ্সা (নিন্দা) কুল, শীল ও মান – এই আটটি জীবের বন্ধনের কারণ, এজন্য শান্ত্রে এরা পাশ বা বন্ধন রজ্জুরূপে কীর্তিত হয়েছে । যিনি এই অষ্ট পাশ হ’তে মুক্ত হয়েছেন তিনি সদাশিব বা ঈশ্বরতুল্য । পাশবন্ধ জীবের দুঃখে আক্ষেপ করে বিমুক্ত সাধক গেয়েছেন –
“চিদানন্দ স্বরূপে যার নিত্য শুদ্ধ নিরঞ্জন
বিন্দুনাদ কলাতীতং সাক্ষীভূত সনাতন ।
সে কিনা আজ মায়ার ফেরে পাশবন্ধ কারাগারে
অনিত্য বাসনা লয়ে মায়ার খেলা খেলিছেরে ।”
ভগবান ও জীবন পরমাত্মা ও আত্মা, স্বরূপতঃ এক জীবভাব পরিত্যাগ হলেই জীবাত্মা পরমাত্মার মিলন হয় । জীব যত দিন তার এক সত্য স্বরূপে অবস্থান না করবে অর্থাৎ যতদিন তার সচ্চিদানন্দরূপ ঈশ্বর লাভ না হবে ততদিন পর্যন্ত কিছুতেই পূর্ণ শান্তি বা পূর্ণ আনন্দের অধিকারী সে হতে পারবে না । জীব জগৎ রহস্য অবগত হ’য়ে “নেতি” “নেতি” সত্ত্বার “নেতি” বিচার দ্বারা জীব ভাব ত্যাগ করে চৈতন্যময় ব্রহ্ম সত্ত্বার সহিত সতত নিদিধ্যান করলেই ব্রহ্মত্ব লাভ সুনিশ্চিত; এবং তাতেই জীবের পরা শান্তি । নইলে মোহমুগ্ধ অজ্ঞানান্ধকারাচ্ছন্ন জীব যতই নিজের ক্ষুদ্রতার মধ্যে ঘুরতে থাকবে ততই তার দুঃখ দুর্গতি । জীবের দুঃখ ব্যাথাভারাতুর হৃদয়ে সাধক গেয়েছেন –
“প্রকৃতির দ্রষ্টা হ’য়েও ভুলে রইলে বিকারেতে
রূপ রসাদির ধাঁধায় পড়ে, হাস, কাঁন্দ সুখ দুঃখেতে ।
সুপ্ত সিংহ তোমরা সবে, ভুলে কেন রয়েছরে,
অমৃতের সন্তান হ’য়ে, হেন দশা সাজে কিরে ।”
বস্তুতঃ জীবের যদি একবার এই জ্ঞান আসে যে সে অমৃতের সন্তান, কাজেই অস্ত্র তাকে ছিন্ন করতে পারে না, অগ্নি তাকে দগ্ধ করতে পারে না, সে অজয় অমর তবে কি আর তার দুঃখ কষ্ট থাকতে পারে ?”
শক্র যদি তাকে হত্যাও করে তবু সে জানে আমি ত আমার দেহ নই – দেহের বিনাশে ত “আমি” বিনষ্ট হই না । আমি ত আমার অজয় অমর আত্মা । এই আত্মার দর্শন যিনি পেয়েছেন তিনি জীবন্মুক্ত মহাপুরুষ – সাংসারিক দুঃখ – দৈন্য তাকে বিচলিত করতে পারে না । ওগো ভারতবাসী ভারতের আর্য ঋষিগণ একদিন তোমাদিগকে প্রেমামৃত প্রদানে অমর করিবার জন্য সস্নেহে সাদর আহবানে মধুর কণ্ঠে বিজয় নিনাদে বলেছিলেন –
শৃন্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ ।
হে বিশ্ববাসী অমৃতের পুত্রগণ তোমরা শ্রবণ করো । যদি জ্ঞানামৃত পানে জরা মরণের হাতে অব্যাহতি পেয়ে অমর হ’তে চাও, তবে জ্ঞানময়, সর্ব্বগুণাকর; সর্ব্বশক্তিমান, সর্ব্বব্যাপী, সর্বত্র পরিপূর্ণ, অখন্ড চিন্ময় ভগবৎ সত্তায় চিরতরে ডুবে যাও । ব্রহ্মানন্দ রস পান কর অমরত্ব লাভ কর । “নান্যপন্থাঃ বিদ্যতে আয়াময় ।” হে জীব, এ ভিন্ন যে আর তোমার গতি মুক্তি নাই । মনে পড়ে প্রাচীন ভারতের আর্য ঋষিগণের কথা । তারাও একদিন জগতের দুঃখ – দৈন্য দারিদ্র্যের হাতে অব্যাহতি পাবার জন্য সকলে সমবেত হ’য়ে মুক্তির পথ খুঁজছিল । এ দুর্গম সংসার অরণ্যের মাঝে মুক্তির পথ কৈ — এ প্রশ্নে দিশেহারা হয়ে তারা তখন স্তম্ভিত হয়েছিল। তখন ষোড়শ বর্ষীয় ঋষি বালক দাঁড়ায়ে জলদ গম্ভীর নিনাদে দৃপ্ত কণ্ঠে বলেছিল – শোন বিশ্বজন
“শোন অমৃতের পুত্র যদ দেবগণ
দিব্যধাম বাসী আমি জেনেছি তাঁহারে
মহান্তপুরুষ যিনি আঁধারের পারে
জ্যোতির্ময়, তারে জেনে তার পানে চাহি
মৃত্যুরে লঙ্ঘিতে পারো অন্য পথ নাহি ।”
আজ ভগবান ব্রজানন্দ স্বামীও ভারতের সেই ভুলে যাওয়া অন্তর্নিহিত মহাবাণীকেই জাগ্রত ক’রে তুলছেন । ওগো মোহবদ্ধ জীব, ছুটে এসে আশ্রয় মাগ তাঁর ঐ অতুল রাতুল চরণ তলে । এই ত তোমার একমাত্র পথ । এই আদর্শে যদি তুমি আজ আত্মোপলব্ধি করতে না পার তবে মিথ্যা তোমার রাজনৈতিক স্বরাজ সাধনা, মিথ্যা তোমার সন্বন্ধ সংস্কার প্রচেষ্টা, মিথ্যা তোমার বড় হবার নিষ্ফল আকাংখা । আগে নিজের, নিজ জীবনের, নিজ আত্মার স্বরাজ লাভ করো, বিশ্বের স্বরাজ এসে হাজির হবে তোমারি দুয়ারে । নইলে বৃথা তোমার আষ্ফালন । কবি সত্যই ত বলেছেন-
“রে মৃত ভারত
শুধু এই এক আছে, নাহি অন্য পথ ।”
হে মায়ামুগ্ধ জীব, আবার বলছি যদি ব্রহ্মানন্দ রসপানে জরা মরণের হাত হতে অব্যাহতি পেয়ে অমরত্ব লাভ করতে চাও, তবে ছুটে এস আশ্রয় মাগ এই যুগের নব অবতার ব্রজানন্দ স্বামীর শাশ্বত অভয় বাণী – “শিবোহম্” “শিবোহম্” ধ্বনির তলে । যদি প্রেম চাও তবে ভক্ত রঞ্জণ, পতিত পাবন প্রেমময়, মদন মোহন ভগবান ব্রজানন্দ স্বামীর শ্রীচরণসরোজে সম্পূর্ণরূপে আত্মবলি দান করো । যদি রূপের অভিলাষ করে থাকো তবে সর্ব রূপাধার, করুণা পারাবার নতুন যুগের অবতার ব্রজানন্দ স্বামীর অনন্তরূপ মাধুর্য পরিপূর্ণ রূপ দর্শন করে আত্মহারা হও । আর যদি রস বা আনন্দ পেতে চাও তবে সর্ব রসানন্দের আঁধার পূর্ণতম রস বিগ্রহ স্বামীজীর অনন্ত লীলা রস মাধুর্য আস্বাদন ক’রে প্রেমামৃত রসার্ণবে অনন্তকালের জন্য ডুবে অনন্ত মিলনে মিলিত হও – আরপ্রেম কারুণ্য কন্ঠে বলো—
“ত্বমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব” ।
ত্বমেব বিদ্যা দ্রবিনং ত্বমেব, ত্বমেব সর্বং মম দেবদেব” ।।
অর্থাৎ হে দেবাদিদেব তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমিই আমার বন্ধু, তুমিই আমার সখা, তুমিই আমার ধন, আর তুমিই আমার সর্বস্ব ।
৮। নাম মাহাত্ম্য
আয়রে সকলে মন প্রাণ খুলে ব্রজানন্দ বলে নাচি গাই ।
ওরে মধুমাখা ও মধুর নাম কে নিবি তোরা আয়রে ভাই ।
নব গায়ত্রী এ নাম কলিতে, যতই বলিবে মধুর বলিতে,
দুস্তর ভব জলধি ভরিতে এ নাম ছাড়া আর গতি নাই ।
ব্রজানন্দ নাম বড় যাদুকরী, বলিতে বলিতে চোখে আসে বারি ।
কি দিব তুলনা বল না তাহারি, ব্রজানন্দ মোর ব্রজের কানাই ।
অধম পতিত পাপীর লাগিয়া, গোলকের নাথ গোলক ছাড়িয়া,
কাঙ্গাল হয়েছে কৌপীন পরিয়া এমন প্রেমের তুলনা নাই ।
এ নাম গোবিন্দ আপন হারা, ত্যজিয়া সকলি হ’ল গৃহ ছাড়া,
“জটিয়া বাবাজি” প্রেমে মাতোয়ারা, এ নাম রসে মজিয়া সদাই ।
ছিল মুসলমান “আলমাস আলি” দুই বাহু তুলি শিব শিব বলি ।
এ নামে মাতিয়া হল উতরলি, এ যে সেই হরিদাস গোঁসাই ।
শিষ্য সে বিদুর আর যুধিষ্ঠির, জ্ঞানদা, অন্নদা সহিত অধীর ।
ব্রজানন্দ পদে লুটায়ে শির, কেঁদে কহে যেন চরণ পাই ।
এ নামে ঘুচায় কুলমান জ্বালা, কুলের কামিনী আশা কুল বালা,
হ’য়ে বিরাগিনী নামেতে উতলা, রাজিব চরণে নিয়েছে ঠাঁই ।
এ মধুর নামে শ্যামলা উদাসী, প্রজা পাগলিনী নাম ভালবাসি,
আমি শুধু চাই নাম রসে ভাসি, নাম নিয়ে মরিতে পাই ।
৯। সাধন পথ
পূর্বের “নবযুগের অবতার ভগবান ব্রজানন্দ স্বামীর বাণীর” মধ্যে যে ব্রহ্মভাব বা জ্ঞানযোগের কথা বলা হয়েছে – তার সঙ্গে ভক্তি বা জ্ঞানযোগের মূলতঃ কোনই বিরোধ নাই। বর্তমান প্রবন্ধে কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ সম্বন্ধে একটু আলোচনা করে দেখাতে চাই, কেমন করে এই তিনটি আপাতঃ বিভিন্ন সাধন পথের আদর্শ ভগবান ব্রজানন্দ স্বামীর মধ্যে সমন্বয় লাভ করেছে। এমন আর পূর্বের কোন অবতারের মধ্যে সম্পূর্ণ সমন্বয় পরিদৃষ্ট হয় না ব’লেই স্বামীজীকে আমরা পূর্ণ অবতার বলতে চাই।
বস্তুতঃ কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ – এই যে তিনটি যোগের কথা আমরা শাস্ত্রে দেখতে পাই ইহারা মূলতঃ একই আদর্শে পৌছিবার একই পথের বিভিন্ন অংশ মাত্র । আগা, মধ্য ও গোড়া । যোগী, জ্ঞানী ও ভক্ত, তিনজনেই ভগবানকে পেতে চান; সকলেরই এক আদর্শ ব্রহ্মকে উপলব্ধি করা । যোগী যিনি তিনি খুঁজে ফিরেন আপন আত্মতত্ত্ব, যোগ, প্রাণায়াম, ন্যাস, কুম্ভক নানা প্রকার কৃচ্ছ্র সাধন দ্বারা । এইভাবে যখন তিনি আত্মতত্ত্ব লাভে সমর্থ হন, তখন স্বতঃই তার অন্তরের অন্তশ্চক্ষু উম্মিলিত হয়, তিনি পরমাত্মা তত্ত্বেরও সন্ধান পান । তখন সেই আত্মতত্ত্বজ্ঞান বা Intuition দ্বারা তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মান্ডময় এক ব্রহ্মের একই শাশ্বত সত্ত্বা উপলব্ধি করতে পারেন । এই দ্বিতীয় স্তরের নামই জ্ঞানযোগ । কর্ম্মযোগী কর্ম্ম অভ্যাস করতে করতেই জ্ঞানযোগী হন । শংকারাচার্য বেদান্তের প্রথম সূত্র “অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা” টীকা লিখতে গিয়ে এই কথাটাই বিশেষ ক’রে বুঝিয়েছেন । সূত্রটির সাধারণ বাংলা অর্থ হচ্ছে – এর পর হ’তে ব্রহ্ম সম্বন্ধে বলা হচ্ছে । এই লিখতে গিয়ে গ্রন্থকার কেন প্রথমেই বললেন – এর পর হ’তে । তাহ’লে ইহা সহজেই অনুমান হয় যে, এর পূর্বেও কিছু ছিল । পূর্বের তাহা কি ? এই প্রশ্নে
উত্তর দিতে গিয়া শংকারাচার্য্য বহুতত্ত্ব আলোচনা ক’রে দেখিয়েছেন যে, ব্রহ্মজ্ঞানের অধিকারী তিনি, যিনি যোগশাস্ত্র অনুযায়ী বিবিধ কর্ম্মানুষ্ঠান করিয়াছেন অবশ্য সেই সকল জটিল তত্ত্ব সকল সম্বন্ধে কোন কিছু বলা সম্ভব নহে । মোটামুটিভাবে শাস্ত্র পড়িলে প্রত্যেকেরই এই ধারণা জন্মিবে যে ব্রহ্মজ্ঞান লাভ করিতে হইলে প্রথমতঃ কতকগুলি বিধি অনুযায়ী কর্ম্মের অনুষ্ঠান করিতে হয় । তারপরে ব্রহ্মজ্ঞানের উদয় হইলে সাধক ভক্তিতে আত্মহারা হন; – ইহাই সাধনার চরম পরিণতি । তখন ভগবানের নাম নিতে অথবা তাঁরই স্মরণ মাত্রেই তিনি আত্মবিস্মৃত হ’য়ে “ভাবসমাধি” লাভ করেন । এই ভাবসমাধি লাভই ব্রহ্মত্ব লাভ । এই অবস্থায় ভক্তের দ্বৈতাব ঘুচে যায় – তিনি উপলব্ধি করেন যে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডময় তিনিই রয়েছেন, জরা, মরণ, ব্যাধির অধিকারে বহু ঊর্ধ্বে প্রেমে আত্মহারা হয়ে তিনি শুধু আপনার ভাবে আপনি বিভোর হয়ে নাচতে থাকেন । ব্রহ্মজ্ঞান লাভ হ’লেই সাধকের পরাভক্তি উদয় হয় ।
ব্রজানন্দ স্বামীর জীবনী আলোচনা করলে আমরা দেখতে পাই এই তিনটি সাধন পথের সমন্বয় লাভ করেছে তাঁর জীবনে । তিনি একাধারে যোগী, জ্ঞানী ও ভক্ত । পূর্বের কোন অবতারের মধ্যেই এই সর্ব্বসমন্বয় পরিলক্ষিত হয় না । প্রথম জীবনে বহু কালবধি তিনি নির্জ্জনে গভীর গহনে যোগ-তপ করে কাটিয়েছেন । সেই প্রথম জীবন ছিল তাঁর কর্ম্মযোগময় জীবন । তারপরে তিনি যে মহাজ্ঞানী জ্ঞানযোগী একথা পূর্বের প্রবন্ধে তাহার বাণীর মধ্যে বলা হ’য়েছে ।
বর্তমান প্রবন্ধে দেখাতে চাই – তিনি যে সাধনার পথ জগৎকে নির্দেশ করেছেন তাহা শধু কর্ম্ম ও জ্ঞান নিয়ে নয়, ভক্তিকেও তিনি বাদ দেন নাই । নিজে তিনি মহাভক্ত এবং জগতকেও ভক্তির মহাবার্তা শুনিয়েছেন ।
ব্রজানন্দ স্বামীর কর্ম্ম, জ্ঞান ও ভক্তির সমন্বয়ে এই যে নতুন ধর্ম্ম জগতকে দিয়েছেন ইহা বাস্তবিকই অতি অভিনব ।
হিন্দু শাস্ত্রে যাঁরা খুব মনোযোগ সহকারে আলোচনা করেছেন তাঁরা জানেন – অতি আদি-বেদের যুগে হিন্দুদের ধর্ম্ম-কর্ম্ম যোগ প্রধান ছিল । সেদিনকার লোকে ক্রিয়া-কর্ম্ম, যোগ-যজ্ঞাদি করাটাকেই শ্রেষ্ঠধর্ম মনে করত । সেদিনকার শাস্ত্রে কত নরমেধ, গোমেধ, অশ্বমেধ, রাজসূয় প্রভৃতি যজ্ঞের কথা আমরা পড়তে পাই । কিছুকাল পরে উপনিষদের যুগে বুদ্ধদেবের আবির্ভাবের সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই মানুষের মতি পরিবর্তন হ’ল । তারা বুঝতে পারল – মিথ্যা এই যাগ-যজ্ঞ – এতে শুধু বড় মানুষী প্রচার করা ।
আপনারা সকলেই জানেন – অশ্বমেধ, রাজসূয় প্রভৃতি যজ্ঞের অর্থ কি । কোন রাজা অন্যান্য রাজাদের নিকট তার শ্রেষ্ঠত্ব প্রমাণিত করতে তখন সে অশ্বমেধ যজ্ঞ ক’রে সৈন্য সামন্তসহ একটা ঘোড়া ছেড়ে দিল; যে রাজা সে ঘোড়া বাঁধবে তাকে পরাজিত ক’রে ঘোড়া কেড়ে এনে প্রমাণিত করে দিল – সে সকলের চেয়ে বড় রাজা । রাজসূয় যজ্ঞেরও ত ঐ একই অর্থ । এর মধ্যে ধর্ম্মের স্থান কোথায় ।
বিশেষতঃ যাগ-যজ্ঞাদিতে যে অসংখ্য নরবলী হ’ত তা দেখে ক্রমে ক্রমে মানুষের মনে ধিক্কার জন্মিতে লাগল, সমগ্র বিশ্বব্রহ্মান্ডের সৃষ্টিকর্তা অনন্ত করূণাময় ভগবানের পূজা কখনও তাঁরি সৃষ্ট জীবকে হত্যা করে হতে পারে ? তাতে তিনি নিশ্চয়ই সুখী হন না । সেই পশুকেও কি তিনি সৃষ্টি করেন নাই । বুদ্ধদেবের আবির্ভাবের সাথে সাথে তাই উপনিষদের যুগে লোকে ঐ সকল যাগ-যজ্ঞাদি পরিত্যাগ করে জ্ঞানের আলোচনা করতে লাগল ।
সে দিন ভারতবর্ষে যাজ্ঞবল্ক্য, কপিল, কনাদ, চার্ব্বাক, ব্যাস জাবালী প্রভৃতি মহা মহা ঋষিগণ জন্মগ্রহণ করেছিলেন – তাঁদের কাছ থেকে আমরা ষড়দর্শন, উপনিষদ, বেদান্ত প্রভৃতি অমূল্য গ্রন্থ সকল পেয়েছি ।
শ্যামজলদবপু লীলা রসময় শ্রীকৃষ্ণও সেদিন অবতীর্ণ হ’য়ে জ্ঞান পিপাসু ভারতবাসীর উত্তপ্ত হৃদয়কে গীতার শান্তি সুধায় ধাবিত ক’রে দিলেন । ভারতের সেদিনকার ধর্ম্ম ছিল – জ্ঞানযোগ প্রধান । জ্ঞানের আলোচনায় কিছুদিন পর্যন্ত এদেশবাসীর মন ও মস্তিষ্কের তৃপ্তি হ’ল সত্য, কিন্তু মন ও মস্তিষ্কই ত মানুষের সব নয় । তার হৃদয় ব’লে আরো একটা জিনিস আছে, সেই হৃদয়ের তৃপ্তি কৈ জ্ঞানে হ’ল না ।
বস্তুতঃ কেবলমাত্র জ্ঞানে মানব হৃদয়ের প্রকৃত শান্তি কৈ ? যত জানি ততইত জানবার জিনিসের অভাব নাই । বরং যত জানি ততইত কেবলি মনে হয় কিছুইত জানা হ’ল না । বস্তুতঃ কেবলমাত্র জ্ঞানই মানুষের হৃদয়ের পুরা শান্তি লাভ হ’তে পারে না । ভারতবাসীও সেদিন জ্ঞানের দ্বারা তাদের শান্তি খুঁজে পাচ্ছিল না, – একটা প্রশ্নে যদি উত্তর মেলে, আরো হাজার প্রশ্ন ক্রমে উদয় হয় । এদেশবাসী যখন সেদিন জ্ঞানের চর্চা ক’রে ক্রমেই উদ্ভ্রান্ত হ’য়ে পড়ছিল – প্রেম ভক্তির অবতার গৌরাঙ্গদেব অবতীর্ণ হ’লেন নদীয়ায় । ভক্তির নাম গেয়ে তিনি উম্মাদ । ভারতের পল্লীতে পল্লীতে ভক্তির মাহাত্ম্য গান গেয়ে নেচে নেচে ফিরতে লাগলেন তিনি । তিনি বললেন-
“হরের্ণাম হরের্ণাম হরের্ণামব কেবলম্
কলৌ নাস্ত্যেব নাস্ত্যেব গতিরন্যাথা ।”
হরিনাম ছাড়া জীবের আর গতি মুক্তি নাই জ্ঞান, কর্ম্ম সবই মিথ্যা, জীবে প্রেম, নামে রুচি ইহাই একমাত্র ধর্ম । কিন্তু গৌরাঙ্গদেব শুধু প্রেমভক্তির ধর্ম্ম দিতে গিয়ে যে জ্ঞান ও কর্ম্মকে একরূপ বাদ দিলেন ইহাতেই বোধ হয় তাঁহার প্রচারিত বৈষ্ণব ধর্ম্ম এদেশে বেশী দিন স্থায়ী হ’তে পারল না । কেন না কর্ম্ম দ্বারা সাধকের মন দৃঢ় না হলে তাহার ব্রহ্মজ্ঞান লাভ হ’তে পারে ? পূর্বে বেদান্তের প্রথম সূত্র “অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা”র শঙ্করাচার্য্যকৃত ভাষ্যের উদাহরণ দ্বারা একথা বুঝবার চেষ্টা করেছি । আবার ব্রহ্মজ্ঞান না জন্মিলে সাধকের মনে সত্য ভক্তির উদয় হয় না এ কথাও পূর্বেই বলেছি । সুতরাং গৌরাঙ্গদেবেরও শুধু ভক্তির ঐ একদেশী বৈষ্ণব ধর্ম্মেও মানব প্রাণের পুরা শান্তি লাভ হ’ল না । তাই বুঝি আবার অবতারের প্রয়োজন হয়েছে । এবার তাই অনন্তপ্রেমের সিন্ধু ব্রজানন্দ চাঁদ অবতীর্ণ একাধারে যোগী ও সন্ন্যাসীরূপে প্রেমের বন্যায় দেশকে ভাসিয়ে দিলেন ।
ব্রজানন্দস্বামী পূর্ণ অবতার। তিনি একাধারে শ্রীকৃষ্ণ, বলাই, গৌরাঙ্গ, নিতাই, রাধিকা ও বিষ্ণুপ্রিয়া । এবার পূর্ণ অবতার ব্রজানন্দ চাঁদ অবতীর্ণ হ’য়ে প্রেমের বন্যায় দেশকে ভাসিয়ে দিয়েছেন । যুগ-যুগান্তের প্রেম পিপাসাকুল ভক্তগণ এবার তাঁহার অনন্তপ্রেম জলদি হ’তে গণ্ডুষ ভ’রে সুধা পান ক’রে জন্ম জন্মের সঞ্চিত আকণ্ঠ পিপাসার নিবৃত্তি করছে । অন্যভাবে আমরা যদি ভগবানের সকল অবতারগুলি পর পর আলোচনা ক’রে দেখি তাহ’লেও সহজেই বুঝতে পারব এই অবতারই সর্বাপেক্ষা পূর্ণতম । অবতারগুলির মধ্যে আমরা বেশ পরস্পর ক্রমোন্নতি বুঝতে পারি ।
প্রথমতঃ মীন অবতার-সৃষ্টির অতি আদি ক্ষুদ্রতম প্রকাশ । তৎপর কুর্ম্ম অবতার । মীন অপেক্ষা কুর্ম্ম সৃষ্টির আরো এক স্তর উন্নত । তৎপরে বরাহ অবতার মীন কুর্ম্ম অপেক্ষা আরও উন্নততর বিকাশ । বরাহের পরে – নিসৃংহ অবতারে অর্ধেক মনুষ্য ও অর্ধেক পশুশরীর সৃষ্টির অধিকতর উন্নতিকেই সূচিত করে । বামন অবতারে ছোটখাট একটি মানুষ এবং তার পরের অবতারে অসভ্য কুঠারধারী পুরুষ পরশুরাম সৃষ্টির আরও উন্নততর বিকাশ । তারপরের অবতার শ্রীরামচন্দ্র সুসভ্য ন্যায়বান আদর্শ নৃপতি । তৎপরে জ্ঞান ও প্রেমের অবতার শ্রীকৃষ্ণ শুধু আদর্শ নৃপতি নন, বিদ্যাবুদ্ধি জ্ঞানের গরিমায় তিনি জগতের আদর্শ । তৎপরে আরো পূর্ণতর রূপে অবতীর্ণ হইলেন দয়ার অবতার ভগবান বুদ্ধদেব । জগতের দুঃখ, দৈন্য, দারিদ্র্য দেখে রাজপুত্র বুদ্ধজীর্ণ কন্থা পরিধান ক’রে সংসার বিরাগী সন্ন্যাসী হ’লেন । বুদ্ধদেবের পরে আসিলেন আরো পূর্ণতর রূপে প্রেমভক্তির অবতার শ্রীকৃষ্ণচৈতন্য শ্রীগৌরাঙ্গদেব । প্রেমভক্তির আকুল বন্যায় সমগ্র ভারতবর্ষকে তিনি প্লাবিত ক’রে দিলেন ।
ইঁহাদের সকলের পরে পূর্ণতম রূপে এবার অবতীর্ণ হয়েছেন ভগবান ব্রজানন্দ চাঁদ । তিনি একাধারে জ্ঞান, কর্ম্ম, প্রেম-ভক্তি ও মানবের মহত্তম সমস্ত আদর্শ নিয়ে এসেছেন । গৌরাঙ্গলীলা অবসানের কালে গৌরাঙ্গদেব ভক্তগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি পালন করবার জন্যই এবার তিনি পরিপূর্ণ রূপে অবতীর্ণ হয়েছেন । তাঁহার করুণা সমস্ত জগৎকে অভিসঞ্চিত করুক – এই শুভ কামনা নিয়ে প্রবন্ধ শেষ করি ।
১০ । প্রণাম (ভজন)
নমস্তভ্যং নমস্তভ্যং নমস্তভ্যং নমোনমঃ
অনন্ত গুণবিধান ব্রজানন্দ গুণধাম ।
পরম শান্তি নিলয় অত্যদ্ভুত জ্যোতির্ম্ময়,
শ্যামল পীত কলেবর রসময়মনোরম ।
মহত্তম জ্ঞান নিধে প্রেমদাতঃ পিতর্বিধে,
গুণানাস্ত মহোদধে রক্ষ রক্ষ প্রাণারাম ।
সর্ব্বাংস্তয়ি ভক্তান সতঃ পালয়ত্বং জগতপিতঃ
শক্তি হীনান স্বশক্তিতঃ ত্বং হি দেব পূর্ণং প্রেম ।
পাতকীনাম ভবভার অপনোদনায় অবতার
ত্বং হি প্রেম পারাবার শান্তোজ্জ্বল কান্তি কম ।
দেবী নাং বা দেবানাং বা শক্তি নরানামথবা,
তপস্বিনাং গুণিনাং বা তজ্জাতা মাহসত্তমঃ
অংশ খ
বিবিধ
ওঁ ব্রজানন্দ ওঁ
জয় জয় ব্রজানন্দ যুগাবতার,
অবতীর্ণ যুগে যুগে হরিতে ভূ-ভার ।।
জয় জয় ব্রজানন্দ উপাস্য সবার,
জয়জয় ব্রজানন্দ যুগাবতার ।।
জয়জয় ব্রজানন্দ নহে উপাসক ।
আত্মরাম পরমাত্মা বিশ্ব-বিধায়ক ।।
জয়জয় ব্রজানন্দ সচ্চিদানন্দরূপ ।।
একাধারে রাধাকৃষ্ণ পরমব্রহ্মস্বরূপ ।।
জয়জয় ব্রজানন্দ পরম স্বতন্ত্র ।
ব্রজানন্দ অবতার, নহে শাস্ত্র-পরতন্ত্র ।।
কৈবল্যের পতি তিনি আপনি ঈশ্বর ।
সকল ঐশ্বর্য্য পূর্ণ তিনি স্বয়ম্ভর ।
“ব্রজানন্দ বুড়োশিব” যুগাবতার ।
শিবোহম্ বলি স্বয়ং করিলে প্রচার ।।
“ব্রজানন্দ লীলা’র “কভু নাহি পরিচ্ছেদ ।
আর্বিভাব তিরোভাব মাত্র কহে বেদ” ।
বুড়াশিব ধাম,
রমনা, ঢাকা ।
ওঁ ব্রজানন্দ ওঁ
ডাক এসেছে ব্রজানন্দের
শোনরে পেতে কান।
যে যেখানে আছে ধরায়
মানব-সন্তান।
হিংসা দ্বেষ বিভেদ ভুলে
আয় না সবে দলে দলে
মহাপ্রেমের ঝাণ্ডাতলে
মিল্বি প্রাণে প্রাণ।
হোক্ না পীত সাদা কালো
সবাই মানুষ, ভাই;
সবার চেয়ে মানুষ বড়
তার যে বাড়া নাই।
দেখ্না তুই নয়ন মেলে
বিশাল এই ধরাতলে
ঘরে ঘরে বিরাজিছে
মানুষ ভগবান।
ওঁ ব্রজানন্দ ওঁ
ব্রজানন্দ মহাকালী-
দেখরে প্রাণের প্রদীপ জ্বালি ।
তার করুণার অমল আলো
দূর করে যে নিখিল কালো
ভক্তি হৃদি মন্দিরে তাই,
নিত্যজ্বলে তাঁর দেয়ালি ।
তিনি কখন শ্যামা, কখন শ্যাম,
ব্রজানন্দ, শিব, রাম,
গৌরহরি, নারায়ণ,
গড্, খোদা ও গৌতম ।
ভক্তিরূপ কারণ পিয়ে
কাম বাসনা রুধির দিয়ে
অনুরাগের রক্তজবায় ।
দে সাজিয়ে পূজার ডালি ।
ওঁ
জয় ব্রজানন্দ হরে !
ওঁ নমো ভগবতে শ্রীশ্রী ব্রজানন্দায় ।
শ্রীশ্রী ব্রজানন্দাষ্টকম্
(১)
ব্রজচারণ-মানসমুগ্ধকরং
চরণাশ্রীত –সেবকত্রাণকরম্ ।
ব্রজভাবুক- গৌরববৃদ্ধিকরং
প্রণমামি হরিং “ব্রজ” কল্পতরুম্ ।।
(২)
পরমেশগুরু ! কুলপলনকং
পরমাত্মযুতং শিবনামধরম্ ।
করুনাময়াতাং হৃদিভাবনকং
প্রণমামি গুরুং ব্রজানন্দরূপম্ ।।
(৩)
ভবসাগরতারণকারণকং
গলমাল্যসুশোভিতগাত্রতটম্
সিতচন্দনভূষিতভালতটং
প্রণমামি শিবং ব্রজানন্দরূপম্ ।।
(৪)
অজিনাসনগৈরিকবস্ত্রধরং
ভববন্ধনমোচনকারণকম্ ।
রসভাবুকভাবনসিন্ধিকরং
প্রণমামি গুরুং ব্রজানন্দশিবং।।
(৫)
ভব-তাপন তাপিত-তাপহরং
বরদানরতং জনপাপহরম্ ।
মলনাশকরং শুভদানকরং
প্রণমামি হরং ব্রজানন্দরূপম্ ।।
(৬)
শরণাগতদীনজনার্ত্তিহরং
সুরলোকগতৌ স্থিরবুদ্ধিযুতম্ ।
নরলোকসুরং ভয়নাশকরং
প্রণমামি গুরুং ব্রজানন্দরূপম্ ।।
(৭)
সত্যং শুদ্ধং নিয়তবিমুক্তং
প্রেমিকহৃদয়-রঞ্জনকম্ ।
বেদবেদাঙ্গশাস্ত্রনিপুণং
প্রণমামি গুরুং ব্রজানন্দরূপম্ ।।
(৮)
ভবাব্ধিতরণি – শ্রীপাদযুগলং
দীনহীনদাসকেবলসম্বলম্ ।
কৃপয়া বিতর সর্ব্বগুনাকর !
ত্বংহি ধরাতলে পতিতশণম্ ।।
শ্রীশ্রীচরণ কৃপাপ্রার্থী চিরদাসাধম দীনাতিদীন “কুমার”
শ্রী শ্রী ব্রজানন্দ অষ্টোত্তর শতনাম
গীতমালা
চিত্তদাশ রায়
প্রকাশক বুড়াশিব প্রকাশনা, শাহ্বাগ, ঢাকা ।
ওঁ নমো ভগবতে শ্রী শ্রী ব্রজানন্দায় নমঃ
(সমর্পণ)
যাঁহার অহৈতুক মঙ্গল ইঙ্গিতে এই আকৃতি অধম সন্তানের পরম বস্তু- প্রত্যক্ষ ব্রহ্ম সচ্চিদানন্দ বিগ্রহ আরাধনায় “ব্রজানন্দ অষ্টোত্তর শতনাম গীতমালা” গাঁথনে সুমতি হইয়াছে ; সেই অহৈতুক কৃপা সিন্ধু, অশেষ কল্যাণ গুণোপেত ভগবান শ্রী শ্রী ব্রজানন্দের রাতুল চরণে তৎপ্রীত্যর্থে অর্পণ করিলাম । দয়াময় ! তুমি জান ।
তোমার করুণা যদি
চাহিতে নাও জানি
তবু কৃপা করে মোরে
চরণে নিও গো টানি ।
জয় ব্রজানন্দ পরমানন্দ সচ্চিদানন্দ তুমি হে
তুমি প্রেমঘন সাধনার ধন, শিব সুন্দর তুমি হে
অহং নামে আত্মদেব, তুমি ব্রজানন্দ । ১
অন্তরাত্মা রুপে আত্মা, সচ্চিদানন্দ । ২
অনাদি নামেতে দেব সত্য সনাতন । ৩
আদিদেব নামে তুমি পুরুষ প্রধান । ৪
অসীম যেহেতু বেদে, দিতে নারে সীমা । ৫
অনন্ত বলিয়া বনে অন্ত না পাইয়া । ৬
অনিন্দ্য সুন্দর তুমি, প্রিয়দর্শন নাম । ৭
আনন্দ-মধুর নিত্য ভক্তিগুণ ধাম । ৮
অভয় নামেতে তুমি বরাভয় দাতা । ৯
অজ্ঞান নাশন গুরু বভার্ণব ত্রাতা । ১০
ইন্দু তুমি হৃদাকাশে, মানস বিহারী । ১১
ঈশ রূপে প্রকাশিত বহুরূপী হরি । ১২
উত্তম নামেতে তুমি উপাস্য সবার ১৩
ঊমাকন্ত নামে রাজ দেবের মাঝার । ১৪
ঊর্ধরূপী নিরাকার গুরু জ্ঞানামৃত । ১৫
ঋত সত্য পরব্রহ্ম ধ্যানারূপাচ্যূত । ১৬
একং নামে অদ্বিতীয় মঙ্গল বিতরি । ১৭
ঐ রূপে তুমি সে ব্রহ্ম, ব্রজানন্দ হরি । ১৮
ওঙ্কার প্রত্যক্ষ তুমি বেদ-অর্থ সার । ১৯
ওষধি ভিষজ স্বয়ং ভবের মাঝার । ২০
কর্ত্তা রূপে তুমি দেব, পরমেশ বিভু । ২১
কর্ম্মকৃত নামে তুমি সর্ব্ব কর্ম্ম প্রভু । ২২
কৃষ্ণরুপে-জীব চিত্ত কর গো কর্ষণ । ২৩
কানাইরূপেতে সদা কর আকর্ষণ । ২৪
কীর্তিমূর্তি লীলাদেহ তুমি ভব-মনু । ২৫
করুণার সিন্ধু তুমি ধৃত-নরতনু । ২৬
খগাসন তুমি দেব, বিষ্ণু মুর্তি ধারী । ২৭
গণেশ নামেতে তুমি কার্য্য সিদ্ধিকারী । ২৮
গুণাতীত হও তুমি, ওহে গুণনিধি । ২৯
গুরু নামে সর্ব্ব লোকে সেবে নিরবধি । ৩০
ঘটেশ্বর রূপে, তুমি পরমাত্মা বিভু । ৩১
ঙ নীলকণ্ঠ নামে বিশ্বেশ্বর প্রভু । ৩২
চিদানন্দ রূপে বেত্ত্বা বেদ্য পরাৎপর । ৩৩
চিন্ময় স্বরূপে আছ, ব্যাপ্ত চরাচর । ৩৪
ছেদক নামটি ধর ছেদিয়া সংশয় । ৩৫
জ্যোতিরূপে মূর্ত হও ব্যাপিয়া হৃদয় । ৩৬
জলরূপে গঙ্গা সঙ্গ পবিত্রীকরণে । ৩৭
ঝরণা প্রেমের স্রোত পাপী উদ্ধরণে । ৩৮
ঞ রূপেতে রাগ বুদ্ধি প্রণবে জুড়িয়া । ৩৯
টঙ্কারের লক্ষ্যভেদ ব্রহ্মেতে ভেদিয়া । ৪০
ঠাকুর রূপে মন্দিরে, ইন্দ্রিয় গোচর । ৪১
ডঙ্কাধর শঙ্কা হর, ভক্ত সবাকার । ৪২
ঢুলুঢুলুনেত্র প্রভু করুণাবতার । ৪৩
ণ- রূপেতে স্নেহময় বহাও জোয়ার । ৪৪
ত্রিসত্য নামেতে দেব তুমি অবশেষ । ৪৫
ত্রিদিবেশ নামে তুমি বরেণ্য বিশেষ । ৪৬
তত্ত্বসার নামে বস্তু একাদ্বয় জ্ঞান । ৪৭
ত্রিবিধ রূপেতে ব্রহ্ম আত্মা ভগবান । ৪৮
থানেশ্বর নামে তুমি স্বধামেতে ব্রজ । ৪৯
দয়াময় নামে তুমি কল্পতরু সাজ । ৫০
ধর্মপতি মহামতি, ধর্ম সংরক্ষণে । ৫১
ধীমন্ত স্বধর্ম যোগে জ্ঞানে ও বিজ্ঞানে । ৫২
নিত্যানন্দময় তুমি নিত্যোৎসবে মাতি । ৫৩
নিরঞ্জন সুরঞ্জন ভক্তত্রাণেব্রতী । ৫৪
পরম পুরুষ নামে সর্বত্র পূজিত । ৫৫
পুরুষ প্রধান রূপে তুমি সুবিদিত । ৫৬
পরমাত্মা রূপে তুমি যোগীশ্বর । ৫৭
পুরুষোত্তম নামেতে জগত ঈশ্বর । ৫৮
প্রেমঘন তুমি দেব প্রেমের মূরতি ! ৫৯
প্রজ্ঞাঘন তুমি দেব জ্ঞানানন্দ ধৃতি । ৬০
ফলহারী নাম তব কর্মফল হর । ৬১
বংশীধারী শ্রীগোবিন্দ ফলদান কর । ৬২
বিধিবেদ্য হরি হরি তারুণ্য কারুণ্য । ৬৩
ব্রজানন্দ গুরুব্রহ্ম বরেণ্য শরণ্য । ৬৪
ব্রহ্মণ্য দেব নামেতে ধর বেদ প্রকাশিয়া । ৬৫
বিষ্ণু নামে আছ তুমি সর্ব্বত্র ব্যাপিয়া । ৬৬
ভগবান নাম ধর ভক্তের কারণ । ৬৭
ভক্তপ্রাণ নাম ধর ভক্ত প্রাণধন । ৬৮
ভব তুমি ভবপতি অভবতা হর । ৬৯
ভবভয়হারী তুমি গুরুরূপ ধর । ৭০
মাল্যধর নামে তুমি তত্ত্বমালা ধারী । ৭১
মূলাধার রূপে মূলে অধিষ্ঠানকারী । ৭২
মানসবিহারী নামে মানসে বিহর । ৭৩
মহান পুরুষ তুমি জ্যোতির্ম্ময় পর । ৭৪
যোগেশ্বর নামে তুমি যোগে জেগে রও । ৭৫
রাধাশ্যাম রূপটি তব ভক্তেরে দেখাও । ৭৬
রাম নামে আত্মারাম স্বরূপে ভোলায় । ৭৭
রাজ রাজ রূপে সাজ হৃদয় দোলায় । ৭৮
লক্ষ্মীকান্ত নারায়ণ কে বুঝিবে লীলা ? ৭৯
লীলাময় তুমি দেব রক্ষিয়ে এ ইলা ।। ৮০
বরাভয় কর করুণা সাগর
সদা মৃদু মৃদু হাস । ৮১
শরণ্য-বরেণ্য একান্ত কারুণ্য
দিব্যজ্ঞান পরকাশ । ৮২
শুভদ সুখদ তুমি, সর্ব্ব দুঃখহারী । ৮৩
শান্তিপ্রদ তুমি দেব ভক্তানন্দ কারী । ৮৪
শান্তিই স্বরূপ তব দিব্য ধাম বাসী । ৮৫
ষড়ভাবজিত তুমি হর তমোরাশি । ৮৬
শঙ্খ চক্রধারী তুমি, জ্যোতির কারণ ! ৮৭
শ্রীবিষ্ণু মূরতি তব ভক্ত আকিঞ্চন । ৮৮
সত্যরূপে বিরাজিছ ভুবন মণ্ডল । ৮৯
সচ্চিৎ – আনন্দ তুমি আনন্দ কেবল । ৯০
সর্ব্ব দেবময় নাম সর্ব্ববেদাশ্রয় । ৯১
সর্ব্বসিদ্ধিদাতা নাম পরম আশ্রয় । ৯২
সর্ব্ব শ্রী নামে তুমি যে শ্রীকান্ত । ৯৩
সর্ব্বধী নামে তুমি পুরুষ মহান্ত । ৯৪
স্বয়ংসিদ্ধ বাম তব শাশ্বত পুরাণ । ৯৫
সর্ব্বজ্ঞ নামেতে তুমি সাক্ষী বিদ্যমান । ৯৬
সুমধুর হাস নাম ফুটাও কমল । ৯৭
সুন্দর মধুর রূপ প্রকাশ কেবল । ৯৮
স্বনামী আপন নামে আপনে মগন । ৯৯
সোহং ও শিবোহং জীব শিক্ষার কারণ । ১০০
হরিহর রূপে এক অদ্বৈত আনন্দ । ১০১
হরিহরাত্মণ রূপে স্বয়ং ব্রজানন্দ । ১০২
হংসবর হংসী সনে নিয়ত বিহর । ১০৩
হংসরাজ পর হংস তুমি ব্রজানন্দ । ১০৪
হৃষীকেশ নামে দেব হৃদয় ঈশ্বর ।
অনুরাগ ফল্গু লহ ভূবন সুন্দর । ১০৫
হৃদয়রঞ্জন তুমি হৃদয় রতন । ১০৬
হৃদয় দোলায় দোল হেরি অনুক্ষণ । ১০৭
হৃদয়েশ্বর নামেতে রসামৃত কান্তি ।
মাভৈঃ আশীষ বরিষ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ । ১০৮
গুরু ধামে বুড়াশিব রাজে ভগবান !
উভ বঙ্গে ব্রজানন্দ সর্বদা সমান ।
ফলশ্রুতি
অসংখ্য অসংখ্য নাম অসংখ্য মহিমা ।
গীর্বাণ গণেশ যাঁহার নাহি পান সীমা ।।
অষ্টোত্তর শতনাম সংক্ষেপত সার ।
চিত্ত আর্ত্ত করে দেব সকাশে তোমার ।।
এই অষ্টোত্তর শতে যেই স্তব করে ।
ব্রজরাজ প্রসন্নয়ে চতুর্ব্বর্গ ধরে ।।
অজস্র অমিয় সুধা বাঞ্ছা পুরে সদা ।
অপ্রাপ্য অভাব সব সকলি পূরণ
-ইতি অষ্টোত্তর শতনাম গীতমালা –
ওঁ শ্রীশ্রীব্রজানন্দার্পণমস্ত ।।
‘
—
যুগাবতার শ্রীশ্রী ব্রজানন্দ স্মরণম্
হরে ব্রজানন্দ হরে হরে ব্রজানন্দ হরে ।
গৌরহরি বসুদেব রাম নারায়ণ হরে ।।
নিত্যং শুদ্ধং নিরঞ্জণম্ শান্তং শিবম্ সুন্দরম্
স্বেচ্ছারূপ দ্বন্দ্বাতীতং সগুণং নির্গুণং সত্যম্
সর্বধাকরম্ সর্ব্বঞ্চ সচ্চিদং জ্ঞানভান্ডারম্
নররূপং পূর্ণব্রহ্ম ব্রজানন্দং নমাম্যহম্ ।।
প্রার্থনা
মন তুমি সতত কর ব্রজানন্দ স্মরণ
সেই ব্রজানন্দ স্মরণই মহাপুন্য কর্ম্ম
সেই পুণ্যকর্ম্মের মূলভিত্তি শুদ্ধভক্তি
সেই ভক্তি হ’তে উদ্ভূত হয় আধ্যাত্মিক শক্তি
সেই আধ্যাত্মিক শক্তিই মানুষের পরম ধন
সেই ধন করিতে অর্জন সতত কর ব্রজানন্দ স্মরণ ।
ব্রজানন্দ স্মরণম্ ঈশ্বর ভজনম্
ব্রজানন্দ স্মরণম্ রামচরিত পঠনম্
ব্রজানন্দ স্মরণম্ কৃষ্ণরূপ ধ্যানম্
ব্রজানন্দ স্মরণম্ পূর্ণব্রহ্ম বরণম্
ব্রজানন্দ স্মরণম্ পরমাত্মা পূজনম্
ব্রজানন্দ স্মরণম্ ওঁ মন্ত্র জপম্
ব্রজানন্দ স্মরণম্ আদ্যাশক্তি উপাষনাম্
ব্রজানন্দ স্মরণম্ হরিগীতি নাট্যম্
ব্রজানন্দ স্মরণম্ সৎগুরু প্রণামম্
ব্রজানন্দ স্মরণম্ জপমালা ধারনম্
ব্রজানন্দ স্মরণম্ পরাবিদ্যা অর্জ্জনম্
ব্রজানন্দ স্মরণম্ অপরাবিদ্যা বিসর্জ্জনম্
ব্রজানন্দ স্মরণম্ ঋষিবাক্য স্ততিম্
ব্রজানন্দ স্মরণম্ দিব্যসুধা পানম্
ব্রজানন্দ স্মরণম্ অভিমান ভঞ্জনম্
ব্রজানন্দ স্মরণম্ অহংজ্ঞান বিসর্জ্জনম্
ব্রজানন্দ স্মরণম্ কামক্রোধলোভ দমনম্
ব্রজানন্দ স্মরণম্ কুবাসনা রোধম্
ব্রজানন্দ স্মরণম্ কুদৃষ্টি পরিহারম্
ব্রজানন্দ স্মরণম্ কু-বৃত্তি প্রতিরোধম্
ব্রজানন্দ স্মরণম্ সুবুদ্ধি পরিপুষ্টম্
ব্রজানন্দ স্মরণম্ সদকর্ম্ম অনুষ্ঠানম্
ব্রজানন্দ স্মরণম্ অহিংসা পোষনম্
ব্রজানন্দ স্মরণম্ হিংসাভাব নির্ম্মুলম্
ব্রজানন্দ স্মরণম্ সর্ব্ব দুঃখ মোচনম্
ব্রজানন্দ স্মরণম্ সর্ব্বব্যাধি নিবারণম্
ব্রজানন্দ স্মরণম্ সর্ব্ব অভিশাপ অতিক্রনম্
ব্রজানন্দ স্মরণম্ সর্ব্বপাপ স্মালনম্
ব্রজানন্দ স্মরণম্ সর্ব্ব অমঙ্গল পরিত্রানম্
ব্রজানন্দ স্মরণম্ সর্ব্বসংকট মোচনম্
ব্রজানন্দ স্মরণম্ মনোমন্দির শৌচম্
ব্রজানন্দ স্মরণম্ ব্রহ্মচর্য্য আচরণম্
ব্রজানন্দ স্মরণম্ সর্ব্বতীর্থ বাসম্
ব্রজানন্দ স্মরণম্ ত্রিলোক বিচরনম্
ব্রজানন্দ স্মরণম্ অন্তরাত্মা বিশোধিতম্
ব্রজানন্দ স্মরণম্ সাধুসজ্জন সঙ্গম্
ব্রজানন্দ স্মরণম্ রজ-তম-নাশ বীজমন্ত্রম্
ব্রজানন্দ স্মরণম্ স্বস্তি-স্বস্তি উচ্চারণম্
ব্রজানন্দ স্মরণম্ তত্বমসি জ্ঞানম্
ব্রজানন্দ স্মরণম্ মহাজ্ঞ ফলম্
ব্রজানন্দ স্মরণম্ সর্ব্বদোষ-খন্ডন-সোহম্
ব্রজানন্দ স্মরণম্ ষোড়শোপাচার পূজম্
ব্রজানন্দ স্মরণম্ গুরুরূপী ভগবানে সাষ্টাঙ্গে প্রণিপাতম্
পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুস্কৃতাম্
ধর্ম্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে ।
এ জগতে সাধুদের পরিত্রাণ তরে
পাপীদের উদ্ধারিতে আসি বারে বারে ।।
ন্যায় সত্য ধর্ম্ম এইভাবে রক্ষা করি
এ কারণে যুগে যুগে মর্তে অবতরি ।।
তোমার শ্রীশ্রী চরনাশ্রিত
রামকৃষ্ণপাল
ওঁ
গুরু কৃপাহি কেবলম্
(১)
রে মনুয়া ! ব্রজানন্দ গুণ গাওয়ে !
জনম জনম ভর –
নাম ভজন কর
দিল্কি ভকতি মিলাওয়ে,
এ দুনিয়াদারি মায়াকি স্বপনা
কোই নেহি হ্যায় তেরে আপনা;
আপনি সাঁথী শ্রীগুরু নাম
ওহি নাম রস পিলাওয়ে ।।
“ব্রজানন্দ” প্রেম্সে কহো
শ্রীগুরুসঙ হর্দম্ রহো
ব্রজানন্দ নাম ভজনসে
দিল্কি পিয়াস মিটাওয়ে ।।
তাং ইং ২৭/৬/৫৮
(২)
মনরে ! চল মন শ্রীগুরু ধাম ।
হরে ব্রজানন্দ হরে
গাহ সুধামাখা নাম ।
ব্রজানন্দ গুণগানে
ভক্তি হিল্লোল বহে প্রাণে ।
প্রেমানন্দে দিবানিশি
জপরে নাম অবিরাম ।।
ব্রজের জীবন ব্রজানন্দ ধন
গোলক বিহারি শ্রীরাধার মন
নবরুপে এলো নারায়ণ
পুরাইতে ভক্ত মনষ্কাম ।।
এলো বুঝি পথ ভুলে
ব্রজের গোপাল ধরাধূলে
নব লীলা খেলাচ্ছলে
এলো নয়নাভিরাম ।।
(৩)
ব্রজানন্দ প্রাণ গোবিন্দ
এলোরে ধরায়
নবরুপে নব সাজে
এলো শ্যামরায় ।
কে দেখবি আয়
তোরা কে দেখবি আয়
শ্রীগুরু ধামেতে প্রেমের
বাঁশরী বাজায় ।
একাধারে শ্রীরাধাশ্যাম
প্রেমের দোলাতে
দুলছে নিতি ভক্তজনের
পরাশ ভোলাতে ।
দোলে শ্রীরাধার মন
দোলে ভক্তপ্রান ধন
দোলে ব্রজের গোপাল
“ব্রজানন্দ” হৃদয় দোলায়
দোলে বংশীবদন মদন মোহন
প্রেম দোলনায় ।
সুনীল গগনে আজি
চাঁদের জ্যোছনায়
লক্ষ তারার ফুল ফুটিয়ে
এলো ব্রজরায় ।
এলো ব্রজরায় – এলো শ্যামরায় ।
তাঁর বাঁশীর সুরে
উঠছে তুফান
হৃদয় যমুনায়
ওরে প্রেম যমুনায়
কে দেখবি আয়
তোরা কে যাবিরে আয়
শ্রীগুরু ধাম মহোৎসবে
গুরু পূর্ণিমায় ।
– –
(৪)
ব্রজানন্দ হরি হরে
ডাকবে মন প্রাণ ভরে
ব্রজের গোপাল
নন্দ দুলাল
হের দু’ নয়নে ।।
দুঃখ রবে না রবে না
তাঁর নাম গুণগানে
দুঃখ রবে না রবে না ।
এ ভব দুঃখের জ্বালা
রবে না রবে না
ভব দুঃখ শোক তাপ
রবে না রবে না ।
এ ভব ত্রিতাপ জ্বালা
রবে না রবে না ।
ব্রজানন্দ চরণতরী
ধর না মন শক্ত করি
যাবি যদি ভব পারাবারে
দিবানিশি জপ নাম
‘ব্রজানন্দ’ অবিরাম
দেখবি যদি শ্যামল সুন্দরে ।
এমন রূপ আর দেখিস নাইরে
রুপে প্রেমবারি আপনি ঝরে
যাঁরে দেখে নয়ন আপনি ঝরে
তুলনা নাইরে
রুপের তুলনা নাইরে
একাধারে রাধাশ্যামের ।
এই বুঝি সেই ব্রজের হরি
এলো নবরূপ ধরি
সাজিয়া ভব কান্ডারী
ভক্তের লাগি বেয়ে তরী
এলোরে পারের হরি
ব্রজানন্দ নামটি ধরি
এলো ব্রজানন্দ হরি ।
হরে ব্রজানন্দ বল
হরে ব্রজানন্দ বল
প্রেমানন্দে বাহু তুলে
ব্রজানন্দ হরি বল ।
প্রাণ গোবিন্দ নিত্যানন্দ
ব্রজানন্দ হরি বল ।
ব্রজের গোপাল দীনদয়াল
হরে ব্রজানন্দ বল ।
– – –
ব্রজানন্দ জয় জয়
কথা ও সুর ব্রজানন্দ
শ্রীগুরু জয় জয় , গোবিন্দ জয় জয় ,
পতিত পাবন হরি, ব্রজানন্দ জয় জয় ।
রাধিকা রমন হরি, ব্রজানন্দ জয় জয়,
গোপিকা বল্লভ হরি, ব্রজানন্দ জয় জয় ।
কনৌজের ভূমি পরে শিবোহম্ ধ্বনি করে
জীবের লাগিয়া এলো, এইবার ব্রজরাই ।
রমনারই বন মাঝে, প্রকাশিল সাধু সাঝে,
শিশুবনমালী হরি
ব্রজানন্দ জয় জয়, রমনারই বন মাঝে………..
কালী দুর্গা মহাশক্তি, বাণী লক্ষ্মী মহামুক্তি,
চৈতন্য স্বরূপ হরি, ব্রজানন্দ জয় জয় ।
পাপী, তাপী, রুগী, দুখি, জ্ঞানী, ধনী, মানী, সুখি,
সাধু, সন্ত, দীন গাহে, ব্রজানন্দ জয় জয় ।
নানা দেশে, নানা ভাবে, করে লীলা নিজভাবে
ভক্ত গাহে শিব হরি, ব্রজানন্দ জয় জয় ।
ভক্তগৃহে বৃন্দাবন, করে নিজে সংস্থাপন
কৃষ্ণরূপে দরশন দেন প্রভু দয়াময়,
ব্রজানন্দ জয় জয়, ব্রজানন্দ জয় জয় ।
ডোর ও কৌপিনধারী, মোহন মোরলী ধারী
বুড়াশিব কৃষ্ণ হরি, ব্রজানন্দ জয় জয় ।
হরে ব্রজানন্দ হরে, হরে ব্রজানন্দ হরে
গৌর হরি বাসুদেব, রাম নারায়ণ হরে ।
শ্রীশ্রীঁ শিবাবতার শ্রীশ্রীঁ শ্রীমৎ স্বামী ব্রজানন্দ পদে
আত্মসমর্পণ স্তোত্র ।
(১)
অপূর্ব্ব পুরুষ এক হেরিনু নয়নে,
লোচনের জ্যোতি নিন্দে তরুণ তপনে;
আঁখি কোণে ঝড়ে প্রেম নিন্দেতনু কাঁচা হেম
ব্রহ্মানন্দে মগ্ন ভোলা, সন্ন্যাসী প্রবীন;
আনন্দে আলিঙ্গে দীনে, সদা নিশি দিন!
(২)
শিব অবতার বলি নত হয় শির,
স্পর্শিলে চরণ দিব্য শিহরে শরীর;
সুশ্যামল পীত তনু,পদ নখে শশী ভানু,
ব্রীড়াম্লান হয়ে কত শত শত রয়;
হেরিলে মূরতি হৃদে হর্ষ উপাচয়।
(৩)
পতিত-পাবনরূপে উদয় ধরায়,
পাইলে পতিত পাপী ধরেন হিয়ায়;
উচ্চারি অভয় বাণী, পাপীতাপী লয় টানি,
ব্রজানন্দ হরি নামে এবার উদয় ।
(৪)
অধরে ধরেনা হাঁসী সদা খল খল,
বালকের অনুপম সরল অমল;
নরনারী সমাজ্ঞান,ভক্ত হিত মাত্র ধ্যান,
অবতীর্ণ ধরাধামে ভক্তের কারণ;
ভকত সকল যেন হৃদয়ের ধন ।
(৫)
লহরে শরণ মহাপুরুষ চরণে,
পাপীতাপী যত আছে নিখিল ভূবনে;
বিতরি করূণা রাশি,অসীমপাতকী নাশি,
দিবেন আশ্রয় তাঁর অভয় চরণে,
নির্ভয় হইবে চিত্ত, কি ভয় শমনে?
শমন-দমনকারী ব্রজানন্দ পদে,
সমর্পণ কর পাপী চিত্ত নিরাপদে;
লইতে পাপীর ভার,অবতরি বার বার,
নিষ্পাপ করেন ধরা পরম আনন্দে!
আত্মসমর্পণ ত্বরা কর ব্রজানন্দে !
(৭)
কাঙ্গাল শরণ তুমি খ্যাত চিরদিন,
লইল শরণ পদে সুদীন পুলিন,
বিমান বিজন আর তপন শঙ্কর,
মিনু, বীনা,অঞ্জ ূরুবি কুসুম নিকর;
অর্পিনু অঞ্জলিরূপে অভয় চরণে,
রহে যেন ফুলগুলি তোমার স্মরণে ।
(৮)
তোমার নির্ম্মাল্য কভূ মলিন না হয়,
সুপ্রসন্ন থাকে যেন সকল সময়;
শমন শাষণ হতে ওহে দয়াময়
রক্ষা করি রেখ প্রভু সদা নিরাময়;
দেহ, গেহ, চিত্ত,প্রাণ সকল আমার
অর্পণ করিনু দেব চরণে তোমার ।
(৯)
গ্রহণ করহে তুচ্ছ কাঙ্গালের দান,
মহাযোগী ব্রজানন্দ নিজ মহাপ্রাণ;
পদপ্রান্তে নত আজ পুলিন তোমার
গ্রহণ করহ তার কর্ম্মফল ভার !
শ্রীশ্রীঁ শ্রীমৎ স্বামী ব্রজানন্দ পদানত দীন পুলিন ।
৩২ শে শ্রাবণ, ১৩৪৫ সন
শ্রী শ্রী বুড়াশিব মাহাত্ম্য
স্বামী ভুমানন্দ
(কাঁশীধাম)
শ্রী শ্রী বুড়াশিব মাহাত্ম্য
তমীশ্বরাণাং পরমং মহেশ্বরম্ ।
তং দেবতানাং পরমঞ্চ দৈবতম্ ।।
পতিং পতীনাং পরমং পরস্তাৎ ।
বিদাম বেদং ভুবনেশমীডাম ।।
স্বামী ভুমানন্দ
(কাঁশীধাম)
প্রকাশক-
শ্রী ইন্দ্রমোহন চক্রবর্ত্তী বি. এ
বুড়াশিবধাম, রমনা, ঢাকা ।
সন ১৩৩০(বাং)
উৎসর্গ পত্র
পূজ্যপাদ পরমহংস
শ্রীমৎ স্বামী ব্রজানন্দ সরস্বতী
চরণারবিন্দে-
দেব
যেদিন দিয়েছ দরশন,
কৃতার্থ হয়েছে মন প্রাণ;
যত কিছু সাধনা, প্রার্থনা,
সেদিন হয়েছে অবসান ।
যে আশায় যে ভাব তরঙ্গে,
অনির্দ্দেশ্য মহতের পানে,
চাহিয়া করেছি এতদিন
এ রচনা যে চরণ ধ্যানে ।
[*]
সে অচিন্ত্য অব্যক্ত স্বরূপে,
দেখিয়াছি তোমা বিদ্যমান;
মহাজ্ঞানে পবিত্রিতে ধরা
হে শ্রীগুরু ! তব অধিষ্ঠান ।
কল্পতরো ! যে চরণ ছায়,
পূর্ণ সর্ব্ব অভীষ্ট আমার,
এ “রচনা’’ সে পদ পঙ্কজে
অর্পিলাম, ভক্তি উপহার ।
কাঁশীধাম } শরণাগত-
ভুমানন্দ
ওঁ পরমাত্মনে নমঃ
অবতরণিকা
সর্ব্বতত্ত্ববিদ্(সমস্ত শাস্ত্র ও তত্ত্বে পন্ডিত) পরম দয়াল জগদ্গুরু শঙ্করাচার্য্যদেব শুভ্র জ্ঞানালোকে দিগ্মগুল(চতুর্দিক) উদ্ভাসিত করতঃ জীবোদ্ধার কল্পে বৃদ্ধ গঙ্গাতীরে উপনীত হইয়া সর্ব্বর্ত্ত কুসুমাকীর্ণ বিহঙ্গকূজিত মধুপ-গুঞ্জিত পবিত্র রমণীয় রমনাক্ষেত্রে বাবা বুড়াশিব নামে অনাদি মহালিঙ্গের উদ্ধার সাধন করিয়া দশনামী সন্ন্যাসী মঠ প্রতিষ্ঠা করতঃ বেদ, বেদান্ত-বিজ্ঞান, যোগ সাধনের যে আনন্দ প্রবাহ ছুটাইয়া রাখিয়াছেন তাহাতে ডুব দিয়া ভক্তজনগণের প্রতিনিয়ত ত্রিতাপ শান্তি হইতেছে ।
বাবা বুড়াশিব জাগ্রত বিগ্রহ । ইহার অপার মহিমা ।
ইহাকে গঙ্গাজলে স্নান করাইয়া ফল, জল, পুষ্প, বিল্বদল, ভোগ, নৈবেদ্যাদি দ্বারা যথাশক্তি(সাধ্যানুযায়ী) অর্চ্চনা করতঃ স্তুতি করিলে লোকের সর্ব্বকাম সিদ্ধ হইয়া থাকে ।
‘আলয়ঃ সর্ব্বদেবানাং লয়নাল্লিঙ্গমুচ্যতে’(এই লিঙ্গ মহারাজ সকল দেবতার আশ্রয়স্থল ও বাবা বুড়াশিবের সর্ব্বশক্তি এতে নিহিত ) সর্ব্বকারণের কারণম্ দেবাদিদেব(সকল দেবতারও আদিদেব) মহাদেবের এই স্বয়ম্ভূ মহালিঙ্গে সর্ব্বশক্তি লীন আছেন, কাজেই বিশুদ্ধচিত্তে যে যে কামনা নিয়া উপস্থিত হয় বা হত্যা দেয় তাহার সেই কামনাই পূর্ণ হইয়া থাকে ।
বাবার ত্রিশূল নিম্নে অনেকে মানসিক(মানত) কেশ নখাদি নিক্ষেপ করিয়া থাকেন ।
স্থানীয় কিম্বদন্তী, কোন কালে বাবার পরীক্ষার্থে একবার লিঙ্গমূলে গর্ত করিয়া নানাবিধ চেষ্টা সত্বেও তল পাওয়া যায় নাই । বস্তুতঃ ইনি যে সপ্ততল ভেদ করিয়া উঠিয়াছেন তদ্বিষয়ে কোনও সন্দেহ নাই ।
স্মরণাতীত কাল হইতে প্রকৃতির লীলাস্থল এই পুণ্যক্ষেত্র ত্যাগী মহাপুরুষদের পদধূলিতে পুত হইয়াছে ।
সম্মুখস্থিত শিবগঙ্গায়(ধামের পুকুর) অবগাহন করিয়া হিংসাদ্বেষ বিরহিত বিশুদ্ধ ভক্তিচিত্তে এই ধূলায় গড়াগড়ি দিলে অবিদ্যান্ধকার বিদুরিত হইয়া যায় ও সংসার যাতনা হইতে বিমুক্ত হইয়া হৃদয় ও প্রাণ প্রেম পুলকে আপ্লূত হয় ।
বিশাল অশ্বত্থ বৃক্ষতলে ত্রি-যুগের ধুনি অবস্থিত, ধুনিভম্ম অঙ্গে লেপিলে সর্বরোগ হইতে মুক্তিলাভ হয় । ১৩২৬সালের ভীষণ ঘূর্ণিঝড়ে বৃক্ষ পতিত হওয়ায় ধুনি আবরণ শূন্য হইয়াছে ।
আনন্দমূর্ত্তি যোগবলে বলীয়ান সাধনচতুষ্টয়সম্পন্ন বর্ত্তমান জীবম্মুক্ত মহাপুরুষ দ্বন্দ্ব, দ্বেষাদি বিরহিত হইয়া ‘শিবোহম্’ ধ্বনিতে এই পুণ্যধাম মুখরিত করতঃ সংসারক্লেশদগ্ধ দিগদেশান্তরাগত নরনারী আবালবৃদ্ধবণিতার শান্তিধারা সিঞ্চন করিয়া থাকেন ।
“আপনি আচরি ধর্ম্ম জীবেরে শিখায়”- অচল অটল রহিয়া নিজের কোনও প্রয়োজন না থাকা সত্ত্বেও শুধু লোক হিতার্থে জগতে সত্য প্রতিষ্ঠা করিয়া শান্তি স্থাপন মানসে সর্বসাধারণের এই পুণ্য ধামটি রক্ষা করতঃ অমানুষিক তিতিক্ষাবলম্বনে ভগবদবতারের পন্থা অনুসরণ করিয়া আসিতেছেন ।
ক্লৈব্যং মাম্ম গমঃপার্থ নৈতত্ত্বযুআপপদ্যতে ।
ক্ষুদ্রং হৃদয়দৌবল্যং ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ ।।
সেই রূপ ক্ষুদ্র হৃদয়দৌবল্য(ভয়, দ্বিধা, হীনন্মন্যতা, হৃদয়ের তুচ্ছু দুর্বলতা) দূর করিয়া শমদমাবলম্বনে(অন্তরিন্দ্রিয় ও বহিরিন্দ্রিয়কে সংযত করে ধর্য্য সহকারে) একবার বাবার শরণ লউন, প্রাণে কি বিমল আনন্দের সঞ্চার হয় স্বয়ং আস্বাদন করুন, সম্মুখে পথ পরিষ্কার দর্শন হইবে।
পুণ্যভূমির এমনই শক্তি যে স্বতঃই সর্বনিয়ন্তা পরম কারুনিক পরমেশ্বরের প্রতি পরাভক্তির(ভক্তির সর্ব্বোচ্চ অবস্থা, নিঃস্বার্থ প্রেম বা গভীর অনুরাগ) উদ্রেক হইবে, সম্যক আত্মসমর্পণের তূল্য সাধন আর কিছুই নাই, সন্তোষের তুল্য যোগ নাই, অহিংসা সদৃশ ধর্ম্ম নাই এবং সংশয়ের ন্যায় শক্র নাই ।
সর্বধর্ম্মান্ পরিত্যজ্য মামেকং শরনং ব্রজ ।
অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িয্যামি মাশুচঃ ।।
আহার নিদ্রা ভয় মৈথুনাদি সামান্যমেতৎ পশুভির্নরাণাম্
ধর্ম্মাস্তু এষামধিকো বিশেষো ধর্ম্মেণ হীনাঃ পশুভিঃ সমানাঃ।।
শিবরাত্রি উপলক্ষে ও বৎসরের প্রথম দিবস এই স্থানে মেলা ও আনন্দোৎসব হইয়া থাকে এবং বৎসর ব্যাপিয়া যাত্রিগণ যথাশক্তি উপচারাদি অর্পণ করিয়া থাকেন ও স্থানীয় ভক্তগণ বাবাকে প্রাণের সহিত শ্রদ্ধাভক্তি প্রদর্শন করিয়া থাকেন ।
বাবার মহিমায় অনুপ্রাণিত হইয়া অশেষ গুণালংকৃত বর্দ্ধমান মহারাজাধিরাজ মন্দির সুনির্ম্মাণ ও পথঘাটের সুব্যবস্থা করিয়া দিয়াছেন । – ইতি
বিনীত
শ্রী ইন্দ্রমোহন দেবশর্মা ।
বুড়াশিব ধাম, রমনা, ঢাকা ।
শ্রীশ্রী বুড়াশিব আরতিস্তুতি
জয় বাবা বুড়াশিব নিত্যনিরঞ্জন,
আদিদেব মহেশ্বর পতিত পাবন ।
তোমারি ইচ্ছায় হয় সৃষ্টি স্থিতি লয়,
তুমি যে বিশ্বের কর্ত্তা সর্ব্ব শাস্ত্রে কয় ।।
তুমি ত রয়েছ সব ভুবন ভরিয়া,
মায়াতে রেখেছ সবায় আচ্ছন্ন করিয়া ।
তাই সবায় অহংকারে আমি আমি করে,
প্রকৃতির কর্ম্মে যেয়ে বদ্ধ হয়ে পড়ে ।
ঘুচাতে জীবের এই মায়ার বন্ধন,
বহু মত পথ তুমি করেছ সৃজন ।।
তুমিই যে একমাত্র সর্ব মূলাধার
তুমি বিনে ত্রিভূবনে কেহ নাহি আর ।
সূচীপত্র
১। শ্রীশ্রী গুরুর আরতি স্তুতি
২। বাণী বন্দনা
৩। অথ ধ্যানম্
৪। প্রারম্ভ
৫। ভগবান শঙ্করাচার্য্যের তীর্থযাত্রা ও মহালিঙ্গ দর্শন
৬। শ্রীধাম বর্ণন
৭। মহালিঙ্গ উদ্ধারণ
৮। দেবী স্তুতি
৯। বরদান ও আদেশ
১০। সাধন ও সিদ্ধি
১১। দশনামী আশ্রম প্রতিষ্ঠা
১২। সন্ন্যাসী মাহাত্ম্য
১৩। শিবলোক বর্ণন
১৪। শিব মহিমা
১৫। শিবরূপ বর্ণন
১৬। ব্রহ্মদির বিচার ও মীমাংসা
১৭। আত্মপূজা
১৮। বিশ্বপ্রকৃতি কর্ত্তৃক বিশ্বনাথের পূজা
১৯। আশ্রমের লক্ষ্য
২০। দীনের পূজা ও প্রার্থনা
২১। শিবরাত্রি
২২। শিবরাত্রি উৎসব
২৩। ভক্তের ভগবান
২৪। বর্ত্তমান মহাপুরুষের ভগবদ্দর্শন ও সান্ত্বনা
২৫। ত্রিপুরানন্দ স্বামীজির সমাধি
২৬। মহাপুরুষ চিন্তামগ্ন
২৭। চিন্তা করিতে করিতে যুগলমূর্ত্তি দর্শন
২৮। মহাপুরুষের আত্মনন্দ
২৯। ১৩২৬ সালের ভীষণ ঝড়
৩০। বর্দ্ধমান মহারাজ ধিরাজ কর্তৃক মন্দির পুনঃনির্মাণ
৩১। সর্ব্ব মানস সিদ্ধি
৩২। যতোধর্ম্মস্ততোজয়ঃ
৩৩। প্রার্থনা
৩৪। নাম সত্য
৩৫। সত্যগুরু স্তুতি
৩৬। উপসংহার
শ্রীশ্রী গুরুর আরতি স্তুতি
জয় ব্রজানন্দ হরে,
হরে ব্রজানন্দ হরে,
ভব সাগর সে তার স্বামী
পূরণ অবতারে,
জয় ব্রজানন্দ হরে;
হরে ব্রজানন্দ হরে । ১
সত চিত আনন্দ তুম হো,
অজর অমর সায়ে
অচল অটল নিরগুণ
কষ্ট হরণ হারে
জয় ব্রজানন্দ হরে;
হরে ব্রজানন্দ হরে । ২
অখন্ড ঘট ঘট বাসী,
কহতে বেদ চারে,
জগমে তুম, তুম মে জগ,
ফির জগসে ন্যারে
জয় ব্রজানন্দ হরে;
হরে ব্রজানন্দ হরে । ৩
নিত্য নিরবন্ধন
অসঙ্গ অবিকারে,
অলক্ষ্য নিরঞ্জন শিবহো
ব্যাপক তুম্ সারে,
জয় ব্রজানন্দ হরে;
হরে ব্রজানন্দ হরে । ৪
নিত্য তৃপ্ত কৃত কৃত্য হো
রাগ দ্বেষ জারে,
শরণাগত পতিতনকো
ব্রহ্মলোক ভারে,
জয় ব্রজানন্দ হরে;
হরে ব্রজানন্দ হরে । ৫
অধিষ্ঠান হো সবকে তুম্
অপরম পারে,
সৌখ্য স্বরূপ প্রকাশক
পাণী খলতারে,
জয় ব্রজানন্দ হরে;
হরে ব্রজানন্দ হরে । ৬
জিজ্ঞাসু ভকতন্কে
কাম ক্রোধ মাবে,
লোভ মোহ মদ্ মৎসর
ছল বল সবগারে,
জয় ব্রজানন্দ হরে;
হরে ব্রজানন্দ হরে । ৭
স্বতন্ত্র হো অবিনাশী
জনম মরণ তারে,
ভক্ত মুক্তকে কারণ
বহুৎ রূপ ধারে,
জয় ব্রজানন্দ হরে;
হরে ব্রজানন্দ হরে । ৮
ভক্ত মুক্ত যো চাহে
ধ্যান ধরে সারে,
দৃঢ় বিশ্বাস কিয়ো যিন
সর্ব ক্লেশ টারে,
জয় ব্রজানন্দ হরে;
হরে ব্রজানন্দ হরে । ৯
আওয়া গমন ভয়ানক
হ্যায় ভুজঙ্গাকারে,
লাভ ভ্রমর মে ঘুমে কর
খেওয়া পারে,
জয় ব্রজানন্দ হরে;
হরে ব্রজানন্দ হরে । ১০
মহানিশামে আরতি
নিশ্চয় করিগারে,
আত্মানন্দ নিরন্তর
নির্ভয় পদ পারে,
জয় ব্রজানন্দ হরে;
হরে ব্রজানন্দ হরে । ১১
শ্রীশ্রীগুরুবে নমঃ
বাণী-বন্দনা
খুলে দে মা, তোর
মহাজ্ঞানের ভান্ডার
শুষ্ক কন্ঠ পিপাসায়,
ছুটিয়া এসেছি হায়,
শুনিয়া তোমার কাছে,
শান্তি পারাবার ।
অজ্ঞান তিমিরে ঘোর
দৃষ্টিহীন আঁখি মোর
আবরি রেখেছে চিত্ত,
অবিদ্যা আঁধার ।
বিদ্যা মহাবিদ্যা তুমি,
জ্ঞান প্রদায়িনী ।
উপনিষদের সার,
বিজ্ঞান মানিছে হার,
বেদান্ত পায় না অন্ত,
অনন্তরূপিনী ।
বিনাশী অজ্ঞান তম,
এস মা, হৃদয়ে মম,
খুলে দাও বিশ্ব গ্রন্থ
সৃষ্টি প্রকাশিনী ।
তোমার যে বিশ্ব গ্রন্থ,
অনন্ত অপার,
অধ্যায়ে অধ্যায়ে তার,
পূর্ণ জ্ঞান রত্নাধার,
পত্রে পত্রে ছত্রে ছত্রে লেখা,
সত্য সার ।
যে জ্ঞান লভিলে ভবে,
জ্ঞাতব্য কিছু না রবে,
সেই মহাজ্ঞানে গ্রন্থ পূরিত তোমার ।
সে অতুল মহাগ্রন্থ যাহারে পড়াও ।
বিজ্ঞানে না জানে যাহা,
তাহারে শিখাও তাহা,
দর্শনে দেখেনি যাহা তাহাই দেখাও।
মূঢ় আমি, দেহভক্তি,
অন্ধে দিয়া দৃষ্টিশক্তি,
সে মহাগ্রন্থের তব পৃষ্ঠা খুলে দাও ।
এতদিন বৃথা হায়, কাটিল আমার,
ভ্রান্ত চিত্ত মোহ মত্ত,
বুঝেনাকো কোন তত্ত্ব,
অনন্ত সে শাস্ত্র সিন্ধু, জ্ঞান রত্নাধার ।
তুমি না বুঝায়ে দিলে,
সে দর্শন নাহি মিলে,
জ্ঞানের চরম যাহা, সর্ব্ব শাস্ত্র সার ।
নানাশাস্ত্রে নানামন্ত্রে হয়ে দিশাহারা;
অশান্তি রবির করে,
যে জন পুড়িয়া মরে,
সে খোঁজে কোথায় তৃপ্তি বরষার ধারা ।
তাই মাগো ! বড় আশে
এসেছি চরণ পাশে,
দেখা দে শরণ্যে শিবে, নিত্য নির্ব্বিকায়া ।
মা, তোমার এ বিরাট শিক্ষার আগারে,
তুমি মাত্র শিক্ষয়িত্রী,
সৃজন পালন কর্ত্রী,
সেই তাহা শিখিয়াছে,
যা শিখাও যারে ।
যাহার হৃদয়ে এসে,
দেখা দাও যেই বেশে,
সে ভাবে সে মন্ত্রে পূজে সে জন তোমারে ।
এই মাত্র ভেদ দেখি, আর কিছু নয়,
জড় চেতনের সার,
বিশ্বময় একাকার,
সকল দেবতা তুমি, সর্ব মন্ত্রময় ।
কোটি কন্ঠে সুললিত,
গাইছে বন্দনা গীত,
করিছে তোমারি পূজা, পদার্থ নিচয় ।
জল, স্থল, নদ, নদী, সাগর, ভূধর,
অনিল, অনল মাঝে,
তব মহামন্ত্র রাজে,
উজলিছে ত্রি-ভুবনে, একটি অক্ষর ।
সেই মন্ত্র অভিনব,
যে জন শুনেছে তব,
সেই জানে বিশ্ব-ব্যপ্ত, একই ঈশ্বর ।
চন্দ্র, সূর্য্য, গ্রহগণ, তারকা নিচয়,
সেই এক মহামন্ত্রে,
এক নীতি এক তন্ত্রে,
একটি অক্ষরে লেখা বিশ্ব সমুদয় ।
সে একত্ব, যে-ই জানে,
ভেদাভেদ সে কি মানে ?
পূর্ণ তার আত্মজ্ঞান,
সার্থকতাময় ।
পশু, পক্ষী, তরু, লতা,
মানব অন্তরে,
ফলে ফুলে সেই দৃশ্য,
সে মন্ত্রে আকুল বিশ্ব,
ভ্রান্তনর, না বুঝিয়া
বৃথা খুঁজে মরে ।
যে জাতি যে ধর্ম্ম ধরে,
যে দেবে ভজনা করে,
তুমি সিদ্ধিদাত্রী আছ,
সবার ভিতরে ।
বুঝিলাম এতদিনে,
জননী ! আমায়,
সেই মন্ত্র দিয়ে কানে,
সেই একত্ব দাও প্রাণে,
মন যেন আত্মভুলে
তোমাতে মিশায় ।
বিনাশি অজ্ঞান তমঃ!
এস মা! হৃদয়ে মম,
প্রফুল্ল হউক প্রাণ
তোমার কৃপায় ।
ওমা,
সরস করিয়া রাখ
বিশ্ব জগতের প্রাণ,
তাই বুঝি হল তব
‘দেবী সরস্বতী’ নাম ।
রবির যে মহাদ্যুতি
বিশ্ব করে আলোময়,
চাঁদের যে রসধারা
অমৃত ছড়ায়ে রয় ।
তোমারি সে আলোরাশি,
তোমারি সে সুধাধারা
অগ্নি সোমাত্মিকা তুমি,
সৃষ্টি, স্থিতি, তোমা দ্বারা ।
বাক্যরূপা, বেদরূপা
শব্দ ব্রহ্মময়ী রমে,
তোমার মহিমা হেরি,
ত্রিলোক চরণে নমে ।
আদি যুগ হতে মাগো !
যত ভাষা যত প্রাণ,
যাবতীয় ছন্দোবন্ধে,
যত কবি গায় গান;
ছয়রাগ ষড়ত্রিংশ
রাগিণীর মূর্চ্ছনায়,
স্বরের যে মধুমাখা
সুধাস্রোতে বহে যায় ।
তোমারই যে মহারূপ,
পশু, পক্ষী, নর, নারী,
সবার হৃদয়ে আছ হয়ে
শব্দরূপ ধারী ।
তাই মা কবিতা রসে,
এই বিশ্ব প্রীতিময়,
মধুর সঙ্গীতে তাই
জগত মোহিত হয় ।
জ্ঞান বিজ্ঞানের দীপ্তি মাখা
তোর পা দুখানি,
ঋষি, মুনি প্রেমভরে
হৃদয়ে লয়েন টানি ।
যুগে যুগে জ্ঞানীগণ
তোমারি সাধনারত,
ব্রহ্মা সৃষ্টিকর্তা,
তবু তোমারি চরণে নত ।
তোমারি ইচ্ছায়
বিশ্ব-ভুবনের মেলা,
তোমারি হৃদয় মাঝে
ত্রিলোক করিছে খেলা ।
প্রাতে,-নভে জবাদীপ্তি
মাঝে সে রক্তাভ রবি,
বেদময়ী সৃষ্টিকর্ত্রী,
ভাসে তব মুখচ্ছবি ।
মধ্যাহ্নে,-প্রদীপ্তাকাশে
প্রখর কিরণ ঘটা,
তার মাঝে আছে
বিশ্ব পালয়িত্রী রূপচ্ছটা ।
শংখ, চক্র, গদা, পদ্ম,
চারি করে শোভা তাঁর,
সাবিত্রী, গায়ত্রীরূপা,
বিষ্ণুশক্তি মা আমার ।
সায়াহ্নে-বরদে দেবি,
শান্ত স্বচ্ছ নীলাকাশে,
সত্ত্বগুনময়ী,
তব মোহিনী মূরতি ভাসে ।
শুক্লাম্বরা, শ্বেতভুজা,
বিদ্যুৎবরণ তাঁর,
জ্ঞানময়ী, তমোহরা,
সরস্বতী মা আমার ।
‘গায়ত্রী’ রূপেতে তুমি,
গায়কের কর ত্রাণ,
সবিতার বরণীয় ভর্গ,
যাহে তব স্থান ।
সাবিতৃ মধ্যেতে তুমি
জগৎ প্রসূতি হয়ে,
‘সাবিত্রী’ রূপেতে আছ
হিরণ্ময়ী কান্তি লয়ে ।
এ সৌর জগত তাই,
হইয়াছে কি মহান ।।
‘সাবিত্রী’ ‘গায়ত্রী’ তাই
প্রাণারাম মহানাম ।
ত্রি-সন্ধ্যায় তোর এই
মহারূপ করি ধ্যান,
জপি সেই নাম ওমা,
যায় যেন এই প্রাণ ।।
—
ওঁ
অথ ধ্যানম্ ।
তব নিঃশ্বসিতং বেদান্তর স্বেদোহখিলং জগত ।
বিশ্বভূতানি তে পাদো শীর্ষ্ণো দ্যৌঃ সমবর্ত্তত ।
নাভ্যা আসীদন্তরীক্ষং লোমানি চ বনস্পতিঃ ।
চন্দ্রমা মনসো জাতশ্চক্ষোঃ সূর্য্যস্তব প্রভো ।
ত্বমেব সর্ব্বং ত্বয়ি দেব সর্ব্বং
স্তুতি-স্তোতা-স্তব্য ইহ ত্বমেব ।
ঈশ ! ত্বয়াবাস্যমিদংহি সর্ব্বং,
নমোহস্তু ভূয়োপি নমো নমস্তে ।।
—
প্রারম্ভ
নমো নমো গণপতি সর্বসিদ্ধি দাতা ।
গায়ত্রী, সাবিত্রী, সরস্বতী, বেদমাতা ।।
ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর প্রণমি চরণে ।
একত্রে বন্দিনু আমি যত দেবগণে ।।
শিবের মহিমা কিছু অপূর্ব কথন ।
শ্রীগুরু প্রসাদে আজ করিব বর্ণন ।।
—
ভগবান শঙ্করাচার্যের তীর্থযাত্রা
ও
মহালিঙ্গ দর্শন
মদন মোহন রূপে তেজে অংশুমান ।
মূর্ত্তিমান জ্ঞানে যার দেহ নিরমাণ ।।
সখারূপে আরাধিয়ে বেদান্ত বিজ্ঞান ।
শঙ্কর আচার্য্যরূপী শিব ভগবান ।।
আগম পুরাণ বেদ করি অধ্যয়ন ।
কালিকা পুরাণ শেষ করেন দর্শন ।।
অধ্যায়ে অশীতিতম দৃষ্টি অকস্মাৎ ।
বৃদ্ধ গঙ্গাতীরে গঙ্গাধর বিশ্বনাথ ।।
অনন্তর অন্তরে সুদৃঢ় বিচারিয়া ।
শিষ্যসহ শিব আগে করি দর্শন ।
ব্রহ্মপুত্র স্নানে যাব হইল মনন ।।
কাশী হতে বুড়িগঙ্গা শতেক যোজন ।
শিষ্য সহ পদব্রজে করেন গমন ।।
কত শত নদ নদী হেরে অগণন ।
কত গ্রাম কত ধাম হল দর্শন ।।
ব্রহ্মপুত্র নদ সীমা প্রান্তরের দেশে ।
মাতা বুড়ীগঙ্গা নদী শাস্ত্রেতে প্রকাশে ।।
সেই স্থানে মহামতি শিষ্যসহ গিয়া ।
কোথা সেই বিশ্বনাথ ভাবেন বসিয়া ।।
চারিধারে বনাকীর্ণ দেখি ভয়ঙ্কর ।
দেবতা মন্দির নাহি কিম্বা নারীনর ।।
ভাবিয়া আচার্য্য কন শিষ্যগণ প্রতি ।
স্নান ক’রে ভিক্ষা মাঙ্গি আন শীঘ্রগতি ।।
গুরুদেব আজ্ঞা শুনি শিষ্য সমুদয় ।
শিরোধার্য্য গুরুবাক্য করিয়া নিশ্চয় ।।
স্নান করি ফল-মূল আনি বন হ’তে ।
এ রূপ বিচারী বসি ভাবিতেছে চিতে ।।
ইতিমধ্যে বন হতে ব্রাহ্মণের বেশে ।
বৃদ্ধদ্বিজ আসি’ বলে আচার্য্য সকাশে ।।
কেবা তুমি কি কারণে আসিলে হেথায় ।
সত্বর করিয়া মোরে কহ পরিচয় ।।
আচার্য্য বলেন আমি নামেতে শঙ্কর ।
কাশীবাস করি আমি শুন দ্বিজবর ।।
এ স্থানেতে বিশ্বনাথ করেন নিবাস ।
অমোঘ বচন ইহা শাস্ত্রেতে প্রকাশ ।।
না হেরি দেবতা স্থান না হেরি মানব ।
ভাগ্যে বুঝি দর্শন হল অসম্ভব ।।
ইহা শুনি বৃদ্ধ কহে শুনহ বচন ।
আজি মম গৃহে প্রভু কর আগমন ।।
পত্নী সহ এই বনে করি আমি বাস ।
কেহ নাই মম ঠাই এই মোর হতাশ ।।
অতি বৃদ্ধা পত্নী মম অক্ষমা কর্ম্মেতে ।
ক্ষুন্নমনা আছি আমি সেবা অভাবেতে ।।
সেবার অভাবে আমি থাকি উপবাসী ।
দেশের মানব কেহ জিজ্ঞাসে না আসি ।।
এ কারণে অতি দুঃখে আছি নিরন্তর ।
চল এবে দয়া করি’ তুমি মম ঘর ।।
বহুকাল হ’তে তব করি অন্বেষণ ।
খুঁজিয়া না পাই তোমা বিধির লিখন ।।
কৃপা করি যদি মোরে দিলে দর্শন ।
আমারে উদ্ধার কর এ মোর বচন ।।
তুমি বিনা কেবা মোরে করিবে উদ্ধার ।
শঙ্কর রুপেতে তুমি এলে নরবর ।।
এবে তুমি দয়া করি চল মম ঘরে ।
আমি তোমা দেখাইব সে বিশ্বনাথেরে ।।
ইহা শুনি মহামতি আচার্য্য শঙ্কর ।
বৃদ্ধের সহিতে যান হইয়া সত্বর ।।
কিছু দূরে গিয়া সেই বৃদ্ধ ব্রাহ্মণেরে ।
দৃষ্টির গোচরে আর কেহ নাহি হেরে ।।
ইহা দেখি শিষ্যগণে বলেন শঙ্কর ।
ওই বৃদ্ধ বুঝি সেই দেব পরাৎপর ।।
এত বলি অগ্রসর হলেন শঙ্কর ।
অশ্বত্থ নামেতে তথা এক বৃক্ষবর ।।
দেখিয়া বিশ্রাম আশে হয়ে অগ্রগামী ।
দেখিলেন লিঙ্গরূপে জগতের স্বামী ।।
দর্শন করিয়া অতি হরষিত মন ।
এই সেই বিশ্বনাথ দেব ত্রিলোচন ।।
ভগবান বিশ্বনাথ কৃপা যে করিয়া ।
ব্রাহ্মণ রূপেতে মোরে দর্শন দিয়া ।।
পথ দেখাইলে প্রভু যথা নিজস্থান ।
মানবের সাধ্য কিবা পাইতে সন্ধান ।।
এত বলি শিষ্যগণে কহেন যতনে ।
অবস্থিতি কর আজ শিব সন্নিধানে ।।
মহালিঙ্গ বিশ্বনাথ উদ্ধার কারণ ।
একাগ্র মনেতে আমি করিব যতন ।।
—
শ্রীধাম বর্ণন
দেখেন চাহিয়া, বনমধ্যে গিয়া,
চারিদিকে বৃক্ষবরে ।
(অতি) বিশাল অশ্বত্থ বটবৃক্ষ সনে,
শাখায় শাখায় ঘেরে ।।
(কত) বকুল, চম্পক, নাগেশ্বর রাজি,
কদম্ব শোভিছে তায় ।
কাঞ্চনের ফুলে, শোভা করে বন,
কিবা মনোহর হায় ।।
তমাল পিয়াল, খর্জ্জুর রসাল,
তাল বৃক্ষ স্তরে স্তরে ।
দেবদারু তাম্র, পনস শ্রীফল,
চারিদিক আছে ঘেরে ।।
(দেখ) মাধবী লতায়, শাখায় শাখায়,
শোভিছে আদর ভরে ।
শিব অপরাধী, কেতকী কুসুম,
মনোদুঃখে আছে দূরে ।।
(ঐ) ডালে ডালে বসি পাপিয়া কোকিল,
ধরিয়া মধুর তান ।
শিব শিব বলি, ডাকিতেছে তারা,
শুনিয়া জুড়ায় প্রাণ ।।
(বৃক্ষ) ফল ফুল ভরা, নতশিরে তারা
প্রভুর পূজন আশে ।
(যেন) কার প্রতীক্ষায়, আছে দাঁড়াইয়া,
ঘেরিয়া চতুর পাশে ।।
(ভীষণ) শ্বাপদ গণেতে, বেষ্টিত কান্তার
গভীর গর্জ্জন রবে ।
ধীরে ধীরে তারা, বেড়িয়া কানন,
প্রদক্ষিণ করে শিবে ।।
এতেক দেখিয়া, আচার্য্য শঙ্কর,
না করিলা কোন ভয় ।
(জয়) বিশ্বনাথ বলি, দুটি বাহু তুলি,
কৃপা কর দয়াময় ।।
(দেখেন) রাশি রাশি কত গলিত পাতায়,
স্তূপাকার শিব মাথে ।
নানাবিধ কীট, খেলিতেছে তারা,
সঙ্গীরূপে শিব সাথে ।।
দেখিয়া এ ভাব, বুক ফেটে যায়,
একি দেখি লীলাময় !
কি তব ছলনা, বুঝিতে পারিনা,
কর কৃপা দয়াময় ।।
লয়ে, বিল্বদল, বুড়িগঙ্গাজল,
ফল ফুল রাশি আনি ।
গন্ধ ধূপ দীপ, নানা উপচারে,
পূজিলেন শূলপাণী ।।
মহালিঙ্গ উদ্ধারণ
ধ্যান মগ্ন যোগাসনে বসি অতঃপর ।
তিন অহোরাত্র রহে আচার্য্য শঙ্কর ।।
রাত্রিশেষে মহাশব্দ উঠে সেই স্থানে ।
প্রলয়পয়োধি সম ভীষণ গর্জ্জনে ।।
সমুদ্র মন্থন কালে মন্দর পর্ব্বতে ।
উঠেছিল ভীম ধ্বনি ভয় দিয়ে চিতে ।।
সেরূপ এ মহাধবনি অতি ভয়ঙ্কর ।
শুনিয়া উদ্ভ্রান্তচিত্ত হইল শঙ্কর ।।
বুড়ীগঙ্গা জল প্রতি করে দৃষ্টিপাত ।
মহাতেজ আবির্ভূত দেখিলেন হঠাৎ ।।
সেই তেজ হেরে চিত্ত হল ব্যাকুলিত ।
অন্ধীভূত দিশাহারা থর থর চিত ।।
এত দেখি মোহপ্রাপ্ত হলেন শঙ্কর ।
এ শাম্ভবী মায়া ইহা জানিয়া অন্তর ।।
জানুদেশ ভূতলেতে পাতিত করিয়া ।
একাগ্র মনেতে প্রভু নয়ন মুদিয়া ।।
উচ্চৈঃস্বরে শম্ভুনাম করে উচ্চারণ ।
স্তব শুনে তুষ্ট হন দেব পঞ্চানন ।।
প্রপন্ন জনের বন্ধু দুঃখ অপহারী ।
মম প্রতি কর দয়া ওহে ত্রিপুরারি ।।
বিশ্বেশ্বর বিশ্ববন্দ্য ওহে গঙ্গাধর ।
অনাথেরে কর কৃপা ওহে দিগম্বর ।।
সংসারের ভীতি হ’তে কর পরিত্রাণ ।
তোমা বিনা নাহি গতি করুণা নিদান ।।
ভূমিস্থিত যত বৃক্ষ লতা সমুদয় ।
প্রলয় কালেতে হয় তোমাতেই লয় ।।
তেমতি জীবেরে প্রভু উৎপাদন করি ।
সংহার করহ তুমি কালরূপ ধরি ।।
দেবতা গন্ধর্ব্ব আদি যত সিদ্ধগণ ।
সুরাসুর নরনারী তোমারি সৃজন ।।
গঙ্গা আদি তরঙ্গিণী সমুদ্র সকলে ।
তোমাতেই করে স্থিতি ওহে চন্দ্রমৌলে ।।
‘আমিত্ব’ না ছাড়ি জীব মায়ায় মোহিত ।
ভ্রান্তিবশে যেইরূপ শুক্তিতে রজত ।।
তব মায়া কে বুঝিবে ওহে ত্রিলোচন ।
তোমারই মায়াবশে জগতী সৃজন ।।
ক্ষম মম অপরাধ ওহে দয়াময় ।
দীন হীন আমি অতি হও হে সদয় ।।
ইত্যাদি অনেক স্তব করেন শঙ্কর ।
তুষ্ট হইল আশুতোষ পরম ঈশ্বর ।।
শিবপদে প্রণমিয়া প্রফুল্ল অন্তর ।
ভাবে গদ গদ চিত আচার্য্য শঙ্কর ।।
কমল নয়ন দেব করি উন্মীলন ।
শীতাংশু সমান তেজ হল দর্শন ।।
যতই করেন দৃষ্টি সেই তেজ পানে ।
ভূষণে ভূষিত বৃষ হেরে সে নয়নে ।।
সাগর মথনোৎপন্ন নবনীত প্রায় ।
শুভ্র বৃষ দর্শনে পুলকিত কায় ।।
শুদ্ধ স্ফটিকের সম দেহ কান্তি যার ।
কোটি দিবাকর সম জ্যোতির আধার ।।
কোটি চন্দ্র যিনি দেহ সুশীতল অতি ।
ব্যাঘ্র চর্ম্ম পরিধায়ী সেই পশুপতি ।।
সর্পরূপ উপবীত যুক্ত কলেবরে ।
ভূষিত সে শিবতনু সর্ব্ব অলঙ্কারে ।।
চপলা সদৃশ জটা পিঙ্গল আকারে ।
নীলকন্ঠ ব্যাঘ্রচর্ম্ম উত্তরীয় ধরে ।।
নানা বিধায়ুধ দশকরে বিরাজিত ।
ত্রিলোচন যুবাশ্রেষ্ঠ হেরিয়া মোহিত ।।
সচ্চিদানন্দ মূরতি অতি মনোহর ।
বৃষোপরি দর্শন করেন শঙ্কর ।।
সে বৃষের একদেশে পূর্ণচন্দ্রাননা ।
নীলেন্দীবর লোচনা দেবী ত্রি-নয়না ।।
জগত জননী মাকে করি দর্শন।
তুষ্ট অতি মহামতি আনন্দে মগন ।।
বিন্ধ্যপর্ব্বতের সম উচ্চ কুচদ্বয় ।
সেই ভারে অবনতা শোভে অতিশয় ।।
তাঁহার অতীব সূক্ষ্ম মধ্য কটিদেশ ।
রমণীয় আভরণ ধারিণী সুবেশ ।।
দিব্য গন্ধে অনুলিপ্তা দিব্য মাল্যথরা ।
দিব্য বস্ত্র পরিধানা অতি মনোহরা ।।
মুখখানি সুশোভিত তাম্বুলের রাগে ।
শিব অঙ্গে অঙ্গ ঢালি আলিঙ্গন মাগে ।।
জগতের উপাদান স্বরূপে অরূপা ।
সমস্ত সৌন্দর্য্যরাশি ধরে বিশ্বরূপা ।।
ইহা দেখি আনন্দিত শঙ্কর সুমতি ।
কৃতাঞ্জলি হয়ে ভক্তিভাবে করে স্তুতি ।।
—
দেবী স্তুতি
১
প্রনমি চরণে মাগো অশুভনাশিনী,
বিশ্বরূপা ভবদারা শিব সীমন্তিনী;
জগত ব্যাপিয়া মাতঃ হয়েছ সাকারা,
কে বর্ণিবে তত্ত্ব তব তুমি নিরাকারা,
পূজে ভক্ত অবিরত ও রাঙ্গা চরণ,
তনয়ে তার মাতারা প্রপন্ন এখন ।
২
সদানন্দ স্বরূপিনী আনন্দ আকারা,
মহেশ যোগিনী মূর্ত্তি বৈরাগ্য বিভোরা ।
জ্ঞানরূপে গতি দাও জগত জনেরে,
গায়ত্রী সাবিত্রী শক্তি নানারূপ ধ’রে ।
তোমার স্বরূপ সদা চিত্তে ত্রিপুরারী,
জগত তারিণী তার কিঙ্কর তোমারি ।
৩
ত্রিতাপ অনলে সদা দহিছে অন্তর,
ভবক্ষুধা পিপাসায় হয়েছি কাতর,
ভয়ে ভীত মোহে অন্ধ না দেখি উপায়,
চরণ সরোজে মাগো লয়েছি আশ্রয়,
অনাথ অকৃত দীন চরণ ভিখারী,
প্রণমি ওপদে মাগো তনয় তোমারি ।
৪
মহারণ্য, ভবকারা, সংসার প্রান্তর,
ছয়জন রিপু তায় ফিরে নিরন্তর,
দারুণ সংগ্রাম করে নারি মা রোধিতে,
নিস্তার কর মাতারা এ কর্ম্ম দুষ্কৃতে;
একমাত্র গতি তুমি জগত তারিণী,
ত্রাণ কর এ বিপদে বিপদ বারিণি ।।
৫
অনন্ত অপার মাগো কামনা বারিধি,
ছুটিতেছে আশা বায়ু বেগে নিরবধি ।
কর্ম্ম ফেন পুঞ্জরাশি তাহে অগণন
অনন্ত জনম মোহে কর গো সৃজন ।
বারিধি তরিতে তরি তোমার চরণ,
রাখ মা বিপদে পদে করি আকিঞ্চন ।
৬
লীলার অসুর নাশি দেবের জননী,
প্রণমি চরণে চন্ডি দানব দলনি ।
ধর মা অনন্ত শক্তি অনন্ত রূপেতে,
শঙ্কট নাশিনী নাম শঙ্কটে রক্ষিতে ।
নিস্তারি জগত জনে জগত জননী,
ত্রাহি মে শরণাগত কলুষনাশিনী ।
৭
স্বরূপে নাহিক মাগো দ্বৈত প্রবঞ্চনা,
মায়াতে ধর মা রূপ খেলিবারে নানা,
বিষ্ণু আরাধিতা মায়া যোগরূপা জানি,
অনন্ত অপরাজিতা অভয় দায়িনী,
তুমি ঈড়া পিঙ্গলা মা সুষুম্নারূপিনী,
দুঃখ হরা দুর্গা নাম ধরেছ আপনি ।
৮
সত্য স্বরূপিনী আদ্যা শচী সরস্বতী
উমা! ভীমা! কালরাত্রি! সতী অরুন্ধতী,
যোগৈশ্বর্য্য মোক্ষরূপা তুমি মা জননী,
নমি মা শ্রীপদে তব ত্রৈলোক্য তারিণী,
অজ্ঞান কামনাসুরে করগো বিনাশ,
জগত তারিণী তার বড় পাই ত্রাশ ।
—
বরদান ও আদেশ
এইরূপ করে স্তব শঙ্কর সুমতি ।
স্তবে তুষ্ট আশুতোষ তুষ্ট হৈমবতী ।।
স্তব শুনি শূলপাণি কহেন বচন
কি বাসনা আছে তব কহ তপোধন ।।
তোমারে অদেয় বস্তু মাত্র কিছু নাই ।
যা চাহিবে তাহা তুমি পাবে মম ঠাই ।।
শঙ্কর বলেন অতি বিনম্র বচনে ।
ইচ্ছা মম জাগে হৃদে তব প্রকাশনে ।।
ত্র্যম্বক বলেন শুন পুরুষ রতন ।
একাগ্র মনেতে এবে আমার বচন ।।
বিশ্বনাথ শিবলিঙ্গ মানব মাঝারে ।
এতদিন বনমাঝে ছিল অগোচরে ।।
এবে তুমি এ মহিমা জগত মাঝারে ।
“বুড়াশিব”, নামে খ্যাত করহ সত্বরে ।।
“বৃদ্ধগঙ্গা”, শক্তি মম আমি বৃদ্ধেশ্বর ।
এরূপ প্রকাশ কর মানব ভিতর ।।
হইবে বাসনা পূর্ণ পূজনে আমার ।
“বুড়াশিব” নামে মোরে করহ প্রচার ।।
রমণীয় স্থান বলি করি আমি বাস ।
সময়ে রমনা নামে হইবে প্রকাশ ।।
এই স্থানে যেই নরে সাধনা করিবে ।
সর্ব্ব সিদ্ধি হবে তার বাসনা পূরিবে ।।
আচার্য্য বলেন প্রভু ওহে দয়াময় ।
অজ্ঞান জীবগণের কি হবে উপায় ।।
বেদার্থ সম্পন্ন দ্বিজ সত্যবাদী হয়ে ।
মনন না করে সাধন বিষয়ে ।।
কেহ বা সাধন করি আত্মাকে না জানে ।
কেহ বা জানিয়া সব মিথ্যা বলি গণে ।।
এ বিষয়ে আছে মম সন্দেহ অন্তর ।
সংশয় ছেদন কর ওহে দিগম্বর ।।
ত্রিলোচন ইহা শুনি বলেন সাদরে ।
ভক্তি বিনা কেবা মোরে লভিবারে পারে ।।
সাধনা ও সিদ্ধি
দৈবগুনময়ী মম মায়া সুদুষ্করা ।
দূরগম্যা দূরারাধ্যা অতি ভয়ঙ্কর ।।
যাহারা আমাকে প্রাপ্ত হতে নাহি পারে ।
পুনঃ পুনঃ সেই জীব ঘুরিবে সংসারে ।।
এইরূপে বারম্বার নানা যোনি ঘুরি ।
কোটি জন্মে চিত্তশুদ্ধি হইবে তাহারি ।।
(অর্থাৎ ভক্তির উয়দয় হয়)
বহু জন্ম পূন্যফলে মম “ভক্তি” হয় ।
ভক্তিই মুক্তির হেতু জানিবে নিশ্চয় ।।
আমাতে সুদৃঢ়া ভক্তি যাহার হইবে ।
এ ভব সংসারে সেই পুনঃ না আসিবে ।।
আমাতে অচলা ভক্তি হইবে যাহার ।
তত্ত্ব-জ্ঞান লাভ জন্য কি ভাবনা তার ।।
শতকোটি জন্ম ভরি জ্ঞান নাহি যার !
মম ভক্তি বশে সেই পাইবে নিস্তার ।।
যাগযজ্ঞ ব্রত আদি যত কর্ম্ম হয় ।
ভক্তি বিনা মুক্তি নাই জানিবে নিশ্চয় ।।
আত্মযোগ জ্ঞানযোগ যতেক সাধন ।
ভক্তিই জানিবে সেই মুক্তির কারণ ।।
বিষন্ন হ’ওনা তুমি মম বাক্য শুন ।
সকল নিদানে বন্ধু আমি ত্রিলোচন ।।
নিজের কর্ত্তৃত্ব ছাড়ি কর আত্মদান ।
আত্মসমর্পণ তুল্য নাহিক বিধান ।।
এই হয় মম পরাভক্তির লক্ষণ ।
অতঃপর আর মম নাহিক সাধন ।
আচার্য্য বলেন প্রভো বড় সাধ মনে ।
বিস্তার করিয়া কহ তোমার সাধনে ।।
কি তব প্রকৃত ভক্তি লক্ষণ কি তার ।
কি কর্ম্ম করিলে জীব হয় ভবপার ।।
হে গিরিজাকান্ত মোরে কহ তা নিশ্চয় ।
কি প্রকারে পরাভক্তি বিকশিত হয় ।।
পরম নিবৃত্তিলাভ কি করিয়া হয় ।
দুরন্ত প্রকৃত্তিরাশি কিসে হয় ক্ষয় ।।
ভবেশ বলেন শুন ওহে তপোবন ।
সকল কর্ম্মের সাক্ষী আমি ত্রিলোচন ।।
সকল কর্ম ফল আমাতে সপিয়া ।
সাধন করিবে জীব আমাকে স্মরিয়া ।।
অধ্যয়ন যাগযজ্ঞ ক’রে নানা দান ।
প্রিয়ভক্ত সেই মম শাস্ত্রের বিধান ।।
অগ্নিহোত্রী ব্রাহ্মণের আলয় হইতে ।
অগ্নিহোত্র ভস্ম লয় বিশুদ্ধ মনেতে ।।
ভস্ম দ্বারা অগ্নিরিতি মন্ত্র পাঠ করি ।
বিলিপ্ত করিবে অঙ্গ আমাকেই স্মরি ।।
সেই ভস্ম দ্বারা মোর অর্চ্চনা করিবে ।
নানাবিধ মহাপাপ তাহারি খন্ডিবে ।।
রুদ্রাক্ষের মালা ধরে যেই ভক্তগণ ।
সেরূপ প্রীতির ভক্ত নাহি কোন জন ।।
পঞ্চাক্ষর মন্ত্র মোর জপ করে যেই ।
প্রীতির ভাজন অতি প্রিয়ভক্ত সেই ।।
ভস্মলিপ্ত ভস্মশায়ী হয় যেই নর ।
রুদ্রাধ্যায় পাঠযোগ করে নিরন্তর ।।
নিজ আত্মা হতে যেবা অভিন্ন ভাবেতে ।
উপলব্ধি করে সেই বিশুদ্ধ মনেতে ।।
তিনি এই জড় দেহে থাকি বিদ্যমান ।
নিশ্চয় হইবে সেই আমার সমান ।।
ঋগ্ যজুর্ব্বেদোক্ত যাহা রুদ্রসূক্ত মোর ।
অথর্ব্ব শিব কৈবল্য ও শ্বেতাশ্বতর ।।
উপনিষদ পাঠ করে অতি সযতনে ।
অধ্যাস আমার করে সদা যেই জনে ।।
সেই মম পৃথিবীতে প্রীতির ভাজন ।
সেই মম প্রিয় ভক্ত এ মোর বচন ।।
বৈদিকাগ্নি স্মার্ত্তাগ্নি যে শৈবাগ্নি উদ্ভুত ।
বিভূতি প্রণব দ্বারা করি মন্ত্রপূত ।।
এরূপেতে মম পূজা করে যেই জন ।
সেই নর হয় মোর প্রীতির ভাজন ।।
অগ্নিহোত্র অগ্নিভিন্ন অগ্নি সাধারণ ।
যজ্ঞীয় অগ্নি বা অগ্নি গৃহের দাহন ।।
অথবা দাবাগ্নি ভস্ম মন্ত্রিত করিয়া ।
যে ভক্ত ভূষিত সর্ব্ব গাত্রেতে মাখিয়া ।।
হয় যদি শূদ্র জাতি সেও মুক্তি পায় ।
মম এই শিববাক্য জানিহ নিশ্চয় ।।
কুশ পুষ্প ধুস্তুরেতে আর বিল্বদলে ।
বিশেষতঃ গিরিজাত পুষ্প যে সকলে ।।
প্রণবোচ্চারণ করি যে পূজে আমারে ।
সেই মম ভক্ত হয় জগত মাঝারে ।।
প্রণবের তুল্য মন্ত্র নাহিক আমার ।
কি আর বলিব বহু শুন গুনধর ।।
পত্র, পুষ্প, ফল, মূল নানা উপচারে ।
উচ্চারি প্রণব মন্ত্র পূজিবে আমারে ।।
হইবে ভক্তের জন্ম করম সফল ।
নিষ্ প্রণব মন্ত্র হতে কোটি গুণ ফল ।।
অহিংসা অস্তেয় আদি ইন্দ্রিয় নিগ্রহ ।
তত্ত্বজ্ঞান শাস্ত্র যেবা প্রকাশে প্রত্যহ ।।
সেই মম প্রিয় ভক্ত জানিবে নিশ্চয় ।
আমার বচন কভু মিথ্যা নাহি হয় ।।
প্রদোষ কালেতে যেবা পূজিবে আমারে ।
বাসনানুরূপ ফল পাইবে সত্ত্বরে ।।
অবশেষে আমাতেই হইবেক লয় ।
মম এই সত্য বাক্য জানিবে নিশ্চয় ।।
কৃষ্ণপক্ষে বিভূতি ভূষিত অঙ্গ যার ।
অর্চ্চনা করিবে প্রিয় ভক্ত সে আমার ।।
যামিনীতে একাদশী আর সোমবারে ।
উপবাসী থেকে পুজা করে যে আমারে ।।
তাহারে আপদ কভু না পারে স্পর্শিত ।
জীবন কাটায় সেই অতি হরষিত ।।
পঞ্চামৃত, পঞ্চগব্য, পুষ্প, গন্ধ জলে ।
রুদ্র সূক্ত পাঠ করি কুশ যুক্ত ফুলে ।।
অভিষেক করে মোর অতি সযতনে ।
সর্ব্বশ্রেষ্ঠ ভক্ত মোর হয় সেই জনে ।।
নাভি জলে অবস্থিয়া আদিত্যাভিমুখে ।
সবিভৃ মণ্ডলে ধ্যান করে যেই সুখে ।।
অথর্ব্ব শ্রুতির গান গাইবে যতনে ।
ঈশপোনিষদ সুর ধরিয়া সে তানে ।।
মন্ত্র আদি উদগীতন মম পাশে করে ।
এই মম ভক্তি যোগ কহিনু তোমারে ।।
কামধেনু স্বরূপ এ মোর ভক্তিযোগ ।
সাধিলে মোর (এ) সাধনা রহিবে না ভোগ ।
এ মোর পরমযোগ জানিবেক সার ।
বল মোর জিজ্ঞাসা কি আছে এবে আর ।।
ইহা শুনি গুণধাম শঙ্কর সুমতি ।
নিবেদয়ে করজোড়ে বিশ্বনাথ প্রতি ।।
বর্ত্তমানে এই স্থানে আছেন ত্র্যম্বক ।
অর্চ্চনাবিহীন তব নাহিক সেবক ।।
কৃত অপরাধে প্রভু কি হবে উপায় ।
দয়া করি দীনবন্ধু কহ গো আমায় ।।
মহেশ বলেন শুন ভক্ত প্রধান ।
মম লীলা প্রকাশিতে এ মোর বিধান ।।
এতদিন তব আশে আশা পথ চেয়ে ।
কি জন্য অরণ্য মাঝে আছি গো বসিয়ে ।।
আমার অনিচ্ছাবশে প্রকাশে আমায় ।
আছে কেবা হেনজন মানব ধরায় ।।
নিরগুণ নিরাকার সকল আঁধার ।
সগুণে কল্পনা করে হেন সাধ্য কার ।।
থাকুক মানব দূরে দেবতা দুর্লভে ।
মম ইচ্ছা ভিন্ন কিসে আমারে কে লভে ।।
তুমি মম প্রিয় ভক্ত তব সন্নিহিতে ।
প্রকাশিত মম মায়া এই অটবীতে ।।
তোমার আগ্রহে আমি অমূর্ত্ত হইয়া ।
মূর্ত্তিমান রূপে এবে দর্শন দিয়া ।।
পুরিলাম তব আশা পুরুষ রতন ।
তব ভক্তিবশে মোর হয় প্রকাশন ।।
ভক্তিভাবে যেই মোরে ডাকে সযত্নে ।
সতত সহায় হই তাহার সাধনে ।।
তপঃ সিদ্ধি এই তব সাধনার দিনে ।
করয়ে উৎসব আসি যেই ভক্ত জনে ।।
সকল অভীষ্ট তার হইবে সফল ।
এই মোর সাধনার পরম কৌশল ।।
চৈত্রমাস কৃষ্ণপক্ষ তিথি পঞ্চমীর ।
বিশাখা নক্ষত্র শুক্রবারে হয় স্থির ।।
হর্ষণ যোগের দিনে যে পূজে আমারে ।
পত্র পুষ্প ফল জল নানা উপচারে ।।
ইহকালে সুখী হয় সেই ভক্ত জন ।
অন্তেতে অবশ্য পায় আমার চরণ ।।
আচার্য্য বলেন ওহে প্রভু দয়াময় ।
কৃপা করি মমোপরি হও হে সদয় ।।
সাধনোপযোগী আমি জানিয়া এ স্থান ।
মম শিষ্যগণে আমি কহিব সন্ধান ।।
চিরদিন এই স্থানে করিবেক বাস ।
সেবিবে চরণ তব এ মম প্রয়াস ।।
‘তথাস্তু বলিয়া শিব হন অন্তর্দ্ধান ।
শঙ্কর প্রহৃষ্ট মনে করি অবস্থান ।।
আদেশিয়া শিষ্যগণে মধুর বচনে ।
এই স্থানে কর বাস সেবার কারণে ।।
—
দশনামী আশ্রম প্রতিষ্ঠা
তদবধি দশনামী সাধু সমুদয় ।
গুরুবাক্য শিরোধার্য্য করিয়া নিশ্চয় ।।
সেবায়েত রূপে তাঁরা থাকি সেই স্থানে ।
প্রভুর সেবায় রত হরষিত মনে ।।
এ বারতা জন মাঝে হইল প্রচার ।
বিশ্বনাথে পূজে আসি আনন্দ অপার ।।
দেশ-দেশান্তর হতে আসি ভক্তগণে ।
পূজা করে শূলপাণি হরষিত মনে ।।
এ রূপেতে বুড়াশিবে আচার্য্য শঙ্কর ।
প্রকাশেন কৃপা করি মানব ভিতর ।।
নিজের মনোভিলাষ সাধিয়া যতনে ।
ব্রহ্মপুত্র স্নানে যান হরষিত মনে ।।
-০-
সন্ন্যাসী মাহাত্ম্য
শিবলিঙ্গ সহস্রাণি শালগ্রাম শতানিচ,
দ্বাদশ কোটি বিপ্রাণি সপর্য্যমেক সন্ন্যাসী ।
সন্ন্যাসী আরাধ্য দেব জগত পূজিত,
জগতের গুরুরূপী শাস্ত্রেতে বিখ্যাত ।
ত্রিতাপ তাপিত জীব কেন হাহাকার,
চল কল্পতরু মূলে পাইবে নিস্তার ।
বাহিরে সমস্ত বিশ্ব আসুক গর্জ্জিয়া,
তুমি ওই তরুমূলে থাক ঘুমাইয়া ।
কত জন্ম জন্মান্তর সংসার কানন,
বন হরিণীর মত করিছ ভ্রমণ;
আশ্রয় পাওনি কোথা জুড়াবার স্থান,
ক্ষণেক বিশ্রামি হেথা শান্ত কর প্রাণ;
অবোধ শিশুর মত কল্পতরুমূলে,
সংসারের কান্নাকাটি দ্বন্দ্ব যাও ভুলে ।
চন্দনের সঙ্গে বায়ু সুগন্ধিত বয়,
সাধু সঙ্গে জীব শিব হইবে নিশ্চয় ।
এ নিদ্রা সুখের নিদ্রা; ভেঙ্গো নাকো আর,
জেগে যেন পুনঃ আর দেখো না সংসার ।
গঙ্গাস্নানে পাপশূন্য হয় জীবগণ,
সাধুসঙ্গে সেইরূপ সফল জীবন ।
অঙ্গারের ময়লা কাটে অগ্নির দাহনে,
মানবের মোহ টুটে সাধু সংমিলনে ।
সপ্ত সমুদ্রের জল হয়ে একাকার,
উঠুক সমস্ত বিশ্বে প্রলয় হুঙ্কার;
একত্রে দ্বাদশ রবি উদিয়া গগনে,
পোড়াক সমস্ত বিশ্ব, প্রচণ্ড কিরণে;
প্রলয়ের ঘোর বাত্যা,অশনি হুঙ্কার ।
করুক এ বসুন্ধরা ভেঙ্গে চুরমার;
কল্পান্তের মেঘমালা আসুক গর্জ্জিয়া,
তবু কল্পতরু মূলে থাক ঘুমাইয়া ।
সে তরু আশ্রয় বিনা যেন কিছু আর,
আশ্রয় করিতে আশা কর না কাহার ।
নীরবে ঘুমিয়া থাক সেই তরুমূলে,
প্রীতি করুণার ফল পাইবে সকলে ।
ওহে কল্পতরুবর সৌরভে তোমার,
হর মন-ইন্দ্রিয়ের চেতনা আমার ।
বড় শ্রান্তি, বড় ক্লান্তি, এসেছি লইয়া,
তোমারি চরণে ওগো ঘুচাব বলিয়া ।
অনন্ত- অনন্তকাল, এ নিদ্রা আমার,
ভেঙ্গো না, মিনতি করি, জাগায়ো না আর ।
বাহিরে অনন্ত সিন্ধু করুক গর্জ্জন,
আমি তব ছায়াতলে থাকি অচেতন ।
এ নিদ্রা সুখের নিদ্রা ভেঙ্গো নাকো আর,
জেগে যেন পুনঃ আর দেখি না সংসার ।
শিবলোক বর্ণন
এক কোটি যোজনোর্দ্ধে স্থিত মহর্লোক
পৃথিবী হইতে তাহা জানে সর্ব্বলোক ।
ভূর্লোক দ্বিকোটি হয় যোজন উর্দ্ধেতে ।
অবস্থিত জনলোক কীর্ত্তিত শাস্ত্রেতে ।।
পৃথিবী হইতে উর্দ্ধে চৌকোটি যোজন ।
তপলোক অবস্থিত জানে জ্ঞানিগণ ।।
সত্যলোক যথাস্থিত শুন এবে কহি ।
কোট্যষ্ট যোজন উর্দ্ধে হতে এই মহী ।।
কহি শুন এবে সেই গোলকের কথা ।
শ্রীকৃষ্ণ বসেন সদা রাধা সহ তথা ।।
বৈকুন্ঠ তাহার নাম খ্যাত চরাচর ।
স্থিত সেই পুণ্যধাম সত্য লোকোপর ।।
ধরা হ’তে উর্দ্ধে কোটি ষোড়শ যোজন ।
অবস্থিত সেই লোক শুন দিয়া মন ।।
বৈকুন্ঠ হইতে উর্দ্ধে স্থিত শিবলোক ।
ষোলগুণ উচ্চ সেই হইতে গোলোক ।।
বসেন তথায় সেই পার্ব্বতী মহেশ ।
সহ নন্দী ভৃঙ্গী আর সহিত গণেশ ।।
আর আর পরিষদে হইয়া বেষ্টিত ।
বিশ্বেশ্বর বিশ্বনাথ সদা বিরাজিত ।।
কৈলাস সর্ব্ব স্বরূপ খ্যাত চরাচর ।
শিবের বসতি বলি শুন অতঃপর ।।
নিজ লীলা বশে তাই নানারূপ ধরি ।
অদ্বিতীয় স্বরূপ ঐ কৈলাস বিহারী ।।
তাঁহার ক্রীড়ার্থে সৃষ্ট সেই পুণ্যলোক
দুঃখ দৈন্য বিরহিত রোগ তাপ শোক ।।
আজ্ঞাবহ সেই ধাম শিবের শাসিত ।
মহাদেব পরব্রহ্ম সর্ব্ব লোকে খ্যাত ।।
শিব মহিমা
তাহারে শাসন নাহি করে কোন দেব ।
তাই তাঁর নাম হ’ল দেব মহাদেব ।।
অশাসিত দেব শ্রেষ্ঠ মহাদেব তিনি ।
প্রলয় কালেতে বিশ্ব বিনাশের যিনি ।।
সৃজন পালন করি যত ভূতগণে ।
সংহারের পুনঃ তিনি প্রণবের ক্ষণে ।।
সকল উদ্যম যত ইচ্ছায় তাঁহার ।
সর্ব্বজ্ঞ সচ্চিদানন্দ শিব নিরাকার ।।
প্রবর্ত্তক নিবর্ত্তক কেহ নাহি তাঁর ।
অমূর্ত্ত পরম ব্রহ্ম নিত্য নির্ব্বিকার ।।
অথচ সগুন তিনি হয়েন সাকার ।
অচিন্ত্য তাঁহার তত্ত্ব জানে সাধ্য কার ?
ভীষণ ভৈরব রুদ্র শ্রুতি প্রকীর্ত্তিত ।
সর্ব্ব ব্যাপী ধ্রূব সত্য দ্বৈত বিবর্জ্জিত ।
অনাদি কারণ যিনি দেব সারাৎসার ।
সাক্ষাৎ স্বরূপ হয় আনন্দ যাঁহার ।।
বেদ চতুষ্টয় তিনি অজ্ঞেয় লোকেতে ।
ব্রহ্মা বিষ্ণু আদি যারে না’রেন বুঝিতে ।।
নারদাদি ঋষি তাঁর নাহি পায় সীমা ।
মনোবাক্য অগোচর আত্মার মহিমা ।।
জানেন নিজের তত্ত্ব কেবল আপনি ।
মহাযোগ রত সদা যোগী মহাজ্ঞানী ।।
যোগী গম্য, নামহীন জগত ঈশ্বর ।
তিনিই কেবল মাত্র প্রমাণ গোচর ।।
সকল জীবের হৃদে সদা বিরাজিত ।
এক মহাজ্যোতিঃ রূপে ত্রিদিব বাঞ্ছিত ।।
নানারূপে প্রকাশিত কোন রূপ নাই ।
অচিন্ত্য অভাব্য তত্ত্ব শুধু ভাবি তাই ।।
সর্ব্ব গত হইয়াও ইন্দ্রিয় গোচর ।
অপার মহিমা তাঁর শুন অতঃপর ।।
অনন্ত অথচ তিনি মহাকালরূপী ।
সকল বিষয় বেত্তা সর্ব্বলোক ব্যাপী ।।
সকল প্রকার ক্রীড়া হন বিবর্জ্জিত;
আশুতোষ মহাদেব ত্রিলোক পূজিত ।।
শিবের মহিমা হয় অপূর্ব কথন ।
এবে শুন দিয়া দেহের বর্ণন ।।
—
শিবরূপ বর্ণন
কিবা শোভে অর্দ্ধচন্দ্র ললাটে তাঁহার ।
তন্নিম্নে তৃতীয় নেত্র শোভার আধার ।।
কন্ঠদেশ নীলবর্ণ নীলকন্ঠ নাম ।
আঁখি হতে শুভ্র জ্যোতিঃ ক্ষরে অবিরাম ।।
বামেতে আছেন বসি দেবী মহামায়া ।
পার্ব্বতী গিরীন্দ্র সুতা শোভে শিব জায়া ।।
হস্তের ভূষণ হয় সে অনন্ত ফণী ।
মস্তক উপরে বহে দেবী মন্দাকিনী ।।
কুলু কুলু রবে বহে কিবা তার ঘটা ।
প্রক্ষালিত করে সদা শিরস্থিত জটা ।।
কামদেব দেহ ভস্মে অঙ্গ বিলেপিত ।
অপরূপ কান্তি যার ত্রৈলোক্য বাঞ্চিত ।।
সর্পের ভূষণে সদা হইয়া ভূষিত ।
সদানন্দ কৈলাসেতে সদা বিরাজিত ।।
অজগর নামে ধনু হস্তেতে তাঁহার ।
বৃষরাজ পৃষ্ঠে চড়ি করেন বিহার ।।
গজচর্ম্ম উত্তরীয় পরিধানে তাঁর ।
পঞ্চমুখে দীপ্ত জ্যোতিঃ শোভে মনোহর ।।
থাকেন বেষ্টিত সদা প্রমথাদি গণে ।
মহামৃত্যু ভয় পায় যার দর্শনে ।।
শরণাগত দীনার্ত্ত ভবভয় ত্রাতা ।
ভক্তগণের হন তিনি মোক্ষ দাতা ।।
মনোরথ পূরয়িতা গুণত্রয়াতীত ।
প্রাণিগণে বরদানে সবাই উদ্যত ।।
পরাপর রুদ্ররূপে জগৎ ব্যাপিয়া ।
স্থিত তিনি সদা এই বিশ্ব আবরিয়া ।।
অপরিমেয় স্বরূপ শাস্ত্রেতে কীর্ত্তিত ।
পুরণাদি শাস্ত্রে আছে সর্ব্বত্র ঘোষিত ।।
অরূপ অক্ষর তিনি নিত্য নিরাকার ।
মায়াবশে পুনঃ তিনি হয়েন সাকার ।।
শিব বিনা মুক্তি কেহ নাহি পারে দিতে ।
ভুক্তি মুক্তিদাতা তাই পূজিত জগতে ।।
ব্রহ্মাদির বিচার ও মীমাংসা
ব্রহ্মা বিষ্ণু একদিন মহাতর্ক হল ।
জয়েচ্ছু কেহই নাহি তর্কেতে হটিল ।।
প্রমাণ যে চারি বেদে বিধি জিজ্ঞাসিলা ।
কহ বেদ তত্ত্বরূপে কারে নিরূপিলা ।।
প্রমাণরূপেতে হয় বিখ্যাত জগতে ।
কোন সে যথার্থ তত্ত্ব কহ ভালমতে ।।
মানহ মোদের যদি শ্রুতিগণ কয় ।
শুন ওহে সৃষ্টি স্থিতি কর দেবদ্বয় ।।
বেদরূপে মোরা এই প্রমাণ কারণ ।
দেবতা তোমরা এবে শুন দিয়া মন ।।
এত শুনি মৃদু হাসি ব্রহ্মা বিষ্ণু কন ।
তোমরা বলিবে যাহা মানিব প্রমাণ ।।
চারি বেদ যথারূপে বলিতে লাগিল ।
ঋগ্বেদ সবার আগে কথা আরম্ভিল ।।
উদ্ভুত যাহা হতে এ নিখিল ভূবন ।
যাহাতে বসেন সদা সর্বভূতগণ ।।
পর বলে হন তিনি খ্যাত চরাচর ।
সে রুদ্র যথার্থ তত্ত্ব শুন অতঃপর ।।
যজুর্বেদ কহিলেন কর অবধান ।
যজ্ঞেশ্বর যোগার্চ্চিত সে রূদ্র মহান ।।
যাঁহার দ্বারেতে মোরা প্রমাণ গৃহীত !
শিব সর্ব্বদর্শী ইহা মোদের মানিত ।।
ভ্রময়ে জগত এই তাঁহার শক্তিতে ।
যোগীজন যারে সদা ধ্যায়েন মহীতে ।।
প্রকাশ বিশ্বের এই দীপ্তিতে যাঁহার ।
সে ত্র্যম্বক পরব্রহ্ম তত্ত্ব সারাৎসার ।।
এইমত দেবদ্বয়ে সামবেদ কন ।
শুন এবে অথর্ববেদ বর্ণিল কেমন ।।
কৈবল্যরূপী তারকব্রহ্ম হন যিনি ।
দর্শন করেন যার ভক্ত ঋষি মুনি ।।
সেইত শঙ্কর পর তত্ত্বরূপে খ্যাত ।
চারি বেদ একে একে বলে এই মত ।।
এই বিধ বেদবাক্য করিয়া শ্রবণ ।
অজ্ঞান আচ্ছন্ন বিধি, বিষ্ণু তবে কন ।।
বিচরে শ্মশান মাঝে দিগম্বর বেশ ।
ধুলিতে ধূসর কায় কুৎসিৎ মহেশ ।।
শিবাসনে ক্রীড়ারত বৃষভ বাহন ।
কেমন ব্রহ্মত্ব লভে সে অহিভূষণ ।।
ব্রহ্মা বিষ্ণু এইরূপ হাসি হাসি কয় ।
প্রণব স্বরূপে বেদ অতি তেজোময় ।।
তাঁদেরে কহিলা এবে মৃদু মৃদু হাসি ।
ছড়ায়ে পড়িল যেন ফুল রাশি রাশি ।।
লীলা না করেন হর রুদ্ররূপী প্রভু ।
মায়াবশে অতিরিক্ত শক্তি সনে কভু ।।
লীলাতে বিগ্রহধারী শিব ভগবান ।
স্বয়ং জ্যোতির স্বরূপ, অরূপ মহান ।।
শিবাণী তাহার শক্তি অনন্ত অপার ।
আগন্তুক তাঁর শক্তি কেহ নাহি আর ।।
প্রণব বাক্যেও তবু মায়া নিবন্ধন ।
অজ্ঞানতা না হইল তাদের মোচন ।।
ধরা ও নরের মধ্যে করি উদ্ভাসন ।
স্বীয় তেজে হল এক পুরুষ সৃজন ।।
জ্যোতির মণ্ডল স্থিত অতি তেজোময় ।
সে পুরুষে দেখি সবে হইল বিস্ময় ।।
অতীব আশ্চর্য্য মহাজ্যোতি নিরখিয়া ।
ব্রহ্মার পঞ্চম শির উঠিল জ্বলিয়া ।
হেরিয়া সে পুরুষে, দেবদ্বয় মধ্যস্থিত ।
ভাবিতে লাগিল ব্রহ্মা হইয়া চকিত ।।
নিরখি ত্রিশূল হস্ত ভালেতে লোচন ।
ললাটে চন্দ্রের লেখা সর্পের ভূষণ ।।
কহিল তখন ব্রহ্মা শুনহ মহেশ ।
পূর্বাপর হ’তে তোমা জানি সবিশেষ ।।
আমার ললাট হতে তোমার উদ্ভব ।
জন্মিয়া রুধিলা তাই রুদ্রনাম তব ।।
হে পুত্র মহেশ তব জন্মদাতা আমি ।
রক্ষিতে পারিব তোমা, মোরে স্মর তুমি ।।
শুনিয়া ব্রহ্মার এই গর্বিত বচন ।
ক্রোধে থর থর বপু দেব পঞ্চানন ।।
স্বীয় কোপানল হ’তে ভৈরব সৃজিয়া ।
ব্রহ্মারে শাসিতে তেই তারে আদেশিয়া ।।
কাশীপুরী নামে হয় মোর শ্রেষ্ঠ পুরী ।
আধিপত্য কাল রাত্রি রহিবে তোমারি ।।
সেই পুণ্যস্থলে বাস যাঁহারা করিবে ।
তোমার শাসনে তারা নির্ভয়ে রহিবে ।।
শুভাশুভ যত কর্ম্ম হয় সে পুরীতে ।
চিত্রগুপ্ত তাহা নাহি লিখে কোন মতে ।।
এই মত বর লভি সে কাল তখন ।
ব্রহ্মার পঞ্চম শির করিল ছেদন ।।
শতরুদ্রী জপ ব্রহ্মা ভয়ে আরম্ভিল ।
বিষ্ণু তাঁহার স্তব করিতে লাগিল ।।
স্তবে তুষ্ট হ’য়ে শিব কহিল তখন ।
কি কহিল তাহা এবে শুন দিয়া মন ।।
ব্রহ্মা বিষ্ণু হন তব হে রুদ্র ভৈরব ।
মাননীয় পূজনীয় কর দোহে স্তব ।।
ব্রহ্মার ললাট এই করিয়া ধারণ ।
ব্রহ্ম হত্যা পাপ তুমি কর বিমোচন ।।
স্বীয় মূর্ত্ত্যন্তর মম হে নীল লোহিত ।
দর্শনে যার হয় ত্রিলোক মোহিত ।।
কাপালিক মহাব্রত করিয়া ধারণ ।
মানব নিচয়ে তাহা কর প্রদর্শন ।।
ব্রহ্মাহত্যা প্রায়শ্চিত্ত করিনু বিধান ।
ভিক্ষা উপজীবি হও হে রুদ্র মহান ।।
এত বলি মহাদেব হল অন্তর্দ্ধান ।
ব্রহ্মা বিষ্ণু রুদ্র এবে নিজধামে যান ।।
আত্মপূজা
(১)
দুর্গতি বিনাশ হর, কর প্রভু কৃপা কর,
বসন্তে তোমার পূজা আনন্দ জগত জনে ।
অধম তনয় তব, পূজা আমি কি করিব ?
নিজ গুণে কর কৃপা অজ্ঞান এ দীন হীনে ।।
(২)
এস গো আনন্দময়, এস এ মোর মন্দিরে,
বস গো শঙ্কর মম হৃদি-অষ্টদলোপরে ।
যতনে কল্পনা করি, মনোঘটে ভক্তিবারি-
করিব কল্পনা প্রভু তব অভিষেক তরে ।।
(৩)
ইষ্ট চিন্তা বেদপাঠ করাইব দিনরাত
একাগ্রতা চিত্তবোধ হইবে পূর্ণ তখন ।
অনিত্য মিথ্যা সংসার, সকলি খেলা তোমার
বৈরাগ্য সহায়ে(বুদ্ধি) বিচার করবে সর্ব্বক্ষণ ।।
(৪)
সহস্রার সুধাধার ঝরিতেছে অনিবার,
দিব মহেশ্বর তব পাদ্য আচমন তরে ।
ত্রিগুন ত্রিপত্র দিয়ে চিত্তপুষ্প সাজাইয়ে,
অর্ঘ্য দিব শিব তব জটিল শিরোসোপরে।
(৫)
হৃদয় ক্ষীরোদাগার নৈবেদ্য হবে তোমার
রসতত্ত্বে পানীয় গো শঙ্কর দিব তোমারে ।
প্রফুল্ল প্রীতির হার পরাব কন্ঠে তোমার
অনুরাগের তাম্বুল রাগ সাজিবে অধরে ।।
(৬)
গন্ধ দিব গন্ধতত্ত্ব, ব্যজন সে স্পর্শতত্ত্ব
মহাব্যোম চিদাকাশ সে বসন পড়াইব ।
তত্ত্বমালা আছে যত, হবে তব উপবীত
নানা পুষ্পপত্র দিয়ে শ্রীচরণ সাজাইব ।।
(৭)
ষড়রিপু মহিষাদি, অজ্ঞান কর্ম্ম অনাদি,
করি শিব তিরোহিত নির্ম্মল জ্ঞানাগ্নি জ্বালি ।
শ্রদ্ধাভক্তি পুষ্প পরি, বন্দনা চন্দন করি,
দীনার্ত্ত আশ্রিত বলি পদে দিব পুষ্পাঞ্জলি ।।
(৮)
বাসনা হোমাগ্নি জ্বালি, শিব শিব শিব বলি,
আহুতি করিব তাতে যত অসার কল্পনা ।
আছে উর্দ্ধে যে কমল, দ্বাদশ তাহার দল,
তব ছত্র তরে তাহা, দিব করেছি বাসনা ।।
(৯)
পঞ্চ তত্ত্বে জ্বালি বাতি, রাখিব গো দিবা রাতি,
পঞ্চ প্রাণ ধূপ দান হবে প্রভু অনুক্ষণ ।
উজ্জল জ্যোতির আলো, আরতি হইবে ভাল
অনাহত বাদ্যধ্বনি শুনাইব সর্বক্ষণ ।।
(১০)
সদানৃত্য প্রদক্ষিণ করিবে ইন্দ্রিয়গণ
পঞ্চভূতময় দেহ প্রণমিবে বারেবার ।
বাক্য যত গীতস্তুতি, আত্মদান পূর্ণাহুতি,
হইবে গো শান্তিবারি প্রেম মন্দাকিনী ধার ।।
(১১)
প্রণবে করিতে যোগ, অরূপ হইবে রোধ,
মূলাধার হ’তে ক্রমে ষটচক্র পরে যায় ।
এ হৃদি আনন্দ বনে, শিব তব আগমনে
ভরিত মূরতি ধ্যানে কূটস্থেতে নিরখিব ।।
(১২)
তালে তালে নৃত্য করি, আসিবে গো ধীরি ধীরি,
সে শব্দ তত্ত্বেধবনি সুমধুর সুরে বাজে ।
আত্মনন্দে পূর্ণ জীব, সকলি নিরখি শিব,
জীব মন্ত্র গুরু ইষ্ট স্বরূপে এক বিরাজে ।।
—
বিশ্বপ্রকৃতি কর্তৃক বিশ্বনাথের পূজা
রত্নাসন ঝলমল করে
দূরে, তব, কত উর্দ্ধ স্তরে ।
ধরণী ধুলি মাঝে আমি,
দাঁড়াইয়া চেয়ে আছি তৃষিত নয়নে ।।
দিবাকর সমস্ত কিরণ
দিয়ে তোমা করেছে বরণ ।
শশধর আপনা ভূলিয়া
মিশিয়া গিয়াছে তব কমল চরণে ।।
বৈশ্বানর প্রদীপ্ত প্রভায়,
বদন মণ্ডলে তব লয়েছে শরণ ।।
বসুমতী সমস্ত সুবাস,
দিয়ে তব হয়েছে নিঃশ্বাস ।
বরুণ অমৃতরাশি লয়ে,
রসরূপে ঢেলে দেয় তোমার বদনে ।।
আকাশের শব্দগুণ যত
ছন্দে বদ্ধ হতেছে সতত ।
দশদিক মুখরিত করি,
তোমারি মধুর গানে তুলিছে ঝঙ্কার ।।
পবনের স্পর্শ সুখ যত
ইন্দ্রিয়ের পথে অবিরত
প্রবেশিছে জীবের হৃদয়ে,
তোমারি সে সুখ-স্পর্শ করিছে প্রচার ।
দূরে, শুধু হে জগত স্বামী ।
অভাগা একাকী রব আমি ?
শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ,
জগতের, জীবনের যাহা উপাদান ।
নিত্য তাহে তোমার প্রকাশ,
জাগিতেছে রূপের আভাস ।
হে আমার হৃদয়ে রাজা,
আমারে দিবেনা শুধু সে চরণে স্থান ?
—
আশ্রমের লক্ষ্য
কি দিয়ে তোমার আমি পূজিব চরণ ?
হে জগত স্বামী !
তোমারি সমস্ত দ্রব্যে ভরা এ ভুবন,
দেখি শুধু আমি ।
জগতের শ্রেষ্ঠ রত্ন দিই যদি আনি,
তবু তৃপ্তি নাই;
তোমারি সে রত্নধন, ভিখারি যে আমি
কোথায় কি পাই ?
সাধ হয় বিরচিয়া মন্দিরে তোমার,
রত্নে ভরি দিব,
জগতের শ্রেষ্ঠ শিল্প, চারু অলঙ্কার
আনি সাজাইব ।
ধূপ, ধূনা, পুষ্পাবাসে চির সুবাসিত
মন্দিরে তোমার,
ভুবন মোহন রূপে আলোকিত
রবে চারিধার ।
মন্দিরের চারিপাশে হইবে স্থাপিত
বর্ণাশ্রম ধর্ম্ম;
ভোগ রাগ বৈরাগ্যের অপূর্ব্ব মিলন,
জ্ঞান আর কর্ম্ম ।
গৃহ ধর্ম্ম একপাশ, অন্য পাশে তাঁর
থাকিবে সন্ন্যাস;
আর্ত্ত-সেবা, বিশ্বসেবা, কর্ম্মপাশে আর,
রবে যোগাভ্যাস ।
অতিথি, ব্রাহ্মণ, গুরু, দেবতা পূজন,
হবে গৃহ মাঝে,
স্নেহ, ভক্তি, প্রেম মাখা শান্তি নিকেতন,
প্রীতি পুণ্য-সাজে ।
পীড়িত পাইবে সেবা, আহার্য্য ক্ষুধিত
পাবে, একধারে;
জ্ঞানী, মুমুক্ষুর তৃষা, হবে নিবারিত
তত্ত্বের বিচারে ।
জয় শিব রাম নাম, জয় শিবরাম
উঠিবে ধ্বনিয়া;
গাহিবে সমস্ত কন্ঠ, মধুমাখা নাম,
ভুবন ভরিয়া !
বেদ সত্য, শাস্ত্র সত্য, জগত বিস্মিত
এক কন্ঠে কবে,
একত্রে গার্হস্থ্য আর সন্ন্যাস মিলিত
হেরি মুগ্ধ হবে ।
হরির ঐশ্বর্য্য রবে শিবের সন্ন্যাস
সেরূপ মিশিয়া,
বিশ্ব-বাসী প্রীতি ভরে আনন্দ উচ্ছ্বাসে
দেখিবে চাহিয়া ।
দীনের পূজা ও প্রার্থনা
প্রভো,
এনেছি পুজার অর্ঘ্য দেখনা চাহিয়া,
না হয় অযোগ্য হবে, তবু ত চরণে লবে,
দীনের হৃদয় ভরা বেদনা বলিয়া ।
শুনি চিরদিন, তুমি ভক্ত বৎসল,
ভাল মন্দ না বুঝিয়া, এসেছি হৃদয় না নিয়া ,
তোমার চরণ ধুলি মাখিয়া কেবল ।
নাহি মোর পুষ্পপাত্রে, মহামূল্যধন,
‘অপূর্ব’ ‘বিচিত্র’,’সার’, কোন পুজা উপাচার,
আছে আর্ত্ত হৃদয়ের আকুল ক্রন্দন ।
নাহি মম পুষ্পপাত্রে, ফুল্ল ফুল দল,
অগুরু চন্দন ঢালা, সুবাসিত পুষ্প মালা,
বন-বিল্বদল গন্ধে ভরা এ কেবল ।
তবুও হইবে প্রীত, জানি মনে মনে,
বিশ্ব-সম্রাটের দ্বারে, পূজা অর্ঘ্য ভারে ভারে,
আনে কত জন ভরি রতন কাঞ্চনে ।
তবু দীন হীন বেশে ভিখারী যেমন,
পড়ি তাঁর পদতলে, শুধু পুষ্প বিল্বদলে,
ঢালি হৃদয়ের অশ্রু, পূজিলে চরণ,
হয় নাকি প্রীতি তাঁর ? হে করুণাময় !
তোমারি ঐশ্চর্য্যে ভরা, রত্নময়ী বসুন্ধরা,
তোমারি কি দিব আর মনে নাহি লয় ।
এনেছি পূজার অর্ঘ্য দেখ না চাহিয়া,
না হয় অযোগ্য হবে, তবু ত চরণে লবে,
দীনের মানস পূজা,- প্রার্থনা বলিয়া ।
শিবরাত্রি
শিবরাত্রি তুল্য ব্রত নাহিক সংসারে ।
গঙ্গাসম তীর্থ নাই ভুবন মাঝারে ।।
যে, অনাদি শিবলিঙ্গ গৃহে বসি ভাবে ।
দ্বিজন্মের পাপরাশি তাহার খণ্ডিবে ।।
আসিয়া শিবের ধামে করে দরশন ।
ত্রিজন্মের পাপ তাঁর হইবে খণ্ডন ।।
পঞ্চজন্ম অজ্ঞানতঃ পাপ যত হয় ।
শিব দরশনে ক্ষয় হইবে নিশ্চয় ।।
মহালিঙ্গ পূজনে যে কৃতকৃত্য হয় ।
এ ভব যাতনা তার ঘুচিবে নিশ্চয় ।।
—
শিবরাত্রি উৎসব
এ নব বরষে, হরিষে হরষে,
বরণ করিগে চল ।
হরি হর বিনা, দুঃখ দৈন্য যত,
ঘুচাতে কে পারে বল ।।
(দেখ) কি শোভা সুন্দর, অতি মনোহর,
আনন্দে এ ধাম ভরা ।
পবিত্র নির্মল, অতি সুকোমল,
হেরিয়া আপন হারা ।
(কভু) দেখি না বুঝি না, জানি না পাই না,
পাইতে পাগল পারা ।
নর নারী গণে, একত্র মিলনে,
আসি এ ভবন ঘেরা ।।
(দেখ) কাঁদিয়ে কাঁদায়, হাসিয়ে হাসায়,
আপনা আপনি সারা ।
জগতে মাতায়, আপনি মাতিয়া,
আপনা আপনি ভরা ।
(তথা) নাহি দ্বেষাদ্বেষ, হ’য়ে অনিমেষ,
নয়নে বহিছে ধারা ।
ত্র্যম্বকে ভাবিয়া, কাঁদিয়া কাঁদিয়া,
ভাবেতে সবাই ভোরা ।।
(গায়) শিব শিব বলি, দিয়ে কর তালি,
বড় যে আনন্দ পোরা ।
‘আমিত্ব’ ছাড়িয়া, ভাবেতে মাতিয়া,
তুমি ত সকলে ঘেরা ।।
(হেথ) কি ভাবের স্রোত, একাগ্রতা ব্রত,
হেরিলে জুড়ায় প্রাণ ।
জয় শিব বলি, দুটি বাহু তুলি,
ধরিছে মধুর তান ।।
(লয়ে) দধি, দুগ্ধ, ঘৃত, মধু, পুষ্প, পত্র,
ধরিয়া আপন করে ।
জ্বালি ঘৃত বাতি, কর্পূর আরতি,
শম্ভূর পূজন তবে ।।
কত অবধূত, উদাসী সন্ন্যাসী,
শিব নামে মাতোয়ারা ।
সন্ন্যাসিনীগণ, ভাবেতে মগন,
প্রেমের স্রোতেতে ভোরা ।।
(যত) ব্রহ্মচারীগণে, বসি যোগাসনে,
মগন শিবের ধ্যানে ।
ক’রে সাম গান, হরে মনোপ্রাণ,
প্রথম বৈদিক তানে ।।
(কত) বৈরাগী বৈষ্ণবী, খোল করতালি,
বাজায় প্রেমের ভরে ।
নাচিয়া নাচিয়া হরিগুণ গায়,
এধারে ওপারে ফেরে ।।
(ঐ) বাজয়ে উরধে, নহবত শুন
ধরিয়া বেহাগ তান ।
(কি) মধুর ধ্বনি, সারাটি রজনী,
(করে) মহেশ্বরে আহ্বান ।।
(আসি) যত হিন্দুস্থানি, সিপাহীর দল,
বসিয়া শিবের ধামে ।
খন খন খন, বাজে করতাল
নাচিয়ে মধুর ঠামে ।।
সভাসদ যত, যুবকের দল,
হারমনিয়ম তানে ।
আপনি মাতিয়া, মাতায় ভূতল,
সে মধুর নাম গানে ।।
(ক) কত শত শত একতারা বাজে,
এদিক ওদিক ধায় ।
সে শোভা সৌন্দর্য্য, বর্ণনা অতীত,
কতবা বলিব হায় ।।
(আসি) যত কুলনারী বসি সারি সারি
একত্র মিলিত সবে ।
হুলুধ্বনি রবে দুকুল ভাসায়,
কোকিল স্তম্ভিত ভাবে ।।
(এস) চারি বেজে গেল, উপাসনাকাল,
এখন উঠিয়া ত্বরা ।
মাহেশ্বরী ধূপ, করেতে লইয়া,
আহুতি করিগে মোরা ।।
(এস) যজ্ঞকুণ্ড স্থলে, বসি একমনে,
স্মরিগে শ্রীগুরুপদ ।
ঘুচিবে মোদের, বিঘ্ন যত আছে,
পাইব পরম পদ ।।
(প্রভো) আমি গো মলিন, অতি দীন হীন,
কিছুই সম্বল নাই ।
তুমিই ডাকিলে প্রাণে আশা দিলে,
আলো যে দেখিতে পাই ।।
(আমি) সংসার সাগরে, পড়িয়া ফাঁপরে,
আসি যাই বারে বার ।
আর যে পারি না সহিতে যাতনা,
(গুরো) কর পার এইবার ।।
কৃপাভিখারী ।
—
ভক্তের ভগবান
নিভৃত অরণ্য মাঝে, বৃষভ ধ্বজ বিরাজে,
শ্বাপদ্গণের অতি গর্জ্জন গভীর ।
চারিদিক বনাকীর্ণ, দূরব্যাপী জনশূন্য,
সম্বল অশ্বত্থ বৃক্ষ শম্ভূর মন্দির ।।
ত্রিপুর বিজয়কামী, সে ত্রিপুরানন্দ স্বামী,
আনন্দিত মনে দেব করেন সাধন ।
গুরু শিষ্য দুই জনে, অতি হরষিত মনে,
পত্র, পুষ্প, ফল ,জলে করেন পূজন ।।
বর্ত্তমান মহামতি, অল্পবর্ষ শিশু অতি,
শিব নাম করি গান ভাবে মুগ্ধ প্রায় ।
পিতা সাধনের তরে, শ্মশানে শ্মশানে ফেরে,
একাকী বসিয়া রাত্রি শেষ হ’য়ে যায় ।।
একদা ভয়েতে অতি, কাতর সে মহামতি,
শিব শিব শিব বলি কাঁদিয়া কাঁদিয়া ।
শিশু বলে শিব শিব, রহিতে না পারে শিব,
সন্ন্যাসীর বেশে শিব দাঁড়ান আসিয়া ।।
বালক করিতে তোষ, দেখা দিয়ে আশুতোষ,
মধুর বচনে করি অভয় প্রদান ।
নানাবাক্যে শান্ত করি, কোমল অধর ধরি,
কতই আদরে শান্ত করিলা পরাণ ।।
তব কোন ভয় নাই, আমি আছি এই ঠাই,
তোমার সহিতে সদা করি আমি বাস ।
আমি নাহি তোমা ছাড়ি, নিমিশ রহিতে পারি,
তোমার হৃদয়াসনে আমার নিবাস ।।
শিশু বলে কোন জন, আসিয়াছ কি কারণ,
কহিলে জানিব আমি কে তুমি আমার ।
ভোলা বলে আমি শিব, যারে দিবা নিশি ভাব,
সেই নিদানের বন্ধু আমি যে তোমার ।।
এতক্ষণে গুরু আসি, কন কথা মৃদু হাসি,
কেন বাছা জেগে আছ কিসের তরাসে ।
পুত্র বলে পিতা শুন, নাহি কোন ভয় মম,
আনন্দে আছি গো আমি শিবের আশিষে ।।
তুমি গেলে আসি শিব, আদর করিয়া ভব,
কতই কহেন কথা আমার সহিতে ।
কত ভালবাসে মোরে, কতই আদর করে,
আমি যে বারতা পিতঃ না পারি কহিতে ।।
গুরু শুনি এই বাণী, ধরিয়া অধর খানি,
চুম্বিলেন পুনঃ পুনঃ সে মুখ পঙ্কজে ।
আশীর্ব্বাদ এই মম, “তুমি হও শিব সম”,
তোমার হৃদয়ে জ্ঞান সদাই বিরাজে ।।
তুমি জয়ী জন মাঝে, সাধিয়া আপন কাজে,
জয় কর রিপুগণে শিবেরে সাধিয়া ।
আমি অতি দীন জন, তাই বুঝি ত্রিলোচন,
দরশন নাহি দেয় অধম বলিয়া ।।
যে নামে পাগল আমি শিব বিনা নাহি জানি,
দেখা দাও দীন বন্ধু দীন হীন জনে ।
না পাইয়া তব ধনে, এ প্রাণ ধরি কেমনে,
নয়নের বারিধারা রহে না নয়নে ।।
এবে দেখে নর নারী, কি দয়াল ত্রিপুরারি,
ভক্ত বৎসল তিনি অধম তারণ ।
আরাধনা কর তাঁর, ঘুচে যাবে অন্ধকার,
অকুল কাণ্ডারী তিনি বিপদ বারণ ।।
—
মহাত্মা ত্রিপুরানন্দ স্বামীজির সমাধি
(১)
সহসা ডাকিয়া দেব কহেন দারুণ বাণী,
নশ্বর এ দেহ আর রবে না সাকার,
যুগ যুগান্তর হ’তে যে নামে পাগল হ’য়ে
সাধনা করেছি আমি, বিবেক বৈরাগ্য লয়ে,
চলিলাম সেই ধাম, কি আনন্দ প্রাণারাম,
মৃদু কন্ঠে ব্রহ্মনাম করিলেন সার,
তার স্বরে তার রবে উঠিল ওঙ্কার ।
(২)
বর্ত্তমান মহামতি, হেরিয়া পিতার গতি,
ব্যাকুল হৃদয়ে কত কাতর ক্রন্দন;
হৃদি কাঁপে থর থর আকুল জীবন,
সদাশয় মুক্তিদাতা, আজ চলে গেলে কোথা,
বিজন অরণ্য মাঝে দিয়ে বিসর্জন ।
চারিদিকে হাহাকার, ধরা যেন অন্ধকার,
খসিল যে আমার সে উজ্জ্বল রতন ।
হৃদয়ে পাষাণ দিয়ে করিলা গমন ।।
(৩)
জ্ঞানালোকে সুশোভিত, উন্নত মহান চিত,
প্রশান্ত উদার মূর্ত্তি কিবা শোভা তাঁর,
হায় আমি কি করিব, আর তাঁরে নাহি পাব,
অব্যক্ত যাতনা এক হৃদি ফেটে যায়,
না হতে শিকার শেষ, চলে গেল নিজ দেশ,
অজ্ঞান বালক আমি কি করি উপায় ।
পূর্ণ না করিলে আশা পুর্ণব্রহ্মময় ।।
(৪)
উঠ পিতঃ একবার, ঘুঁচে যাক অন্ধকার,
মহাশূন্য ধরা যেন তোমার বিহনে,
এস জ্ঞান দাতা পিতা জানাব যে হৃদিব্যথা,
না হেরিয়ে ওই পদ রহিব কেমনে,
বনবাসে সদা থাকি, কত আশা মনে রাখি,
কি দেখে বাঁধিব হৃদি ভাবিতেছি মনে ।
নয়নের বারিধারা রহে না নয়নে ।।
(৫)
নির্ব্বাণ নিষ্কাম দাতা, তুমি অধমের পিতা,
অগতির গতি গতি তুমি ব্রহ্ম সনাতন;
ধৈরয ধরিতে নারি, জগত আঁধার হেরি,
প্রপঞ্চ মায়ার ঘোরে সদা অচেতন;
কত জ্ঞান দিয়াছিলে, তব শোকে যাই ভুলে,
হৃদি বাঁধিবার বল দাও নারায়ণ ।
তোমা ছাড়া নাহি হই এই নিবেদন ।।
(৬)
অতঃপর সারি সারি, সাধু সমাগম হেরি,
সমাধি খনন করি পশ্চিম দুয়ারে,
শংখ ঘণ্টা কাংস ধ্বনি, চারিদিকে প্রতিধ্বনি,
স্নান করাইয়া দেই বুড়ি গঙ্গানীরে,
গন্ধ পুষ্প, বিল্বদলে, পূজিয়ে পদ কমলে,
‘জয় শিব’ বলি রক্ষি,আসন উপরে,
উচ্চৈঃস্বরে একমনে, প্রথম বৈদিক তানে,
বেদপাঠ সামগান সযতনে ক’রে ।
স্থাপিত সে শিব তনু সমাধি আগারে ।।
(৭)
তদুপরি বেদি করি, “ত্রিপুরেশ্বর” নাম ধরি,
সযতনে শিবলিঙ্গ হইল স্থাপন ।
প্রস্থর ফলকে লেখা হয় দরশন,-
“এ স্বামী ত্রিপুরানন্দ, মহাযোগী সদানন্দ,
গুরু মহারাজ সেই উজ্জ্বল মহান;
সাধিয়া আপন খেলা, অবসান দেখি বেলা,
তের শত ছয় সালে করেন প্রয়াণ;
ভবরোগ বৈদ্য জানি, জ্ঞান বৈরাগ্যের খনি,
সরস্বতী ব্রজানন্দ করিলা স্থাপন,
উপযুক্ত শিষ্যপদে করিয়া বরণ ।।”
(৮)
ঐ দেখ পশ্চিম দ্বারে, শিবলিঙ্গ বেদি’’ পরে,
ভক্তি ভরে ভক্তগণে করিছে পূজন ।
আমাদের মহাতীর্থ, কাশীসম পুণ্যক্ষেত্র,
কি দিয়ে তোমাকে মোরা করিব অর্চ্চন;
তাই আজ দগ্ধ প্রাণে, জাগিতেছে প্রতিক্ষণে,
আজি মোরা হারাইনু অমূল্য রতন,
অন্তিমেতে পাই যেন ওই শ্রীচরণ ।।
(৯)
শেষ ভিক্ষা পিতঃ তবে দাও গো আমায়,
মন যেন সদা থাকে তব রাঙ্গা পায় ।
তোমারি আদেশ যেন করিয়া স্মরণ,
হাসিতে হাসিতে যেন যায় এ জীবন ।
অসংখ্য প্রণাম পায় সাষ্টাঙ্গ পতন,
বিপদে সম্পদে সদা করিও রক্ষণ ।
কামনা নাহিক আর লভিতে জনম,
কর্ম্মফল শেষ কর নমো নারায়ণ ।।
—
মহাপুরুষ চিন্তামগ্ন
এ আঁধারে কে দেখাবে পথ ?
(ওগো) জীবনের ধ্রুব তারা মোর ।
যে হৃদয় আলো করে, অন্তরে অমৃত ভরে,
ছিলে তুমি পূর্ণকলা চাঁদের মতন,
আজ কেন আঁধার এমন ?
অন্তরের অন্তর প্রদেশে,
(মম) মুক্ত সব চরণে তোমার ।
জান না কি যে জ্বালায়, জ্বলে প্রাণ মরু প্রায় ?
তোমা শূন্য এ হৃদয় আঁধার কেমন ?
অমা ঘন কালিয়া মতন ।
এ আঁধারে কে দেখাবে পথ ?
(ওগো) জীবনের আলোক আমার ।
উজ্জ্বল অনল শিখা, চপলার দীপ্তি রেখা,
রবির প্রথম জ্যোতিঃ দ্যুতি চন্দ্রমার,
তোমা বিনা সব অন্ধকার ।
এ আঁধারে কে দেখাবে পথ ?
(ওগো) জীবনের ধ্রুব তারা মোর ।
অনন্ত আঁধার আসি’ বিশ্ব যদি ফেলে গ্রাসি,
তোমার চরণ জ্যোতিঃ থাকে শুধু মনে,
সব দীপ্তি আমার নয়নে ।
জগতের শোক তাপ যত,
(প্রভো) ভুলে যাই তব দরশনে ।
প্রলয়ের হুহুঙ্কার, করে বিশ্ব চুরমার,
তুমি যদি থাক প্রাণে, কাঁপে না হৃদয়,
বসুধা বিদীর্ণ যদি হয় ।
তবে আর কেন আছ দূরে ?
(প্রভো !) এস মম হৃদয় আসনে ।
যে অমৃত তোমাহারা, ভীষণ গরল ধারা,
তোমা শূন্য যে সৌন্দর্য্য কুৎসিত বিষম,
প্রাণহীণ শবের মতন ।
আজ তুমি দূরে গেছ সরে,
(প্রভো!) ত্যজি মম হৃদয় আগার ।
তাই হেরি বসুন্ধরা, ভীষণ আঁধার ভরা,
দুঃখ দৈন্য অভিশাপে পূর্ণিত সংসার,
এস ফিরে এস পুনর্ব্বার ।
—
চিন্তা করিতে করিতে যুগল মূর্ত্তি দর্শন
আজি
সফল জনম, সফল জীবন,
হৃদয়ের ধন পেয়েছি;
অভাব আকাঙ্ক্ষা মিটেছে পরাণে
আনন্দ মাখায়ে রেখেছি ।
ভূলোক দ্যুলোক উজলিয়া যেই,
জ্যোতির তরঙ্গ রয়েছে;
দেখেছি আজিকে, সে প্রখর তেজে,
নয়ন ঝলসি গিয়াছে ।
সে জ্যোতিঃ সাগরে, মনের মালিন্য,
আঁখির আঁধার ঘুচিল;
ত্রিবঙ্কিম ঠামে, শ্রীরাধিকা বামে,
যুগল মূরতি দাঁড়াল ।
(কিবা) চরণে নূপুর বাজিছে মধুর,
মোহন মুরলী বদনে;
শিরে শিখি চুড়া, পরে পীত ধরা,
দিয়াছে চরণ চরণে ।
বনমালা গলে, মৃদু বায়ে দোলে,
(যেন) কাহারে ইঙ্গিতে ডাকিছে;
হাসিয়া হাসিয়া সাদরে ডাকিয়া
পরাণ আকুল করিছে ।
(এ যে) নলিন মধুর সে আঁখি সুন্দর,
করুণা অমিয় ঝরিছে;
বঁধুয়া আমারে আদরেরি ভরে,
যেন কত কথা কহিছে ।
(কিবা)বিজলী চমকে সেরূপ আলোকে
পুলকে শিহরে জীবন;
সেরূপ মাধুরী ভুলিতে না পারি,
ধৈর্য্য ধরে না পরাণ ।
(যেন) মেঘে সৌদামিনী বামে কমলিনী,
জড়িত মাধবী তমালে;
যত গোপীগণ, ভাবেতে মগন,
হেরিয়া বদন কমলে ।
যত দেবগণ, এরিয়া মিলন,
দরশন আসে এসেছে,
সুমধুর তানে, হরিগুণ গানে,
আনন্দ উৎসবে নাচিছে ।
কত কব আর, তুলনা তাহার,
বর্ণিতে বচন হারিল;
স্বচ্ছ নিরমল এ হৃদয় হতে
বিষাদ কালিমা ঘুচিল ।
—
মহাপুরুষের আত্মানন্দ
আজি দেখি শুধু আমারি সকল,
বিশ্ব জগত আমিময় ;
আমি দ্রষ্টা পাতা, আমিই নিয়ন্তা,
ধবংস রূপী আমি মরণ ভয় ।
জগতের বায়ু, আমারি নিঃশ্বাস,
লয়ে জীবদেহে বহিছে;
প্রতি পরমাণু, আমারি ইচ্ছায়,
বিরাট ব্রহ্মাণ্ড গঠিছে ।
ভাবরূপে আছি, জীবের অন্তরে,
চিন্তারি আকারে জড়িত-
নির্লিপ্ত নিষ্ক্রিয়, তবু ভোক্তা আমি,
মায়ার জগতে মোহিত-
স্বপনের খেলা, জগত আমার,
কেবল আমার কল্পনা ;
স্বচ্ছ নিরমল, স্ফটিকের মত,
আমার রুপের তুলনা ।
মরি ! এত রূপ ! এমনি মহান,
গৌরব মণ্ডিত মহিমা;
এত শক্তি মম, হে আত্মদেবতা !
বুঝেছি তোমার গরিমা ।
শুধু আলো রাশি, পুলক প্রভায়,
আমারে মিশায়ে রেখেছি;
আপনার ধ্যানে, আপনার ভাবে,
আপনি বিভোর হয়েছি ।
—
১৩২৬ সালের আশ্বিন মাসে ভীষণ ঝড়
গুরু গুরু গুরু ডাকিল যে মেঘ,
ঐ শুন ঈশান কোণে ।
বিনাশের কালে ঈশান করতা
দেখায়ে জগত জনে ।।
গভীর গর্জনে কাঁপাইয়া ধরা,
গৃহ করে কর মর ।
ঘন ঘন ওই চপলা চমকে,
অঙ্গ কাঁপে থর থর ।।
ক্রমশঃগর্জিল মেঘ ঝটিকা ভীষণ,
মথিছে সমুদ্র জল, বিশ্ব করে টল মল,
ঘন মেঘে আবরিত ছেয়েছে গগন ।
ডুবে গেছে রবি শশী আঁধার সাগরে;
করাল বদনা ভীমা, যেন ভয়ঙ্করী শ্যামা,
প্রকৃতি প্রলয় কর্ত্রী ঘোষিছে অম্বরে ।
প্রলয় তরঙ্গ বলে,কাঁপিছে ধরণী,
লক্ষভ্রষ্ট দিশাহারা, হয়েছি পাগল পারা,
গেল সব রসাতলে মরিব এখনি ।
কোথাও কিছু না হেরি,সকল আঁধার,
অকুল পাথারে মরি, কোথা যাই কি বা করি,
হে নিষ্ঠুর! এ কি খেলা- কি ছল তোমার ।
যায় সব যাক উড়ে, ক্ষতি কিছু নাই,
মরণে নাহিক ভয়, একবার এ সময়,
সম্মুখে দাঁড়াও দেব! এই ভিক্ষা চাই ।
ফুটেছিল যে মুকুল বাতাসে তোমার,
ভীষণ ঝটিকা যায়, যদি বা ছিঁড়িয়া যায়,
চরণে পরশি তারে রাখ এইবার ।
শুকাইয়া দলগুলো ঝরিবে যখন,
তব পদ রজঃ মাখি, পবিত্র হইয়া থাকি,
নির্ম্মাল্য বলিয়া লোকে করিবে গ্রহণ ।
মর মর শব্দ করি’ বিশাল অশ্বত্থ,
মন্দির লইয়া সাথে, পতিত হল ভূমিতে,
শূলপাণি নীচদেশে প্রেমভরে মত্ত ।
নিরীক্ষণ করি দেখি সকলে মিলিয়া,
দুই দিকে ভিত্তি তার, উর্দ্ধদিকে বৃক্ষবর,
মধ্যদেশে বুড়াশিব আছেন বসিয়া ।
(তখন)
কাতরে, দয়াময় ! করি এ মিনতি-
কর কৃপা করুণা নিদান !
দুর্ব্বল সন্তান মোরা, দাও হে শকতি,
করি দেব ! তব স্তুতি গান ।
ত্রিদিব নিবাসী সবে লভি পূর্ণ জ্ঞান,
গাহিবারে যে নাম তোমার,
ভয়ে অবনত মুখে হ’য়ে কম্পবান,
যুক্ত করে নমে বারে বার;
সে পবিত্র নাম, নাথ ! জড় রসনায়,
পাপ দেহে কাঁপিতে কাঁপিতে,
দাও শক্তি, শক্তিময় ! হইয়া সহায়,
দীন জনে পারে উচ্চারিতে !
আর দেব ! এই ভিক্ষা ক্ষণেকের তরে
দাও বুদ্ধি ধনীর হৃদয়,
করিবে তোমার দেব ! মন্দির নির্ম্মাণ,
কর দৃষ্টি মঙ্গল আলয় ।
—
বর্দ্ধমান মহারাজাধিরাজ কর্তৃক মন্দির পুননির্ম্মাণ
অতঃপর দাতাবর বর্দ্ধমান চাঁদ
হইলেন ঢাকাতে উদয়,
পবিত্র মূরতি তাঁর দেবতা বাঞ্ছিত,
যোগভ্রষ্ট নির্ম্মল হৃদয় ।
সর্ব্বগুণে অলংকৃত সে পবিত্র তনু,
রাজ যোগী, বিদ্যার সাগর,
ধন্য মান্য গণ্য নাম জগতে যাঁহার,
ধামে উপনীত নরেশ্বর ।।
হেরিয়া ভগ্ন মন্দির দুঃখিত অন্তর,
আদেশিয়া কর্ম্মচারিগণে,
“বাবার মন্দির ত্বরা করহ নির্ম্মাণ,
যত অর্থ লাগে লও গণে ।।”
স্বকীর্ত্তি রাখিতে অতি সুমতি মহান;
মনোরম করি অতিশয়,
নব সাজে সাজাইলে শম্ভূর মন্দির,
হেরে ধাম নয়ন জুড়ায় ।
বাঁধিলেন ঘাট পথ করি সুশোভন,
শান্তি দিলে ভক্তের হৃদয়,
এ হেন কৃতী না হলে কীর্ত্তি নাহি থাকে,
ভক্ত ভগবান অভিন্ন হৃদয় ।
—
সর্ব্ব মানস সিদ্ধি
শিব সম দাতা নাই জানে ত্রিভুবনে
শিব গুরু কল্পতরু জগতে বাখানে ।।
শিবের মহিমা কত কে পারে বর্ণিতে ।
বেদাদি পুরাণ যাঁর সীমা নারে দিতে ।।
ভক্তিভাবে যে তাঁহারে ডাকে সর্বক্ষণ ।
সফল জনম তাঁর সফল জীবন ।।
অপুত্রক নরনারী কাতর অন্তরে ।
আপন মরম দুঃখ জানায় শঙ্করে ।।
প্রসন্ন হইয়া প্রভু দীন দয়াময় ।
পুত্র কন্যা দেন তারে হইয়া সদয় ।।
অপুত্রক নর নারী আসিয়া সত্বর ।
সন্তান কামনা করি পূজিলে শঙ্কর ।।
মনোমত পুত্র লভে শিবের আশিষে ।
জীবন কাটায় সেই মনের হরষে ।।
ভক্ত বাঞ্ছা কল্পতরু প্রভু ত্রিলোচন ।
কাতরে ডাকিলে হয় বাসনা পূরণ ।।
শিবের ত্রিশূলখানি প্রার্থনা আগারে ।
প্রর্থিত আছয়ে সেই দণ্ডের আকারে ।।
তথায় শিশুর কেশ হয় যে মুণ্ডিত ।
লোক মান্য সেই স্থান ভক্তের পূজিত ।।
শিশু লয়ে কোলে করি হরষিত মনে ।
শিবের করয়ে পূজা আসি ভক্তগনে ।।
চরণ অমৃত পান আশীর্ব্বাদ লয়ে ।
মনের আনন্দে সবে যায় নিজালয়ে ।।
যে যাহা বাসনা করে লাভ হয় তার ।
অপার করুণা সিন্ধু মহিমা অপার ।।
শিবের মহিমা শুনি আসি লোক কত ।
রোগাতুর দগ্ধপ্রাণ,শোকাকুল চিত ।।
আসিয়া শিবের ধাম হত্যা দিয়া থাকে ।
সর্ব্বক্লেশ মুক্ত হয়ে নাচয়ে পুলকে ।।
কন্যাগণ শিবকাছে বর মাগি লয় ।
মনোমত পতি পেয়ে আনন্দিত হয় ।।
ছাত্রগণ মাগে পরীক্ষার উত্তরণ ।
শিবের আশিষে হয় অভীষ্ট পূরণ ।।
শিব পাশে বর মাঙ্গে যত অন্ধজন ।
দৃষ্টিহীনে দৃষ্টিশক্তি দেন ত্রিলোচন ।।
শিবভক্ত সেই জন দরশন চায় ।
প্রভু দরশনে তারা কৃতকৃত্য হয় ।।
ভকতি বিশ্বাস ভরে যে যা আসি চায় ।
তাহারেই সেই বর দেন দয়াময় ।।
—
যতোধর্ম্মস্ততোজয়ঃ
অতৃপ্তি,- অতৃপ্তি, কিসের অতৃপ্তি-
এত অসন্তোষ কি হেতু প্রাণে ?
মরম ভিতরে, বিষাদ বেদনা,
বহিতেছি বৃথা,- কেন কে জানে
তব প্রেরণাতে, ভ্রমে জীবগণ,
বুঝিতে পারে না কি দুঃখ হায়।
তুমি দাও জীবে,সুমতি কুমতি,
নিয়োজিত কর্ম্মে সতত ধায়।
জুরি মোকর্দমা,আপন মহিমা
প্রচারিতে ইচ্ছা হইল তব।
মাতিয়া সকলে,অতি বেগ বলে,
তোমারই লীলা- এ ছল তব।
নাহি সাক্ষী কেহ,অর্থশূন্য গেহ,
হয়ে ভক্তগণে হতাশ প্রাণ।
হইয়া সদয়,ওহে দয়াময়,
ভীষণ সংগ্রামে করেছ ত্রাণ।
তব ধাম জয়,করিতে আশয়
কতই ছলনা করেছে শিব।
মিথ্যা প্রবঞ্চনা, কতই লাঞ্ছনা,
সে বারতা আর কত কব।
ভক্তের যাতনা সহিতে পার না
তাই মোকর্দমা করিয়া জয় ।
দেখালে মানবে,সকলি সম্ভবে,
তুমি হে দেব!যাহার সহায় ।
—
প্রার্থনা
প্রভো –
কোথায় পাইব সে ভাব সম্পদ,
কোথায় পাব সে ভাষা ?
যা দিয়ে রচিয়ে, বন্দনা তোমার,
গাহিব মিটায়ে আশা ।
তোমার মহিমা, মানসে যখন
জেগে উঠে নব রাগে ;
মনো ব্যাকুলতা,জানাতে তোমায়,
কতই বাসনা জাগে ।
ধ্বনির সাগর, করিয়া মন্থন,
পাই না এমন সুর ।
ঝঙ্কারে যাহার এ হৃদয় বীণা,
হয়ে উঠে ভর পুর ।
রাগ রাগিনীর লইনি সম্বাদ,
নীরস জীবনে কভু;
কি মোহন তানে,তুষিব তোমায়,
আজ তাই ভাবি,প্রভো ।
দূরে থাক যবে,মনের বেদনা,
তোমারে জানাতে চাই,
অর্থ অলঙ্কার,ছন্দ খুঁজে মরি,
কোথাও কিছু না পাই ।
কাছে আস যবে,প্রকাশ করিয়া,
কব যে প্রাণের ব্যথা,
মুখ পানে চেয়ে,সব ভুলে যাই,
সরে না একটি কথা ।
তোমার করুণ কমল চাহনি
পশিলে প্রাণের মাঝে,
না জানি কেমনে মরম ভিতরে
কিসের রাগিনী জাগে !
তব রূপ, রস, শব্দ, স্পর্শে, গন্ধে,
রেখেছ পাগল করি;
আমার যা কিছু তোমার সকল,
জীবন নিয়েছ হরি ।
বলি বলি করি, বলিতে পারি না,
বলিবার কিছু নাই,
নীরব উচ্ছ্বাসে, চরণ পরশি,
আপনা ভুলিয়া যাই ।
—
নাম সত্য
জয় শিব, জয় শিব, শিব ,শিব, রাম, রাম ।
এ হৃদি অনন্তাকাশে দেখাইয়ে এই নাম ।
নাম না,-পীযুষ ধারা-এ নাম যে প্রাণারাম ।
অনন্ত ছাইল সন্তে প্রকাশিত নাম রূপে,
এ নাম রসের উৎস পরশে যাইগো ডুবে ।
জয় শিব, জয় শিব, শিব, শিব, রাম, রাম ।
হৃদয় গগনে মোর সুধা দিয়ে লেখা নাম ।
চেয়ে চেয়ে দেখি আর, হাসি কাঁদি অবিরাম,
নাম না-সুধার ধারা-এ নাম যে প্রাণারাম ।
জয় শিব, জয় শিব, শিব, শিব, রাম, রাম ।
যে ভাবেই মনোভৃঙ্গ নাম রসে ডুবে যায়,
সুধাময় নাম তব নামী রসে হয় লয় ।
প্রেমময় তুমি হর ! তোমার করিয়া লও,
শান্তিময় তুমি দেব ! মম হৃদে শান্তি লও,
দয়াময় তুমি নাথ ! বেদনা বুঝিয়া লও,
পবিত্র তোমার মূর্ত্তি, আমাতে আঁকিয়া দাও,
তোমার চরণে যেন চিত মোর হয় লীন,
প্রেমের বারতা যেন কর্ণে শুনি নিশিদিন ।
মোহের কুয়াসা ঢাকা অন্ধ এ হিয়ার মাঝে,
আশার অতীতরূপে দাঁড়াবে মোহন সাজে,
পাপ মোহ দূরে যাবে শুভ্র স্বচ্ছ আলোকেতে,
লুটায়ে পড়িব আমি তোমারি শ্রীচরণেতে,
এ জগতে ভুল হবে আমার ‘আমিত্ব’ কবে,
সে দিন আসিবে কবে কে আমাকে বলে দেবে ?
—
সত্য গুরুস্তুতি
গুরুদেব পরব্রহ্ম আনন্দ নিলয় ।
পরম সুখদ মূর্ত্তি শুদ্ধ জ্ঞানময় ।।
সুখ দুঃখ আদি যত দ্বন্দ্ব বিরহিত ।
নিত্য, নিরঞ্জন, শুদ্ধ, প্রমাদ বর্জিত ।।
গগন সদৃশ স্বচ্ছ এক সুমহান ।
তত্ত্বমসি আদি বাক্যে তিনি লক্ষ্যমান ।।
অদ্বিতীয় সুনির্ম্মল সাক্ষীরূপে স্থিত ।
ভাবের অতীত তিনি ত্রিগুণ রহিত ।।
সৎস্বরূপ গুরুব্রহ্ম সর্ব অন্তর্য্যামী ।
গললগ্ন কৃত বাসে তাঁরে নমি আমি ।।
—
উপসংহার
নমস্কারোহষ্টাঙ্গঃ সকল দুরতি ধবংসন পটুঃ,
কৃতং নিত্যং গীতং স্তুতিরপি উপাকান্ত ত ইয়ম্ ।
তব প্রীত্যৈ ভূয়াদহমপিচ দাসস্তব বিভো,
কৃতং ছিদ্রং পূর্ণ কুরু কুরু নমস্ত্যেস্তু ভগবন্ ।
শ্রোত্রস্য শ্রোত্রং মনসো
মনো যদ্বাচো হ বাচং স উ প্রাণস্য প্রাণ
শ্চক্ষুষ শ্চক্ষু রতিমুচ্য ধীরাঃ
প্রেত্যাম্মাল্লোকাদমৃতা ভবন্তি ।
ওঁ শান্তিঃ ওঁ শান্তিঃ ওঁ শান্তিঃ
হরি ওঁ
—
শ্রী শ্রী গুর্বষ্টকম্
অধ্যাপক মণিমোহন শর্মণঃ
নমামি পরমানন্দং সচ্চিদানন্দবিগ্রহম্ ।
মোহনং সর্বভূতানাং ব্রজান্দেতি নামিনম্ ।।
ভক্তানাং পরমাশ্রয়ং সর্বভেদবিদূরকম্ ।
গত্যাগত্যোর্নিরধকং কৃপয়া সর্বপ্রাণিনাম্ ।।
বশীকৃতং জগৎদর্বং স্মিতমধুরভাষয়া ।
তেজোনির্জিৎকলনয়ং দৃষ্টিমাত্রেণ যেন চ ।।
ব্রহ্মমোহনবিগ্রহং শ্রীগুরুং তমহং ভজে ।
জাতিকূলাভিমানাদি নির্গচ্ছতি যদাজ্ঞয়া ।।
নমামি শ্রীব্রজানন্দং হৃদয়ং মম নন্দয়ন্দদাতি
যঃ পরং মোদং ব্রজবাসি-সুদুর্লভম্ ।।
যস্য দৃষ্টি-প্রসাদেন আর্তদুঃখং বিলীয়তে ।
গুণবচ্ছোন্তিবাদেন সর্বাশান্তির্বিনশ্যতি ।।
রসনাগ্রে সদাযস্য জয় জয়েতি শব্দিতম্ ।
বেষমাত্রেণ সন্ন্যাসী অত্যাশ্রয়গতোহপিয়ঃ ।।
নন্দতি হৃদয়ং যস্য ভক্তানাং হি সমাগমে ।
মস্তকে যে পতন্তু তচ্চরণাম্বুজরেণবঃ ।।
হরে ব্রজানন্দ জপেন ভক্তো
ব্রজাশ্রয়ং সংলভন্তেহন্তকালে ।
নন্দতু প্রীত্যা রসনা সদা মে
হরে ব্রজানন্দ সমাশ্রয়েণ ।।
